উদ্ভিদের ফলের ভেতরে বীজ থাকে। কোনো ফলে একটিমাত্র বীজ থাকে, আবার কোনো ফলে অনেক বীজ থাকে।
বীজ থেকে নতুন চারাগাছ জন্মাতে অর্থাৎ অঙ্কুরোদগমের জন্য পরিবেশের তাপ, আলো, বাতাস ও পানি প্রয়োজন হয়।
বীজ থেকে নতুন চারাগাছ জন্মানোর প্রক্রিয়াই হলো অঙ্কুরোদগম। যখন একটি বীজ মাটিতে পড়ে এবং পর্যাপ্ত পানি, বায়ু ও আলো পায়, তখন তার ভিতরে থাকা ছোটো গাছটি বেড়ে উঠতে শুরু করে। প্রথমে বীজের খোসা নরম হয়, তারপ্র মূল নিচের দিকে এবং অঙ্কুর উপরের দিকে বাড়তে. থাকে। এভাবেই নতুন গাছের জন্ম হয়।
একটি ছোটো বীজ যখন অঙ্কুরিত হয়ে ধীরে ধীরে। ছোটো থেকে বড়ো হয় তাকে উদ্ভিদের বৃদ্ধি বলা হয়। বৃদ্ধির একপর্যায়ে গাছে ফুল ফোটে ও ফল ধরে।
সূর্যের আলো, বায়ু ও পানি পেলে উদ্ভিদ যথাযথ বৃদ্ধি পায়। কোনো কারণে এসব উপাদানের কোনোটির অভাব দেখা দিলে উড়িদের যথাযথ বৃদ্ধি হয় না।
উদ্ভিদ সূর্যের আলো, পানি ও বাতাস থেকে খাদ্য তৈরি করে। এসময় উদ্ভিদ বায়ু থেকে কার্বন ডাইঅক্সাইড ও পরিবেশ থেকে প্রয়োজনীয় পুষ্টি ও শক্তি পেয়ে থাকে।
উদ্ভিদ শ্বাসকার্যের জন্য বায়ু থেকে অক্সিজেন গ্রহণ করে এবং কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে।
যেসব উদ্ভিদের ফুল ও ফল হয় না সেগুলোই অপুষ্পক' উদ্ভিদ। উদাহরণ- শৈবাল, ছত্রাক, ফার্ন ইত্যাদি।
যেসব উদ্ভিদের ফুল ও ফল হয় সেগুলোকে সপুষ্পক উদ্ভিদ বলে। এসব উদ্ভিদের ফুল হতে ফল ও বীজ হয়।
তিনটি সপুষ্পক উদ্ভিদের নাম হলো-১। মরিচ, ২। টমেটো ও ৩। আম।
ফুলের বিভিন্ন অংশ রয়েছে। যেমন- উপবৃতি, বৃতি, গর্ভাশয়, দল বা পাপড়ি, পুংকেশর, স্ত্রীকেশর, গর্ভমুণ্ড ইত্যাদি।
বৃতি সাধারণত সবুজ, দেখতে অনেকটা পাতার মতো। এটি ফুলের সবচেয়ে বাইরের অংশ। কুঁড়ি অবস্থায় বৃতি ফুলের অন্যান্য অংশকে রোদ, বৃষ্টি ও পোকামাকড় থেকে রক্ষা করে।
দলমণ্ডলের তিনটি কাজ হলো-
১। দলমণ্ডল রঙিন হওয়ায় পোকামাকড় ও পশুপাখি আকর্ষণ করে।
২। এটি উদ্ভিদের পরাগায়ন নিশ্চিত করে।
৩। ফুলের ভেতরের অংশ রক্ষা করে।
পুংস্তবক হলো ফুলের পুরুষ প্রজনন অঙ্গ, এটি ফুলের পুংদণ্ড ও পরাগধানী নিয়ে গঠিত। পরাগধানীতে পরাগরেণু উৎপন্ন হয়। এর মধ্যে পুরুষ কোষ তৈরি হয়।
স্ত্রীস্তবক ফুলের একটি অত্যাবশ্যকীয় অঙ্গ। এটি এক বা একাধিক গর্ভপত্র বা স্ত্রীকেশর নিয়ে গঠিত। একটি গর্ভপত্রের তিনটি অংশ রয়েছে। যথা- গর্ভাশয়, গর্ভদণ্ড ও গর্ভমুণ্ড।
একটি গর্ভপত্রের তিনটি অংশ রয়েছে। যথা- গর্ভাশয়, গর্ভদণ্ড ও গর্ভমুণ্ড।
ফুলের পরাগরেণুর পুরুষ কোষ গর্ভাশয়ের ডিম্বকের সাথে মিলিত হওয়ার প্রক্রিয়াকে নিষেক বলে। নিষেকের পরে গর্ভাশয় ফলে এবং ডিম্বক বীজে পরিণত হয়।
ফলের দুটি অংশ রয়েছে। যেমন- পেরিকার্প ও বীজ।
পেরিকার্পের তিনটি স্তর রয়েছে। যেমন- বহিঃত্বক, 'মধ্যত্বক ও অন্তঃত্বক।
ফলের মধ্যত্বক সাধারণত রসালো হয়। এতে ভিটামিন ও খনিজ লবণ থাকে। এ কারণে ফলের মধ্যত্বক আমরা খাই।
জীবের জীবনচক্রের কোনো এক পর্যায়ে জীব থেকে অনুরূপ নতুন জীবের সৃষ্টি হয়, নতুন জীব সৃষ্টির এই প্রক্রিয়াই হলো প্রজনন।
বীজ থেকে নতুন চারাগাছ জন্মানোর প্রক্রিয়াকে অঙ্কুরোদগম বলে ।
উদ্ভিদ শ্বাসকার্যের জন্য বায়ু থেকে অক্সিজেন গ্যাস গ্রহণ করে ।
উদ্ভিদ শ্বাসকার্যের সময় পরিবেশে কার্বন ডাইঅক্সাইড গ্যাস ত্যাগ করে ।
বৃতি দেখতে পাতার মতো ।
ফুলের সবচেয়ে বাইরের অংশকে বৃতি বলে ।
ফুলের উজ্জ্বল ও রঙিন অংশের নাম পাপড়ি।
পুংকেশর-এর দণ্ডের মতো অংশকে পুংদণ্ড বলা হয় ।
পরাগধানীর মধ্যে পরাগরেণু উৎপন্ন হয় ।
পরাগরেণুর মধ্যে পুরুষ কোষ থাকে ।
ফুলের গর্ভাশয়ের ভিতরে ডিম্বক থাকে ।
ডিম্বক হলো স্ত্রী কোষ।
নিষেকের পর গর্ভাশয়টি ফলে পরিণত হয় ।
নিষেকের পরে ডিম্বরু বীজে পরিণত হয় ।
ফলের বহিঃত্বককে ফলের খোসা বলা হয় ।
বীজের উপরের পাতলা আবরণকে অন্তঃত্বক বলা হয় ।
বেশির ভাগ ফলে বীজ থাকে ।
উদ্ভিদের জীবনচক্রের প্রথম ধাপ বীজ ।
ডিম থেকে বাচ্চা হয় ।
মুরগির জীবনচক্রের প্রথম ধাপ ডিম ।
নতুন জীব সৃষ্টির প্রক্রিয়াকে প্রজনন বলা হয় ।
বীজ থেকে অঙ্কুরোদগম প্রক্রিয়ায় চারাগাছ জন্মায় ।
চারাগাছ জন্মানোর জন্য পরিবেশের তাপ, আলো, বাতাস ও পানি প্রয়োজন ।
উদ্ভিদের বৃদ্ধির জন্য সূর্যের আলো, পানি এবং বায়ু প্রয়োজন প্রয়োজন ।
উদ্ভিদ শ্বাসকার্যের জন্য বায়ু থেকে অক্সিজেন গ্রহণ করে এবং কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে।
বৃতির কাজ হলো কুঁড়ি অবস্থায় বৃতি ফুলের অন্যান্য অংশকে রক্ষা করে।
কতকগুলো পাপড়ি মিলে দল গঠন করে।
পুংকেশর-এর দণ্ডের মতো অংশই পুংদণ্ড।
ফলের অংশ দুটি। যথা- পেরিকার্প ও বীজ।
পেরিকার্পের তিনটি স্তর রয়েছে। যথা- বহিঃত্বক, মধ্যত্বক ও অন্তঃত্বক।
ডিম থেকে বাচ্চা হয় এমন দুটি প্রাণী হলো- মুরগি ও কবুতর।
Related Question
View Allজীব মাত্রই খাদ্য গ্রহণ করে।
খাদ্য তৈরির জন্য উদ্ভিদের সূর্যের আলো পানি ও রায়ু প্রয়োজন।
ফুলের উজ্জ্বল ও রঙিন অংশ হলো পাপড়ি ।
বীজ থেকে নতুন চারাগাছ হয়।
বীজ থেকে নতুন চারাগাছ জন্মানোর প্রক্রিয়াই হলো অঙ্কুরোদগম ।
বীজের অঙ্কুরোদগমের জন্য পরিবেশের তাপ, আলো বাতাস ও পানি প্রয়োজন।
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!