অটিস্টিক হলো মস্তিষ্কের একটি বিকাশগত সমস্যা।
অটিস্টিক শিশুদের বৈশিষ্ট্য হলো- তাদের কেউ কেউ চমৎকার প্রতিভার অধিকারী হতে পারে। যেমন- ছবি আঁকা, গান 'গাওয়া, গাণিতিক সমস্যা সমাধান করা ইত্যাদি। সাধারণত দেখা যায়-
১. তারা কথা বলার সময় চোখের দিকে তাকিয়ে কথা বলে না।
২. একই কাজ একটানা করতে থাকে।
৩. একটি নির্দিষ্ট বস্তুর প্রতি প্রবল আকর্ষণ থাকে এবং
৪. দলে কাজ করতে তাদের অসুবিধা হয়।
যারা কানে কম শোনে বা শুনতে অসুবিধা হয় বা. কেউ কেউ কানে নাও শুনতে পারে তারাই শ্রবণ প্রতিবন্ধী।
অন্য প্রতিবন্ধীদের মতো শ্রবণ প্রতিবন্ধীদেরও সাহায্যের প্রয়োজন হয়। যেমন- তাদের সাথে কথা বলার সময় ইশারা ও অঙ্গভঙ্গির সাহায্যে বোঝানো প্রয়োজন। কোনো নির্দেশনা মুখে বলার সাথে সাথে লিখে দেওয়া উচিত। চিত্র বা ভিডিওর মাধ্যমে দেখানো। তাদের শ্রবণ-সহায়ক যন্ত্র ব্যবহারের প্রয়োজন হয়। তাদের শ্রেণিকক্ষের সামনে বসতে দেওয়া উচিত। এছাড়া চাহিদাভিত্তিক শিখন উপকরণ সরবরাহ করার মাধ্যমেও তাদের প্রয়োজন মেটানো সম্ভব।
বিদ্যালয়ে সমতাভিত্তিক শিখন পরিবেশ থাকলে ছেলেমেয়েরা নিজেদেরকে যেকোনো প্রতিযোগিতামূলক পরিবেশে প্রস্তুত করতে পারে। বিদ্যালয়ে তাদের উপযোগী কাজ মিলেমিশে করলে কাজের পরিবেশ সুন্দর হয়। পারস্পরিক সম্মানবোধ তৈরি হয় এবং কেউ নিজেকে অবহেলিত মনে করে না। ফলে সকলেই আত্মবিশ্বাসী হয়ে ওঠে। সমতাভিত্তিক শিখন পরিবেশে সবাই' একে অপরের সুবিধা ও অসুবিধার কথা চিন্তা করে। কেউ কিছু বুঝতে না পারলে একে অপরের সহযোগিতায় সহজেই বুঝে নিতে পারে। তাদের মধ্যে সমঅংশগ্রহণ, সমঅধিকার এবং সমমর্যাদা নিশ্চিত হয়। ছেলেমেয়ে উভয়ের মাঝেই নিরাপত্তাবোধ তৈরি হয়। তাই বিদ্যালয়ে সমতাভিত্তিক শিখন পরিবেশ থাকা অত্যন্ত প্রয়োজন।
বিশেষ চাহিদাসম্পন্ন শিশু হলো তারা, যাদের শারীরিক, মানসিক, সামাজিক বা আবেগিক দিক থেকে অন্য শিশুদের তুলনায় কোনো একটি অসুবিধা থাকে। এদেরকে সঠিকভাবে সহযোগিতা করার জন্য বিশেষ মনোযোগ প্রয়োজন হয়। দৃষ্টি প্রতিবন্ধিতা, শ্রবণ প্রতিবন্ধিতা, অটিজম বা হাঁটাচলায় অসুবিধা এর উদাহরণ।
এই শিশুদের প্রতি সমাজের মানুষের আন্তরিক ও সহানুভূতিশীল হওয়া উচিত। আমাদের উচিত তাদের বন্ধুত্ব ও সহযোগিতার মাধ্যমে এগিয়ে যেতে সাহায্য করা এবং তাদের কাজে উৎসাহ দেওয়া। এমন কোনো আচরণ করা উচিত নয়, যাতে তারা কষ্ট পায় বা রেগে যায়। শিক্ষক, অভিভাবক ও সহপাঠীদের আন্তরিকতা বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য আশীর্বাদস্বরূপ'।
শ্রবণ ও বাক সমস্যাগ্রস্ত সহপাঠীকে আমি নানাভাবে সহযোগিতা করতে পারি। যেমন- শ্রবণ প্রতিবন্ধীদের সাথে কথা বলার সময় তাদেরকে ইশারা ও অঙ্গভঙ্গির সাহায্যে বোঝাবো, কোনো নির্দেশনা মুখে বলার সাথে সাথে লিখে দেব, চিত্র বা ভিডিও দেখাবো, সবসময় শ্রেণিকক্ষের সামনে বসতে দেবো, চাহিদাভিত্তিক শিখন উপকরণ সরবরাহ করতে সহযোগিতা করব।
আর বাক প্রতিবন্ধীদের সাথে সবসময় ধীরগতিতে কথা বলব, মনোযোগের সাথে তাকে বোঝার চেষ্টা করব, তার সাথে ভালো আচরণ করব এবং তাকে রাগাবো না, চাহিদাভিত্তিক শিখন উপকরণ সরবরাহ করতে সহযোগিতা করব।
Related Question
View Allশারীরিক প্রতিবন্ধীদের শরীরের কোনো একটি অঙ্গ বা অংশ ব্যবহার করে কাজ করতে অসুবিধা হয়।
শারীরিক প্রতিবন্ধীদের চলাফেরা ও অন্যান্য কাজে অপরের সহযোগিতার প্রয়োজন হয়।
দৃষ্টি প্রতিবন্ধীদের উপযুক্ত চশমা ব্যবহার করতে হয়।
দৃষ্টি প্রতিবন্ধীদের শ্রেণিকক্ষে সামনে বসার ব্যবস্থা থাকতে হয়।
শ্রেণিকক্ষে দৃষ্টি প্রতিবন্ধীদের বড়ো লেখা ও উপকরণ ব্যবহারের প্রয়োজন হয়।
আটিস্টিক মস্তিষ্কের একটি বিকাশগত সমস্যা।
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!