উয়ারী-বটেশ্বরের প্রাপ্ত তিনটি নিদর্শনের নাম হলো-১. ছাপাঙ্কিত রৌপ্যমুদ্রা, ২. পাথরের হাতিয়ার ও ৩. নানা ধরনের মৃৎপাত্র।
নারায়ণগঞ্জ জেলায় মেঘনা নদীর তীরে অবস্থিত সোনারগাঁও প্রাচীন বাংলার মুসলমান সুলতানদের রাজধানী ছিল। ঔপনিবেশিক আমলে সোনারগাঁও সুতিবস্ত্রের ব্যবসা কেন্দ্রে পরিণত হয়। এরই সুবাদে গড়ে ওঠে নতুন শহর পানামনগর। উনিশ শতকে হিন্দু বণিকরা সুতা বাণিজ্যের কেন্দ্র হিসেবে পানামনগরকে আবাসস্থল হিসেবে বেছে নেন।
মহাস্থানগড়ে প্রাপ্ত তিনটি নিদর্শনের নাম হলো- ১. চওড়া খাদবিশিষ্ট প্রাচীন দুর্গ। ২. প্রাচীন ব্রাহ্মী শিলালিপি। ৩. মন্দিরসহ অন্যান্য ধর্মীয় ভগ্নাবশেষে।
মহাস্থানগড় করতোয়া নদীর তীরে বগুড়া শহর থেকে প্রায় ১৩ কিলোমিটার উত্তরে অবস্থিত। প্রাচীনকালে এই স্থানটি 'পুন্ড্রনগর' নামে পরিচিত ছিল। মহাস্থানগড়ে প্রাপ্ত নিদর্শনের মধ্যে রয়েছে পোড়ামাটির ফলক এবং তাম্রলিপি। এই স্থানটি প্রায় ১৮ শত বছরের ইতিহাস বহন করে।
উয়ারী-বটেশ্বর নরসিংদী জেলার বেলাবো উপজেলার প্রায় ৩ কিলোমিটার পশ্চিমে অবস্থিত। এখানে খ্রিস্টপূর্ব ৪৫০ অব্দের মৌর্য আমলের পূর্ববর্তী সময়ের নিদর্শন পাওয়া গেছে। প্রাপ্ত নিদর্শনগুলোর মধ্যে ছাপাঙ্কিত রৌপ্যমুদ্রা এবং পাথরের হাতিয়ার রয়েছে, যা এই স্থানকে প্রাচীন নগর সভ্যতার নিদর্শন হিসেবে প্রতিষ্ঠা করে।
উয়ারী-বটেশ্বরে খ্রিষ্টপূর্ব ৪৫০ অব্দের মৌর্য আমলের পূর্বের নিদর্শন পাওয়া গেছে। উয়ারী প্রত্নস্থলে ৬০০ মিটার দৈর্ঘ্য, ৬০০ মিটার প্রস্থের চারটি দুর্গ প্রাচীর আবিষ্কৃত হয়েছে। এখানে গলিপথসহ ১৬০ মিটার দীর্ঘ রাস্তা পাওয়া গেছে।
ময়নামতি বাংলাদেশের দক্ষিণ-পূর্ব অঞ্চলে কুমিল্লা শহরের কাছে অবস্থিত। এই স্থানটি বৌদ্ধ সভ্যতার একটি কেন্দ্র ছিল। ময়নামতির সবচেয়ে গুরুত্বপূর্ণ নিদর্শন হলো শালবন বিহার। এখানে হিন্দু ও বৌদ্ধ ধর্মের প্রাচীন নিদর্শন পাওয়া গেছে।
ময়নমতিতে প্রাপ্ত তিনটি নিদর্শনের নাম হলো-
১. তাম্রশাসন,
২. পোড়ানো মাটির সিল ও সিলিং এবং
৩. পোড়ামাটির ভাস্কর্য।
ময়নামতি হলো বৌদ্ধ সভ্যতার একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র এবং এর প্রধান নির্দর্শন হলো শালবন বিহার। অন্যদিকে, উয়ারী-বটেশ্বর খ্রিষ্টপূর্ব ৪৫০ অব্দের প্রাচীন নগর সভ্যতার নিদর্শন। দুটি স্থানই প্রাচীন, স্থাপত্যশৈলী এবং আমাদের পূর্বপুরুষদের জীবনযাত্রা সম্পর্কে ধারণা দেয়।
পানামনগরের অবস্থান হলো সোনারগাঁওয়ে। ঢাকার দক্ষিণ-পূর্ব দিকে নারায়ণগঞ্জ জেলায় মেঘনা নদীর তীরে পানামগরের অবস্থান।
পানামনগর ৫ মিটার প্রশস্ত ও ৬০০ মিটার দীর্ঘ সড়কের পাশে শহর গড়ে উঠেছে। এ শহরের ৫২টি বাড়ি রয়েছে। সারিবদ্ধভাবে ৩১টি বাড়ি রাস্তার উত্তর পাশে ও ২১টি বাড়ি রাস্তার দক্ষিণ পাশে নির্মিত।
লালবাগ কেল্লা ১৬৭৮ সালে নির্মাণ করা হয়। মোগল সম্রাট আওরঙ্গজেবের পুত্র শাহজাদা মোহাম্মদ আযম এ দুর্গটি নির্মাণ কাজ শুরু করেন। পরবর্তীকালে শায়েস্তা খান এ দুর্গের নির্মাণ কাজের দায়িত্ব গ্রহণ করেন।
ঐতিহাসিক স্থানগুলো পরিদর্শনের সময় আমাদের পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা উচিত। কোনো নিদর্শনে হাত দেওয়া বা কোনো প্রকার দাগ দেওয়া বা লেখা উচিত না। এছাড়াও, সেখানকার বাগান ও ফুল নষ্ট করা যাবে না।
জাদুঘরে আমরা দেশের ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে জানতে পারি এবং এগুলো সংরক্ষণ করা হয়। জাদুঘরের ভিতরে আমাদের নীরবতা ও শৃঙ্খলা বজায় রাখতে হবে। কোনো নিদর্শনে হাত দেওয়া বা উপরে উঠা উচিত নয়।
মহাস্থানগড় করতোয়া নদীর তীরে অবস্থিত।
পাহাড়পুর নওগাঁ জেলায় অবস্থিত।
ময়নামতি বৌদ্ধ ধর্মের ঐতিহ্যের জন্য বিখ্যাত।
সোনারগাঁও ঢাকা জেলার নিকটবর্তী নারায়ণগঞ্জ জেলায় অবস্থিত।
লালবাগ কেল্লা ১৬৭৮ সালে শাহজাদা মুহাম্মদ আজম শাহ নির্মাণ শুরু করেছিলেন।
ঐতিহাসিক নিদর্শনগুলো আমাদের অতীত সংস্কৃতি, সভ্যতা এবং জীবনযাত্রা সম্পর্কে জানতে সাহায্য করে। এগুলো আমাদের জাতির গর্ব ও পরিচয়ের প্রতীক।
পাহাড়পুরে অবস্থিত সোমপুর মহাবিহার একটি বিশাল বৌদ্ধ বিহার। এটি রাজা ধর্মপাল নির্মাণ করেছিলেন এবং এটি ইউনেস্কো স্বীকৃত একটি বিশ্ব ঐতিহ্য।
পানাম নগর ছিল ব্যবসায়ীদের একটি প্রধান কেন্দ্র। এখানকার কারুকার্যমণ্ডিত দালানগুলো ইংরেজ আমলের স্থাপত্যশৈলীর পরিচয় দেয়।
কুমিল্লার ময়নামতিতে অবস্থিত শালবন বিহার অষ্টম শতকের একটি বৌদ্ধ বিহার। এখানকার খননকাজে পোড়ামাটির ফলক ও স্বর্ণমুদ্রা পাওয়া গেছে।
মিল হলো উভয়ই প্রাচীন বৌদ্ধ সংস্কৃতির নিদর্শন। অমিল হলো মহাস্থানগড় করতোয়া নদীর তীরে আর ময়নামতি লালমাই পাহাড়ের পাদদেশে অবস্থিত।
উয়ারী-বটেশ্বর আড়াই হাজার বছরের প্রাচীন (খ্রিষ্টপূর্ব সময়), কিন্তু সোনারগাঁও মধ্যযুগ ও সুলতানি আমলের রাজধানী ছিল।
উভয়ই বৌদ্ধ ধর্মাবলম্বীদের শিক্ষা ও সাধনার জন্য তৈরি বিশাল বিহার।
একসময় এটি রাজনৈতিক ও ব্যবসায়িক কেন্দ্র ছিল, বর্তমানে এটি লোকশিল্প জাদুঘর ও পর্যটন কেন্দ্র।
পোড়ামাটির ফলক, ব্রাহ্মী শিলালিপি এবং প্রাচীন মুদ্রা।
ব্রোঞ্জের মূর্তি, স্বর্ণ-রৌপ্য মুদ্রা এবং অলঙ্কৃত ইটের টুকরো।
লালবাগ কেল্লা এবং এর ভেতরকার তিন গম্বুজ বিশিষ্ট মসজিদ।
মধ্যযুগের বাংলার রাজধানীর উদাহরণ সোনারগাঁও ও পানাম নগর।
উয়ারী-বটেশ্বর এবং মহাস্থানগড়।
আমি ঐতিহাসিক স্থাপনার দেওয়ালে কিছু লিখব না, কোনো ক্ষতি করব না এবং চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখব।
আমি সেই স্থানের গুরুত্ব, স্থাপত্যশৈলী এবং কেন এটি আমাদের সংরক্ষণ করা উচিত-তা লিখে অন্যদের উদ্বুদ্ধ করব।
যেন আমরা আমাদের দেশের সমৃদ্ধ ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে জানতে পারি এবং দেশপ্রেম অনুভব করি।
স্থাপনাগুলো নিয়মিত মেরামত করা, সঠিক ইতিহাস প্রচার করা এবং পর্যটকদের জন্য পরিবেশ নিরাপদ রাখা।
Related Question
View Allমহাস্থানগড় বাংলার ইতিহাসে ১৮ শত বছরের বেশি সময়ের সাক্ষ্য বহন করে।
মৌর্য আমালে মহাস্থানগড় পুণ্ড্রনগর নামে পরিচিত ছিল।
মহাস্থানগড় উত্তর-দক্ষিণে ১৫০০ মিটার এর পূর্ব পশ্চিমে ১৪০০ মিটার বিস্তৃত।
মহাস্থানগড়ে প্রাচীন ব্রাহ্মী শিলালিপি পাওয়া গেছে।
নরসিংদী জেলার বেলাবো উপজেলায় উয়ারী-বটেশ্বর গ্রাম।
উয়ারী-বটেশ্বর খ্রিষ্টপূর্ব ৪৫০ অব্দের মৌর্য আমলের পূর্বের নিদর্শন পাওয়া গেছে।
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!