এশিয়ার ভৌগোলিক ভিন্নতার তিনটি উপাদানের নাম হচ্ছে- ১. পর্বত, ২. নদ-নদী ও ৩. মরভূমি।
ইয়াংসিকিয়াং নদীটি বিখ্যাত হওয়ার কারণ এটি এশিয়ার বৃহত্তম ও দীর্ঘতম নদী, যা পূর্ব এশিয়ার চীনে অবস্থিত।
পশ্চিম এশিয়া ও পূর্ব এশিয়ার সাংস্কৃতিক বৈশিষ্ট্যের দুটি পার্থক্য দেখানো হলো-
১. পশ্চিম এশিয়ার মানুষের প্রধান ধর্ম ইসলাম। অন্যদিকে, পূর্ব এশিয়ায় বৌদ্ধ ধর্মের মানুষ বেশি বাস করে।
২. পশ্চিম এশিয়ার মানুষের জনপ্রিয় খাবার মাচবুস। অপরদিকে, পূর্ব এশিয়ার জাপানিদের ঐতিহ্যবাহী খাবার সুশি আর চীনাদের প্রিয় খাবার চাউমিন।
পৃথিবীর বৃহত্তম মহাদেশ এশিয়া মহাদেশ।
এশিয়া মহাদেশকে ভৌগোলিকভাবে ৬টি অঞ্চলে ভাগ করা হয়েছে ।
পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম মাউন্ট এভারেস্ট।
এশিয়ার বৃহত্তম মরুভূমির নাম আরব মরুভূমি।
জাপানের ঐতিহ্যবাহী পোশাকের নাম কিমোনো।
এশিয়ার একটি বিখ্যাত ম্যানগ্রোভ বনের নাম সুন্দরবন।
দক্ষিণ এশিয়ার দেশগুলোতে যৌথ পরিবার। ব্যবস্থা বেশি দেখা যায়
এশিয়ায় কোথাও সুউচ্চ পর্বত, কোথাও বিশাল মরুভূমি, আবার কোথাও দীর্ঘ নদ-নদী ও বনভূমি রয়েছে- এটাই ভৌগোলিক বৈচিত্র্য।
পশ্চিম এশিয়ায় আবহাওয়া গরম ও মরুভূমি থাকায় তারা লম্বা সাদা পোশাক (থোব) বা বোরকা পরে।
এখানকার মানুষ ভাত, মাছ, মাংস ও নানা পদের ভর্তা এবং মসলাযুক্ত খাবার খেতে পছন্দ করে।
তারা তেল ও চর্বি ছাড়া খাবার পছন্দ করে এবং নুডলস ও পাস্তা তাদের প্রিয় খাবার।
বিশ্বের প্রায় সব প্রধান ধর্ম (ইসলাম, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান) এই মহাদেশেই উৎপত্তি লাভ করেছে।
এখানে মাইলের পর মাইল বালুকাময় প্রান্তর থাকে এবং উট এখানকার প্রধান বাহন।
পূর্ব এশিয়ায় নুডলস ও চপস্টিকের ব্যবহার বেশি, আর দক্ষিণ এশিয়ায় ভাত ও মসলাযুক্ত তরকারির প্রচলন বেশি।
উত্তর এশিয়া খুব ঠান্ডা, কিন্তু পশ্চিম এশিয়া গরম ও শুষ্ক।
সুন্দরবন হলো ম্যানগ্রোভ বন, আর হিমালয়ে পাইন গাছের বন দেখা যায়।
জাপানে কিমোনো পরা হয়, আর ভারতে শাড়ি, লুঙ্গি বা পায়জামা-পাঞ্জাবি পরা হয়।
মধ্য এশিয়া ও পশ্চিম এশিয়ার ধর্মের মিল উভয় অঞ্চলেই ইসলাম ধর্মের প্রভাব বেশি।
ইয়াংসিকিয়াং চীনে (পূর্ব এশিয়া) অবস্থিত, আর গঙ্গা দক্ষিণ এশিয়ায় অবস্থিত।
দক্ষিণ-পূর্ব এশিয়া ও দক্ষিণ এশিয়ার খাদ্যের মিল উভয় অঞ্চলেই ভাত ও মাছ খাওয়া হয়।
এশিয়ার ৩টি বড়ো নদীর নাম ইয়াংসিকিয়াং, সিন্ধু ও ব্রহ্মপুত্র।
দক্ষিণ এশিয়ার ২টি ঐতিহ্যবাহী পোশাকের নাম শাড়ি ও পাঞ্জাবি।
এশিয়ার ২টি প্রধান ধর্মের নাম ইসলাম ও হিন্দু ধর্ম (বা বৌদ্ধ)।
উত্তর এশিয়ায় ব্যবহৃত ১টি ভাষার নাম রুশ ভাষা।
পশ্চিম এশিয়ার ১টি জনপ্রিয় খাবারের নাম কাবাব (বা মসলাযুক্ত খাবার)।
এশিয়ার ১টি পর্বতমালার নাম হিমালয় পর্বতমালা।
দক্ষিণ-পূর্ব এশিয়ার ১টি দেশের নাম ইন্দোনেশিয়া (বা মালয়েশিয়া)।
এশিয়ার ১টি ম্যানগ্রোভ বনের উদাহরণ সুন্দরবন।
আমি তার কাছে জাপানের ঐতিহ্যবাহী পোশাক 'কিমোনো' সম্পর্কে জানতে চাইবে।
মরুভূমিতে গরম ও বালি থাকার কারণে আমি শরীর ঢাকা লম্বা পোশাক পরব এবং সাথে পানি রাখব।
আমি বনভূমি 'বা গাছপালা ধ্বংস করব না এবং অন্যদেরও পরিবেশ রক্ষায় সচেতন করব।
আমি তীব্র শীত থেকে বাঁচতে পশমী বা উলের তৈরি ভারী কাপড় সাথে নেব।
পৃথিবীতে সাতটি মহাদেশ আছে। মহাদেশগুলো হলো-। ১. এশিয়া, ২. ইউরোপ, ৩. আফ্রিকা, ৪. উত্তর আমেরিকা, ৫. দক্ষিণ আমেরিকা, ৬. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) ও ৭. অ্যান্টার্কটিকা
ভৌগোলিকভাবে এশিয়া মহাদেশকে ছয়টি অঞ্চলে ভাগ করা হয়েছে। যথা- ১. দক্ষিণ এশিয়া, ২. দক্ষিণ-পূর্ব এশিয়া, ৩. পূর্ব এশিয়া, ৪. পশ্চিম এশিয়া, ৫. উত্তর এশিয়া ও ৬. মধ্য এশিয়া।
এশিয়ার বিখ্যাত কয়েকটি নদ-নদী হলো- ইয়াংসিকিয়াং, হোয়াংহো, আমুর, সিন্ধু, গঙ্গা, ব্রহ্মপুত্র, টাইগ্রিস, ইউফ্রেটিস ইত্যাদি। এদের মধ্যে ইয়াংসিকিয়াং নদীটি এশিয়ার বৃহত্তম ও দীর্ঘতম নদী।
ইয়াংসিকিয়াং নদীটি এশিয়ার বৃহত্তম ও দীর্ঘতম নদী। এটি চীনে অবস্থিত এবং পূর্ব এশিয়ার একটি গুরুত্বপূর্ণ নদী। এই নদীটি ওই অঞ্চলের কৃষি ও বাণিজ্যের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
এশিয়া মহাদেশে রয়েছে বেশ কিছু সুউচ্চ পর্বতমালা। এর মধ্যে উল্লেখযোগ্য হলো- দক্ষিণ এশিয়ার হিমালয় পর্বতমালা, চীনের কুনলুন পর্বতমালা এবং রাশিয়ার উরাল পর্বতমালা।
এশিয়া মহাদেশে রয়েছে বেশ কিছু বিখ্যাত বনভূমি। এর মধ্যে পৃথিবীর বিখ্যাত ম্যানগ্রোভ বন সুন্দরবন হলো দক্ষিণ এশিয়ার গর্ব। এছাড়া দক্ষিণ-পূর্ব এশিয়ায় রয়েছে বোর্নিও রেইন ফরেস্ট, যা প্রচুর বৃষ্টিপাত হয় এমন বনভূমি।
এশিয়ার কয়েকটি উল্লেখযোগ্য মরুভূমি হলো-
১. আরব মরুভূমি,
২. গোবি মরুভূমি ও
৩. থর মরুভূমি।
মধ্য এশিয়ার প্রধান ধর্ম ইসলাম। মধ্য এশিয়ায় রাশিয়ান ভাষার ব্যবহার বেশি। পুরুষরা টিউনিক, সিরওয়ালের সাথে পাগড়ি আর নারীরা স্কার্ফ পরে। এ অঞ্চলের প্রধান খাবার হলো রুটি, নুডলস, মাংস, দুধ ও ফলমূল।
দক্ষিণ এশিয়ায় পুরুষরা ধুতি, লুঙ্গি, কুর্তা, পায়জামা, পাঞ্জাবি, পাগড়ি, শেরওয়ানি, শার্ট-প্যান্ট, টিশার্ট ও গেঞ্জি পরে। শাড়ি, ব্লাউজ, সালোয়ার কামিজ, বোরকা ও হিজাব মেয়েদের পোশাক।
পূর্ব এশিয়ার মানুষের প্রিয় খাবার ভাত, সামুদ্রিক মাছ, সবজি, মাংস, সয়াবিন, নুডলস। সুশি জাপানের ঐতিহ্যবাহী খাবার। জাপানিরা রান্নায় তেল ও চর্বি ব্যবহার পরিহার করে এবং মাংস কম খায়। চীনাদের চাউমিন খুবই প্রিয় খাবার।
পূর্ব এশিয়া অঞ্চলের মানুষের প্রধান খাবার হলো ভাত, মাছ, মাংস, সবজি, সামুদ্রিক মাছ, নুডলস, সুশি ইত্যাদি। তারা রান্নায় তেল ও চর্বির ব্যবহার খুব কম করে এবং টিনজাত খাবার ও চাউমিন তাদের প্রিয়।
পশ্চিম এশিয়া অঞ্চলের জনপ্রিয় খাবার হলো- মুরগি, ভেড়া, দুম্বা, উটের মাংস, রুটি, খেজুর, কাবাব, শর্মা এবং জনপ্রিয় মাচবুস।
Related Question
View Allপৃথিবীতে সাতটি মহাদেশ আছে।
এশিয়া পৃথিবীর বৃহত্তম মহাদেশ।
ভৌগোলিকভাবে এশিয়া মহাদেশকে ছয়টি অঞ্চলে ভাগ করা হয়েছে।
এশিয়ার একেক অঞ্চলের একেক ভৌগোলিক বৈশিষ্ট্য।
পৃথিবীর সর্বোচ্চ পর্বত শৃঙ্গ মাউন্ট এভারেস্ট হিমালয় পর্বতমালায়।
ব্রহ্মপুত্র হলো দক্ষিণ এশিয়ার দীর্ঘতম নদী।
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!