সততা ও স্বচ্ছতা উভয়ই আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ।
সততা : সততা আমাদের চরিত্রকে ভালো করে। আমরা সৎ হলে সবাই আমাদের বিশ্বাস করে এবং ভালোবাসে। সৎ মানুষ সমাজের জন্য ভালো কাজ করতে পারে।
স্বচ্ছতা : স্বচ্ছতা থাকলে কোনো কাজ করার সময় লুকোচুরি হয় না। সবাই কাজের হিসাব ও পরিকল্পনা জানতে পারে। এতে ভুল কম হয় এবং সকলে মিলেমিশে কাজ করতে পারে। এই দুটি গুণ আমাদের নৈতিক জীবন গঠনে সাহায্য করে।
বাড়িতে আমি সব সময় মা-বাবা এবং অন্যদের সাথে সত্য কথা বলব। আমার কোনো ভুল হলে লুকাব না, সাথে 'সাথে স্বীকার করে নেব। কারও জিনিস না বলে স্পর্শ করব না।
বিদ্যালয়ে : আমি আমার পড়ালেখার দায়িত্ব ঠিকভাবে পালন করব। পরীক্ষার সময় নকল করব না। দলগত কাজ করার সময় সবাইকে জানিয়ে কাজ করব এবং কোনো কিছু গোপন রাখব না।
লোভ ত্যাগ করে সবসময় সত্য কথা বলা এবং সঠিক পৃথে চলাকেই সততা বলে। একজন সৎ মানুষ কখনও অন্যের ক্ষতি করেন না এবং নিজের কাজগুলো নিষ্ঠার সাথে পালন করেন। সততা মানুষকে সবার কাছে বিশ্বাসযোগ্য ও প্রিয় করে তোলে। সততা গুরুত্বপূর্ণ। কারণ-
ক) সততা মানুষকে আস্থা ও ভালোবাসার প্রতীক করে তোলে।
খ) সৎ থাকলে অন্যেরা আমাদের বিশ্বাস করে এবং আমাদের পছন্দ করে।
গ) সততা আমাদের ভুল স্বীকার করতে সাহায্য করে। যার ফলে আমরা মিথ্যুক হই না।
কোনো কাজ পরিষ্কারভাবে এবং কোনো কিছু গোপন না করে নিয়ম অনুযায়ী করাকেই স্বচ্ছতা বলে। এটি এমন একটি গুণ যার মাধ্যমে সবাই বুঝতে পারে যে, কাজটি সঠিকভাবে এবং সততার সাথে করা হয়েছে।
আমরা বিভিন্ন উপায়ে স্বচ্ছতা প্রকাশ করতে পারি-
ক) কাজের হিসাব: কোনো অনুষ্ঠানে বা কাজে যে টাকা খরচ হয়েছে, তার হিসাব সবাইকে জানানো। এতে কেউ ভুল বুঝতে পারে না।
খ) তথ্য গোপন না করা: আমাদের দায়িত্ব পালন করার সময় কোনো তথ্য লুকিয়ে না রাখা। এতে আমাদের কাজের প্রতি সবার আস্থা বাড়ে।
নিজের ওপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করলে অনেক সুবিধা পাওয়া যায়। যেমন-
ক) দায়িত্ব ঠিকমতো পালন করলে আমাদের মধ্যে সততা ও জবাবদিহিতা তৈরি হয়। আমরা আমাদের কাজের প্রতি আরও বেশি সচেতন হই।
খ) যখন আমরা সময়মতো সব কাজ সঠিকভাবে করি; তখন সকলে আমাদের বিশ্বাস করতে শুরু করে।
গ) দায়িত্ববান হলে আমরা অন্যদের কাছে আস্থা ও ভালোবাসার প্রতীক হয়ে উঠি এবং অন্যরাও আমাদের মতো হতে চায়।
আমার দৈনন্দিন জীবনে সততা ও স্বচ্ছতার গুণ অর্জন 'করার জন্য আমি নিচের কাজগুলো করব-
ক) আমি সব সময় সত্য কথা বলব এবং কোনো ভুল হলে তা লুকিয়ে না রেখে স্বীকার করব।
খ) আমি যা বলব, ঠিক সেই কাজটিই করব। অর্থাৎ আমার কথা ও কাজের মধ্যে সব সময় মিল রাখব।
গ) আমার ওপর বাবা-মা বা শিক্ষকের দেওয়া সব দায়িত্ব মনোযোগ দিয়ে পালন করব।
ঘ) যদি কোনো টাকা-পয়সার কাজ করি, তবে তার হিসাব পরিষ্কারভাবে সবাইকে জানাব, কোনো তথ্য গোপন করব না।
সততা মানুষের জীবনের সবচেয়ে বড়ো সম্পদ, যা তাকে একজন আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলে। সততা গুরুত্বপূর্ণ হওয়ার ৫টি কারণ নিচে দেওয়া হলো-
১. বিশ্বাস অর্জন: একজন সৎ মানুষকে সবাই বিশ্বাস করে এবং তার ওপর নির্ভর করতে পারে।
২. শ্রদ্ধা ও সম্মান সৎ পথে চললে সমাজে সবার কাছে অনেক বেশি সম্মান ও ভালোবাসা পাওয়া যায়।
৩. মনের শান্তি: সৎ মানুষ কখনো মিথ্যা বলে না, তাই তার মনে কোনো ভয় থাকে না এবং সে শান্তিতে থাকতে পারে।
৪. সঠিক চরিত্র গঠন: ছোটোবেলা থেকে সৎ থাকলে জীবন সুন্দর হয় এবং চারিত্রিক গুণাবলি উন্নত হয়।
৫. সফলতা লাভ: সততাই মানুষকে প্রকৃত সফলতা ও সুখ্যাতি এনে দেয়।
স্বচ্ছতা মানে হলো কোনো কিছু গোপন না করে সবকিছু পরিষ্কারভাবে প্রকাশ করা। স্বচ্ছতার পাঁচটি উদাহরণ হলো-
১. টিফিনের জন্য বা স্কুলের কোনো কাজে খরচ করার পর বাকি টাকার সঠিক হিসাব মা-বাবা বা শিক্ষককে দেখানো।
২. পরীক্ষায় বেশি বা কম যা-ই পাও না কেন, সেই নম্বর বা খাতা লুকিয়ে না রেখে শিক্ষক ও অভিভাবককে দেখানো।
৩. কোনো কাজ করতে গিয়ে ভুল হয়ে গেলে বা কিছু ভেঙে ফেললে তা গোপন না করে বড়োদের কাছে বলা।
৪. খেলাধুলা বা প্রতিযোগিতার সময় কোনো লুকোচুরি না করে সবার সামনে নিয়ম অনুযায়ী অংশগ্রহণ করা।
৫. দলের বা ক্লাসের কোনো কাজ করার সময় গুরুত্বপূর্ণ তথ্য সবার সাথে ভাগ করে নেওয়া যেন কারো মনে সন্দেহ না থাকে।
Contribute high-quality content, help learners grow, and earn for your efforts! 💡💰'
Related Question
View Allসততা ও স্বচ্ছতা মানুষের নৈতিক ও মানবিক গুণ।
নিজ দায়িত্ব সঠিকভাবে পালন করব।
অন্যের মতামতকে গুরুত্ব দেব।
অন্যদের সঙ্গে কখনো প্রতারণা করা উচিত নয়।
স্কুলে বা বাড়িতে না বলে অন্যের জিনিস নেব না।
সর্বদা সত্য কথা বলা উচিত।
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!