নিচের বর্ণনামূলক প্রশ্নগুলোর উত্তর দাও

Updated: 1 month ago
উত্তরঃ

আমরা আমাদের চারপাশে লক্ষ করলে দেখতে পাই, একটি নির্দিষ্ট নিয়ম অনুসারে এই পৃথিবী চলছে। রাতের পর দিন আসে। গ্রীষ্মের পর বর্ষা এবং শীতের পর বসন্ত আসে। কে এই নিয়মের স্রষ্টা? আবার, আমাদের দেখা এ পৃথিবীর বাইরেও রয়েছে বিশাল সৃষ্টিজগৎ। তাতে চাঁদ, তারকা, সূর্য ইত্যাদি রয়েছে। এসবও একই নিয়মে চলে। একই নিয়মে চাঁদ ও সূর্য ওঠে এবং অস্ত যায়। কার নির্দেশে এসব একই নিয়মে চলে? নিশ্চয়ই পৃথিবী ও সৃষ্টিজগতের একজন নিয়ন্ত্রণকারী রয়েছেন। যার নির্দেশে এ সৃষ্টিজগৎ চলে। তিনি হলেন মহান আল্লাহ। আমরা সৃষ্টিজগতের এসব শৃঙ্খলা দেখে মহান আল্লাহর অস্তিত্ব উপলব্ধি করতে পারি।

Md Durjoy islam
Md Durjoy islam
4 weeks ago
উত্তরঃ

দৈনন্দিন জীবনে পবিত্র থাকার প্রধান উপায় দুটি। যথা-ওজু করা ও গোসল করা।

পবিত্র থাকার এ দুটি উপায়ের তালিকা নিচে দেখানো হলো-

ওজুশরীরের নির্দিষ্ট কয়েকটি অঙ্গ ধৌত করা ও মাসেহ করাকে ওজু বলা হয়। ওজুর ফরজ চারটি।
যথা- ১. হাত ধোয়া, ২. মুখমণ্ডল ধোয়া, ৩. মাথা মাসেহ করা ও ৪. পা ধোয়া।
গোসলসমস্ত শরীর ধৌত করাকে গোসল বলা হয়। গোসলের ফরজ কাজ তিনটি। যথা- ১. কুলি করা, ২. নাকে পানি দেওয়া ও ৩. সারা শরীর ধোয়া।
Md Durjoy islam
Md Durjoy islam
4 weeks ago
উত্তরঃ

সালাতের উপকারিতা অনেক। যেমন-
১. প্রতিদিন নির্দিষ্ট সময়ে সালাত আদায় করতে হয়। এতে আমরা নিয়মানুবর্তিতা ও শৃঙ্খলা শিখি।
২. সালাতের আগে ওজু করতে হয়। যার মাধ্যমে আমরা পবিত্রতা অর্জন করি ও পরিষ্কার-পরিচ্ছন্ন থাকি।
৩. সালাত আমাদের সর্বপ্রকার মন্দকাজ থেকে বিরত রাখে।
৪. নিয়মিত সালাত আদায় করলে দেহ ও মন ভালো থাকে।
৫. সালাত আদায় করলে আখিরাতে জান্নাত লাভ হয়।

Md Durjoy islam
Md Durjoy islam
4 weeks ago
উত্তরঃ

আরবি হরফ বা বর্ণ ২৯টি। হরফগুলো হলো-

Md Durjoy islam
Md Durjoy islam
4 weeks ago
উত্তরঃ

আসমানি কিতাব মোট ১০৪টি। প্রধান চারটি আসমানি কিতাব যেসব নবির ওপর নাজিল হয়েছিল, তা নিচে উল্লেখ করা হলো-
১. তাওরাত: হজরত মূসা (আ.) এর ওপর।
২. যাবুর: হজরত দাউদ (আ.) এর ওপর।
৩. ইন্জিল হজরত ঈসা (আ.) এর ওপর।
৪. আল-কুরআন: হজরত মুহাম্মদ (স.) এর ওপর।

Md Durjoy islam
Md Durjoy islam
4 weeks ago
উত্তরঃ

ইমান অর্থ বিশ্বাস স্থাপন করা। ইসলামে, ইমান মানে আল্লাহ তায়ালা, তাঁর ফেরেশতাগণ, তাঁর কিতাবসমূহ, তাঁর রাসূলগণ, আখিরাত বা পরকাল এবং তাকদির বা ভাগ্যের ওপর পরিপূর্ণ বিশ্বাস স্থাপন করা।

আল্লাহর ওপর ইমান আনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আল্লাহ তায়ালা আমাদের সৃষ্টিকর্তা ও পালনকর্তা। তিনি আমাদের জীবন দিয়েছেন এবং আমাদের সবকিছুর মালিক। আল্লাহর ওপর ইমান আনার মাধ্যমে আমরা সঠিক পথে চলতে পারি, ভালো কাজ করতে শিখি এবং খারাপ কাজ থেকে বিরত থাকি। ইমান আমাদের মনে শান্তি আনে এবং পরকালে জান্নাত পাওয়ার পথ দেখায়।

Satt AI
Satt AI
1 month ago
উত্তরঃ

ইমানের মূল বিষয় ৭টি। যথা-
১. মহান আল্লাহর প্রতি বিশ্বাস।
২. ফেরেশতাদের প্রতি বিশ্বাস।
৩. আসমানি কিতাবসমূহের প্রতি বিশ্বাস।
৪. নবি-রাসুলগণের প্রতি বিশ্বাস।
৫. আখিরাতের প্রতি বিশ্বাস।
৬. ভাগ্যের ভালো-মন্দ মহান আল্লাহর পক্ষ থেকে তাঁর প্রতি বিশ্বাস।
৭. মৃত্যুর পর পুনরুত্থানের প্রতি বিশ্বাস।

Md Durjoy islam
Md Durjoy islam
4 weeks ago
উত্তরঃ

ইমানে মুজমাল হলো ইমানের সার-সংক্ষেপ। বাংলা উচ্চারণ ও অর্থসহ ইমানে মুজমাল নিম্নরূপ-
উচ্চারণ : আমানু বিল্লাহি কামা হুয়া বি আস্থায়িহী ওয়া ছিফাতিহী ওয়া ক্বাবিন্তু জামিয়া আহ্কামিহী ওয়া আর্কানিহী। অর্থ : আমি মহান আল্লাহর ওপর বিশ্বাস স্থাপন করলাম - যেভাবে তিনি আছেন তাঁর নামসমূহে ও গুণাবলিতে। আমি তাঁর সব আদেশ ও নিষেধসমূহ মেনে নিলাম।

Md Durjoy islam
Md Durjoy islam
4 weeks ago
উত্তরঃ

আল্লাহ তায়ালা ও রাসুল (স.) এর নির্দেশমতো কাজ করাকে ইবাদাত বলে। আমরা আল্লাহকে খুশি করার জন্য ইবাদাত করব। আমি যেসব ইবাদাত করি তা হলো-
১.. সালাত আদায় করি।
২. সাওম পালন করি।
৩. রোগীর সেবা করি।
৪. বড়োদের শ্রদ্ধা করি ও ছোটদের স্নেহ করি।
৫. ইয়াতিম-মিসকিনকে সাহায্য করি।
৬. আল্লাহ ও তাঁর রাসুলের নির্দেশিত পথে চলি।
এছাড়াও অনেক ভালো কাজ করি। যা আমরা করি মহান আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে।

Md Durjoy islam
Md Durjoy islam
4 weeks ago
উত্তরঃ

ইবাদাত শব্দের অর্থ আনুগত্য। ইসলামের পাঁচটি মৌলিক বিষয় হলো ইমান, সালাত, সাওম, হজ ও জাকাত।
ইমান : মহান আল্লাহ, ফেরেশতা, আসমানি কিতাব, নবি-রাসুল, আখিরাত এবং ভাগ্যের ভালো-মন্দের প্রতি বিশ্বাস স্থাপন হলো ইমান।

সালাত : ইমানের পর মুসলমানদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদাত হচ্ছে সালাত। সাত বছর থেকে প্রত্যেক মুসলমানের জন্য প্রতিদিন পাঁচ ওয়াক্ত সালাত আদায় করা আবশ্যক।
সাওম: সাওম অর্থ বিরত থাকা। সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত সকল প্রকার খাওয়া-দাওয়া ও নিষিদ্ধ কাজ করা থেকে বিরত থাকাকে সাওম বলে। মুসলমানদের ওপর রমজান মাসে রোজা পালন করা ফরজ।

Md Durjoy islam
Md Durjoy islam
4 weeks ago
উত্তরঃ

সূরা আন্-নাসের আয়াত সংখ্যা ৬টি।
অর্থ:
১. (হে মুহাম্মদ!) আপনি বলুন, আমি মানুষের পালনকর্তার কাছে আশ্রয় চাচ্ছি।
২. মানুষের অধিপতির কাছে।
৩. মানুষের ইলাহের কাছে।
৪. আত্মগোপনকারী কুমন্ত্রণাদাতার অনিষ্ট থেকে।
৫. যে কুমন্ত্রণা দেয় মানুষের অন্তরে।
৬. জিন ও মানুষের মধ্য থেকে।

Md Durjoy islam
Md Durjoy islam
4 weeks ago
উত্তরঃ

পবিত্র কুরআন মহান আল্লাহর বাণী। পবিত্র কুরআনে আমাদের জন্য সঠিক ও সুন্দরভাবে জীবনযাপন করার জন্য নির্দেশনা রয়েছে। তাছাড়া পবিত্র কুরআন তিলাওয়াতের সওয়াব অনেক। কুরআনের একটি বর্ণ, তিলাওয়াত করলে দশটি নেকি পাওয়া যায়। রাসুল (স.) বলেছেন, "তোমাদের মধ্যে সে সবচেয়ে উত্তম, যে কুরত্যান মাজিদ নিজে শিখে এবং অন্যকে শিক্ষা দেয়।” তাই পবিত্র কুরআন তিলাওয়াতের গুরুত্ব অপরিসীম।

Md Durjoy islam
Md Durjoy islam
4 weeks ago
উত্তরঃ

পবিত্র কুরআন পড়ার জন্য হরকত শিখতে হয়। হরকত হলো এক ধরনের চিহ্ন যা আরবি হরফের সঙ্গে যুক্ত করলে আমরা সঠিকভাবে কুরআনের শব্দগুলো উচ্চারণ করতে পারব। আরবি ভাষায় হরকত তিনটি। যথা- যবর , যের , ও পেশ ।
হরকতের উচ্চারণ:

১. হরফের উপর যবর (১) দিলে আ-কারের মতো উচ্চারণ হয়। যেমন-।-(আ), -(তা), এ-(মা)।

২. হরফের নিচে যের দিলে ই-কারের মতো উচ্চারণ হয়। যেমন- (নি); -(ফি), -(দি)।

৩. হরফের উপর পেশ দিলে উ-কারের মতো উচ্চারণ হয়। যেমন: -(কু), -(মু), -(জু)।

Md Durjoy islam
Md Durjoy islam
4 weeks ago
36

Related Question

View All
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews