নিচের বর্ণনামূলক প্রশ্নগুলোর উত্তর দাও

Updated: 1 month ago
উত্তরঃ

বল প্রয়োগের ফলে পদার্থের তিন ধরনের পরিবর্তন হয়। পরিবর্তনগুলো হলো-
১। গতি অবস্থার পরিবর্তন।
২। আকৃতি পরিবর্তন।
৩। আয়তন পরিবর্তন।

Md Durjoy islam
Md Durjoy islam
2 weeks ago
উত্তরঃ

কারণ কলম ও কাগজের মধ্যে সরাসরি স্পর্শ বা যোগাযোগ ঘটে।


যখন দুটি বস্তু একে অপরের সাথে সরাসরি স্পর্শ করে কাজ করে, তখন যে বল উৎপন্ন হয় তাকে স্পর্শ বল বলে। কলম দিয়ে লেখার সময় কলম কাগজের পৃষ্ঠকে স্পর্শ করে ঘর্ষণ বল তৈরি করে, যার ফলে লেখা সম্ভব হয়।

Satt AI
Satt AI
1 month ago
উত্তরঃ

একটি মুখ খোলা প্লাস্টিকের বোতলে হাত দিয়ে বল প্রয়োগ করলে বোতলের আকারের পরিবর্তন ঘটে সংকুচিত হয়ে যায় বা চুপসে যায়। কারণ মুখ খোলা প্লাস্টিকের বোতলের ভেতরে প্রাথমিক অবস্থায় বায়ু থাকে। কিন্তু হাত দিয়ে বল প্রয়োগ করলে বোতলের খোলা মুখ দিয়ে ভেতরের বায়ু বের হয়ে যায়। যার ফলে বোতলটি সংকুচিত হয়ে যায় বা চুপসে যায়।

Md Durjoy islam
Md Durjoy islam
2 weeks ago
উত্তরঃ

টোকার মাধ্যমে বল প্রয়োগ করে একটি থেমে থাকা মার্বেলটিকে গতিশীল করা যায়।
টান, ধাক্কা বা বাঁকানোর মাধ্যমে কাঁদামাটির আকৃতি পরিবর্তন করা যায়।
বল প্রয়োগ করে বস্তুর আকার পরিবর্তনের দুইটি উদাহরণ হলো-
১। প্লাস্টিকের স্কেল বাঁকিয়ে ধনুকের আকৃতি বানানো যায়।
২। রাবার ব্যান্ডকে টেনে এর আকৃতি পরিবর্তন করা যায়।

Md Durjoy islam
Md Durjoy islam
2 weeks ago
উত্তরঃ

বস্তুর আকার বলতে সাধারণত কোনো বস্তু কত বড়ো বা কতটা ছোটো তা বুঝায়।

পিস্টনে বল প্রয়োগের মাধ্যমে সিরিঞ্জের বাতাসের আয়তন পরিবর্তন করা যায়।
বাস্তব জীবনে বিভিন্ন বস্তুতে বলের সাহায্যে আয়তন পরিবর্তন করা যায়। যেমন-
১। প্লাস্টিকের সসের বোতল থেকে সস বের করতে বল প্রয়োগে এর আয়তন পরিবর্তন করি।
২। পাম্পের পিস্টনে চাপ দিয়ে বল প্রয়োগ করে বাতাসের আয়তন কমিয়ে সাইকেল বা রিকসার চাকার টায়ারে বায়ু প্রবেশ করি।

Md Durjoy islam
Md Durjoy islam
2 weeks ago
উত্তরঃ

কোনো বস্তুকে আমাদের কাছে টানতে অথবা আমাদের থেকে দূরে সরাতে যে শক্তি প্রয়োগ করা হয় তাই বল।
আমরা দৈনন্দিন জীবনে বিভিন্ন উপায়ে বল প্রয়োগ করে থাকি। এসব বল দুই প্রকার। যথা-

১। স্পর্শ বল ও

২। অস্পর্শ

বলদৈনন্দিন জীবনে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্নভাবে আমরা বল প্রয়োগ করে থাকি। যেমন-
১। খেলনা গাড়িকে টানি।
২। রাবার ব্যান্ডকে টেনে বড় করি।
৩। কমলা অথবা লেবুর রস বের করতে এগুলোকে সংকুচিত করি।
৪। ফুটবল খেলার সময় বলে লাথি দিই।

Md Durjoy islam
Md Durjoy islam
2 weeks ago
উত্তরঃ

স্পর্শ বল হলো সেই বল, যা প্রয়োগের জন্য দুটি বস্তুর সরাসরি সংস্পর্শ প্রয়োজন। যেমন- টান, ধাক্কা, ঘর্ষণ বল ইত্যাদি।
বাস্তব জীবনে বস্তুর আকৃতি পরিবর্তনে বলের প্রভাব রয়েছে-এমন তিনিট ঘটনা উল্লেখ করা হলো-
১। মসলা বাটার জন্য শিল-পাটার সাহায্যে বল প্রয়োগ করা হয় এবং এতে মসলার আকৃতি পরিবর্তন হয়।
২। কামারের দোকানে গরম লোহার পাতের উপরই যথেষ্ট পরিমাণ বল প্রয়োগ করে ছুরি, কাঁচি, কোদাল ইত্যাদি তৈরি করা যায়।
৩। ধাতব তারের উপর বল প্রয়োগ করে সেটি বাঁকিয়ে নানা রকম গয়না তৈরি করা যায়।

Md Durjoy islam
Md Durjoy islam
2 weeks ago
উত্তরঃ

যে বল প্রয়োগ করার জন্য দুটি বস্তুর সরাসরি সংস্পর্শ প্রয়োজন হয় না তাকে অস্পর্শ বল বলে। যেমন- চৌম্বকীয় বল, মহাকর্ষ বল ইত্যাদি।

ফল এবং ভূ-পৃষ্ঠ দুটি ভিন্ন বস্তু। এদের মধ্যে কোনো সংস্পর্শ নেই। এদের মধ্যে অস্পর্শ বল অর্থাৎ মহাকর্ষ বল কাজ করছে। তাই বলা যায় মহাকর্ষ বলের প্রভাবে গাছ থেকে ফল ভূ-পৃষ্ঠে পড়ে।
বল প্রয়োগের ফলে পদার্থের তিন ধরনের পরিবর্তন হয়। যেমন-
১। পদার্থের আকৃতির পরিবর্তন।
২। পদার্থের আকার পরিবর্তন।
৩। পদার্থের আয়তন পরিবর্তন

Md Durjoy islam
Md Durjoy islam
2 weeks ago
উত্তরঃ

চৌম্বকীয় এমন একটি বল। যার মাধ্যমে চুম্বক লোহা বা লোহাজাতীয় পদার্থকে কাছে টানে।
চৌম্বকীয় বলের তিনটি বৈশিষ্ট্য হলো-
১। চৌম্বকীয় বল একটি অস্পর্শ বল।
২। চৌম্বকীয় বলের মাধ্যমে দিক নির্ণয় করা যায়।
৩। চুম্বক লোহা বা লোহাজাতীয় পদার্থকে কাছে টানে।
চৌম্বকীয় বলের তিনটি ব্যবহার হলো-
১। মোবাইল ও টেলিফোনে।
২.। কলিংবেল ও লাউড স্পিকারে।
৩। মোটর ও জেনারেটরে।

Md Durjoy islam
Md Durjoy islam
2 weeks ago
17

Related Question

View All
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews