নিচের সংক্ষিপ্ত প্রশ্নগুলোর উত্তর দাও

Updated: 2 months ago
উত্তরঃ

মহান আল্লাহ আমাদের উপকারের জন্য গাছপালা, পশুপাখি, পাহাড়, পর্বত, সমুদ্রসহ আরও অনেক কিছু সৃষ্টি করেছেন।

Md Durjoy islam
Md Durjoy islam
1 month ago
উত্তরঃ

সৃষ্টিজগৎ থেকে আমি যেসব উপকার পেয়ে থাকি তা হলো-

১. সূর্য থেকে আলো পেয়ে থাকি। সূর্য না থাকলে পৃথিবী অন্ধকার থাকত।

২. নদ-নদী, খাল-বিল থেকে খাবারের জন্য মাছ পেয়ে থাকি।

৩. গাছপালা থেকে আমি ফলমূল, শাকসবজি ও অন্যান্য খাদ্য উপাদান পেয়ে থাকি।

৪. গাছ থেকে আমি কাঠ ও আসবাবপত্র পেয়ে থাকি।

Md Durjoy islam
Md Durjoy islam
1 month ago
উত্তরঃ

জীব ও প্রকৃতির জন্য ভালোবাসা ও যত্নশীল আচরণ গুরুত্বপূর্ণ। কারণ বেঁচে থাকার জন্য আমরা প্রকৃতি, পরিবেশ ও জীবজগতের ওপর নির্ভরশীল। তাছাড়া গাছপালা, বনাঞ্চল, পাহাড়-পর্বত, নদ-নদী এসবই প্রকৃতির অংশ। এগুলোর ক্ষতি সাধন করলে প্রাকৃতিক দুর্যোগ দেখা দেয়। আমাদের অস্তিত্ব হুমকির মুখে পড়ে।

Md Durjoy islam
Md Durjoy islam
1 month ago
উত্তরঃ

বৃক্ষরোপণ সম্পর্কে মহানবি (স.) বলেছেন, "যদি নিশ্চিতভাবে জানতে পারো যে, কিয়ামত উপস্থিত, তখন যদি হাতে রোপণ করার মতো একটি গাছের চারা থাকে তবে সেই চারাটি রোপণ করবে।"

Md Durjoy islam
Md Durjoy islam
1 month ago
উত্তরঃ

পরিবেশ সংরক্ষণের জন্য আমরা যেসব কাজ করব তা হলো-
১. আমরা আমাদের চারপাশের পরিবেশ পরিষ্কার রাখব।
২. যেখানে সেখানে ময়লা-আবর্জনা ও থুতু ফেলব না।
৩. পুকুর, খাল ও নদীতে ময়লা-আবর্জনা ফেলব না।
৪. জীবজন্তুর মৃতদেহ রা উচ্ছিষ্ট যেখানে সেখানে না ফেলে মাটিতে গর্ত করে চাপা দিয়ে রাখব।

Md Durjoy islam
Md Durjoy islam
1 month ago
উত্তরঃ

গাছপালা থেকে আমরা নানা রকম ফলমূল, শাকসবজি ও খাদ্য উপাদান পাই। শ্বাস-প্রশ্বাস নেওয়ার জন্য অক্সিজেন পাই। এছাড়া কাঠ ও আসবাবপত্র পাই। পরিবেশের সুরক্ষা পাই।

Md Durjoy islam
Md Durjoy islam
1 month ago
উত্তরঃ

বৃক্ষরোপণ সম্পর্কিত বিষয়ে হাদিসে বর্ণিত হয়েছে, "যখন কোনো মুসলমান একটি বৃক্ষ রোপণ করে অথবা কোনো বীজ বপন করে এবং সে গাছে ফল-ফলাদি-শস্য হয়, তা থেকে কোনো মানুষ বা পাখি বা পশু ভক্ষণ করে, তবে তা উৎপাদনকারীর জন্য সদকারূপে (দান) গণ্য হবে।"

Md Durjoy islam
Md Durjoy islam
1 month ago
উত্তরঃ

প্রকৃতি থেকে প্রাপ্ত উপাদান সম্পর্কে চারটি বাক্য হলো-

১. গাছপালা থেকে আমরা ফলমূল, শাকসবজি ও অন্যান্য খাদ্য উপাদান পাই।

২. সূর্য থেকে আমরা আলো পাই।

৩. আমরা চারপাশের নদ-নদী থেকে খাবারের মাছ ও ফসল উৎপাদনের পানি পাই।

৪. মেঘ থেকে বৃষ্টি পাই।

Md Durjoy islam
Md Durjoy islam
1 month ago
উত্তরঃ

আমরা যেভাবে প্রকৃতি ও জীবজন্তুর পরিচর্যা করতে পারি। তা হলো-
১. গাছপালার নিয়মিত পরিচর্যা করা।
২. জীব ও প্রকৃতির প্রতি ভালোবাসা দেখানো।
৩. প্রকৃতি ও জীবজন্তুর প্রতি সদয় আচরণ করা।
৪. প্রকৃতি ও জীবজগতের প্রতি যত্নবান হওয়া।

Md Durjoy islam
Md Durjoy islam
1 month ago
উত্তরঃ

প্রকৃতির বিভিন্ন উপাদান যেমন- গাছপালা, বনাঞ্চল, পাহাড়-পর্বত, সাগর-মহাসাগর, নদ-নদী ইত্যাদির ক্ষতি সাধন করলে খরা, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাসসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ দেখা যায়। ফলে আমাদের অস্তিত্ব হুমকির মুখে পড়ে। এজন্য প্রকৃতি ও জীবজগতের যত্ন নেওয়া প্রয়োজন অপরিসীম।

Md Durjoy islam
Md Durjoy islam
1 month ago
উত্তরঃ

গাছপালা থেকে।

Md Durjoy islam
Md Durjoy islam
1 month ago
উত্তরঃ

আমাদের চারপাশে যা কিছু আছে তার সবকিছু মিলেই হলো প্রকৃতি।

Md Durjoy islam
Md Durjoy islam
1 month ago
উত্তরঃ

প্রকৃতিতে চন্দ্র, সূর্য, পৃথিবী, সাগর-মহাসাগর, পাহাড়-পর্বত, নদ-নদী, বায়ু, পানি, মাটি ইত্যাদি উপাদান বিদ্যমান রয়েছে।

Md Durjoy islam
Md Durjoy islam
1 month ago
উত্তরঃ

গাছপালা থেকে আমরা নানা রকম, ফলমূল, শাকসবজি ও খাদ্য উপাদান পাই। শ্বাস-প্রশ্বাস নেওয়ার জন্য অক্সিজেন পাই। এছাড়া কাঠ ও আসবাবপত্র পাই।

Md Durjoy islam
Md Durjoy islam
1 month ago
উত্তরঃ

মানুষ প্রকৃতি ও জীবজগতের প্রতি ভালোবাসাপূর্ণ আচরণ করবে।

Md Durjoy islam
Md Durjoy islam
1 month ago
উত্তরঃ

আমরা পশুপাখির কষ্ট দেখলে সদয় হব। অসুস্থ পশুপাখির সেবাযত্ন করব এবং তারা বিপদ-আপদে পড়লে আশ্রয় দেব।

Md Durjoy islam
Md Durjoy islam
1 month ago
উত্তরঃ

আমরা বাড়িঘরের ময়লা-আবর্জনা এবং উচ্ছিস্ট নির্দিষ্ট স্থানে ফেলে চারপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখব।

Md Durjoy islam
Md Durjoy islam
1 month ago
উত্তরঃ

ইমানের সর্বনিম্ন শাখা হলো রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে ফেলা।

Md Durjoy islam
Md Durjoy islam
1 month ago
উত্তরঃ

মাটি, পানি, বায়ু ও পরিবেশের ক্ষতি হয় এমন যেকোনো কাজ করা ইসলামে নিষিদ্ধ।

Md Durjoy islam
Md Durjoy islam
1 month ago
37

Related Question

View All
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews