পরিবেশ আমাদের জীবন-জীবিকা নির্বাহে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আমাদের পোশাক-আশাক, খাবার-দাবার এবং জীবনধারণের ধরন অনেকটাই পরিবেশের ওপর নির্ভরশীল।
পরিবেশ আমাদের বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় খাবার, পানি ও অক্সিজেন যোগান দেয়। তীব্র গরমে গাছপালা তাপমাত্রা কমিয়ে পরিবেশকে সতেজ ও আরামদায়ক করে তোলে। আমাদের ঘরবাড়ি, রাস্তাঘাট ও চাষাবাদের জন্য প্রয়োজনীয় কাঁচামাল আমরা পরিবেশ থেকেই পেয়ে থাকি। পরিবেশের বিভিন্ন উপাদান (নদী, মাটি ইত্যাদি) ব্যবহার করে মৎস্য ও কৃষিভিত্তিক অর্থনৈতিক কর্মকাণ্ড গড়ে ওঠে।
মাটি আমাদের জীবন বাঁচাতে খুবই দরকারি এবং নানাভাবে উপকারে আসে। যেমন-
১. সবুজ উদ্ভিদ জন্মাতে মাটির প্রয়োজন হয়, যা আমাদের খাদ্য যোগায়।
২. কৃষক এই মাটিতেই ফসল ফলায় এবং আমাদের খাদ্যের চাহিদা মেটায়।
৩. মাটি ছাঁকনির মতো কাজ করে বৃষ্টির পানিকে বিশুদ্ধ করে মাটির নিচে জমায়, যা আমরা পান করি।
৪. ঘরবাড়ি, রাস্তাঘাটসহ নানা স্থাপনা নির্মাণে মাটি ও মাটির উপাদান (যেমন- বালু) ব্যবহৃত হয়।
হাওড়-বাঁওড় ও নদী-নালার মতো জলাশয়গুলো আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। জলাশয়ে প্রচুর মাছ পাওয়া যায়, যা আমাদের পুষ্টির চাহিদা মেটায়। এই মাছকে কেন্দ্র করে বিভিন্ন এলাকায় মৎস্যভিত্তিক অর্থনৈতিক কর্মকাণ্ড গড়ে ওঠে। মানুষ মাছ ধরে নিজেদের চাহিদা মিটিয়ে বিক্রি করে টাকা উপার্জন করে এবং অনেকে নৌকা চালিয়ে জীবিকা নির্বাহ করে। বর্ষার সময় নদীর পানি জমিতে প্রবেশ করে পলিমাটি 'ফেলে মাটির উর্বরতা বাড়াতে সাহায্য করে।
মানুষ উন্নত জীবনযাপনের জন্য কারখানা, রাস্তা ইত্যাদি বানাতে গিয়ে প্রকৃতিকে ধ্বংস করছে। প্রকৃতিকে ধ্বংস করায় নানাভাবে বায়ুদূষণ বাড়ছে। যেমন- প্রযুক্তির উন্নয়নের ফলে যানবাহনের সংখ্যা বাড়ছে, এসব যানবাহনের কালো ধোঁয়া বায়ুকে দূষিত করছে। এছাড়া নগরায়ণের ফলে নতুন' নতুন কলকারখানা তৈরি হচ্ছে, যা থেকে ক্ষতিকারক গ্যাস নির্গত হচ্ছে। এমনকি জনসংখ্যা বৃদ্ধির কারণেও জ্বালানির চাহিদা বেড়ে যাওয়ায় বায়ুদূষণ হচ্ছে।
বায়ুদূষণের কারণে নানাভাবে আমাদের ক্ষতি হচ্ছে। যেমন- বায়ুদূষণের কারণে মানুষের নানা ধরনের রোগ-ব্যাধি (শ্বাসকষ্ট) বাড়ছে এবং দূষণের কারণে মানুষের স্বাভাবিক আয়ু কমে যাচ্ছে। এছাড়া দূষিত বাতাসের কারণে ফসলের স্বাভাবিক উৎপাদন ব্যাহত হচ্ছে। এমনকি বায়ুদূষণ ও বন ধ্বংসের কারণে বন্যপ্রাণীরা আশ্রয় ও খাবারের অভাবে মারা যাচ্ছে।
পরিবেশ দূষণের কারণে নানাভাবে মানুষের ক্ষতি হচ্ছে। যেমন- প্রথমত, পানিদূষণের কারণে নদী-নালা বা জলাশয়ে মাছ কমে যাচ্ছে এবং মানুষের ব্যবহার করার মতো বিশুদ্ধ পানির অভাব হচ্ছে। দ্বিতীয়ত, বায়ুদূষণের কারণে মানুষের রোগ-ব্যাধি বাড়ছে এবং তাদের স্বাভাবিক আয়ু কমে যাচ্ছে। তৃতীয়ত, মাছ ও ফসল উৎপাদন কমে যাওয়ায় মানুষের খাদ্যের সমস্যা দেখা দিচ্ছে। চতুর্থত, পাহাড় কেটে বা নদী দখল করে বসতি গড়ার ফলে মানুষের জীবন-জীবিকা ভূমিধসের মতো বিপদের মুখে পড়ছে।
Related Question
View Allআমাদের পোশাক-আশাক, খাবার-দাবার, চাল-চলন অনেকটাই পরিবেশ-প্রকৃতির ওপর নির্ভরশীল।
গাছপালা তাপমাত্রা কমিয়ে পরিবেশকে সতেজ ও আরামদায়ক করে তোলে।
নির্মল বাতাস নেওয়ার জন্য আমরা সবুজে ঘেরা প্রকৃতিতে বেড়াতে যাই।
যানবাহনে ভ্রমণ করার জন্য প্রয়োজন হয় তেল , বিদ্যুৎ বা গ্যাসের।
প্রাকৃতিক জ্বালানির মজুদ অফুরন্ত নয়, একদিন শেষ হয়ে যাবে।
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!