নিচের সংক্ষিপ্ত প্রশ্নগুলোর উত্তর দাও

Updated: 1 month ago
উত্তরঃ

নবি ও সাহাবিগণ ছিলেন উত্তম আদর্শসম্পন্ন মানুষ। তাঁদের আদর্শ আমাদের জন্য অনুকরণীয় ও অনুসরণীয়। কাজেই তাঁদের জীবনযাপন সম্পর্কে জানলে আমরা উত্তম আদর্শ অনুকরণ ও অনুসরণ করতে পারব। এসব আদর্শ অনুকরণ ও অনুসরণের ফলে আমরাও উত্তম আদর্শসম্পন্ন মানুষ হতে পারব।

Md Durjoy islam
Md Durjoy islam
4 weeks ago
উত্তরঃ

হজরত মুহাম্মদ (স.) সব সময় সত্য কথা বলতেন। কাউকে কথা দিলে তা রক্ষা করতেন। তাই সবাই তাঁকে বিশ্বাস করত। এজন্য কুরাইশরা তাঁকে আল-আমিন নামে ডাকত। আল-আমিন অর্থ বিশ্বাসী।

Md Durjoy islam
Md Durjoy islam
4 weeks ago
উত্তরঃ

মহানবি (স.) যুবক বয়সে আরবের অন্য যুবকদের নিয়ে একটি শান্তিসংঘ প্রতিষ্ঠা করেন। এ শান্তিসংঘটির নাম ছিল হিলফুল ফুযুল।

Md Durjoy islam
Md Durjoy islam
4 weeks ago
উত্তরঃ

ধৈর্য ও দৃঢ়তার সাথে হজরত আবু বকর (রা.) ইসলামের সংকটজনক সময়ে হাল ধরেন। তাঁর দক্ষ নেতৃত্বের' ফলে হজরত মুহাম্মদ (স.) এর ইন্তেকালের পর তৈরি হওয়া সমস্যাগুলো দূরীভূত হয়েছিল। ইসলামি রাষ্ট্র আরও শক্তিশালী হয়ে ছড়িয়ে পড়তে শুরু করে আরবের বাইরে। এজন্য তাঁকে 'ইসলামের ত্রাণকর্তা' বলা হয়।

Md Durjoy islam
Md Durjoy islam
4 weeks ago
উত্তরঃ

হজরত আবু বকর (রা.) ছিলেন দানশীল মানুষ। তিনি ছিলেন দয়ালু। তিনি সঠিকভাবে দায়িত্ব পালন করতেন ও জবাবদিহি নিশ্চিত করতেন। এছাড়া তিনি ধৈর্যশীলতা, আদর্শ নেতা ইত্যাদি গুণের অধিকারী ছিলেন।

Md Durjoy islam
Md Durjoy islam
4 weeks ago
উত্তরঃ

মহানবি হজরত মুহাম্মদ (স.) ৫৭০ খ্রিস্টাব্দে আরবের মক্কা নগরীতে জন্মগ্রহণ করেন। দাদা তাঁর নাম রাখেন মুহাম্মদ। হজরত মুহাম্মদ (স.) এর পিতার নাম আব্দুল্লাহ এবং মায়ের নাম আমিনা। জন্মের পর তাঁকে লালন-পালন করেন দুধ মা হালিমা।

Md Durjoy islam
Md Durjoy islam
4 weeks ago
উত্তরঃ

তৎকালীন সময় আরবের অবস্থা খুব খারাপ ছিল। তারা নানা রকম অন্যায় কাজে লিপ্ত ছিল। প্রায়ই বিভিন্ন গোত্রের মধ্যে মারামারি, সংঘাত লেগে থাকত। সমাজে মোটেও শান্তি ছিল না। তাই মুহাম্মদ (স.) এসব কারণে যুবক বয়সে আরবের অন্য যুবকদের নিয়ে 'হিলফুল ফুযুল' নামে একটি সংগঠন গড়ে তুললেন।

Md Durjoy islam
Md Durjoy islam
4 weeks ago
উত্তরঃ

মহানবি (স.) এর ৪টি গুণাবলি হলো-
১. ছেলেবেলা থেকেই তিনি শান্ত ও বিনয়ী ছিলেন।
২. সুখে-দুঃখে মানুষের পাশে দাঁড়াতেন এবং সহযোগিতা করতেন।
৩. মহানবি (স.) এর অসীম ধৈর্য, মনোবল ও বিচক্ষণতা ছিল।
৪. তিনি সবসময় সত্য কথা বলতেন। কাউকে কথা দিলে তা রক্ষা করতেন।

Md Durjoy islam
Md Durjoy islam
4 weeks ago
উত্তরঃ

মহানবি হজরত মুহাম্মদ (স.) এর জীবনাচরণের ভিত্তিতে ৪টি আদর্শ লেখা হলো-
মহানবি হজরত মুহাম্মদ (স.)-
১. পবিত্র কাবা শরিফে হাজরে আসওয়াদ প্রতিষ্ঠা করেন।
২. হিলফুল ফুযুল গঠন করেন।
৩. হেরা গুহায় নবুয়তপ্রাপ্ত হন।
৪. ইসলাম প্রতিষ্ঠা করেন।

Md Durjoy islam
Md Durjoy islam
4 weeks ago
উত্তরঃ

হজরত আবু বকর (রা.) এর জীবনাদর্শ সম্পর্কে ৪টি বাক্য লেখা হলো-
১. হজরত আবু বকর (রা.) ছিলেন অত্যন্ত দানশীল ও পরোপকারী।'
২. তিনি গরিব, অসহায় ও বৃদ্ধদের প্রয়োজনীয় সাহায্য-সহযোগিতা করতেন।
৩. 'তিনি দানের ক্ষেত্রে সবসময় গোপনীয়তা বজায় রাখতেন।
৪. মহানবি (স.) এর মৃত্যুর পর তিনি ইসলাম ও মুসলমানদের বিশৃঙ্খলা থেকে রক্ষা করেন।

Md Durjoy islam
Md Durjoy islam
4 weeks ago
উত্তরঃ

আরবের মক্কা নগরীতে।

Md Durjoy islam
Md Durjoy islam
4 weeks ago
উত্তরঃ

বিশ্বাসী।

Md Durjoy islam
Md Durjoy islam
4 weeks ago
উত্তরঃ

কালো পাথর।

Md Durjoy islam
Md Durjoy islam
4 weeks ago
উত্তরঃ

হজরত আবু বকর (রা.)।

Md Durjoy islam
Md Durjoy islam
4 weeks ago
উত্তরঃ

৫৭৩ খ্রিষ্টাব্দে।

Md Durjoy islam
Md Durjoy islam
4 weeks ago
উত্তরঃ

মহানবি হজরত মুহাম্মদ (স.) ৫৭০ খ্রিষ্টাব্দে আরবের মক্কা নগরীতে জন্মগ্রহণ করেন।

Md Durjoy islam
Md Durjoy islam
4 weeks ago
উত্তরঃ

মহানবি (স.) যুবক বয়সে আরবের অন্য যুবকদের নিয়ে যে শান্তি সংগঠন গঠন করেন সেটি হলো হিলফুল ফুযুল।

Md Durjoy islam
Md Durjoy islam
4 weeks ago
উত্তরঃ

মহানবি (স.) চল্লিশ বছর বয়সে হেরা গুহায় ধ্যানমগ্ন অবস্থায় নবুয়তপ্রাপ্ত হন।

Md Durjoy islam
Md Durjoy islam
4 weeks ago
উত্তরঃ

মহানবি (স.) ৬৩২ খ্রিষ্টাব্দে ৬৩ বছর বয়সে মদিনায় ইন্তেকাল করেন।

Md Durjoy islam
Md Durjoy islam
4 weeks ago
উত্তরঃ

মহানবি (স.) এর পিতার নাম ছিল আব্দুল্লাহ এবং মাতার নাম ছিল আমিনা।

Md Durjoy islam
Md Durjoy islam
4 weeks ago
উত্তরঃ

মহানবি (স.) সবসময় সত্য কথা বলতেন এবং কথা দিয়ে কথা রাখতেন। এজন্য মক্কার লোকেরা তাঁকে আল-আমিন বলে ডাকত।

Md Durjoy islam
Md Durjoy islam
4 weeks ago
উত্তরঃ

হাজরে আসওয়াদ হলো পবিত্র কাবা শরিফের একটি মর্যাদাপূর্ণ কালো পাথর।

Md Durjoy islam
Md Durjoy islam
4 weeks ago
উত্তরঃ

হজরত আবু বকর (রা.) প্রথম পবিত্র কুরআনকে একত্রিত করে গ্রন্থ আকারে প্রকাশের উদ্যোগ নেন।

Md Durjoy islam
Md Durjoy islam
4 weeks ago
উত্তরঃ

হজরত আবু বকর (রা.) তাবুক যুদ্ধে তাঁর সকল ধন-সম্পত্তি নবিজির সামনে হাজির করেন।

Md Durjoy islam
Md Durjoy islam
4 weeks ago
44

Related Question

View All
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews