নিচের প্রশ্নগুলোর সংক্ষেপে উত্তর দাও :

Updated: 1 week ago
উত্তরঃ

অবিভক্ত বাংলায় এ কে. ফজলুল হক ছিলেন অত্যন্ত সাহসী একজন অবিসংবাদী নেতা। তাঁর সাহস ও দৃঢ় মনোবলের জন্য তাঁকে শেরে বাংলা বা বাংলার বাঘ বলা হতো। তিনি ছিলেন অসাধারণ বাগ্মী। ইংরেজি, বাংলা ও উর্দুতে অনর্গল বক্তৃতা করতে পারতেন। তাঁর পুরো নাম আবুল কাশেম ফজলুল হক।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 week ago
উত্তরঃ

মজলুম শব্দের অর্থ নির্যাতিত বা নিপীড়িত। মওলানা ভাসানী সারাজীবন নির্যাতিত মানুষের জন্য কাজ করেছেন। তিনি শাসকের রক্তচক্ষু উপেক্ষা করে সাধারণ মানুষের অধিকার আদায়ে সংগ্রাম করার ফলে বহুবার জেল খেটেছেন। তাই তাঁকে মজলুম জননেতা বলা হয়।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 week ago
উত্তরঃ

জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য হোসেন শহীদ সোহ্রাওয়াদী আজীবন সংগ্রাম করেছেন। তৎকালীন পাকিস্তানের সকল জাতি ও সকল ধর্মের মানুষের অধিকার রক্ষার জন্য তিনি কাজ করেছেন। ব্যক্তিগত সুনাম ও সুখ্যাতির জন্য তিনি কখনো লালায়িত ছিলেন না। দলীয় সংহতি ও ঐক্য বজায় রাখতে তিনি সদা তৎপর থাকতেন।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 week ago
উত্তরঃ

শেখ মুজিবুর রহমান ১৯৬৬ সালে পূর্ব পাকিস্তানের মানুষের কল্যাণের জন্য ছয় দফা দাবি পেশ করেন। ১৯৬৮ সালে শেখ মুজিবসহ ৩৫ জনের বিরুদ্ধে আগরতলা ষড়যন্ত্র মামলা দায়ের করা হয়। এর প্রতিবাদে সমগ্র জাতি ঐক্যবদ্ধ হয়ে গণআন্দোলন গড়ে তোলে। আন্দোলনের মুখে আইয়ুব সরকার মামলাটি প্রত্যাহার করে নেয়।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 week ago
উত্তরঃ

১৯৭০ সালে পাকিস্তানের প্রথম সাধারণ নির্বাচনে শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আওয়ামী লীগ জয়লাভ করে। কিন্তু পাকিস্তানি শাসকগোষ্ঠী তাঁর নেতৃত্বে সরকার গঠন করতে না দেওয়ার ষড়যন্ত্রে লিপ্ত হয়। ফলে তিনি পূর্ব পাকিস্তানে সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ডাক দেন।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 week ago
উত্তরঃ

এ কে ফজলুল হক ছিলেন অবিভক্ত বাংলার প্রথম নির্বাচিত প্রধানমন্ত্রী। সে সময় এদেশে জমিদারি প্রথা প্রচলিত ছিল। দেশের বেশিরভাগ জমির মালিক ছিল কিছু জমিদার। আর বাকি সবাই ছিল প্রজা। শেরে বাংলা. এই জমিদারি প্রথা বাতিল করে কৃষকের দুঃখ দূর করার চেষ্টা করেন। মহাজনদের ঋণের অত্যাচার থেকে কৃষকদের বাঁচানোর জন্য ঋণ সালিশি বোর্ড গঠন করেন।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 week ago
উত্তরঃ

ত্রিশের দশকের শেষদিকে মওলানা আবদুল হামিদ খান আসামের ঘাগমারায় বসবাসকারী বাঙালিদের স্বার্থরক্ষার জন্য আন্দোলন শুরু করেন। ঐ এলাকায় ব্রহ্মপুত্র নদীর ভাসানচরে বন্যার কবল থেকে বাঙালি কৃষকদের রক্ষার জন্য তিনি স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে একটি বাঁধ নির্মাণ করেন। ভাসানচরের জনসাধারণ তাঁর এ অবদানের স্বীকৃতি হিসেবে তাঁকে 'ভাসানী' উপাধি দিয়ে সম্মান জানায়।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 week ago
উত্তরঃ

১৯২০ সালের ১৭ই মার্চ গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া গ্রামে।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 week ago
উত্তরঃ

আবুল কাশেম ফজলুল হকের।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 week ago
উত্তরঃ

তিনি সারাজীবন শোষিত ও নির্যাতিত মানুষের (মজলুম) 'অধিকার আদায়ের জন্য আন্দোলন করেছেন বলে

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 week ago
উত্তরঃ

ঐতিহাসিক 'ছয় দফা' দাবি শেখ মুজিবুর রহমান উত্থাপন করেছিলেন ।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 week ago
উত্তরঃ

ফারাক্কা লং মার্চ-এর নেতৃত্ব মাওলানা আবদুল হামিদ খান ভাসানী দিয়েছিলেন ।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 week ago
উত্তরঃ

কৃষক প্রজা পার্টির প্রতিষ্ঠাতা শের-এ-বাংলা এ. কে. ফজলুল হক ছিলেন ।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 week ago
উত্তরঃ

ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণের মাধ্যমে শেখ মুজিবুর রহমান বাঙালি জাতিকে স্বাধীনতার জন্য প্রস্তুত হওয়ার ডাক দিয়েছিলেন, যা মুক্তিপাগল মানুষকে যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে উদ্বুদ্ধ করেছিল।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 week ago
উত্তরঃ

গরিব কৃষকদের সুদের কারবারিদের হাত থেকে রক্ষা করতে এবং তাদের ঋণের বোঝা কমানোর জন্য শের-এ-বাংলা এটি গঠন করেন।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 week ago
উত্তরঃ

তাঁর দর্শনের মূলে ছিল কৃষক ও শ্রমজীবী মানুষের মুক্তি এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বর হওয়া।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 week ago
উত্তরঃ

শেখ মুজিবুর রহমানসহ অনেক নেতা কারাবরণ করেছিলেন এবং মাওলানা ভাসানী ও সোহরাওয়ার্দী সাহেব রাইরে থেকে রাজপথের আন্দোলনে দিকনির্দেশনা দিয়েছিলেন।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 week ago
উত্তরঃ

তিনি বাঙালি জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন এবং দীর্ঘ লড়াই-সংগ্রামের মাধ্যমে একটি স্বাধীন দেশ ও সার্বভৌম মানচিত্র উপহার দিয়েছেন।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 week ago
উত্তরঃ

তাঁরা দুজনেই বাঙালির স্বাধিকার আন্দোলন এবং সাধারণ মেহনতি মানুষের অধিকার আদায়ের লক্ষ্যে কাজ করেছেন।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 week ago
উত্তরঃ

তাঁরা দুজনেই ছিলেন অত্যন্ত মেধাবী আইনজীবী এবং রাজনীতির পাশাপাশি আইন পেশাতেও সফল ছিলেন।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 week ago
উত্তরঃ

'মজলুম জননেতা' নির্যাতিতদের প্রতি সহমর্মিতার প্রতীক, আর 'বঙ্গবন্ধু' হলো আপামর বাঙালির বন্ধু ও জাতির পথপ্রদর্শকের প্রতীক।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 week ago
উত্তরঃ

ব্রিটিশ আমলে মূল লক্ষ্য ছিল পরাধীনতা থেকে মুক্তি, আর পাকিস্তান আমলে লক্ষ্য ছিল বাঙালির ভাষার অধিকার ও স্বাধিকার প্রতিষ্ঠা।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 week ago
উত্তরঃ

উভয় দলই সাধারণ মানুষের রাজনৈতিক ও অর্থনৈতিক অধিকার নিশ্চিত করার জন্য প্রতিষ্ঠিত হয়েছিল।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 week ago
উত্তরঃ

তাঁরা দুজনেই ছাত্রজীবন থেকেই রাজনীতি সচেতন ছিলেন এবং অন্যায়ের প্রতিবাদ করতেন।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 week ago
উত্তরঃ

বঙ্গীয় প্রজাস্বত্ব আইন সংশোধনের মাধ্যমে কৃষকদের ওপর জমিদারের অত্যাচারের অবসান ঘটানো।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 week ago
উত্তরঃ

তিনি বড় নেতা হয়েও লুঙ্গি ও গেঞ্জি পরে অতি সাধারণ মানুষের মতো জীবন কাটিয়েছেন।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 week ago
উত্তরঃ

১৯৫৪ সালের যুক্তফ্রন্ট নির্বাচনে বিভিন্ন রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ করা।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 week ago
উত্তরঃ

বারবার জেল খাটা এবং পরিবারের মায়া ত্যাগ করে দীর্ঘ সময় জনসেবায় নিয়োজিত থাকা।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 week ago
উত্তরঃ

তাঁদের নামে সড়ক, সেতু যেমন- বঙ্গবন্ধু সেতু, শের-এ-বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় এবং ভাসানী নভোঃ থিয়েটার নির্মিত হয়েছে।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 week ago
উত্তরঃ

আমি সত্য কথা বলব, সবার সাথে মিলেমিশে চলব এবং ক্লাসের কোনো অন্যায় দেখলে প্রতিবাদ করব।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 week ago
উত্তরঃ

সহপাঠী বা প্রতিবেশীর কোনো অভাব বা সমস্যা দেখলে সামর্থ্য অনুযায়ী তাকে সাহায্য করার চেষ্টা করব।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 week ago
উত্তরঃ

আমি জাতীয় সম্পদের অপচয় করব না এবং দেশের আইন মেনে একজন সুনাগরিক হিসেবে বড় হব।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 week ago
উত্তরঃ

আমি ভয় না পেয়ে বড়দের সহায়তায় সেই অন্যায়ের প্রতিবাদ করব এবং ন্যায়ের পক্ষে থাকব।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 week ago
উত্তরঃ

যেন বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্ম তাঁদের সংগ্রাম সম্পর্কে জানতে পারে এবং নিজেদের মনে দেশপ্রেম জাগ্রত করতে পারে।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 week ago
9

Related Question

View All
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews