নিচের বর্ণনামূলক প্রশ্নগুলোর উত্তর দাও।

Updated: 8 months ago
উত্তরঃ

সাধারণভাবে ত্যাগ বলতে বোঝায় কোনোকিছু ছেড়ে দেওয়া বা বর্জন করা। যেমন- দেশ ত্যাগ। বিশেষভাবে ত্যাগ মানে- নিজের স্বার্থ; নিজের সুখ বা লাভের চিন্তা ও কর্ম থেকে বিরত থেকে অপরের মঙ্গলের জন্য কাজ করা।

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
10 months ago
উত্তরঃ

উদারতা একটি নৈতিক গুণ। সকল মানুষকে সমান মনে করার নাম উদারতা। উদার ব্যক্তির কাছে ছোট-বড়, ধনী-গরিব, সবল-দুর্বল সকলেই সমান। সেখানে আপন-পরের ভেদ থাকে না। সকল সম্প্রদায়ের ও সকল ধর্মের মানুষকে তিনি আপন মনে করেন। তাই বলা হয়েছে- উদার ব্যক্তির কাছে পৃথিবীর সকলকেই আত্মীয় বলে মনে হয়। তাই বলা যায়, উদারতা একটি নৈতিক গুণ এবং ধর্মের অঙ্গ।

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
10 months ago
উত্তরঃ

সে সময় বৃত্র নামে এক অসুর শিবের বর পেয়ে অধিক শক্তিশালী হয়ে ওঠে। শিবকে কঠোরভাবে সাধনা করে বর আদায় করে নেন। বরটি হলো- দেবতা বা অসুরদের অস্ত্রের আঘাতে তাঁর মৃত্যু হবে না। তাই তিনি দেবতাদের স্বর্গরাজ্য জয় করে নিলেন। সেখান থেকে দেবরাজ ইন্দ্রসহ সকল দেবতাকে তাড়িয়ে দিলেন। তাই তারা রাজ্য হারা হয়েছিলেন।

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
10 months ago
উত্তরঃ

দেবরাজ ইন্দ্র বিতাড়িত দেবতাদের নিয়ে শিবের কাছে গেলেন। শিব বললেন, বিষ্ণুলোকে যাও। বিষ্ণু তোমাদের উপযুক্ত পরামর্শ দেবেন। তারা বিষ্ণুর স্তব করলেন, বিষ্ণু খুশি হলেন। তিনি বললেন, তোমরা নৈমিষারণ্যে দধীচি মুনির কাছে যাও। তার উদারতায় মঙ্গল হবে। দধীচি মুনি সব শুনে 'একটি উপায় বের করলেন। বললেন, আমি দেহ ত্যাগ করব। তারপর আপনারা আমার হাড় দিয়ে অস্ত্র তৈরি করে ঐ অস্ত্র দিয়ে বৃত্রাসুরকে বধ করুন। তারপর তারা তাই করলেন। বৃত্রাসুরকে বধ করে উদ্ধার করলেন স্বর্গরাজ্য।

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
10 months ago
উত্তরঃ

দধীচি মুনি দেবতাদের কথা শুনে বললেন, আমি দেহ ত্যাগ করব। এ নশ্বর দেহ তো, একদিন বিনষ্ট হবেই। আপনাদের মঙ্গলের জন্য আজই না হয় তাকে ব্যবহার করি। আমি দেহ ত্যাগ করলে আমার হাড় দিয়ে অস্ত্র তৈরি করুন। তারপর তা দিয়ে বৃত্রাসুরকে বধ করুন। এভাবে দধীচি মুনি নিজের প্রাণের বিনিময়ে দেবতাদের সাহায্য করেছিলেন।

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
10 months ago
উত্তরঃ

সকলের ভালোর জন্য ত্যাগ স্বীকার করাই ধর্ম। বিশেষভাবে ত্যাগ বলতে অন্যের জন্য নিজের স্বার্থ, নিজের সুখ বা লাভের চিন্তা ও কর্ম থেকে বিরত থাকাকে বোঝায়। যেসব গুণের কারণে আমরা একজনকে উদার বলতে পারি-
১. উদার ব্যক্তি কাউকে ছোট বা বড় মনে করেন না।
২. তাঁর কাছে ধনী-গরিব, সবল- দুর্বল সকলেই সমান।
৩. তাঁর কাছে আপন-পরে কোনো ভেদ থাকে না।
৪. তিনি সকল ধর্মের মানুষকে আপন মনে করেন।
৫. তিনি পৃথিবীর সকলকেই আত্মীয় মনে করেন।

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
10 months ago
উত্তরঃ

সাধারণভাবে ত্যাগ বলতে কোনো কিছু ছেড়ে দেওয়া বা বর্জন করা বোঝায়। বিশেষভাবে ত্যাগ মানে নিজের স্বার্থ, নিজের সুখ বা লাভের চিন্তা ও কর্ম থেকে বিরত থাকাকে বোঝায়। ত্যাগ ও উদারতার মধ্যে নিবিড় সম্পর্ক বিদ্যমান। কেননা উদার না হলে ত্যাগী হওয়া যায় না।
আমরা নানাভাবে ত্যাগের পরিচয় দিতে পারি। যেমন-
১. সকলের মঙ্গল কামনা করব।
২. কেউ বিপদে পড়লে সাহায্য করব।
৩. সমাজ ও দেশের কল্যাণে কাজ করব।
৪. বিশেষ চাহিদাসম্পন্ন সহপাঠীকে সহযোগিতা করব।

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
10 months ago
70

Related Question

View All
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews