নিচের সংক্ষেপে প্রশ্নগুলোর উত্তর দাও

Updated: 2 months ago
উত্তরঃ

মানুষের ব্যবহৃত ভাষা, খাবার, পোশাক, প্রথা, আচার, বিশ্বাস, নিয়মকানুন সব মিলে সংস্কৃতি তৈরি হয়। সংস্কৃতির আরও অনেক উপাদান রয়েছে। যেমন- নৃত্য, সংগীত, উৎসব ও ধর্মীয় আচার-অনুষ্ঠান ইত্যাদি।

Md Durjoy islam
Md Durjoy islam
2 months ago
উত্তরঃ

বাংলাদেশের মানুষ নানা রকমের পোশাক পরে।
পুরুষদের পোশাকগুলোর মধ্যে লুঙ্গি, গেঞ্জি, ফতুয়া, পায়জামা, পাঞ্জাবি, ধুতি অন্যতম। নারীদের ঐতিহ্যবাহী পোশাক হচ্ছে শাড়ি। তাছাড়া অনেকে' সালোয়ার, কামিজ, ফ্রক, স্কার্ট, বোরকা, হিজাব ইত্যাদি পোশাক পরে। তবে বাংলাদেশের অন্যান্য- নৃ-গোষ্ঠীর জনগণের ঐতিহ্যগত পোশাক হলো- পিনন, হাদি, থামি, আঙ্গি, দকবান্দা, দকসারি ইত্যাদি।

Md Durjoy islam
Md Durjoy islam
2 months ago
উত্তরঃ

সামাজিক জীব হিসেবে মানুষ সমাজ জীবনে নানান কাজ করে থাকে। এ সকল কাজের সমষ্টি হলো সংস্কৃতি। সমাজে মানুষের সাথে মিলেমিশে বসবাসের জন্য নানা রকমের আচার-অনুষ্ঠান পালন করে থাকি। মানুষের ব্যবহৃত ভাষা, খাবার, পোশাক, আচার-অনুষ্ঠান সবকিছুকেই সংস্কৃতি বলা হয়।

Md Durjoy islam
Md Durjoy islam
2 months ago
উত্তরঃ

বাংলাদেশের মানুষ নানা রকমের পোশাক পরে। নারী ও পুরুষের পোশাকে ভিন্নতা রয়েছে। নারীদের ঐতিহ্যবাহী পোশাক হচ্ছে শাড়ি। তাছাড়া অনেকে সালোয়ার, কামিজ, ফ্রক, স্কার্ট, বোরকা, হিজাব ইত্যাদি পোশাক পরে।

Md Durjoy islam
Md Durjoy islam
2 months ago
উত্তরঃ

বাংলাদেশে নানা ধরনের সংগীত রয়েছে। যেমন-বাউল, জারি, সারি, ভাটিয়ালি, পল্লিগীতি, ভাওয়াইয়া, নজরুল সংগীত, রবীন্দ্র সংগীত, আধুনিক গান 'ইত্যাদি।

Md Durjoy islam
Md Durjoy islam
2 months ago
উত্তরঃ

আমাদের নিজস্ব ভাষা রয়েছে। জীবনধারণের জন্য আমরা খাবার খেয়ে থাকি এবং সামাজিক জীব হিসেবে পোশাক পরিধান করে থাকি। মানুষের ব্যবহৃত ভাষা, খাবার, পোশাক, প্রথা, আচার, বিশ্বাস, নিয়মকানুন সব মিলে সংস্কৃতি 'তৈরি হয়। সংস্কৃতির আরও অনেক উপাদান রয়েছে। যেমন- নৃত্য, সংগীত, উৎসব ও ধর্মীয় আচার অনুষ্ঠান ইত্যাদি।

Md Durjoy islam
Md Durjoy islam
2 months ago
উত্তরঃ

বাংলাদেশের অধিকাংশ মানুষ বাংলা ভাষায় কথা বলে। তবে বাংলাদেশে অবস্থানরত বিভিন্ন নৃ-গোষ্ঠীর মানুষ তাদের নিজস্ব ভাষায় কথা বলে থাকে। যেমন- চাকমাদের আচিক ভাষা, মারমাদের বর্মী ভাষা ইত্যাদি।

Md Durjoy islam
Md Durjoy islam
2 months ago
উত্তরঃ

লোকনৃত্য হচ্ছে কোনো একটি অঞ্চলে বসবাসকারী জনগোষ্ঠীর জীবনঘনিষ্ঠ নৃত্য। যেমন- ধামাইল, জারি গানের সঙ্গে নাচ, সারি গানের সঙ্গে নাচ, সাপুড়ে নাচ ইত্যাদি।

