পরিবেশ আমাদের জীবনধারণ ও সুস্থভাবে বেঁচে থাকার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যেমন- আমাদের বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় খাবার, বিশুদ্ধ পানি ও অক্সিজেন আমরা সরাসরি পরিবেশ থেকেই পেয়ে থাকি। এছাড়া আমাদের ঘরবাড়ি তৈরি, পোশাক তৈরি ও চাষাবাদের জন্য যেসব কাঁচামাল প্রয়োজন, তা পরিবেশ থেকেই আসে।
শহরের দূষণ ও কোলাহল থেকে মুক্তি পেতে আমরা প্রকৃতিতে যাই। প্রকৃতিতে গেলে আমরা পরিষ্কার ও সতেজ বাতাস নিতে পারি। এছাড়া গাছপালা পরিবেশকে ঠান্ডা ও শান্ত রাখে, যা আমাদের মনকে আরাম দেয় এবং ভালো লাগে।
মাটির দুটি উপকারিতা বা প্রয়োজনীয়তা হলো-
১. মাটি হলো ফসল চাষের প্রধান স্থান, যেখানে কৃষক ধান, গম, সবজি ইত্যাদি ফলায়। এই মাটিই আমাদের খাদ্য যোগায়।
২. আমাদের ঘরবাড়ি, রাস্তাঘাট ও অন্যান্য স্থাপনা তৈরির জন্য যে কাঁচামাল (ইট, বালি ইত্যাদি) প্রয়োজন, তা মাটি থেকেই পাওয়া যায়।
মাটিদূষণের প্রধান দুটি কারণ হলো-
১. জমিতে অতিরিক্ত কীটনাশক ও রাসায়নিক সার ব্যবহার করার ফলে মাটির উর্বরতা নষ্ট হয়ে মাটি দূষিত হয়।
২. কলকারখানা থেকে নির্গত ক্ষতিকারক রাসায়নিক বর্জ্য মাটিতে মিশে মাটির গুণাগুণ নষ্ট করে দেয়।
কলকারখানার রাসায়নিক বর্জ্য এবং গৃহস্থালির আবর্জনা সরাসরি নদী-নালা বা জলাশয়ে ফেলার কারণে পানিদূষণ বাড়ছে। এছাড়া বেশি বেশি মোটরগাড়ি ও যানবাহনের ধোঁয়া এবং কলকারখানার গ্যাস বাতাসে মিশে বায়ুদূষণ বাড়াচ্ছে।
বন ধ্বংসের দুটি গুরুত্বপূর্ণ ক্ষতিকর প্রভাব হলো-
১. বনের ওপর নির্ভরশীল যারা কাঠ সংগ্রহ বা বনজ সম্পদ বিক্রি করে জীবিকা নির্বাহ করত; তাদের আয় ও জীবনযাত্রা বিপন্ন হচ্ছে।
২. বনের গাছপালা কেটে ফেলায় বন্যপ্রাণীর আশ্রয় ও খাদ্যের অভাব হয়। ফলে বন্যপ্রাণীর বিভিন্ন প্রজাতি বিলুপ্ত হচ্ছে।
দূষণমুক্ত পরিবেশ ছাড়া আমরা সুস্থ ও নিরাপদে বাঁচতে পারি না। তাই নিজেদের সুস্থতার জন্য পরিবেশ সংরক্ষণে সবার সচেতন থাকা জরুরি। এছাড়া সম্পদের অপচয় বন্ধ করে সেগুলোকে ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাঁচিয়ে রাখতে হলে সবার সচেতনতা দরকার।
সূর্যের দুটি উপকারিতা হলো-
১. সূর্যের আলো সবুজ উদ্ভিদের খাবার তৈরির জন্য অন্যতম প্রধান উপাদান।
২. সবুজ উদ্ভিদই অনেক প্রাণীর খাবার হিসেবে ব্যবহৃত হয়ে আমাদের খাদ্যচক্র বা বাস্তুতন্ত্র বজায় রাখে।
Related Question
View Allআমাদের পোশাক-আশাক, খাবার-দাবার, চাল-চলন অনেকটাই পরিবেশ-প্রকৃতির ওপর নির্ভরশীল।
গাছপালা তাপমাত্রা কমিয়ে পরিবেশকে সতেজ ও আরামদায়ক করে তোলে।
নির্মল বাতাস নেওয়ার জন্য আমরা সবুজে ঘেরা প্রকৃতিতে বেড়াতে যাই।
যানবাহনে ভ্রমণ করার জন্য প্রয়োজন হয় তেল , বিদ্যুৎ বা গ্যাসের।
প্রাকৃতিক জ্বালানির মজুদ অফুরন্ত নয়, একদিন শেষ হয়ে যাবে।
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!