নিচের বর্ণনামূলক প্রশ্নগুলোর উত্তর দাও।

Updated: 8 months ago
উত্তরঃ

ঈশ্বর যেরূপে সৃষ্টি করেন, তাঁর নাম ব্রহ্মা। তিনি সৃষ্টির দেবতা। তাঁর চার হাত, চার মুখ। তাঁর বাম দুহাতে আছে কমণ্ডলু ও ঘৃতপাত্র। ডান দুহাতে আছে ঘি ঢালার চামচ ও অক্ষমালা। তাঁর গায়ের রং রক্ত-গৌর, হংস তাঁর বাহন। লালপদ্ম তাঁর আসন।

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
10 months ago
উত্তরঃ

ঈশ্বর বিষ্ণুরূপে আমাদের পালন করেন। চাঁদের আলোর মতো. বিষ্ণুর গায়ের রং। বিষ্ণুর চার হাত। চার হাতে আছে শঙ্খ, চক্র, গদা ও পদ্ম। উপরের বাম হাতে শঙ্খ, ডান হাতে চক্র। নিচের বাম হাতে গদা, ডান হাতে পদ্ম।

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
10 months ago
উত্তরঃ

বিষ্ণু হচ্ছে ঈশ্বরের পালন রূপ। এ বিষ্ণুরূপে ঈশ্বর আমাদের পালন করেন। বিষ্ণুকে স্মরণ করলে এবং তাঁর পূজা করলে সমস্ত পাপ দূর হয়। তখন নিষ্পাপ শরীরে প্রার্থনায় সিদ্ধি লাভ হয়।

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
10 months ago
উত্তরঃ

শিবের প্রণাম মন্ত্রের বাংলা অর্থ হচ্ছে- তিন কারণের (সৃষ্টি, স্থিতি ও বিনাশের) হেতু শান্ত শিবকে নমস্কার। হে পরমেশ্বর, তুমিই গতি। তোমার কাছে নিজেকে সমর্পণ করি।

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
10 months ago
উত্তরঃ

দুর্গা হচ্ছেন ঈশ্বরের শক্তিরূপ। তিনি সকলের দুর্গতি নাশ করার জন্য তাঁর নাম হয়েছে দুর্গা। দেবী দুর্গার গায়ের রং অতশী ফুলের মতো হলুদ। পূর্ণিমার চাঁদের মতো সুন্দর তার মুখ। তাঁর চোখ তিনটি। এজন্য তাঁকে ত্রিনয়না বলা হয়। একটি চোখ কপালের মাঝখানে। তাঁর মাথার এক পাশে বাঁকা চাঁদ। দেবী দুর্গার হাত দশটি। তাই তাঁর আরেক নাম দশভুজা। দশ হাতে তাঁর দশটি অস্ত্র থাকে। এ অস্ত্র দিয়ে তিনি অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ করে সকল অশুভশক্তিকে নাশ করে পৃথিবীকে শান্তিময় করেন।

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
10 months ago
উত্তরঃ

দেবী দুর্গার প্রণাম মন্ত্রটির বাংলা অর্থ হচ্ছে- হে সর্বমঙ্গলদায়িনী, কল্যাণময়ী, সর্বার্থ প্রদানকারিণী, আশ্রয়-স্বরূপিণী, ত্রিনয়না, হে গৌরী, নারায়ণী, তোমাকে নমস্কার।

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
10 months ago
উত্তরঃ

ঈশ্বর ব্রাহ্ম রূপে সৃষ্টি করেন। ব্রহ্মার প্রণামমন্ত্র হলো-

নমোহস্তু বিশ্বেশ্বর বিশ্বধাম

জগৎসবিত্রে ভগবন্নমস্তে।

সপ্তার্চিলোকায় চ ভূতলেশ

সর্বান্তরস্থায় নমো নমস্তে।

অর্থ : হে ভগবান বিশ্বেশ্বর, বিশ্বধাম, জগতের সৃষ্টিকারী তোমাকে নমস্কার। হে পৃথিবীপতি, সপ্ত সূর্যরশ্মির আশ্রয়, সকলের অন্তরে অবস্থানকারী, তোমাকে পুনঃপুন নমস্কার।

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
10 months ago
উত্তরঃ

আমরা মঙ্গলের জন্য শিবের পূজা করি। শিব আমাদের মঙ্গলের জন্য সকল অশুভকে ধ্বংস করেন। আমরা যেভাবে শিবের পূজা করব-

১. বছরের যেকোনো সময়ে শিবের পূজা করা হয়।
২. বিশেষভাবে শিবপূজা করা হয় ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে, এ তিথিকে শিবচতুর্দশী এবং এ রাত্রিকে শিবরাত্রি বলে।
৩. শিবের উপাসকদের বলা হয় শৈব।
৪. রেলপাতা শিবের খুব প্রিয়; তাই শিবপূজায় বেলপাতার অবশ্যই প্রয়োজন।
৫. শিবের পূজা করলে সকল- অশুভশক্তি ধ্বংস হয় এবং সকলের মঙ্গল হয়।

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
10 months ago
উত্তরঃ

দেবী দুর্গার দশটি হাত রয়েছে। দশটি হাত থাকার জন্য দেবী দুর্গাকে দশভুজা বলা হয়.। তার দশ হাতে দশটি অস্ত্র থাকে। এই অস্ত্র দিয়ে তিনি অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ করেন। হিন্দুধর্মানুসারে যাত্রাকালে আমরা সবাই দুর্গা, দুর্গা বলি। এ দুর্গা দুর্গা বলার কারণসমূহ হলো-
১. দেবী দুর্গা সকল প্রকার কল্যাণদায়িনী।
২. দুর্গা সকল প্রকার মঙ্গল সাধন করেন।
৩. দুর্গা দেবী আমাদের শক্তি দেন।
৪. দুর্গা নাম স্মরণ করলে সকল বিপদ দূর হয়
৫. দুর্গা নাম স্মরণ করলে সাহস বাড়ে।

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
10 months ago
93

Related Question

View All
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews