নিচের বর্ণনামূলক প্রশ্নগুলোর উত্তর দাও :

Updated: 2 months ago
উত্তরঃ

চাকমারা বাংলাদেশের সবচেয়ে বৃহত্তম নৃগোষ্ঠী যারা প্রধানত রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি জেলায় বসবাস করে। এদের নিজস্ব ভাষা ও বর্ণমালা রয়েছে যার নাম 'চাওমা' এবং. তারা জুম পদ্ধতিতে চাষাবাদ করে জীবিকা নির্বাহ করে। চাকমা সমাজ পিতৃতান্ত্রিক এবং প্রতি গ্রামে একজন 'কারবারি' গ্রামপ্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। তারা বৌদ্ধ ধর্মাবলম্বী এবং তাদের প্রধান সামাজিক উৎসবের নাম হলো 'বিজু'। চাকমা মেয়েরা নিজেদের তৈরি 'পিনোন' ও 'খাদি' নামক পোশাক পরতে পছন্দ করে। এদের প্রধান খাবার ভাত ও মাছ হলেও তারা সিদ্ধ শাকসবজি খেতে খুব ভালোবাসে।

Md Zahid Hasan
Md Zahid Hasan
2 months ago
উত্তরঃ

মারমা নৃগোষ্ঠী চাকমাদের পর বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম ক্ষুদ্র নৃগোষ্ঠী। তারা প্রধানত বান্দরবান, খাগড়াছড়ি ও রাঙামাটি এলাকায় বসবাস করে। মারমা সমাজ পিতৃতান্ত্রিক হলেও সম্পত্তির মালিকানার ক্ষেত্রে ছেলে ও মেয়ে উভয়ই সমান অধিকার ভোগ করে। মারমারা মাচার ওপর ঘর তৈরি করে এবং 'জুম' চাষের পাশাপাশি বনায়ন ও সমতল ভূমিতে চাষাবাদ করে জীবিকা নির্বাহ করে। তারা মূলত বৌদ্ধ ধর্ম অনুসরণ করে এবং বৈশাখী পূর্ণিমাকে অতি পবিত্র মনে করে।

ভাত, মাছ, মাংস ও সবজি তাদের প্রধান খাদ্য এবং তারা ভাত ও ভর্তা তৈরিতে নাগ্নি ব্যবহার করে। মারমা ছেলে-মেয়েদের ঐতিহ্যবাহী পোশাকের নাম 'থামি' ও 'আঙ্গি'। মারমাদের প্রধান সামাজিক উৎসব হলো 'সাংগ্রাই'। এই সময় তারা একে অপরের প্রতি মৈত্রী পানি বর্ষণ করে।

Md Zahid Hasan
Md Zahid Hasan
2 months ago
উত্তরঃ

প্রথমত, চাকমারা হলো বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ ক্ষুদ্র নৃগোষ্ঠী। আর মারমারা হলো বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম ক্ষুদ্র নৃগোষ্ঠী। দ্বিতীয়ত, চাকমা সমাজ পিতৃতান্ত্রিক। পুরুষরাই পরিবারের প্রধান এবং সম্পত্তির অধিকারী। অন্যদিকে মারমা সমাজ পিতৃতান্ত্রিক হলেও ছেলে ও মেয়ে উভয়ই সমান সম্পত্তির অধিকার ভোগ করে। তৃতীয়ত, চাকমাদের ভাষার নাম হলো চাঙমা। আর মারমাদের ভাষার নাম হলো মারমা। চতুর্থত, চাকমাদের সামাজিক উৎসবের নাম বিজু এবং মারমাদের সামাজিক উৎসবের নাম সাংগ্রাই।

Md Zahid Hasan
Md Zahid Hasan
2 months ago
উত্তরঃ

মণিপুরি নৃগোষ্ঠী বাংলাদেশের মৌলভীবাজার, হবিগঞ্জ ও সিলেট জেলায় বসবাস করে। এই নৃগোষ্ঠী দুটি ভাষাগোষ্ঠীতে বিভক্ত- বিষ্ণুপ্রিয়া মণিপুরি ও মৈতৈ মণিপুরি। তাদের বাড়িঘর সাধারণত বাঁশ, ইট বা টিনের তৈরি।

মণিপুরিরা মূলত কৃষিজীবী এবং তাঁতি। তারা সাধারণত বৈষ্ণব ধর্মের অনুসারী এবং হিন্দু ধর্মের আচার-অনুষ্ঠান পালন করে। তবে বাংলাদেশে বসবাসরত পাঙাল মণিপুরিরা ইসলাম ধর্ম অনুসরণ করে। তাদের প্রধান খাবার ভাত, মাছ ও সবজি। তারা কোনো প্রকার মাংস খায় না।

মণিপুরি মেয়েরা লাহিং (একধরনের ঘাঘরা-জাতীয় পোশাক), আহিং (ব্লাউজ) ও ওড়না পরে; ছেলেরা ধুতি ও পাঞ্জাবি পরে। মণিপুরিদের নানা ধরনের উৎসব আছে, যেমন- রথযাত্রা, দোলযাত্রা, চৈত্রসংক্রান্তি ও রাসপূর্ণিমা। তাদের নিকট নৃত্য খুবই পবিত্র বিষয়।

Md Zahid Hasan
Md Zahid Hasan
2 months ago
উত্তরঃ

মারমারা প্রধানত বান্দরবান, খাগড়াছড়ি ও রাঙামাটি এলাকায় বসবাস করে (পার্বত্য অঞ্চল)। অন্যদিকে, মণিপুরিরা প্রধানত মৌলভীবাজার, হবিগঞ্জ ও সিলেট জেলায় বসবাস করে (সমতল অঞ্চল)। মারমাদের প্রধান খাদ্য ভাত, মাছ, মাংস ও সবজি। অন্যদিকে, মণিপুরিদের প্রধান খাবার ভাত, মাছ ও সবজি। তারা কোনো প্রকার মাংস খায় না। মারমারা মূলত বৌদ্ধ ধর্ম অনুসরণ করে। বৈশাখী পূর্ণিমা তাদের জন্য পবিত্র। অন্যদিকে, মণিপুরিরা সাধারণত বৈষ্ণব ধর্মের অনুসারী এবং হিন্দু ধর্মের আচার-অনুষ্ঠান পালন করে। তবে পাঙাল মণিপুরিরা ইসলাম ধর্ম অনুসরণ করে। মারমাদের প্রধান সামাজিক উৎসব হলো সাংগ্রাই। এই সময় তারা একে অপরের প্রতি মৈত্রী পানি বর্ষণ করে। অন্যদিকে, মণিপুরিদের নানা ধরনের উৎসব আছে। যেমন- রথযাত্রা, দোলযাত্রা, চৈত্রসংক্রান্তি ও রাসপূর্ণিমা।

Md Zahid Hasan
Md Zahid Hasan
2 months ago
উত্তরঃ

ত্রিপুরা জনগোষ্ঠী সমাজে দলবদ্ধভাবে বসবাস করে এবং দলকে তারা দফা বলে। তাদের ভাষার নাম ককবরক। ত্রিপুরাদের ঘরগুলো সাধারণত উঁচু হয় এবং ঘরে উঠার জন্য সিঁড়ি ব্যবহার করা হয়। বাংলাদেশে বসবাসকারী ত্রিপুরা জনগোষ্ঠী পিতৃতান্ত্রিক। ত্রিপুরা জনগোষ্ঠীর ছেলেরা বাবার সম্পত্তি এবং মেয়েরা মায়ের সম্পত্তি লাভ করে।

ত্রিপুরা জনগোষ্ঠী হিন্দু ধর্মের অনুসারী এবং শিব ও কালী পূজা করে। ত্রিপুরা মেয়েদের পোশাকের কোমরের নিচের অংশকে রিনাই ও উপরের অংশকে রিসা বলা হয়। ত্রিপুরাদের নববর্ষের প্রধান উৎসব হলো বৈসু।

Md Zahid Hasan
Md Zahid Hasan
2 months ago
54
**'Provide valuable content and get rewarded! 🏆✨**
Contribute high-quality content, help learners grow, and earn for your efforts! 💡💰'
Content

Related Question

View All
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews