নিচের সংক্ষেপে প্রশ্নগুলোর উত্তর দাও

Updated: 1 month ago
উত্তরঃ

জলোচ্ছ্বাসের পূর্বে তিনটি প্রস্তুতিমূলক কাজ হলো-
১. জলোচ্ছ্বাসের সতর্কবার্তা প্রচার করা।
২. মানুষ ও গবাদি পশুকে নিরাপদ আশ্রয়কেন্দ্রে নিয়ে যাওয়া।
৩. খাবার, বিশুদ্ধ পান ও ওষুধপত্র প্রস্তুত রাখা।

Md Durjoy islam
Md Durjoy islam
1 month ago
উত্তরঃ

বজ্রপাতের ফলে অনেক ক্ষতি হয়। যেমন-
১. বজ্রপাতের ফলে মানুষ ও পশুপাখি হতাহত হয়।
২. গাছপালা পুড়ে যায়।
৩. বৈদ্যুতিক যন্ত্রপাতি নষ্ট হয়।

Md Durjoy islam
Md Durjoy islam
1 month ago
উত্তরঃ

জরুরি সেবা পেতে তিনটি সংস্থার নাম ও যোগাযোগ নম্বর নিচে দেওয়া হলো-

সংস্থার নামযোগাযোগের নম্বর
১. জরুরি সেবা৯৯৯
২. ফায়ার সার্ভিস হেল্প ডেস্ক১৬১৬৩
৩. দুর্যোগের আগাম বার্তা১০৯০
Md Durjoy islam
Md Durjoy islam
1 month ago
উত্তরঃ

হঠাৎ ঘটে যাওয়া এমন কোনো বিপদ বা অবস্থা যা মোকাবিলায় তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়া প্রয়োজন, তাকে জরুরি পরিস্থিতি বলে।

Md Durjoy islam
Md Durjoy islam
1 month ago
উত্তরঃ

কারণ তারা জরুরি জীবন রক্ষাকারী কাজে নিয়োজিত থাকে।

Md Durjoy islam
Md Durjoy islam
1 month ago
উত্তরঃ

আতঙ্কিত হলে সঠিক সিদ্ধান্ত নেওয়া কঠিন হয়, ফলে বিপদের ঝুঁকি আরও বেড়ে যায়।

Md Durjoy islam
Md Durjoy islam
1 month ago
উত্তরঃ

শুকনো খাবার ও বিশুদ্ধ পানি মজুত রাখা, জরুরি দরকারি কাগজপত্র গুছিয়ে রাখা এবং নিরাপদ আশ্রয়স্থল চিনে রাখা।

Md Durjoy islam
Md Durjoy islam
1 month ago
উত্তরঃ

খোলা মাঠে বজ্রপাতের আঘাত পাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে, তাই দ্রুত নিরাপদ আশ্রয়ে যাওয়া জরুরি।

Md Durjoy islam
Md Durjoy islam
1 month ago
উত্তরঃ

কারণ দুর্যোগের পর চারিদিকে জমে থাকা পানি বা আবর্জনা থেকে সংক্রামক রোগ ছড়ানোর ভয় থাকে।

Md Durjoy islam
Md Durjoy islam
1 month ago
উত্তরঃ

ছোট দুর্ঘটনা কেবল একজনকে বা নির্দিষ্ট এলাকায় সীমাবদ্ধ থাকে, আর বড় দুর্যোগ অনেক বড় এলাকা ও জনপদকে ক্ষতিগ্রস্ত করে।

Md Durjoy islam
Md Durjoy islam
1 month ago
উত্তরঃ

উভয়ই জরুরি সময়ে দ্রুত ব্যবহার করার জন্য হাতের কাছে রাখা হয়।

Md Durjoy islam
Md Durjoy islam
1 month ago
উত্তরঃ

উভয় মাধ্যমেই পুলিশের সাহায্য নেওয়া সম্ভব।

Md Durjoy islam
Md Durjoy islam
1 month ago
উত্তরঃ

উভয়ই শারীরিকভাবে দুর্বল হওয়ায় তাদের অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নিতে হয়।

Md Durjoy islam
Md Durjoy islam
1 month ago
উত্তরঃ

ব্যান্ডেজ, জীবাণুনাশক (যেমন- স্যাভলন) ও তুলা।

Md Durjoy islam
Md Durjoy islam
1 month ago
উত্তরঃ

টর্চলাইট, ম্যাচ বক্স ও শুকনো খাবার।

Md Durjoy islam
Md Durjoy islam
1 month ago
উত্তরঃ

মোমবাতি, মশার কয়েল ও গ্যাস সিলিন্ডার।

Md Durjoy islam
Md Durjoy islam
1 month ago
উত্তরঃ

সাইক্লোন শেল্টার ও পাকা দালানের দোতলা।

Md Durjoy islam
Md Durjoy islam
1 month ago
উত্তরঃ

পুলিশ ও ফায়ার সার্ভিস।

Md Durjoy islam
Md Durjoy islam
1 month ago
উত্তরঃ

আমি বড়দের জানাব, ঘরের দরজা-জানালা খুলে দেব এবং কোনোভাবেই আগুন বা বৈদ্যুতিক সুইচ জ্বালাব না।

Md Durjoy islam
Md Durjoy islam
1 month ago
উত্তরঃ

আমি বড়দের ডেকে সাহায্য নেব এবং প্রয়োজনে ৯৯৯ নম্বরে কল করে অ্যাম্বুলেন্স ডাকব।

Md Durjoy islam
Md Durjoy islam
1 month ago
উত্তরঃ

আমি ভয় না পেয়ে দ্রুত বেঞ্চের নিচে ঢুকে পড়ব এবং মাথা ঢেকে রাখব।

Md Durjoy islam
Md Durjoy islam
1 month ago
উত্তরঃ

আমি পরিষ্কার পানি দিয়ে ক্ষতস্থান ধুয়ে দেব এবং ব্যান্ডেজ বা পরিষ্কার কাপড় দিয়ে চেপে ধরব যেন রক্ত বন্ধ হয়।

Md Durjoy islam
Md Durjoy islam
1 month ago
উত্তরঃ

যেন আগুন লাগার সাথে সাথে দেরি না করে তাদের খবর দেওয়া যায় এবং ক্ষতি কমানো যায়।

Md Durjoy islam
Md Durjoy islam
1 month ago
উত্তরঃ

কারণ বড় গাছের ওপর বজ্রপাত হওয়ার ঝুঁকি বেশি থাকে, যা প্রাণঘাতী হতে পারে।

Md Durjoy islam
Md Durjoy islam
1 month ago
উত্তরঃ

উপকূলীয় এলাকায় ঘূর্ণিঝড়ের ফলে 'সমুদ্রের পানির উচ্চতা বেড়ে গিয়ে প্রচন্ড গতিতে লোকালয়ে ঢুকে যাওয়াকে জলোচ্ছ্বাস বলে। জলোচ্ছ্বাস হলো একটি ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ।

Md Durjoy islam
Md Durjoy islam
1 month ago
উত্তরঃ

জলোচ্ছ্বাস হলো একটি ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ, যা উপকূলীয় এলাকায় হয়। জলোচ্ছ্বাসের সময় প্রচুর সামুদ্রিক ও নদীর পানি একসঙ্গে মাটির ওপর চলে আসে। এটি একটি ভয়াবহ দুর্যোগ, কারণ এর ফলে সম্পত্তি, ফসলের ব্যাপক ক্ষতি হয় এবং মানুষের জীবন ও পশুর হানি হতে পারে।

Md Durjoy islam
Md Durjoy islam
1 month ago
উত্তরঃ

জলোচ্ছ্বাসের পূর্বে পরিবারে প্রস্তুতি নেওয়া জরুরি। এই সময় টাকা-পয়সা, দলিলপত্র, শুকনো খাবার ও পানীয় জলসহ গুরুত্বপূর্ণ জিনিসপত্র উঁচু স্থানে বা সুরক্ষিত বাক্সে তুলে রাখতে হবে। এছাড়া প্রাথমিক চিকিৎসার একটি বক্স তৈরি করে রাখা এবং সতর্কতা ও পূর্বাভাস জানা জরুরি।

Md Durjoy islam
Md Durjoy islam
1 month ago
উত্তরঃ

জলোচ্ছ্বাসের সময় ব্যক্তিগতভাবে আমি আমার পরিবারের গুরুত্বপূর্ণ জিনিসপত্র উঁচু স্থানে তুলে রাখতে সাহায্য করব। আমি আমার প্রতিবেশী বা অন্য কাউকে নিরাপদ স্থানে যেতে সাহায্য করব। এই সময়ে আমি কর্তৃপক্ষের দেওয়া সতর্কবার্তা মনোযোগ দিয়ে শুনব এবং দুর্যোগকালে ধৈর্য. ও সাহস ধরে রাখব।

Md Durjoy islam
Md Durjoy islam
1 month ago
উত্তরঃ

জলোচ্ছ্বাসের সময় সরকারি ও বেসরকারি সংস্থাগুলো একত্রে কাজ করে। তারা দুর্যোগকালে খাদ্য, পানীয় ও জরুরি ত্রাণ বিতরণ করে। এছাড়া, আহত ও ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের জন্য জরুরি চিকিৎসাসেবা প্রদান করে। এসব সংস্থা দুর্যোগ ব্যবস্থাপনা করে জনগণের জানমালের ক্ষতি কমাতে সাহায্য করে।

Md Durjoy islam
Md Durjoy islam
1 month ago
উত্তরঃ

দুর্যোগকালে সতর্কবার্তা জীবন রক্ষায় এবং ক্ষয়ক্ষতি কমাতে সাহায্য করে। কর্তৃপক্ষের দেওয়া সতর্কবার্তা অনুযায়ী দ্রুত আশ্রয়কেন্দ্রে যাওয়া প্রয়োজন। দুর্যোগে মানুষের কর্তব্য হলো কর্তৃপক্ষের দেওয়া সতর্কতা, মেনে চলা, ধৈর্য ও সাহস রাখা' এবং ক্ষতিগ্রস্ত ব্যক্তি ও পরিবারের প্রতি সহমর্মিতা ও সহযোগিতা দেখানো।

Md Durjoy islam
Md Durjoy islam
1 month ago
উত্তরঃ

জলোচ্ছ্বাসের সময় টাকা-পয়সা, দলিলপত্র এবং শুকনো খাবার ও পানীয় জল সবচেয়ে গুরুত্ব দিয়ে সংরক্ষণ করা উচিত। এছাড়াও প্রাথমিক চিকিৎসার একটি বক্স তৈরি রাখা জরুরি। এই জিনিসপত্রগুলো উঁচু স্থানে বা সুরক্ষিত বাক্সে তুলে রাখা প্রয়োজন।

Md Durjoy islam
Md Durjoy islam
1 month ago
উত্তরঃ

দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি প্রয়োজন, কারণ তারা দুর্যোগ মোকাবিলায় পূর্ব প্রস্তুতি গ্রহণ করে। দুর্যোগকালে তাদের প্রধান কাজ হলো সরকারের সতর্কবার্তা অনুযায়ী লোকজনকে নিরাপদ স্থানে বা আশ্রয়কেন্দ্রে নিয়ে যাওয়া এবং ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ ও জরুরি চিকিৎসাসেবা প্রদান করে জীবন ও সম্পত্তি রক্ষায় সাহায্য করা।

Md Durjoy islam
Md Durjoy islam
1 month ago
উত্তরঃ

বজ্রপাত হলো বর্ষা মৌসুমে হওয়া একটি প্রাকৃতিক দুর্যোগ, যা বজ্রের আঘাতে আলোর ঝলকানি ও বিকট শব্দ সৃষ্টি করে। এর আঘাতে মানুষ ও পশুপাখির প্রাণহানি ঘটতে পারে। এছাড়াও, বজ্রপাতে গাছপালা পুড়ে যায় এবং বৈদ্যুতিক যন্ত্রপাতি ক্ষতিগ্রস্ত হতে পারে, যা জলবায়ু পরিবর্তনের ফলে বাংলাদেশে মৃত্যুর একটি বড়ো কারণ।

Md Durjoy islam
Md Durjoy islam
1 month ago
উত্তরঃ

বজ্রপাতের সময় ঘরে থাকলে জানালা থেকে দূরে থাকা. উচিত এবং দরজা-জানালা বন্ধ রাখতে হবে। আর যদি বাইরে থাকা হয়, তবে খোলা মাঠে না থেকে দ্রুত পাকা দালান বা কংক্রিটের ছাদের নিচে আশ্রয় নেওয়া উচিত। এছাড়া, নদী বা পুকুরে সাঁতার কাটা থেকে বিরত থাকতে হবে এবং ভেজা জামাকাপড় পরিবর্তন করে ফেলতে হবে।

Md Durjoy islam
Md Durjoy islam
1 month ago
উত্তরঃ

জলোচ্ছ্বাসের সময় সরকারি ও বেসরকারি সংস্থাগুলো জলোচ্ছ্বাসপ্রবণ এলাকায় সহায়তা দেয়। এছাড়া ইউনিয়ন পরিষদ কর্তৃক গঠিত দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি এবং স্বেচ্ছাসেবক দল সহায়তা করে।

Md Durjoy islam
Md Durjoy islam
1 month ago
উত্তরঃ

স্বেচ্ছাসেবক দল দুর্যোগের সময় অনেক কাজ করে। যেমন-
১. দুর্যোগের সময় সতর্ক বার্তা দেয়; ২. আশ্রয়কেন্দ্রে যেতে সহায়তা করে; ৩. খাবার, বিশুদ্ধ পানি ও জরুরি ত্রাণ বিতরণ করে।

Md Durjoy islam
Md Durjoy islam
1 month ago
উত্তরঃ

বজ্রপাতের সময় তিনটি করণীয় হলো-
১. খোলা জায়গায় কোনো বড়ো গাছের নিচে আশ্রয় নেওয়া যাবে না।
২. বজ্রপাতের সময় মোবাইল ফোন বন্ধ রাখতে হবে।
৩. ঘরের ভেতর আশ্রয় নিতে হবে।

Md Durjoy islam
Md Durjoy islam
1 month ago
14

Related Question

View All
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews