নিচের রচনামূলক প্রশ্নগুলোর উত্তর দাও :

Updated: 2 months ago
উত্তরঃ

স্ক্র্যাচ এডিটর হলো একটি প্রোগ্রামিং পরিবেশ, যেখানে ব্লক যুক্ত করে সহজেই প্রোগ্রাম তৈরি করা যায়। এডিটরের তিনটি অংশ বা উপাদান রয়েছে। যেমন- কোর্ড এলাকা, স্ক্রিপ্ট এলাকা, স্টেজ বা মঞ্চ। কোড এলাকা হচ্ছে স্ক্র্যাচ. এডিটরের বামপাশের অংশ যেখানে নানান ধরনের ব্লক কোড থাকে। ব্লক-কোড ব্যবহার করে স্ক্র্যাচ প্রোগ্রামে স্প্রাইট ও দৃশ্যপট নিয়ন্ত্রণ করা হয়। ভিন্ন ভিন্ন ধরনের কাজের জন্য ভিন্ন ধরনের ব্লক কোড ব্যবহার করা হয়। যেমন- গতির ব্লক কোড স্প্রাইটের গতি পরিবর্তন করে। নিয়ন্ত্রণ ব্লক কোড বিভিন্ন শর্ত যাচাই ও লুপের জন্য ব্যবহৃত হয়। নির্দিষ্ট কাজ সম্পন্ন করার জন্য এডিটরের মাঝখানে স্ক্রিপ্ট এলাকায় বিভিন্ন. ব্লক-কোড পর্যায়ক্রমে সাজনো হয়। সাজানো ব্লক-কোড অনুসারে কাজটি এডিটরের একেবারে ডানপাশে মঞ্চে দৃশ্যমান হয়। এভাবে স্ক্র্যাচ এডিটরের সাহায্যে নানান ধরনের খেলা, এনিমেশন ভিডিয়ো ইত্যাদি তৈরি করা যায়।

Md Zahid Hasan
Md Zahid Hasan
2 months ago
উত্তরঃ

দৈনন্দিন জীবনে আমরা নানা ধরনের সমস্যার সম্মুখীন হই। এসব সমস্যা সমাধানে কার্যকর পরিকল্পনা নিচে দেওয়া হলো-

১। প্রথমে সমস্যাটি চিহ্নিত করতে হবে।
২। এরপর সমস্যাটি কেন হয়েছে, তার মূল কারণ খুঁজে বের করতে হবে।
৩। তারপর সমস্যা সমাধানের বিভিন্ন উপায় নিয়ে চিন্তা করতে হবে।
৪। সবচেয়ে ভালো উপায়টি বেছে নিয়ে সেই অনুযায়ী কাজ করতে হবে এবং বাস্তবায়ন করতে হবে।
৫। শেষে ফলাফল মূল্যায়ন করে দেখতে হবে সমস্যাটি সমাধান হয়েছে কি না- যদি না হয় তবে নতুন পরিকল্পনা নিতে হবে।

Md Zahid Hasan
Md Zahid Hasan
2 months ago
উত্তরঃ

সমস্যা সমাধানের ধাপসমূহ হলো-
১। সমস্যা চিহ্নিত করা,
২। তথ্য সংগ্রহ,
৩। সম্ভাব্য সমাধানসমূহ চিন্তা করা,
৪। সমাধান নির্বাচন ও বাস্তবায়ন ও
৫। সমাধান মূল্যায়ন ও সতর্কতা।

Md Zahid Hasan
Md Zahid Hasan
2 months ago
উত্তরঃ

ব্লক কোড ব্যবহার করে প্রোগ্রাম তৈরি করার জন্য প্রথমে একটি ব্লক-ভিত্তিক প্রোগ্রামিং পরিবেশ (যেমন- স্ক্র্যাচ) এ যেতে হবে। এরপর ড্র্যাগ এবং ড্রপ পদ্ধতি ব্যবহার করে কোডের বিভিন্ন ব্লক টেনে এনে একসাথে সাজাতে হবে। এই ব্লকগুলো বিভিন্ন কমান্ড ও নির্দেশনার প্রতিনিধিত্ব করে। ব্লকগুলো একসাথে ফিট করে একটি কার্যকর প্রোগ্রাম তৈরি করে।

Md Zahid Hasan
Md Zahid Hasan
2 months ago
উত্তরঃ

পরিকল্পনা হচ্ছে কোনো ব্যাপারে কী করা যেতে পারে সে সম্পর্কে আগে থেকে ভেবে রাখা।

স্ক্র্যাচ এডিটরের বামপাশের অংশ কোড এলাকায় ব্লক-কোড থাকে। সমস্যা সমাধানের পাঁচটি ধাপ রয়েছে। যথা-

১। সমস্যা চিহ্নিত করা,
২। তথ্য সংগ্রহ,
৩। সম্ভাব্য সমাধানসমূহ চিন্তা করা,
৪। সমাধান নির্বাচন ও বাস্তবায়ন ও
৫। সমাধান মূল্যায়ন ও সতর্কতা।

Md Zahid Hasan
Md Zahid Hasan
2 months ago
উত্তরঃ

পরিকল্পনা হচ্ছে কোনো ব্যাপারে কী করা যেতে পারে সে সম্পর্কে আগে থেকে ভেবে রাখা। পরিকল্পনার মাধ্যমে আমরা সিদ্ধান্ত গ্রহণ করি কীভাবে সমস্যার সমাধান করা যায়।

দৈনন্দিন জীবনে আমরা নানা ধরনের সমস্যার সম্মুখীন হই। এই সমস্যাগুলো সমাধানের জন্য কার্যকর পরিকল্পনা নিচে দেওয়া হলো-

১। প্রথমে সমস্যাটি চিহ্নিত করতে হবে।
২। এরপর সমস্যাটি কেন হয়েছে, তার মূল কারণ খুঁজে বের করতে হবে।
৩। তারপর সমস্যা সমাধানের বিভিন্ন উপায় নিয়ে চিন্তা করতে হবে।
৪। সবচেয়ে ভালো উপায়টি বেছে নিয়ে সেই অনুযায়ী কাজ করতে হবে এবং বাস্তবায়ন করতে হবে।

Md Zahid Hasan
Md Zahid Hasan
2 months ago
উত্তরঃ

স্ক্র্যাচ এডিটরের তিনটি অংশ। যথা-

১. কোড এলাকা, ২. স্ক্রিপ্ট এলাকা এবং ৩. স্টেজ বা মঞ্চ।

কোড এলাকা : এটি এডিটরের বামপাশে থাকে। এখানে নানান ধরনের ব্লক-কোড থাকে। ভিন্ন ভিন্ন কাজের জন্য ভিন্ন ভিন্ন রঙের ব্লক-কোড ব্যবহার করা হয়।

স্ক্রিপ্ট এলাকা : এটি এডিটরের মাঝে থাকে। নির্দিষ্ট কাজ সম্পন্ন করার জন্য স্ক্রিপ্ট এলাকায় বিভিন্ন ব্লক কোড পর্যায়ক্রমে সাজানো হয়।

স্টেজ বা মঞ্চ : এটি এডিটরের ডান দিকে থাকে। স্ক্রিপ্ট এলাকায় সাজানো ব্লক কোড অনুযায়ী কাজটি মঞ্চে দৃশ্যমান হয়।

Md Zahid Hasan
Md Zahid Hasan
2 months ago
উত্তরঃ

ব্লক কোড সাধারণত ৯ প্রকার।

স্ক্র্যাচ এডিটরের বামপাশের অংশ কোড এলাকায় ব্লক-কোড থাকে। স্প্রাইট ও দৃশ্যপট নিয়ন্ত্রণ করার জন্য ব্লক-কোড ব্যবহার করা হয়। ভিন্ন ভিন্ন ধরনের কাজের জন্য ভিন্ন ভিন্ন রং এর ব্লক-কোড ব্যবহার করা হয়।

ব্লক কোড ব্যবহার করে প্রোগ্রাম তৈরি করার জন্য, প্রথমে একটি ব্লক-ভিত্তিক প্রোগ্রামিং পরিবেশ (যেমন- স্ক্র্যাচ) এ যেতে হবে। এরপর ড্র্যাগ এবং ড্রপ পদ্ধতি ব্যবহার করে কোডের বিভিন্ন ব্লক টেনে এনে একসাথে সাজাতে হবে। এই ব্লকগুলো বিভিন্ন কমান্ড ও নির্দেশনার প্রতিনিধিত্ব করে। ব্লকগুলো একসাথে ফিট করে একটি কার্যকর প্রোগ্রাম তৈরি করে।

Md Zahid Hasan
Md Zahid Hasan
2 months ago
উত্তরঃ

বিভিন্ন ব্লক-কোড পর্যায়ক্রমে সাজিয়ে নির্দিষ্ট কাজ করাই হলো প্রোগ্রাম।

লেখাপড়া বিষয়ে সমস্যা হলে সাধারণত শিক্ষক, বন্ধু-বান্ধব এবং পরিবারের সদস্যদের সহযোগিতা নেওয়া যায়।

গতি ব্লক-কোড: স্প্রাইটের গতি ও অবস্থান পরিবর্তন সংক্রান্ত কাজের জন্য গতি ব্লক-কোড ব্যবহৃত হয়।

চেহারা ব্লক-কোড: স্প্রাইটের বিভিন্ন ভঙ্গি ব্যবহার ও নিয়ন্ত্রণের জন্য চেহারা ব্লক-কোড ব্যবহৃত হয়।

Md Zahid Hasan
Md Zahid Hasan
2 months ago
37
**'Provide valuable content and get rewarded! 🏆✨**
Contribute high-quality content, help learners grow, and earn for your efforts! 💡💰'
Content

Related Question

View All
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews