আমাদের দৈনন্দিন জীবনে গতি পরিবর্তনে বলের প্রভাব দেখতে পাই, বল প্রয়োগে বস্তুর গতির পরিবর্তন ঘটে। যেমন-একজন ফুটবল খেলোয়াড় যখন ফুটবলে লাথি মারেন তখন বলের প্রভাবে ফুটবলটির গতির পরিবর্তন হয়। একইভাবে কোনো ব্যক্তি দৌড়ালে বা সাঁতার কাটলে তাকে বল প্রয়োগ করতে হয়। এই বল প্রয়োগের ফলে তার গতির পরিবর্তন হয়। কোনো বস্তুকে ঠেলে বা টেনে সরাতে বল প্রয়োগ করতে হয়, তখন বস্তুটির গতির পরিবর্তন হয়। গাড়িতে ইঞ্জিনের মাধ্যমে বল প্রয়োগ করলে গাড়ির গতির পরিবর্তন হয়।
বল প্রয়োগের ধরন বিভিন্ন রকম হতে পারে। বিভিন্ন ধরনের বল প্রয়োগ করলে বস্তুর গতি ও অবস্থার পরিবর্তন দেখা যায়। বল প্রয়োগের মাধ্যমে স্থির বস্তুকে গতিশীল করা যায় অথবা গতিশীল বস্তুকে স্থির করা যায়। এছাড়াও বল প্রয়োগের মাধ্যমে বস্তুর আকার, আয়তন, আকৃতি ইত্যাদি পরিবর্তন করা যায়। সাধারণভাবে টানা বলের সাহায্যে কোনো কিছুকে নিজের দিকে আনা হয়। চাপের সাহায্যে বল প্রয়োগ করে বস্তুর আয়তন বা আকৃতি পরিবর্তন হয়। আবার ঠেলার মাধ্যমে বল প্রয়োগে বস্তুকে পিছন দিক থেকে ঠেলে দেওয়া হয় এবং বস্তুকে এক স্থান থেকে অন্য স্থানে সরানো যায়।
গতির বিভিন্ন পরিবর্তনে বলের প্রভাব পরিলক্ষিত হয়। বল প্রয়োগে বস্তুর গতির পরিবর্তন ঘটে। যেমন-
১। একজন ফুটবল খেলোয়াড় যখন ফুটবলে লাথি মারেন তখন বলের প্রভাবে ফুটবলটির গতির পরিবর্তন হয়।
২। কোনো ব্যক্তি দৌড়ালে বা সাঁতার কাটলে তাকে বল প্রয়োগ করতে হয়। এই বল প্রয়োগের ফলে তার গতির পরিবর্তন হয়।
৩। সাইকেল চালানোর জন্য আরোহী যখন প্যাডেলগুলোতে বল প্রয়োগ করে তখন পিছনের চাকাটি ঘুরতে থাকে এবং সাইকেলটিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যায়।
বিভিন্ন ধরনের বল প্রয়োগে বস্তুর বিভিন্ন পরিবর্তন দেখা যায়। যেমন-
১। বল প্রয়োগের মাধ্যমে স্থির বস্তুকে গতিশীল করা যায় অথবা গতিশীল বস্তুকে স্থির করা যায়।
২। বল প্রয়োগের মাধ্যমে বস্তুর আকার, আয়তন, আকৃতি পরিবর্তন করা যায়।
৩। টানা বলের সাহায্যে কোনো কিছুকে নিজের দিকে আনা যায়।
৪। চাপের সাহায্যে বল প্রয়োগ করে বস্তুর আয়তন বা আকৃতি পরিবর্তন করা যায়।
৫। ঠেলার্ মাধ্যমে বল প্রয়োগ করে বস্তুকে পিছন দিক থেকে ঠেলে দেওয়া হয় এবং বস্তুকে এক স্থান থেকে অন্য স্থানে সরানো যায়।
বিভিন্ন ধরনের গতির পরিবর্তনে বিভিন্ন ধরনের বলের প্রভাব রয়েছে। যেমন-
১। সাইকেলের প্যাডেলগুলো একটি চেইন দ্বারা পিছনের চাকার সাথে সংযুক্ত থাকে। আরোহী যখন বল প্রয়োগ করে তখন পিছনের চাকাটি ঘুরতে থাকে এবং সাইকেলটি সামনের দিকে গতিশীল হয়। হাত দিয়ে বল প্রয়োগ করে ব্রেক চেপে সাইকেল থামানো যায়। এছাড়া আরোহী হ্যান্ডেলের উপর বল প্রয়োগ করে সাইকেল ডানে বা বামে নিতে পারেন।
২। পতাকা উত্তোলনের জন্য পতাকায় বাঁধা রশিটি নিচের দিকে টানলে পতাকা উপরের দিকে উঠতে থাকে।
৩। সাঁতার কাটার সময় হাত-পা নাড়ালে সামনে বা পিছনে যাওয়া যায়। প্রকৃতপক্ষে আমরা সাঁতারের ক্ষেত্রে পানি পিছনের দিকে ঠেলে বা বল প্রয়োগ করি। তখন পানি আমাদের শরীরকে সামনে ঠেলে দেয় প্রতিক্রিয়া বলের জন্য এবং আমরা এগিয়ে যাই।
গতি হলো সময়ের সাথে সাথে কোনো বস্তুর অবস্থান পরিবর্তিত হওয়া।
বল প্রয়োগ করলে কোনো বস্তুর গতি, দিক বা অবস্থার পরিবর্তন হয়। বল স্থির বস্তুর গতি পরিবর্তন করে তাকে গতিশীল করতে পারে। আবার গতিশীল বস্তুর গতি বাড়িয়ে বা কমিয়ে দিতে পারে। এমনি গতিশীল বস্তুকে থামিয়েও দিতে পারে। যেমন- একজন ফুটবল খেলোয়াড় যখন ফুটবলে লাথি মারেন তখন 'বলের প্রভাবে ফুটবলটির গতির পরিবর্তন হয়, আবার গতিশীল বলটি গোলরক্ষক হাত দিয়ে থামিয়ে দিলে বলের গতি স্থির হয়ে যাবে। এভাবেই গতির পরিবর্তনে বল প্রভাব বিস্তার করে।
যার প্রভাবে কোনো পদার্থের অবস্থা, আকৃতি ও গতির পরিবর্তন ঘটে তাকেই বল বলা হয়।
ঠেলা বল কোনো বস্তুকে দূরে ঠেলে দেয়, আর টান বল কোনো বস্তুকে নিজের কাছে আনে।
ঠেলা বলের উদাহরণ:
১। দরজা খোলার সময় আমরা দরজায় ধাক্কা বা ঠেলা দিয়ে বল প্রয়োগ করে দরজা বন্ধ করি।
২। টেবিল ঘরের একপাশ থেকে অন্যপাশে নিতে আমরা টেবিলকে ঠেলা বলের মাধ্যমে স্থানান্তর করি।
টান বলের উদাহরণ:
১। নিচ থেকে কোনো গাছের চারা ছাদে তুলতে আমরা টবটি দড়ি বেঁধে টেনে ছাদে তুলতে পারি।
২। স্কুলে পতাকা দণ্ডে পতাকা উত্তোলনের সময় রশিতে পতাকা আটকিয়ে রশি টেনে পতাকা উত্তোলন করা হয়।
ফুটবল খেলার সময় একজন খেলোয়াড় একটি স্থির ফুটবলে পা দিয়ে কিক মারলে ফুটবলটি দূরে চলে যায়। যে মুহূর্তে স্থির ফুটবলটির উপর আঘাত করা হয় তখনই ফুটবলটিতে বল প্রয়োগ করা হয়।
খেলোয়াড় স্থির ফুটবলটির উপর কিক মেরে বল প্রয়োগ করে। ফলে স্থির ফুটবলটি গতি লাভ করে। অর্থাৎ, এখানে স্থির ফুটবলটির গতি বৃদ্ধি পায়।
আবার, গোলরক্ষক যখন ফুটবল ধরতে চায় তখন তিনি হাত দিয়ে ফুটবলের গতির বিপরীত দিকে বল প্রয়োগ করে গতি থামিয়ে দেয়। অর্থাৎ, এখানে ফুটবলের গতি কমে শূন্য হয়ে যায়।
দৈনন্দিন জীবনে বিভিন্ন কাজ করতে আমাদের বল প্রয়োগ করতে হয়। বল প্রয়োগের এরকম তিনটি উদাহরণ হলো-
১। ফুটবল খেলোয়াড় ফুটবলে লাথি মারলে তখন বলের প্রভাবে ফুটবলটির গতির পরিবর্তন হয়।
২। কোনো ব্যক্তি দৌড়ালে বল প্রয়োগের ফলে তার গতির পরিবর্তন হয়।
৩। একইভাবে কোনো ব্যক্তি সাঁতার কাটলে তাকে বল প্রয়োগ করতে হয়, ফলে তার গতির পরিবর্তন হয়।
উপরোক্ত তিনটি ক্ষেত্রে গতির পরিবর্তন:
১। ফুটবলে লাথি দিলে স্থির ফুটবল গতিশীল হয়।
২। দৌড়ানোর সময় বল প্রয়োগে ব্যক্তি গতিপ্রাপ্ত হয় এবং দ্রুত স্থান পরিবর্তন করতে পারে।
৩। সাঁতার কাটার সময় বল প্রয়োগের ফলে ব্যক্তি সামনের দিকে গতিপ্রাপ্ত হয়।
যে বলের সাহায্যে কোনো বস্তুকে নিজের দিকে আনা হয় তাই টান বল।
আমাদের প্রয়োজনেই বিভিন্ন ক্ষেত্রে গতির পরিবর্তন বা গতির দিক পরিবর্তন করতে হয়। কোনো বস্তুকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিতে আমরা বল প্রয়োগ করি। বিভিন্ন ধরনের বল প্রয়োগ করলে বস্তুর গতি ও অবস্থার পরিবর্তন বিভিন্ন রকম হয়। যেমন- বল প্রয়োগ করলে স্থির বস্তু গতিশীল হয় অথবা গতিশীল বস্তু স্থির হয়।
এছাড়াও বল প্রয়োগের মাধ্যমে বস্তুর আকার, আয়তন, আকৃতি ইত্যাদি পরিবর্তন করা যায়। কোনো কিছু টেনে নিজের নিকটে আনতে আমরা টান বল প্রয়োগ করি। আবার কোনো বস্তুর আকার বা আয়তন পরিবর্তন করতে চাপ প্রয়োগ করে কাজ করি। কোনো বস্তুকে এক স্থান থেকে অন্য স্থানে সরাতে আমরা ঐ বস্তুর পিছন থেকে ঠেলার মাধ্যমে বল প্রয়োগ করি। এসব আলোচনা থেকে বলা যায়, আমাদের প্রয়োজনেই গতির বা গতির দিক পরিবর্তন করতে হয়।
প্যাডেল হলো সাইকেলের একটি অংশ যেখানে পা রেখে বল প্রয়োগ করে সাইকেল চালাতে হয়।
সাইকেল চালানোর জন্য বলের প্রয়োজন হয়। সাইকেল চালানোর জন্য আরোহী সিটে বসে প্যাডেলের উপর পা রাখেন। প্যাডেল একটি চেইনের মাধ্যমে পিছন চাকার সাথে সংযুক্ত থাকে। আরোহী যখন প্যাডেলগুলোতে বল প্রয়োগ করে তখন পিছনের চাকাটি ঘুরতে থাকে এবং সাইকেলটি, সামনের দিকে এগিয়ে যায়। এভাবেই সাইকেল গতিশীল হয়।
সাইকেলের প্যাডেলের উপর প্রয়োগকৃত বল নিয়ন্ত্রণ করে সাইকেলের গতি নিয়ন্ত্রণ করা যায় এবং হ্যান্ডেলের মাধ্যমে বল প্রয়োগ করে সাইকেলের গতির দিক নিয়ন্ত্রণ করা যায়।
কোনো বস্তুকে পিছন থেকে বল প্রয়োগ করে সামনে ঠেলে দেওয়া হলে তাকে ঠেলা বল বলা হয়।
পতাকা উত্তোলন করতে বল প্রয়োগ করতে হয়। নিচে আমার মতের পক্ষে যুক্তি তুলে ধরা হলো-
পতাকা উত্তোলনের জন্য একটি রশি ও পতাকা দণ্ড প্রয়োজন হয়। পতাকাটি রশির এক মাথায় বাঁধা থাকে। দণ্ডের শীর্ষে লাগানো একটি রিং এব ভিতর দিয়ে পতাকায় রশিটি যাতায়াত করতে পারে। এখন যদি বল প্রয়োগ না করা হয় তাহলে পতাকার নিজের পক্ষে দণ্ডের শীর্ষে পৌঁছানো সম্ভব নয়। পতাকা যে রশিতে বাঁধা সেটি নিচের দিকে টানা হলে রশিটি রিং এর ভিতর দিয়ে ঘুরে আসে ফলে পতাকাটি রশির সাথে দন্ডের শীর্ষে গিয়ে পৌছায়। এখানে রশিকে টানা হয় বলেই তা রিং এর ভিতর দিয়ে ঘুরে আশে। রশিটিকে টানার অর্থ হলো রশির উপর নিচের দিকে বল প্রয়োগ করার ফলে রশির অপর অংশ রিং এর ভিতর দিয়ে উপরের দিকে বল প্রাপ্ত হয়।
সাইকেলের প্যাডেলে বল প্রয়োগ করলে সাইকেলের পিছনের চাকা ঘুরতে থাকে ফলে সাইকেল গতিশীল হয়। এখন যদি প্যাডেলে বেশি বল প্রয়োগ করা হয় তাহলে সাইকেলের পিছনের চাকা আগের চেয়ে দ্রুত ঘুরবে এবং সাইকেল আগের চেয়ে দ্রুত সামনে এগিয়ে যাবে। অর্থাৎ সাইকেলের গতি বেড়ে যাবে। তাই বলা যায়, প্যাডেলে বেশি বল প্রয়োগ করে সাইকেলের গতি বাড়ানো যায়। আবার বিপরীতক্রমে যদি প্যাডেলে কম বল প্রয়োগ করা হয় তাহলে পিছনের চাকাটি কম ঘুরবে এবং সাইকেল আগের চেয়ে ধীরে চলবে। অর্থাৎ প্যাডেলে বল প্রয়োগ কমিয়ে সাইকেলের গতি কমানো যায়।
আবার সাইকেলের হ্যান্ডেলে আরোহী বল প্রয়োগ করে হ্যান্ডেল ডানে বা বামে ঘুরাতে পারেন। এখন আরোহী তার প্রয়োজন অনুযায়ী বল প্রয়োগ করে সাইকেল ডানে বা বামে ঘুরাতে পারেন।
বল প্রয়োগের বিভিন্ন ধরন রয়েছে। যেমন- টান, ধাক্কা, চাপ ইত্যাদি।
সাঁতারের মাধ্যমে সামনে এগিয়ে যেতে হাত-পা নেড়ে বল প্রয়োগ করতে হয়। হাত-পা না নাড়ালে সাঁতার কাটার সময় ব্যক্তির অবস্থান পরিবর্তন হরে না। হাত-পা নেড়ে পানিতে বল প্রয়োগের প্রক্রিয়াটি হলো আমরা হাত এবং পা দিয়ে পানিকে ধাক্কা দিয়ে পানির উপর বল প্রয়োগ করি। ফলে প্রতিক্রিয়ার জন্য পানিও আমাদের শরীরের উপর বল প্রয়োগ করে। প্রতিক্রিয়া বল হলো কোনো বস্তুকে বল প্রয়োগ করলে ঐ বস্তুও একটি ফিরতি বল প্রয়োগ করে সেই বল।
এ কারণেই আমরা পানি পিছনের দিকে ঠেলে দিলে পানিও আমাদের শরীরকে সামনে ঠেলে দেয় এবং আমরা পানির ভিতর-দিয়ে সামনে এগিয়ে যাই। তাই দ্রুত এগিয়ে যেতে চাইলে দ্রুত, হাত-পা-নাড়াতে হবে।
বল না থাকলে কোনো বস্তুর অবস্থান, গতি ও আকার-আয়তন পরিবর্তন করা যাবে না। বস্তুর অবস্থান পরিবর্তন না হলে কোনো কাজ করা যাবে না। ফলে প্রয়োজনীয় কাজও অসম্পাদিত থেকে যাবে।
বল প্রয়োগের ফলে পরিবর্তিত হয় এমন তিনটি ক্ষেত্র হলো-
১। বস্তুর অবস্থানের পরিবর্তন হয়। যেমন- একটি টেবিলকে ঠেলে বা ধাক্কা দিয়ে দুই মিটার সরিয়ে দেয়ালের পাশ থেকে জানালার পাশে নেওয়া হলো।
২। বস্তুর গতির পরিবর্তন হয়। যেমন- বল প্রয়োগ করলে স্থির বস্তু গতিশীল হয় অথবা গতিশীল বস্তু স্থির হয়।
৩। বস্তুর গতির দিক পরিবর্তন হয়। যেমন- সাইকেলের হ্যান্ডেলে বল প্রয়োগ করে সাইকেল ডানে বা বামে নেওয়া যায়।
Related Question
View Allচাপের সাহায্যে বল প্রয়োগে বস্তুর আয়তন বা আকৃতি পরিবর্তন হয়।
বল প্রয়োগের ফলে গতির পরিবর্তন হয়।
বল প্রয়োগের মাধ্যমে গাড়ির গতি নিয়ন্ত্রণ করা যায়'।
দৈনন্দিন জীবনে আমরা গতির বিভিন্ন পরিবর্তনের সাথে বলের সম্পর্ক খুঁজে পাই।
বল প্রয়োগে বস্তুর গতির পরিবর্তন ঘটে।
বলের ধরন বিভিন্ন রকম হতে পারে।
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!