Md Durjoy islam
Md Durjoy islam
2 months ago
উত্তরঃ

আমাদের মাতৃভাষ্য বাংলা। এছাড়া আমাদের দেশের অন্যান্য নৃ-গোষ্ঠীর নিজস্ব ভাষা রয়েছে।

Md Durjoy islam
Md Durjoy islam
2 months ago
উত্তরঃ

বিশ্বের মাতৃভাষায় কথা বলা জনসংখ্যার মধ্যে বাংলা ভাষার স্থান পঞ্চম।

Md Durjoy islam
Md Durjoy islam
2 months ago
উত্তরঃ

আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যের অন্যতম উপাদান হলো ভাষা।

Md Durjoy islam
Md Durjoy islam
2 months ago
উত্তরঃ

বাঙালি নারীদের ঐতিহ্যবাহী পোশাকের নাম হচ্ছে শাড়ি।

Md Durjoy islam
Md Durjoy islam
2 months ago
উত্তরঃ

ফকির লালন শাহের গানকে আমরা লালনগীতি বলি।

Md Durjoy islam
Md Durjoy islam
2 months ago
উত্তরঃ

বাংলা সংস্কৃতির বিশেষ উপাদান হচ্ছে নৃত্য।

Md Durjoy islam
Md Durjoy islam
2 months ago
উত্তরঃ

লোকনৃত্য হচ্ছে কোনো একটি অঞ্চলে বসবাসকারী জনগোষ্ঠীর জীবনঘনিষ্ঠ নৃত্য।

Md Durjoy islam
Md Durjoy islam
2 months ago
উত্তরঃ

নজরুল গীতি, রবীন্দ্র সংগীত, আধুনিক গান, দেশাত্মবোধক ইত্যাদি গানকে ভিত্তি করে পরিবেশিত নৃত্য হচ্ছে সৃজনশীল নৃত্য।

Md Durjoy islam
Md Durjoy islam
2 months ago
উত্তরঃ

বাংলাদেশের প্রধান সামাজিক উৎসব হচ্ছে বাংলা নববর্ষ। এ উৎসবটি বাংলা বছরে প্রথম দিন পালিত হয়।

Md Durjoy islam
Md Durjoy islam
2 months ago
উত্তরঃ

অন্যান্য নৃ-গোষ্ঠী পহেলা বৈশাখ উৎসবটি বিজু, সাংগ্রাই ইত্যাদি নামে পালন করে।

Md Durjoy islam
Md Durjoy islam
2 months ago
উত্তরঃ

বাংলাদেশের মুসলিম জনগণের প্রধান ধর্মীয় উৎসব ঈদ- উল-ফিতর ও ঈদ-উল-আযহা।

Md Durjoy islam
Md Durjoy islam
2 months ago
উত্তরঃ

হিন্দুদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা, সরস্বতী পূজা।

Md Durjoy islam
Md Durjoy islam
2 months ago
উত্তরঃ

গৌতম বুদ্ধের জন্মদিন উপলক্ষে বৌদ্ধ ধর্মাবলম্বীরা বুদ্ধপূর্ণিমা পালন করে।

Md Durjoy islam
Md Durjoy islam
2 months ago
উত্তরঃ

ধর্মীয় উৎসব ও অনুষ্ঠানের মাধ্যমে আমাদের সকলের মধ্যে সম্প্রীতি বৃদ্ধি পায়।

Md Durjoy islam
Md Durjoy islam
2 months ago
37

Related Question

View All
উত্তরঃ রকমের

বাংলা ভাষার প্রধানত দুটি রূপ আছে: একটি হলো কথ্য রূপ, যা আমরা কথা বলার সময় ব্যবহার করি; অন্যটি হলো লেখ্য রূপ, যা আমরা লেখার সময় ব্যবহার করি।

Satt AI
Satt AI
2 months ago
41
উত্তরঃ পোশাক

বাংলাদেশের মানুষ বিভিন্ন অনুষ্ঠানে, উৎসবে বা দৈনন্দিন জীবনে নানা ধরনের পোশাক পরে। পোশাক আমাদের শরীরকে ঢেকে রাখে এবং স্বাচ্ছন্দ্য দেয়।

Satt AI
Satt AI
2 months ago
34
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews