নিচের রচনামূলক প্রশ্নগুলোর উত্তর দাও :

Updated: 2 months ago
উত্তরঃ

পহেলা বৈশাখ বা বাংলা নববর্ষ সারা দেশে অত্যন্ত আনন্দ ও উদ্দীপনার সাথে উদ্যাপন করা হয়। এদিনে সবাই খুব ভোরে ঘুম থেকে ওঠে এবং নতুন পোশাক পরে একে অপরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে চারুকলা অনুষদ থেকে বর্ণিল শোভাযাত্রা বের করা হয়, যা এই উৎসবের প্রধান আকর্ষণ। গ্রাম ও শহরে বৈশাখী মেলার আয়োজন করা হয়, যেখানে নাগরদোলা ও নানা রকম মাটির খেলনা পাওয়া যায়। অনেকে এদিনে ঐতিহ্যবাহী খাবার হিসেবে পান্তা-ইলিশ খেয়ে আনন্দ পায়। ব্যবসায়ীরা তাদের পুরানো বছরের হিসাব শেষ করে মিষ্টিমুখের মাধ্যমে হালখাতা উৎসব পালন করেন ।

Md Zahid Hasan
Md Zahid Hasan
2 months ago
উত্তরঃ

নবান্ন উৎসবটি সাধারণত অগ্রহায়ণ মাসে উদযাপিত হয়, যখন কৃষকের ঘরে নতুন ধান ওঠে।

নবান্ন উৎসব গ্রামবাংলার মানুষের কাছে প্রাণের উৎসব। তাই এটি অনেক জনপ্রিয়। এই উৎসবের প্রধান কারণ হলো মাঠের নতুন, ফসল ঘরে তোলা, যা কৃষকের মুখে হাসি ফোটায়। নতুন চাল দিয়ে ঘরে ঘরে সুস্বাদু পিঠা, পায়েস আর ক্ষীর তৈরির ধুম পড়ে যায়। পাড়ায় পাড়ায় মেলা বসে এবং বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। আত্মীয়-স্বজন ও পাড়া-প্রতিবেশীরা মিলেমিশে এই আনন্দ ভাগ করে নেয়। মূলত ফসলের আনন্দ আর সবার সাথে সুন্দর সময় কাটানোর সুযোগই এই উৎসবকে সবার কাছে প্রিয় করে তুলেছে।

Md Zahid Hasan
Md Zahid Hasan
2 months ago
উত্তরঃ

বাঙালিরা ঋতুরাজ বসন্তকে অত্যন্ত আনন্দের সাথে বরণ করে নেয়। বসন্তের প্রথম দিন অর্থাৎ পহেলা ফাল্গুন সারা দেশে বসন্ত উৎসব পালিত হয়। এদিনে ছেলেমেয়েরা বাসন্তী বা হলুদ রঙের পোশাক পরে এবং মেয়েরা মাথায় ফুলের মুকুট পরে সুন্দর করে সাজে। চারদিকে নাচে-গানে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে এবং অনেক জায়গায় বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বসন্তকে স্বাগত জানাতে ঘরবাড়ি ও অনুষ্ঠানের স্থানগুলোকেও নানা রঙের ফুল দিয়ে সাজানো হয়। প্রকৃতির নতুন রূপের সাথে তাল মিলিয়ে বাঙালিরা হাসিখুশি মনে এই ঋতুকে-আপন করে নেয়।

Md Zahid Hasan
Md Zahid Hasan
2 months ago
34
**'Provide valuable content and get rewarded! 🏆✨**
Contribute high-quality content, help learners grow, and earn for your efforts! 💡💰'
Content

Related Question

View All
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews