নিচের বর্ণনামূলক প্রশ্নগুলোর উত্তর দাও।

Updated: 11 months ago
উত্তরঃ

আমি যে কাজগুলো করব আর যে কাজগুলো করব না, তার একটি তালিকা নিচে দেখানো হলো-

আমি যে কাজগুলো করবআমি যে কাজগুলো করব না
বাড়ির কাজে বড়দের সহযোগিতা করব।আজকের কাজ আগামীদিনের জন্য রেখে দেব না।
বয়স্ক লোকদের রাস্তা পার হতে সাহায্য করব।কেউ বিপদে পড়লে তাকে রেখে যাব না।
সহপাঠী পড়া না বুঝলে, তাকে পড়া বুঝিয়ে দেব।কারও সাথে খারাপ আচরণ করব না।
দেখা-সাক্ষাতে বড়দের সালাম দিব।সহপাঠী কিংবা অন্য কাউকে ছোটো করে কথা বলব না।
বড়োদের মন থেকে শ্রদ্ধা করব।বড়োদের কথার অবাধ্য হবো না।
ছোটোদের স্নেহ করব ও বিভিন্ন প্রয়োজনে সাহায্য করব।প্রতিবন্ধী ব্যক্তির সাথে কখনো ঠাট্টা করব না।
কেউ অসুস্থ হলে ডাক্তারের কাছে নিয়ে যাব।কেউ সাহায্য চাইলে তাকে এড়িয়ে যাব না।
উত্তরঃ

সমাজে নানা ধরনের মানুষ বসবাস করে। তারা ভিন্ন ভিন্ন ধর্মের ও গোত্রের। সবাই দেশের বৈচিত্র্যকে সমৃদ্ধ করে। তাই আমাদের সমাজে সম্প্রীতি রক্ষা করতে হবে। সমাজে সম্প্রীতি রক্ষার কয়েকটি উপায় হলো-
১. বিভিন্ন ধর্মীয় উৎসব ও অনুষ্ঠানে অংশগ্রহণ করতে হবে।
২. সমাজের অন্যান্য মানুষের বিপদে সাহায্য করতে হবে।
৩. সকল পেশার মানুষকে সম্মান করতে হবে।
৪. বিশেষ চাহিদাসম্পন্ন সহপাঠী ও অন্যদের বিভিন্ন কাজে সহায়তা করতে হবে।
৫. শারীরিক গড়ন বা অক্ষমতা নিয়ে কারও প্রতি কটূক্তি করা, যাবে না।
৬. সমবয়সীদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে হবে

উত্তরঃ

আমরা পরিবারে বাবা-মা, দাদা-দাদি, ভাইবোন, চাচা-চাচি সকলে মিলেমিশে বসবাস করি। পরিবারের সকলের প্রতি ও সকল কাজে আমাদের কিছু দায়িত্ব ও কর্তব্য আছে। পরিবারের সকল কাজে আমাদের সাহায্য করা উচিত। বাড়ির কাজে বাবা-মাকে সাহায্য করলে তাদের কষ্ট কম হয়। লেখাপড়ার পাশাপাশি ভাইবোন একসাথে আনন্দের সাথে অন্য কাজগুলো করা উচিত। বয়স্ক সদস্যদের সাথে সময় দেওয়া ও তাদের প্রয়োজনগুলো পূরণে সাহায্য করা উচিত।
পরিবারে ছেলে ও মেয়ে সকলের সমান অধিকার আছে। ছেলে ও মেয়ে সকলেরই সকল কাজ করার যোগ্যতা রয়েছে। বাসায় ও বাইরের কাজের ক্ষেত্রেও ছেলে ও মেয়ে সকলেই সমান। ছেলেদের কাজ ও মেয়েদের কাজ বলে-কোনো কথা নেই। সকলে মিলেমিশে একসাথে কার্জ করলে পরিবার ও দেশের উন্নতি হয়। তাই পরিবারে ছেলে ও মেয়ে সকলের প্রতি আমাদের সমান সম্মান দেখানো উচিত।

উত্তরঃ

সমাজে অনেক পরিবার মিলেমিশে বসবাস করে। এ পরিবারগুলো বিভিন্ন ধর্মের ও গোত্রের। আমাদের দেশে চাকমা, মারমা, ত্রিপুরা, গারো, সাঁওতাল প্রভৃতি নৃ-গোষ্ঠীর মানুষের বসবাস রয়েছে। তারা দেশের বৈচিত্র্যকে আরও সমৃদ্ধ করেছে। আবার, সমাজে আছে নানা বয়সের মানুষ। নারী-পুরুষ নানা পেশায় নিয়োজিত। এসব ভিন্ন ভিন্ন মানুষ একে অন্যের সাথে মিলেমিশে বাস করার মাধ্যমে আমাদের মাঝে সম্প্রীতি গড়ে ওঠে।

উত্তরঃ

আমরা যারা স্কুলে একসাথে পড়ি আমরা সকলে একই রকম নই। আবার সকলে একই ধরনের খেলা পছন্দ করি না। আমাদের সমাজে কিছু মানুষ রয়েছেন যাদের মধ্যে কেউ চোখে একটু কম দেখেন, আবার কেউ কানে কম শোনেন। তাদের আমরা বিশেষ চাহিদাসম্পন্ন মানুষ বলি। বিশেষ চাহিদাসম্পন্ন সহপাঠীদের বিভিন্ন কাজে সহায়তা করব। শারীরিক গড়ন বা

142

Related Question

View All
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews