গাঁ - গ্রাম।
স্বাধীনতা - বাধাহীনতা
বাতি - দীপ, বর্তিকা।
জোনাক - জোনাকি পোকা, খদ্যোত।
ডানা - মেরুদণ্ডী প্রাণীর পালকযুক্ত পাখনা যার সাহায্যে বাতাসের ওপর ভর করে পাখি আকাশে ওড়ে।
লড়াই - যুদ্ধ, সংগ্রাম।
একাত্তরের কথা - ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের কথা।
Related Question
View All'প্রিয় স্বাধীনতা' কবিতার কবির নাম শামসুর রাহমান। তিনি তাঁর পাড়াতলি গাঁয়ে যেতে চান।
কবি মেঘনা নদী ইঞ্জিনচালিত নৌকায় পাড়ি দেবেন। দুচোখ ভরে তিনি আলো-ছায়ার খেলা দেখবেন।
কবির গাঁয়ের পুকুরপাড় গাছে ঘেরা। তিনি সেখানে বিকেলবেলায় বসবেন।
কবি তাঁর গাঁয়ের রাতের সৌন্দর্য সম্পর্কে বলতে গিয়ে বলেছেন, সেখানে বাঁশবাগানে আধখানা চাঁদ দেখা যায়। আবার ঝোপেঝাড়ে বাতির মতো জোনাকি দেখা যায়।
'প্রিয় স্বাধীনতা' কবিতায় একটি নদীর কথা আছে। কবি মেঘনা নদীর বাঁকে ছুটে বেড়ান।
কবিতায় প্রজাপতির মেলার কথা বলা হয়েছে। কবি হলদে পাখির ডাকে চমকে ওঠেন।
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!



