নিচের বর্ণনামূলক প্রশ্নগুলোর উত্তর দাও।

Updated: 1 month ago
উত্তরঃ

সিদ্ধার্থ গৌতম রথচালক ছন্দককে নিয়ে নগর ভ্রমণে বের হয়ে চারদিনে চারটি নিমিত্ত দর্শন করলেন। 'নিমিত্ত' শব্দের অর্থ হলো ঘটনা, চিহ্ন, সংকেত, ইঙ্গিত, শুভ-অশুভ লক্ষণ ইত্যাদি। আর 'দর্শন' শব্দের অর্থ হলো দেখা। প্রথম দিন তিনি দেখলেন, এক জরাগ্রস্ত বৃদ্ধ লাঠিতে ভর দিয়ে অতি কষ্টে এগিয়ে চলছে। দ্বিতীয় দিন দেখলেন, এক রোগগ্রস্ত লোক দুঃখে বিলাপ করছে। তৃতীয় দিন দেখলেন, একটি মৃতদেহ লোকজন কাঁদতে কাঁদতে শাশানে নিয়ে যাচ্ছে। চতুর্থ দিন দেখলেন, গেরুয়া বসনধারী এক তরুণ সন্ন্যাসী। তাঁর মুখে ছিল হাসি। ভাবনার লেশমাত্র ছিল না। সন্ন্যাসীকে দেখে কুমার খুব প্রীত হলেন। সিদ্ধার্থ গৌতমের দেখা এই চারটি ঘটনাকে 'চারি নিমিত্ত দর্শন' বলা হয়।

Md Durjoy islam
Md Durjoy islam
1 month ago
উত্তরঃ

চারি নিমিত্ত দর্শন করে সিদ্ধার্থ বুঝতে পারলেন, রোগে আক্রান্ত হলে মানুষ দুঃখ পায়। জরাগ্রস্ত বা বৃদ্ধ হলে দুঃখ পায়। মৃত্যুবরণে দুঃখ পায়। প্রিয় বিচ্ছেদে মানুষের দুঃখ হয়। অপ্রিয় সংযোগে দুঃখ হয়। ইচ্ছিত বা ইপ্সিত বস্তু না পেলে দুঃখ হয়। এগুলো মানব জীবনের স্বাভাবিক ধর্ম। ধনী, গরিব, রাজা, প্রজা, নারী, পুরুষ সকলে নানাভাবে এসব দুঃখ ভোগ করে। তিনি ভাবতে লাগলেন, এসব দুঃখ থেকে মুক্তির কী কোনো উপায় নেই? ভাবতে ভাবতে তিনি বিচলিত হয়ে উঠলেন। গৃহত্যাগী সন্ন্যাসীর কথা গভীরভাবে চিন্তা করলেন। সিদ্ধার্থ গৌতম বুঝতে পারলেন, দুঃখ মুক্তির পথ বা উপায় খুঁজতে হলে সন্ন্যাসী হতে হবে। অবশেষে, তিনি দুঃখ মুক্তির পথ বা উপায় খুঁজে বের করার উদ্দেশ্যে গৃহত্যাগ করার দৃঢ় সংকল্প করলেন।

Md Durjoy islam
Md Durjoy islam
1 month ago
উত্তরঃ

সিদ্ধার্থ গৌতমের জীবনচরিত থেকে আমি যে শিক্ষা লাভকরেছি তা হলো- রাজকুমার সিদ্ধার্থ চারি নিমিত্ত দর্শন করে বুঝতে পারলেন, জরা, ব্যাধি, মৃত্যু, বিচ্ছেদ, অপ্রাপ্তি দুঃখময়। এগুলো মানবজীবনের স্বাভাবিক ধর্ম। ধনী, গরিব, রাজা, প্রজা, নারী, পুরুষ সকলে নানাভাবে এসব দুঃখ ভোগ করে। মানবজীবন মাত্রই দুঃখময়। তিনি ভাবতে লাগলেন, এসব দুঃখ থেকে মুক্তির উপায়। ভাবতে ভাবতে তিনি বিচলিত হয়ে উঠলেন। এক পর্যায়ে গৃহত্যাগী সন্ন্যাসীর কথা গভীরভাবে চিন্তা করলেন। অবশেষে, তিনি দুঃখ মুক্তির পথ বা উপায় খুঁজে বের করার উদ্দেশ্যে গৃহত্যাগ করার দৃঢ় সংকল্প করলেন। দুঃখমুক্তির পথ সন্ধানে বিভিন্ন আশ্রমে ঘুরে ঘুরে তিনি পৌঁছালেন নৈরঞ্জনা নদীর তীরে উরুবেলা গ্রামে। এক পর্যায়ে গয়ার নিগ্রোধ বৃক্ষ তলে কঠোর প্রতিজ্ঞায় গভীর ধ্যানে বসেন। ধ্যানে মারকে (মন্দ দেবতা বা মানসিক অশুভ প্রবৃত্তি) পরাজিত করে সিদ্ধার্থ গৌতম দুঃখ মুক্তির উপায় বোধিজ্ঞান বা বুদ্ধত্ব লাভ করেন।

Md Durjoy islam
Md Durjoy islam
1 month ago
উত্তরঃ

সিদ্ধার্থ গৌতম চারি নিমিত্ত দর্শন করার পর জগৎ সংসারের প্রতি তাঁর বিরাগ আরো তীব্রতর হয়। ফলে তিনি দুঃখ মুক্তির পথ বা উপায় খুঁজে বের করার উদ্দেশ্যে গৃহত্যাগ করার দৃঢ় সংকল্প করেন। ঠিক এমন সময় পুত্র রাহুলের জন্ম সংবাদ পেলে তিনি আরো চিন্তিত হন। আষাঢ়ী পূর্ণিমার গভীর রাতে সিদ্ধার্থ তার ঘুমন্ত প্রিয় পুত্র রাহুল ও প্রিয়তমা স্ত্রীকে এক পলক দেখে গৃহত্যাগ করেন। গৃহত্যাগের সময় সারণী ছন্দক ও ঘোড়া কম্পক তার সঙ্গী ছিলেন। সিদ্ধার্থ গৌতম কল্বকের পিঠে চড়ে গভীর রাতে অনোমা নদীর তীরে পৌঁছান এবং সেখানে কত্থক ও ছন্দককে বিদায় জানিয়ে দুঃখ মুক্তির উপায় সন্ধানে নিরুদ্দেশ হয়ে যান।

Md Durjoy islam
Md Durjoy islam
1 month ago
20

Related Question

View All
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews