নিচের রচনামূলক প্রশ্নগুলোর উত্তর দাও :

Updated: 2 months ago
উত্তরঃ

তথ্য ও যোগাযোগ প্রযুক্তির গুরুত্ব নিচে তুলে ধরা হলো-

১। প্রযুক্তির কল্যাণে তাৎক্ষণিক যোগাযোগ করা সম্ভব হচ্ছে। যেমন- এসএমএস, ইমেইল, কথা বলা।
২। ঘরে বসেই তথ্য সংগ্রহ করা যাচ্ছে। যেমন- পরীক্ষার ফলাফল জানা।
৩। সহজেই তথ্য সংরক্ষণ ও তথ্য বিনিময় করা যাচ্ছে।
৪। প্রযুক্তির সহায়তায় বিনোদন এখন হাতের মুঠোয়। যেমন-গেম খেলা, গান শোনা।
৫। ডিজিটাল সেবা (যেমন- ব্যাংকিং লেনদেন, অনলাইনে কেনাবেচা ইত্যাদি) প্রযুক্তির মাধ্যমে পাওয়া যাচ্ছে।

অর্থাৎ, আমাদের দৈনন্দিন জীবনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির নানাবিধ ব্যবহার থেকেই বলতে পারি তথ্য ও যোগাযোগ প্রযুক্তির গুরুত্ব অপরিসীম।

Md Zahid Hasan
Md Zahid Hasan
2 months ago
উত্তরঃ

তথ্য ও যোগাযোগ প্রযুক্তির নিরাপদ ব্যবহারের জন্য যে সকল সতর্কতা অবলম্বন করা প্রয়োজন তা নিচে দেওয়া হলো-

১। অতিমাত্রায় মোবাইল ফোন ব্যবহার না করা।
২। ব্যক্তিগত তথ্য গোপন রাখা।
৩। অচেনা লিংক বা সফটওয়‍্যারে ক্লিক না করা।
৪। অ্যান্টিভাইরাস সফটওয়্যার ব্যবহার করা।
৫। ইন্টারনেট থেকে নেওয়া তথ্য সব সময় যাচাই করে নেওয়া।
৬। বড়দের কাছ থেকে অনলাইন নিরাপত্তার কৌশল ভালোভারে শিখে নেওয়া।

Md Zahid Hasan
Md Zahid Hasan
2 months ago
উত্তরঃ

যোগাযোগের মাধ্যমে আমরা কারও কাছ থেকে বা কোনো মাধ্যম থেকে যে জ্ঞান লাভ করি তাই তথ্য। যেখান থেকে আমরা তথ্য পাই, তাকেই তথ্যের উৎস বলে। আর যে বিষয়ের উপর তথ্য দেওয়া হয়, তাকে তথ্যের ধরন বলে।

যেমন: আমরা ইন্টারনেট থেকে আগামী ফুটবল বিশ্বকাপের সময়সূচি সম্পর্কে জানতে পারি। এখানে তথ্য হচ্ছে আগামী ফুটবল বিশ্বকাপের সময়সূচি, তথ্যের উৎস হচ্ছে ইন্টারনেট আর তথ্যের ধরন হচ্ছে খেলাধুলা বিষয়ক তথ্য।

Md Zahid Hasan
Md Zahid Hasan
2 months ago
উত্তরঃ

বিভিন্ন উৎস থেকে তথ্য খুঁজে বের করাই হচ্ছে তথ্য সংগ্রহ। আমরা নানা উপায়ে বিভিন্ন মাধ্যম থেকে তথ্য সংগ্রহ করে থাকি। মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগের মাধ্যমে তথ্য সংগ্রহ করতে পারি, প্রযুক্তি ব্যবহার করেও আমরা তথ্য সংগ্রহ করতে পারি। চিঠি, টেলিফোন ও মোবাইলের মাধ্যমে মানুষের সঙ্গে যোগাযোগ করে তথ্য সংগ্রহ করতে পারি। তাছাড়া কম্পিউটার, ট্যাব ও স্মার্টফোনে ইন্টারনেট ব্যবহার করেও আমরা নানারকমের তথ্য সংগ্রহ করতে পারি।

Md Zahid Hasan
Md Zahid Hasan
2 months ago
উত্তরঃ

যে প্রক্রিয়ায় সংগ্রহ করা তথ্য নিরাপদে রাখা হয় বা ভবিষ্যতে ব্যবহারের জন্য জমা রাখা হয়, সেই কাজটিকে তথ্য সংরক্ষণ বলে।

নিচে তথ্য সংরক্ষণ করার উপায় দেওয়া হলো :

১। কাগজে বা খাতায় লিখে তথ্য সংরক্ষণ করতে পারি। যেমন- পাঠ্যবই, নোটবুক ইত্যাদি।
২। গুরুত্বপূর্ণ নথি, ছবি বা কাগজ ফাইল করে রাখা। যেমন-বিদ্যালয়ের রেকর্ড।
৩। তথ্যকে ছবি, অডিয়ো-ভিডিয়ো আকারে মোবাইল, কম্পিউটার বা অনলাইনে রাখা।

Md Zahid Hasan
Md Zahid Hasan
2 months ago
উত্তরঃ

তথ্য বিনিময় বলতে তথ্য আদানপ্রদানকে বুঝায়। তথ্য বিনিময় হচ্ছে একটি প্রক্রিয়া যার মাধ্যমে আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব ও অন্যান্য মানুষের সাথে তথ্য আদানপ্রদান করা হয়। আধুনিক যুগে তথ্য বিনিময়ের জন্য আমরা প্রযুক্তি ও ডিভাইস ব্যবহার করি। যেমন-

মানুষের সাথে কথা বলার জন্য আমরা টেলিফোন ও মোবাইল ফোন ব্যবহার করি। চিঠি লিখে, টেলিগ্রাফে বার্তা পাঠিয়ে, মোবাইল ফোনের মাধ্যমে এসএমএস এবং ইন্টারনেট প্রযুক্তির মাধ্যমে ই-মেইল পাঠিয়ে আমরা মানুষের সঙ্গে যোগাযোগ করতে পারি। ক্যামেরার মাধ্যমে ছবি তুলে বা ভিডিয়ো করে আমরা তথ্য বিনিময় করতে পারি। তাছাড়া বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে আমরা তথ্য আদান প্রদান করে থাকি।

Md Zahid Hasan
Md Zahid Hasan
2 months ago
উত্তরঃ

প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে যেসব কাজ করা হয় তা হলো-

১। তথ্য সংগ্রহ করা এবং তা নিরাপদে রাখা।
২। তথ্য বিনিময় করা বা তাৎক্ষণিক যোগাযোগ করা।
৩। বিনোদনের মাধ্যম হিসাবে ব্যবহার করা।
৪। দৈনন্দিন কাজ দ্রুত ও সহজভাবে করা ইত্যাদি।

Md Zahid Hasan
Md Zahid Hasan
2 months ago
উত্তরঃ

তথ্য ও যোগাযোগ প্রযুক্তির গুরুত্ব নিচে তুলে ধরা হলো :

১। প্রযুক্তির কল্যাণে তাৎক্ষণিক যোগাযোগ করা সম্ভব হচ্ছে। যেমন- এসএমএস, ই-মেইল, কথা বলা প্রভৃতি।
২। ঘরে বসেই তথ্য সংগ্রহ করা যাচ্ছে। যেমন- পরীক্ষার ফলাফল জানা।
৩। সহজেই তথ্য সংরক্ষণ ও তথ্য বিনিময় করা যায়।
৪। প্রযুক্তির সহায়তায় বিনোদন এখন হাতের মুঠোয়। যেমন-গেম খেলা, গান শোনা।
৫। ডিজিটাল সেবা (যেমন- ব্যাংকিং লেনদেন, অনলাইনে কেনাবেচা ইত্যাদি) প্রযুক্তির মাধ্যমে পাওয়া যায়।

অর্থাৎ, আমাদের দৈনন্দিন জীবনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির নানাবিধ ব্যবহার থেকেই বলতে পারি তথ্য ও যোগাযোগ প্রযুক্তির গুরুত্ব অপরিসীম।

Md Zahid Hasan
Md Zahid Hasan
2 months ago
উত্তরঃ

প্রযুক্তির অপব্যবহার বলতে প্রযুক্তিকে ভুলভাবে বা খারাপ উদ্দেশ্যে ব্যবহার করাকে বুঝায়। দৈনন্দিন জীবনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির কয়েকটি অপব্যবহার নিচে দেওয়া হলো:

১। বিভিন্ন ডিভাইস যেমন- মোবাইল, কম্পিউটারে বেশি সময় নষ্ট করা।
২। ইন্টারনেটে মিথ্যে খবর ছড়িয়ে পড়া।
৩। অন্যের অনুমতি ছাড়া ছবি বা, ভিডিয়ো ব্যবহার করা।
৪। ব্যক্তিগত তথ্য প্রকাশ করা।
৫। অসৎ বা অচেনা লোকের সাথে অযথা যোগাযোগ করা ও অন্যান্য।

Md Zahid Hasan
Md Zahid Hasan
2 months ago
উত্তরঃ

তথ্য ও যোগাযোগ প্রযুক্তির নিরাপদ ব্যবহারের জন্য যে সকল সতর্কতা অবলম্বন করতে পারি তা নিচে দেওয়া হলো-

১। অতিমাত্রায় মোবাইল ফোন ব্যবহার না করা।
২। ব্যক্তিগত তথ্য গোপন রাখা।
৩। অচেনা লিংক বা সফটওয়‍্যারে ক্লিক না করা।
৪। অ্যান্টিভাইরাস সফটওয়্যার ব্যবহার করা।
৫। ইন্টারনেট থেকে নেওয়া তথ্য সবসময় যাচাই করে নেওয়া।
৬। বড়দের কাছ থেকে অনলাইন নিরাপত্তার কৌশল ভালোভাবে শিখে নেওয়া।

Md Zahid Hasan
Md Zahid Hasan
2 months ago
উত্তরঃ

তথ্যের সঠিক ব্যবহার বলতে বুঝায় তথ্য সংগ্রহ, সংরক্ষণ ও বিনিময় করা।

আমাদের জীবনে তথ্য খুবই গুরুত্বপূর্ণ। তথ্য ব্যবহার করে আমরা জীবনধারায় পরিবর্তন আনতে পারি। আমাদের কখন কী করতে হবে তাও আমরা ঠিক করতে পারি তথ্যের মাধ্যমে।

তথ্য সংরক্ষণের চারটি উপায় হলো-
১। কম্পিউটারে তথ্য সংরক্ষণ করা।
২। ক্যামেরা দিয়ে ছবি তুলে তথ্য সংরক্ষণ করা।
৩। পেনড্রাইভে তথ্য সংরক্ষণ করা।
৪। নোট বা কাগজে লিখে তথ্য সংরক্ষণ করা।

Md Zahid Hasan
Md Zahid Hasan
2 months ago
উত্তরঃ

তথ্য সংগ্রহের চারটি উপায় হলো-
১। খবরের কাগজ, বই, ম্যাগাজিন পড়ে তথ্য সংগ্রহ করতে পারি।
২। রেডিয়ো, টেলিভিশন, কম্পিউটার ব্যবহার করে তথ্য সংগ্রহ পারি।
৩। ইন্টারনেট ব্যবহার করে বিভিন্ন ওয়েবসাইট থেকে তথ্য সংগ্রহ করতে পারি।
৪। মা-বাবা, বন্ধু, শিক্ষকের কাছ থেকে সরাসরি তথ্য সংগ্রহ করতে পারি।

তথ্য সংরক্ষণের চারটি উপায় হলো-
১। পেনড্রাইভ,
২। সিডি,
৩। মেমোরি কার্ড ও
৪। ক্যামেরা।

Md Zahid Hasan
Md Zahid Hasan
2 months ago
উত্তরঃ

প্রযুক্তির অপব্যবহার বলতে প্রযুক্তিকে ভুলভাবে বা খারাপ উদ্দেশ্যে ব্যবহার করাকে বুঝায়।

দৈনন্দিন জীবনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির কয়েকটি অপব্যবহার নিচে দেওয়া হলো-

১। বিভিন্ন ডিভাইস যেমন: মোবাইল, কম্পিউটারে বেশি সময় নষ্ট করা।
২। ইন্টারনেটে মিথ্যে খবর ছড়িয়ে দেওয়া।
৩। অন্যের অনুমতি ছাড়া ছবি বা ভিডিয়ো ব্যবহার করা।
৪। ব্যক্তিগত তথ্য প্রকাশ করা। 
৫। অসৎ বা অচেনা লোকের সাথে অযথা যোগাযোগ করা।

Md Zahid Hasan
Md Zahid Hasan
2 months ago
উত্তরঃ

তথ্য হলো কোনো নির্দিষ্ট বিষয় বা ঘটনা সম্পর্কে জ্ঞান বা ধারণা, যা মানুষকে সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করে।

তথ্যের সঠিক ব্যবহার বলতে বুঝায়-
১। তথ্য সংগ্রহ, ২। সংরক্ষণ ও ৩। বিনিময়।

তথ্য বিনিময় না করলে-
১। নিরাপদ জীবনযাপন সম্ভব হবে না।
২। ভালোভাবে বাঁচা যাবে না।
৩। বিভিন্ন বিপদের সম্মুখীন হতে হবে।
৪। জীবন ও সম্পদের মারাত্মক ক্ষতি হবে।

Md Zahid Hasan
Md Zahid Hasan
2 months ago
উত্তরঃ

তথ্য হলো কোনো নির্দিষ্ট বিষয় বা ঘটনা সম্পর্কে জ্ঞান বা ধারণা, যা মানুষকে সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করে।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহারে যেসব সচেতনতা অবলম্বন করতে হবে তা হলো-

১। শিক্ষক বা অভিভাবকদের নির্দেশনা মেনে ব্যবহার করা।
২। ইন্টারনেট ব্যবহারের প্রতি আসক্তি তৈরি হচ্ছে কীনা সে বিষয়ে খেয়াল রাখা।
৩। সঠিক ব্যবহারের নিয়ম জেনে ব্যবহার করা।
৪। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি যন্ত্রগুলোর যত্ন নেওয়া।

Md Zahid Hasan
Md Zahid Hasan
2 months ago
উত্তরঃ

আমরা টেলিভিশন, রেডিয়ো, খবরের কাগজ, বাবা, মা, বন্ধু এবং বই থেকে নানা রকমের তথ্য পাই।

ভুল তথ্য আদান-প্রদান করলে যে ধরনের সমস্যা হতে পারে তা হলো-
১। ব্যক্তিগত বা গুরুত্বপূর্ণ তথ্য চুরি হয়ে যেতে পারে।
২। নানাবিধ অপরাধ সংগঠিত হতে পারে।
৩। পরীক্ষা বা যেকোনো বিষয়ে প্রস্তুতি খারাপ হতে পারে।
৪। সঠিক সময়ে সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণ করা সম্ভব হয় না।

Md Zahid Hasan
Md Zahid Hasan
2 months ago
21
**'Provide valuable content and get rewarded! 🏆✨**
Contribute high-quality content, help learners grow, and earn for your efforts! 💡💰'
Content

Related Question

View All
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews