নিচের রচনামূলক প্রশ্নগুলোর উত্তর দাও :

Updated: 2 months ago
উত্তরঃ

যে প্রক্রিয়ায় এক বা একাধিক পদার্থ মিলে এক বা একাধিক ভিন্নধর্মী পদার্থ তৈরি হয় তাকে রাসায়নিক পরিবর্তন বলে। রাসায়নিক পরিবর্তনে নতুন ধরনের পদার্থ তৈরি হয়। রাসায়নিক পরিবর্তনের তিনটি উদাহরণ হলো-
১। লোহার উপর মরিচা পড়া।
২। ফলমূলে পচন ধরা।
৩। মোমবাতি জ্বলা।

Md Zahid Hasan
Md Zahid Hasan
2 months ago
উত্তরঃ

দৈনন্দিন জীবনে পানির কঠিন, তরল ও গ্যাসীয় অবস্থার গুরুত্ব অনেক। যেমন-

  • কঠিন অবস্থার পানি আমরা আইসক্রিমসহ বিভিন্ন খাদ্য তৈরি করতে ব্যবহার করি। তাছাড়া প্রাথমিক চিকিৎসার কাজেও ব্যবহার করি।
  • তরল অবস্থার পানি দিয়ে আমরা গোসল করি, রান্না করি, পান করি এবং কৃষি জমিতে সেচ দিই।
  • গ্যাসীয় অবস্থার পানি পিঠা তৈরি করতে ব্যবহার করি। তাছাড়া প্রেসার কুকারে রান্না করতে ব্যবহার করি।
Md Zahid Hasan
Md Zahid Hasan
2 months ago
উত্তরঃ

কঠিন পদার্থের কিছু বৈশিষ্ট্য হলো-
১। এর নির্দিষ্ট ওজন ও আয়তন থাকে।
২। এর নির্দিষ্ট আকৃতি থাকে।.
৩। একে চাপ দিলে বাধা প্রয়োগ করতে পারে।

তরল পদার্থের কিছু বৈশিষ্ট্য হলো-
১। এর নির্দিষ্ট ওজন ও আয়তন থাকে।
২। এর নির্দিষ্ট কোনো আকৃতি থাকে না।
৩। একে চাপ দিলে বাধা প্রয়োগ করতে পারে।

Md Zahid Hasan
Md Zahid Hasan
2 months ago
উত্তরঃ

পানির তিনটি অবস্থার নাম হলো- ১. কঠিন, ২. তরল ও ৩. গ্যাসীয়।

কঠিন অবস্থার বৈশিষ্ট্য:
১। পানির কঠিন অবস্থা হলো বরফ।
২। নির্দিষ্ট আয়তন, আকৃতি থাকে।

তরল অবস্থার বৈশিষ্ট্য:
১। নির্দিষ্ট আয়তন আছে কিন্তু আকৃতি থাকে না।
২। গড়িয়ে গড়িয়ে চলে।

গ্যাসীয় অবস্থার বৈশিষ্ট্য:
১। পানির গ্যাসীয় অবস্থা হলো জলীয়বাষ্প।
২। নির্দিষ্ট আয়তন ও আকৃতি থাকে না।

Md Zahid Hasan
Md Zahid Hasan
2 months ago
উত্তরঃ

তিনটি অবস্থায় পানি যেভাবে আমাদের উপকারে আসে তা হলো:

পানির কঠিন অবস্থায়:
১। আইসক্রিমসহ বিভিন্ন খাবার তৈরি।
২। প্রাথমিক চিকিৎসায় ব্যবহার।

পানির তরল অবস্থায়:
১। গোসল করা, কাপড় ধোয়া ও রান্না করা।
২। কৃষি জমিতে সেচ দেওয়া।
৩। প্রাণীদের বেঁচে থাকার জন্য পানি পান করা।

পানির বায়বীয় অবস্থায়:
১। ভাপ দিয়ে পিঠা বানানো।
২। প্রেসার কুকারে রান্না করা।
৩। আকাশে ভাসমান মেঘ তৈরি করা, যা থেকে বৃষ্টি হয়।

Md Zahid Hasan
Md Zahid Hasan
2 months ago
উত্তরঃ

পানি তিনটি অবস্থায় থাকতে পারে। পানির অবস্থা তিনটি হলো- কঠিন, তরল ও বায়বীয়।

পানির কঠিন অবস্থা হলো বরফ। বরফকে তাপ প্রয়োগ করলে বরফ গলে তরল পানি হয়। পুনরায় তরল পানিকে আরো তাপ দিলে তা জলীয়বাষ্পে পরিণত হয়।

একইভাবে জলীয়বাষ্পকে ঠান্ডা করলে তা তরল পানিতে রূপান্তরিত হয়। আবার তরল পানিকে আরো ঠান্ডা করলে তা বরফে পরিণত হয়।

Md Zahid Hasan
Md Zahid Hasan
2 months ago
উত্তরঃ

যে প্রক্রিয়ায় এক বা একাধিক পদার্থ মিলে নতুন এক বা একাধিক ভিন্নধর্মী পদার্থ তৈরি হয় তাকে রাসায়নিক পরিবর্তন বলে। আমাদের চারপাশে প্রতিনিয়ত একাধিক রাসায়নিক পরিবর্তন ঘটে। নিচে দুটি রাসায়নিক পরিবর্তনের উদাহরণ হলো-
১। লোহার উপর মরিচা পড়া,
২। কাগজ পোড়ানো।

লোহার উপর মরিচা পড়া: এটি একটি রাসায়নিক পরিবর্তন। কারণ জলীয়বাষ্প ও অক্সিজেনের উপস্থিতিতে লোহা বিক্রিয়া করলে লালচে রঙের মরিচা সৃষ্টি করে। মরিচার ধর্ম ও লোহার ধর্ম সম্পূর্ণ ভিন্ন।

কাগজ পোড়ানো: এটি একটি রাসায়নিক পরিবর্তন। কারণ কাগজ পোড়ালে ভিন্নধর্মী পদার্থ তথা ছাই, ধোঁয়া ও তাপ উৎপন্ন হয়।

Md Zahid Hasan
Md Zahid Hasan
2 months ago
উত্তরঃ

লোহাজাতীয় পদার্থের উপরে লালচে বা খয়েরি রঙের যে আবরণ থাকে, তা হচ্ছে মরিচা বা জং।

মরিচার তিনটি ক্ষতিকর দিক:

১। মরিচা পড়ার ফলে ঘরের চালের টিন ক্ষয় হয়ে ছিদ্র হয়ে যায়।
২। স্টিলের প্লেটে বা চামচে মরিচা পড়ে নষ্ট হয়ে যায়।
৩। ঘরের দরজা বা জানালার গ্রিলে জং ধরে নষ্ট হয়ে যায়।

মরিচা রোধের উপায়: মরিচা লোহার জন্য খুবই ক্ষতিকর। যেহেতু মরিচা তৈরির জন্য জলীয়বাষ্প ও অক্সিজেন-এর উপস্থিতি আবশ্যক, সেহেতু লোহাকে এমনভাবে রাখতে হবে যাতে এদের সংস্পর্শে আসতে না পারে। সেজন্য মবিল/তেল/গ্রিজ/পেট্রোলিয়াম জেলির প্রলেপ জাতীয় পদার্থ দিয়ে ঢেকে রাখা অথবা রং করে মরিচা সৃষ্টি প্রতিরোধ করা সম্ভব।

Md Zahid Hasan
Md Zahid Hasan
2 months ago
উত্তরঃ

পানির কঠিন অবস্থার নাম বরফ। সাধারণত পানি যখন 0°C তাপমাত্রার নিচে অবস্থান করে তখন তা ররফ হয়। পানির তিনটি অবস্থা হলো- কঠিন, তরল ও বায়বীয় (গ্যাসীয়)।

পানির কঠিন অবস্থার বৈশিষ্ট্য:
১। নির্দিষ্ট আয়তন থাকে।
২। নির্দিষ্ট আকার-আকৃতি থাকে।
৩। বল প্রয়োগে বাধা প্রদান করে।
৪। যেভাবে রাখা হয়, সেভাবেই অবস্থান করতে পারে।

পানির তরল অবস্থার বৈশিষ্ট্য:
১। নির্দিষ্ট আয়তন থাকে।
২। নির্দিষ্ট আকৃতি থাকে না, পাত্রের আকৃতি ধারণ করে।
৩। বল প্রয়োগে বাধা প্রদান করে।
৪। গড়িয়ে গড়িয়ে একস্থান থেকে অন্য স্থানে যায়।

পানির বায়বীয় (গ্যাসীয়) অবস্থার বৈশিষ্ট্য:
১। নির্দিষ্ট আয়তন থাকে না।
২। নির্দিষ্ট আকৃতি থাকে না।
৩। বল প্রয়োগে বাধা প্রদান করে।
৪। পাত্রের আয়তন ধারণ করে।

Md Zahid Hasan
Md Zahid Hasan
2 months ago
উত্তরঃ

আয়তন: কোনো বস্তু যে জায়গা দখল করে বা দখলকৃত জায়গাকে ঐ বস্তুর আয়তন বলে। পানিভর্তি গ্লাসে এক 'খণ্ড পাথর ফেলে দিলে যে পরিমাণ পানি গ্লাস থেকে উপচে পড়ে যায় তা-ই ঐ পাথরের আয়তন।

আকৃতি: কোনো বস্তুর বাহ্যিক গঠনকে ঐ বস্তুর আকৃতি বলে।-যেমন- ফুটবল দেখতে গোলাকার। সুতরাং, ফুটবলের আকৃতি গোলাকার।

ব্যক্তি ও পারিবারিক জীবনে পানির গুরুত্ব: ব্যক্তি ও পারিবারিক জীবনে পানি আমাদের বিভিন্ন কাজে ব্যবহৃত হয়। পানি ছাড়া আমাদের জীবনের অস্তিত্ব কল্পনাতীত। যেমন-

পান করা, রান্না করা, গোসল করা, কাপড় ধোয়া, ঘরবাড়ি পরিষ্কার করা, কৃষি জমিতে সেচ দেওয়া ইত্যাদি কাজে পানি ব্যবহার করা হয়। আইসক্রিমসহ বিভিন্ন খাবার তৈরিতেও পানির কঠিন অবস্থা ব্যবহার করা হয়। তাছাড়া পিঠা তৈরি, প্রেসার কুকারে রান্না করার কাজে পানির জলীয়বাষ্প ব্যবহার করা হয়।

Md Zahid Hasan
Md Zahid Hasan
2 months ago
32
**'Provide valuable content and get rewarded! 🏆✨**
Contribute high-quality content, help learners grow, and earn for your efforts! 💡💰'
Content

Related Question

View All
83
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews