নিচের বণনামূলক প্রশ্নগুলোর উত্তর দাও

Updated: 10 months ago
উত্তরঃ

কুরআন মজিদ আল্লাহর বাণী। সালাতে কুরআন মজিদ তিলাওয়াত করা ফরজ। তাই তিলাওয়াত শুদ্ধ হওয়া দরকার। কুরআন মজিদ তিলাওয়াত সম্পর্কে মহানবি (স) বলেছেন, "কুরআন মজিদ তিলাওয়াত করলে প্রত্যেক হরফের জন্য ১০টি সাওয়াব পাওয়া যায়।"

উত্তরঃ

এক যবর, এক যের ও এক পেশকে হরকত বলে।
উদাহরণ:

উত্তরঃ

দুই যবর, দুই যের ও দুই পেশকে তানবীন বলা হয়।
উদাহরণ:

উত্তরঃ

মাদ্দ শব্দের অর্থ দীর্ঘ করা বা টেনে পড়া। কুরআন মজিদের কোনো কোনো হরফ টেনে পড়তে হয়। এ টেনে পড়াকে মাদ্দ বলে। মাদ্দ-এর হরফ বা বর্ণ তিনটি। যথা  اوى

উদাহরণ:

উত্তরঃ

কুরআন মজিদ শুদ্ধভাবে তিলাওয়াতের জন্য যে নিয়ম রয়েছে তাকে তাজবীদ বলে। অর্থাৎ, কুরআন মজিদের আয়াতসমূহ এবং আয়াতের শব্দ ও বর্ণের সঠিক উচ্চারণ করার পদ্ধতিই হলো তাজবীদ।

উত্তরঃ

আরবি হরফ বাগযন্ত্রের বিভিন্ন স্থান থেকে উচ্চারিত হয়। যেমন- কণ্ঠনালি, জিহ্বা, তালু, দাঁত ও ঠোঁট।
হরফ উচ্চারণের স্থানকে মাখরাজ বলে। আরবি হরফের মাখরাজ ১৭টি।

উত্তরঃ

ইদগাম অর্থ যুক্ত করা, একত্র করা। কাছাকাছি উচ্চারণের দুটি হরফকে যুক্ত করে পড়াকে ইদগাম বলে। যেমন- فَهُمْ مُسْلِمُونَ فَهُمْ  (ফাহুম মুসলিমূন)। এখানে মীম হরফটি পরবর্তী মীম-এর সাথে ইদগাম হয়েছে। অর্থাৎ মিলিত হয়েছে। مِرَّثٍ মির রাব্বি এখানে নুন -এর সাথে ইদগাম হয়েছে, অর্থাৎ মিলিত হয়েছে।

উত্তরঃ

'বিসমিল্লাহির রাহমানির রাহীম

قُلْ هُوَ اللَّهُ أَحَدِّهُ اللَّهُ الصَّمَدُة

لَمْ يَلِدُهُ وَلَمْ يُولَدُهُ وَلَمْ يَكُنْ لَهُ كُفُوًا أَحَدٌ

বাংলা উচ্চারণ: স্কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহুস সামাদ। লাম ইয়ালিদ; ওয়া লাম ইউলাদ। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুওয়ান আহাদ।

উত্তরঃ

আরবি বর্ণমালা মোট ২৯টি। যথা-

উত্তরঃ

কুরআন মজিদ আল্লাহর কালাম। সর্বশেষ আসমানি কিতাব। কুরআন মজিদ তিলাওয়াত করা গুরুত্বপূর্ণ। কেননা-
১. কুরআন মজিদ তিলাওয়াত করা সর্বশ্রেষ্ঠ নফল ইবাদত।
২. সালাতে কুরআন তিলাওয়াত ফরজ।
৩. মহানবি (স) বলেছেন, "তোমাদের মধ্যে সে ব্যক্তি উত্তম যে নিজে কুরআন শিখে এবং অপরকে শেখায়।"
৪. তিনি আরও বলেছেন, "কুরআন মজিদ তিলাওয়াত করলে প্রত্যেক হরফের জন্য ১০টি সাওয়াব পাওয়া যায়।"
৫. কুরআন মজিদের নির্দেশমতো চলার জন্য কুরআন তিলাওয়াত করা দরকার।

উত্তরঃ

হযরত মুহাম্মদ (স)-এর ওপর পবিত্র কুরআন নাজিল হয়। তাজবীদ পাঠের চারটি প্রয়োজনীয়তা হলো-
১. কুরআন মজিদ তাজবীদসহকারে না পড়লে আল্লাহর কালামের আয়াতসমূহ, আয়াতের শব্দ ও বর্ণ উচ্চারণসমূহ সঠির শুরু না

২. তাজবীদসহকারে কুরআন পাঠ না করলে কুরআনের অর্থ পরিবর্তন হয়ে যায়।
৩. এমনকি সালাতও শুদ্ধ হয় না।
৪. তাজবীদ ব্যতীত কুরআন তিলাওয়াত করলে গুনাহ হবে।
৫. শুদ্ধরূপে কুরআন তিলাওয়াতের জন্য তাজবীদ পড়া আবশ্যক।

উত্তরঃ

সূরা আন নাসর মদিনায় অবতীর্ণ হয়েছে। নিচে বাংলা উচ্চারণসহ অর্থ লেখা হলো-
বাংলা উচ্চারণ: ইযা জাআ নাসরুল্লাহি ওয়ালফাতহ্।
ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফী দীনিল্লাহি আফওয়াজা।
ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াসতাগফিরছু। ইন্নাহু কানা তাওওয়াবা।
অর্থ:
১. যখন আল্লাহর সাহায্য ও বিজয় আসবে।
২. এবং তুমি সানুষকে দলে দলে আল্লাহর দীনে প্রবেশ করতে দেখবে।
৩. তখন তুমি তোমার প্রতিপালকের প্রশংসা কর, তাঁর পবিত্রতা ও মহিমা ঘোষণা কর এবং ক্ষমা প্রার্থনা কর, তিনি তো তওবা কবুলকারী।

উত্তরঃ

সূরা আল লাহাব মক্কায় অবতীর্ণ হয়েছে। এ সূরার আয়াত সংখ্যা ৫টি। নিচে সূরা আল লাহাবের অর্থ লেখা হলো-
অর্থ:
১. ধ্বংস হোক আবু লাহাবের হস্তদ্বয় এবং ধ্বংস হোক সে নিজেও।
২. এর ধন-সম্পদ ও এর উপার্জন তার কোনো কাজে আসেনি।
৩. অচিরেই সে দগ্ধ হবে লেলিহান অগ্নিতে,
৪. এবং তার স্ত্রীও যে ইন্ধন বহন করে,
৫. তার গলদেশে পাকানো রজ্জ।

156

কুরআন মজিদ আল্লাহর কালাম। সর্বশেষ আসমানি কিতাব। মহানবির (স) এর উপর নাজিল হয় এ কিতাব।

আমাদের জন্য কুরআন মজিদে বলে দেয়া হয়েছে আমরা দুনিয়াতে কীভাবে শান্তিতে বসবাস করব, কী কাজ করলে আখিরাতে শান্তি পাব, কীভাবে আল্লাহর ইবাদত করব, কোন কাজ অন্যায়, কোন কাজে শাস্তি হবে এ সবকিছু কুরআন মজিদে আছে।

আমরা কুরআন মজিদ শুদ্ধ করে শিখব। অপরকে শিখাব। কুরআন মজিদের নির্দেশমতো চলব।

সালাতে কুরআন মজিদ তিলাওয়াত করা ফরজ। তাই তিলাওয়াত শুদ্ধ হওয়া দরকার। মহানবি (স) বলেছেন, “ তোমাদের মধ্যে সে উত্তম যে নিজে কুরআন শিখে এবং অপরকে শিখায়”।

কুরআন মজিদ
পরিকল্পিত কাজ : শিক্ষার্থীরা কুরআন মজিদ শিক্ষা সম্বন্ধে মহানবি (স)- এর বাণীটি খাতায় সুন্দর করে লিখবে।

Related Question

View All
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews