নিচের বর্ণনামূলক প্রশ্নগুলোর উত্তর দাও

Updated: 1 month ago
উত্তরঃ

নবি-রাসুলগণ ছিলেন আল্লাহ তায়া’লার প্রেরিত মহাপুরুষ। তাঁরা আল্লাহর নির্দেশ অনুযায়ী জীবনযাপন করতেন এবং মানুষকে সৎ পথ দেখাতেন। তাঁদের জীবনচরিত জেনে আমরা তাঁদের আদর্শ অনুসরণ করতে পারি।

নবি-রাসুলগণের জীবনচরিত থেকে আমরা জানতে পারি যে তাঁরা ছিলেন সত্যবাদী, সৎ, দয়ালু এবং ধৈর্যশীল। তাঁরা সব সময় মানুষের ভালো চাইতেন এবং আল্লাহর ইবাদত করতেন। তাঁদের মতো আদর্শ অনুসরণ করতে হলে আমাদেরও সত্য কথা বলতে হবে, বাবা-মা ও বড়দের কথা শুনতে হবে, গরিব ও অসহায়দের সাহায্য করতে হবে।

তাঁরা যেমন আল্লাহকে ভয় করে চলতেন, তেমনি আমাদেরও নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে এবং আল্লাহর আদেশ মেনে চলতে হবে। বন্ধুদের সাথে ভালো ব্যবহার করতে হবে এবং ঝগড়া করা যাবে না। ছোটবেলা থেকেই নবি-রাসুলগণের দেখানো পথে চললে আমরা ভালো মানুষ হতে পারব এবং দুনিয়া ও আখিরাতে সফল হব।

Satt AI
Satt AI
1 month ago
উত্তরঃ

মহানবি (স.) এর আদর্শ যেভাবে অনুসরণ করব, তার একটি তালিকা নিচে দেওয়া হলো-
১. আমরা আচরণে বিনয়ী হব। অহংকার করব না।
২. ছোটো-বড়ো সবার সাথে ভালো ব্যবহার করব।
৩. সুখে-দুঃখে মানুষের পাশে দাঁড়াব এবং তাদের সহযোগিতা করব।
৪. প্রতিবেশীদের খোঁজখবর রাখব।
৫. সবসময় সত্য কথা বলব। কাউকে কথা দিলে তা রক্ষা করব।
৬. শান্তিশৃঙ্খলা বজায় রাখতে চেষ্টা করব এবং অন্যরাও যেন শান্তি বজায় রাখে, সে ব্যাপারে উদ্যোগী হব।
৭. নিজের কাজ নিজে করব। বাড়িতে বা বিদ্যালয়ে বিভিন্ন কাজে উৎসাহের সাথে যোগ দেব।
৮. মা, বোন, সহপাঠীসহ অন্য নারীদের সম্মান করব। তাদের কাজে সহযোগিতা করব।

Md Durjoy islam
Md Durjoy islam
4 weeks ago
উত্তরঃ

হজরত আবু বকর (রা.) অনুকরণীয় ও অনুসরণীয় আদর্শের অধিকারী ছিলেন। আমরা তাঁর জীবনাদর্শ জেনে যেভাবে অনুসরণ করব, তা নিচে উল্লেখ করা হলো-
১. আমরা অন্যের প্রতি দয়াশীল হব এবং অন্যের উপকার করার চেষ্টা করব। আমরা চেষ্টা করব সাধ্যমতো অভাবী মানুষের পাশে দাঁড়াতে।
২. গরিব, অসহায় ও বৃদ্ধ মানুষদের প্রয়োজনীয় সহযোগিতা করব। সাধ্যমতো দান করব। চেষ্টা করব দানের ক্ষেত্রে গোপনীয়তা বজায় রাখতে।
৩. রাড়িতে বা বিদ্যালয়ে আমাদের দায়িত্ব সঠিকভাবে পালন করব। দায়িত্বে কোনো ধরনের অবহেলা করব না।
৪. কোনো সমস্যা দেখলে ধৈর্যশীল থাকব। ধৈর্য ও মনোবল বজায় রেখে যেকোনো সমস্যার মোকাবিলা করব। চেষ্টা করব সমস্যার সমাধান করতে। সবাইকে ঐক্যবদ্ধ রাখতে।

Md Durjoy islam
Md Durjoy islam
4 weeks ago
উত্তরঃ

মহানবি হজরত মুহাম্মদ (স.) ৫৭০ খ্রিস্টাব্দে মক্কা নগরীতে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম আব্দুল্লাহ এবং মায়ের নাম আমিনা। ছোটোবেলা থেকেই মুহাম্মদ (স.) শান্ত ও বিনয়ী স্বভাবের ছিলেন। সবার সাথে ভালো ব্যবহার করতেন। কখনো অহংকার করতেন না। কাউকে অপমান বা ছোটো করতেন না। মানুষের সুখে-দুঃখে তাদের পাশে দাঁড়াতেন এবং সহযোগিতা করতেন। যুবক বয়সে 'হিলফুল ফুযুল' নামে একটি শান্তিসংঘ গঠন করে সমাজে শান্তি ফেরাতে চেষ্টা করেন।
২৫ বছর বয়সে হজরত মুহাম্মদ (স.) হজরত খাদিজা (রা.) কে বিয়ে করেন। এবপর তিনি মাঝে মাঝে হেরা গুহায় গিয়ে ধ্যান করতেন। এ সময় তাঁর বয়স ছিল ৪০ বছর। তখন হেরা গুহাতেই তিনি নবুয়ত লাভ করেন। নবুয়ত লাভের পর হজরত মুহাম্মদ (স.) সবাইকে এক আল্লাহর ইবাদাত করার আহ্বান জানান। মন্দ লোকেরা তাঁর বিরোধিতা করলেও তিনি ধৈর্য ও মনোবল বজায় রেখে কাজ করে যেতে লাগলেন। ধীরে ধীরে মানুষ মহানবি (সা.) এর আহ্বানে সাড়া দিতে লাগল। ইসলামের বাণী ছড়িয়ে পড়ল দূর-দূরান্তে। শান্তি ও সাম্যের ধর্ম হিসেবে ইসলাম প্রতিষ্ঠিত হলো। অবশেষে ৬৩২ খ্রিস্টাব্দে ৬৩ বছর বয়সে মহানবি হজরত মুহাম্মদ (স.) মদিনায় ইন্তেকাল করেন।

Md Durjoy islam
Md Durjoy islam
4 weeks ago
উত্তরঃ

মহানবি (স.) ছিলেন সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবি ও রাসুল। তাঁর বাল্যকাল সম্পর্কে কয়েকটি বাক্য হলো-
১. বাল্যকালে মহানবি (স.) খুব শান্তশিষ্ট ও বিনয়ী ছিলেন।
২. তিনি ছোটো-বড়ো সবার সাথে খুব ভালো ব্যবহার করতেন।

৩. কখনো অহংকার করতেন না।
৪. কাউকে অপমান বা ছোটো করতেন না।
৫. মানুষের সুখে-দুঃখে তাদের পাশে দাঁড়াতেন এবং সহযোগিতা করতেন।
৬. কথা দিয়ে কথা রাখতেন।

Md Durjoy islam
Md Durjoy islam
4 weeks ago
উত্তরঃ

হাজরে আসওয়াদ হলো পবিত্র কাবা শরিফের একটি মর্যাদাপূর্ণ কালো পাথর।
একবার কাবা শরিফ মেরামতের সময় হাজরে আসওয়াদ (কালো পাথর) পুনঃস্থাপন করার প্রয়োজন দেখা দেয়। এ সময় আরবে অনেক গোত্র ছিল। কারা এই পাথর স্থাপন করবে তা নিয়ে গোত্রগুলোর মধ্যে বিবাদ শুরু হয়। পরে সিদ্ধান্ত নেওয়া হয়, পরদিন 'সকালে সবার আগে যে কাবাঘরে প্রবেশ করবে তার সিদ্ধান্ত মানা হবে। পরদিন সকালে হজরত মুহাম্মদ (স.) সবার আগে কাবা শরিফে প্রবেশ করেন। এতে সবাই খুশি হয় এবং তারা ভরসা পায় যে, আল-আমিনের সিদ্ধান্তই সবচেয়ে ভালো হবে। তখন মহানবি (স.) পবিত্র কাবা শরিফে হাজরে আসওয়াদ স্থাপন করেন।

Md Durjoy islam
Md Durjoy islam
4 weeks ago
উত্তরঃ

হজরত আবু বকর (রা.)-প্রথম পবিত্র কুরআনকে একত্রিত করে গ্রন্থ আকারে প্রকাশের উদ্যোগ নেন। হযরত আবু বকর (রা.) এর জীবনাদর্শ সম্পর্কে ছয়টি বাক্য হলো-
১. তাবুক যুদ্ধের সময় হজরত আবু বকর (রা.) তাঁর সকল ধন-সম্পদ ইসলামের সেবায় দান করে দেন।
২. তিনি দানশীল, দয়ালু ও পরোপকারী ছিলেন।

৩. তিনি সকল বিপদ-আপদে নবিজি (স.) ও অন্য সাহাবিদের পাশে দাঁড়াতেন।
৪. তিনি তাঁর আশপাশের গরিব ও অসহায় মানুষদের সবসময় সহযোগিতা করতেন।
৫. তিনি অত্যন্ত ধৈর্যশীল ও বিচক্ষণ মানুষ ছিলেন।
৬. হজরত আবু বকর (রা.) কে 'ইসলামের ত্রাণকর্তা' বলা হয়।

Md Durjoy islam
Md Durjoy islam
4 weeks ago
উত্তরঃ

ইসলামের প্রথম খলিফা হজরত আবু বকর (রা.) কে 'ইসলামের ত্রাণকর্তা' বলা হয়। তিনি ৫৭৩ খ্রিষ্টাব্দে আরবের মক্কা নগরীতে জন্মগ্রহণ করেন।
মহানবি (স.) এর ইন্তেকালের পর খলিফা হজরত আবু বকর (রা.) এর ভূমিকা হলো-মহানবি (স.) এর ইন্তেকালের পর হজরত আবু বকর (রা.)
ইসলামের প্রথম খলিফা নির্বাচিত হন। সে সময় আরবে বেশ কিছু সমস্যা তৈরি হয়। কেউ কেউ নিজেকে নবি দাবি করে, কিছু লোক ইসলাম ত্যাগ করে, আবার কেউবা জাকাত দিতে অস্বীকার করে। তাঁর চেষ্টায় ইসলামে পুনরায় শৃঙ্খলা ফিরে আসে। এছাড়া তিনিই প্রথম পবিত্র কুরআনকে একত্রিত করে গ্রন্থ আকারে প্রকাশ করার উদ্যোগ নেন।

ধৈর্য ও দৃঢ়তার সাথে তিনি ইসলামের সংকটজনক সময়ে হাল ধরেন। তাঁর দক্ষ নেতৃত্বের ফলে হজরত মুহাম্মদ (স.) এর ইন্তেকালের পর তৈরি হওয়া সমস্যাগুলো দূরীভূত হয়েছিল।

Md Durjoy islam
Md Durjoy islam
4 weeks ago
উত্তরঃ

হজরত আবু বকর (রা.) ছিলেন ইসলামের প্রথম খলিফা। হজরত আবু বকর (রা.) ৫৭৩ খ্রিস্টাব্দে আরবের মক্কা নগরীতে জন্মগ্রহণ করেন।

ছেলেবেলা থেকেই হজরত মুহাম্মদ (স.) এর সাথে তাঁর গভীর বন্ধুত্ব ছিল। বয়স্ক পুরুষদের মধ্যে হজরত আবু বকর (রা.) প্রথম ইসলাম গ্রহণ করেন। মহানবি (স.) এর ইন্তেকালের পর তিনি প্রথম খলিফা নির্বাচিত হন। সে সময় আরবে বেশকিছু সমস্যা তৈরি হয়। হজরত আবু বকর (রা.) এর চেষ্টায় সমস্যাগুলো সমাধান হয়। ইসলামে পুনরায় শৃঙ্খলা ফিরে আসে। হজরত আবু বকর (রা.) ছিলেন দয়ালু ও পরোপকারী মানুষ। তিনি তাবুকের যুদ্ধের সময় তাঁর সকল ধনসম্পদ দান করে দেন ইসলামের সেবায়। তাঁর দক্ষ নেতৃত্বের ফলে হজরত মুহাম্মদ (স.) এর ইন্তেকালের পর তৈরি হওয়া সমস্যা দূরীভূত হয়েছিল। তাই তাঁকে 'ইসলামের ত্রাণকর্তা' বলা হয়। তিনি ৬৩৪ খ্রিষ্টাব্দে ৬১ বছর বয়সে ইন্তেকাল করেন।

Md Durjoy islam
Md Durjoy islam
4 weeks ago
32

Related Question

View All
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews