ঞ্জ = ঞ+জ = অঞ্জলি
ন্ম = ন্ + ম = তন্ময়
ক্ল = ক্ + ল = ক্লিষ্ট
ন্ত = ন্ + ত = অন্ত
ক্ত = ক্ + ত = শক্তি
ণ্ঠ = ণ্ + ঠ = লুণ্ঠন
ম্ম = ম্ + ম = সম্মতি
Related Question
View Allকবি অনেক কথার গুঞ্জন আর অনেক গানের সুর শোনেন। 'মাগো' ডাক তার কাছে অনেক ভালো লাগে।
'জন্মেছি এই দেশে' কবিতাটি কবি সুফিয়া কামালের লেখা। এ কবিতার লাইন সংখ্যা কুড়ি বা বিশটি।
কৃষাণ দুপুরবেলায় দেশের মাঠের মাটিতে সুর নিয়ে খেলা করে। কবি তার কণ্ঠসুরকে খেলাঘরের মতো সুরেলা বলে উল্লেখ করেছেন।
কৃষক তার ক্লান্তি দূর করতে গান গায়। তার গান মুক্ত আকাশে ভেসে চলে।
'জন্মেছি এই দেশে' কবিতায় কবির মাঝে অপরিসীম দেশপ্রেম ফুটে উঠেছে। তিনি তাঁর দেশকে মায়ের সঙ্গে তুলনা করেছেন। বাংলা মা তাঁর কাছে অনেক প্রিয়। তিনি এ দেশেই মরতে চান আর এ দেশের মাটি অঙ্গে মেখেই মানুষ হতে চান। এভাবেই অনুভূতি প্রকাশের মাধ্যমে এ কবিতায় কবির দেশপ্রেম ফুটে উঠেছে।
আমাদের দেশের কৃষক ফসলের খেতে অক্লান্ত পরিশ্রম করেন। তারা রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে আমাদের জন্য সোনার ফসল ফলান। দুপুরবেলায় জমিতে কাজ করতে করতে যখন তারা ক্লান্ত হয়ে পড়েন, তখন ক্লান্তি দূর করার জন্য তারা গান শুরু করেন। এভাবে কৃষক সুর নিয়ে খেলা করতে থাকেন।
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!