নিচের সংক্ষেপে প্রশ্নগুলোর উত্তর দাও

Updated: 1 month ago
উত্তরঃ

চুম্বক যে পদার্থগুলোকে কাছে টানে না, সেগুলোকে অচৌম্বক পদার্থ বলে। যেমন- কাগজ, মাটি, প্লাস্টিক ইত্যাদি।

Md Durjoy islam
Md Durjoy islam
2 weeks ago
উত্তরঃ

একটি দণ্ড চুম্বকের উত্তর মেরু অপর একটি দন্ড চুম্বকের দক্ষিণ মেরুর কাছাকাছি নিয়ে এলে তারা একে অপরকে আকর্ষণ করে।

Md Durjoy islam
Md Durjoy islam
2 weeks ago
উত্তরঃ

বেলুনে মুখ দিয়ে ফুঁ দিলে মুখের বাতাস বেলুনে প্রবেশ করে। যত বেশি বাতাস প্রবেশ করবে বেলুনটি ততই ফুলে উঠবে। এক্ষেত্রে বাতাস বেলুনের বেশি স্থান দখল করে বলে বেলুন ফুলে যায়।

Md Durjoy islam
Md Durjoy islam
2 weeks ago
উত্তরঃ

পদার্থের তিনটি বৈশিষ্ট্য হলো-

১। পদার্থের আকার ও আকৃতি থাকে।

২। পদার্থের ওজন আছে।

৩। পদার্থের আয়তন আছে।

Md Durjoy islam
Md Durjoy islam
2 weeks ago
উত্তরঃ

তিনটি হালকা পদার্থের নাম হলো-

১। তুলা,

২। বাতাস ও

৩। জলীয় বাষ্প।

Md Durjoy islam
Md Durjoy islam
2 weeks ago
উত্তরঃ

তিনটি ভারী পদার্থের নাম হলো-

১। ইট,

২। পাথর ও

৩। লোহা।

Md Durjoy islam
Md Durjoy islam
2 weeks ago
উত্তরঃ

মুরগির ছানার চেয়ে হাতি আকারে অনেক বড়। এছাড়াও মুরগির ছানার চেয়ে হাতি বেশি স্থান দখল করে। তাই হাতির আয়তন মুরগির ছানার আয়তনের তুলনায় অনেক বেশি।

Md Durjoy islam
Md Durjoy islam
2 weeks ago
উত্তরঃ

পানি দিয়ে অর্ধেক পূর্ণ গ্লাসে একখণ্ড পাথর ফেললে পানির স্তর উপরে উঠে যায়। কারণ পাথর খণ্ডটি গ্লাসের পানিতে ডুবে গেলে সেটি পানির ভেতর কিছু স্থান দখল করে। এই স্থানটুকুই পাথর খণ্ডটির আয়তন। এভাবে বুঝা যায় পাথরের আয়তন আছে।

Md Durjoy islam
Md Durjoy islam
2 weeks ago
উত্তরঃ

আকৃতি বলতে একটি পদার্থের বাহ্যিক গঠন কেমন হবে তা বুঝায়। অনেক পদার্থের নির্দিষ্ট আকৃতি থাকে। তবে সকল পদার্থের নির্দিষ্ট আকৃতি থাকে না। কঠিন পদার্থের নির্দিষ্ট আকৃতি থাকে। কিন্তু তরল ও বায়বীয় পদার্থের নির্দিষ্ট আকৃতি থাকে না।

Md Durjoy islam
Md Durjoy islam
2 weeks ago
উত্তরঃ

বাতাস একটি বায়বীয় পদার্থ। কারণ, বাতাসের নিজস্ব কোনো আকৃতি নেই। কিন্তু আয়তন ও ওজন আছে। বেলুন বা ফুটবলে যদি বাতাস ঢুকানো হয় তাহলে তাদের ওজন ও আয়তন বেড়ে যায়। তাই বলা যায়, বায়বীয় পদার্থের বৈশিষ্ট্য এবং বাতাসের বৈশিষ্ট্য একই হওয়ায় বাতাস বায়বীয় পদার্থ।

Md Durjoy islam
Md Durjoy islam
2 weeks ago
উত্তরঃ

পদার্থের অবস্থা তিনটি। যথা-
১। কঠিন, ২। তরল ও ৩। বায়বীয়।

Md Durjoy islam
Md Durjoy islam
2 weeks ago
উত্তরঃ

পানি একটি তরল পদার্থ। কারণ-
১। তরল পদার্থের ন্যায় পানির নির্দিষ্ট আকার নেই কিন্তু আয়তন আছে।
২। তরল পদার্থের মতো পানিও যে পাত্রে রাখা হয় সেই পাত্রের আকার ধারণ করে।

Md Durjoy islam
Md Durjoy islam
2 weeks ago
উত্তরঃ

পানির অবস্থা তিনটি। যথা- কঠিন (বরফ), তরল (পানি) ও বায়বীয় (জলীয়বাষ্প)। বরফকে তাপ দিলে তা গলে পানিতে পরিণত হয়। আবার পানিকে তাপ দিলে তা ফুটে জলীয়বাষ্পে পরিণত হয়। অন্যভাবে, জলীয়বাষ্পকে ঠান্ডা করলে পানিতে রূপান্তর হয় এবং পানিকে ঠান্ডা করলে তা বরফে রূপান্তরিত হয়।

Md Durjoy islam
Md Durjoy islam
2 weeks ago
উত্তরঃ

বরফ একটি কঠিন পদার্থ। তাপে বরফ গলে পানিতে পরিণত হয়। সাধারণ অবস্থায় বাইরে রেখে দিলে এটি আস্তে আস্তে গলে। তাপ দিলে দ্রুত গলে। এই পানিকে আরও তাপ দিলে তা জলীয় বাষ্পে পরিণত হয়। জলীয় বাষ্প একটি বায়বীয় পদার্থ।

Md Durjoy islam
Md Durjoy islam
2 weeks ago
উত্তরঃ

তিনটি তরল পদার্থের নাম হলো-

১। ফলের রস,

২। পানি ও

৩। তেল।

Md Durjoy islam
Md Durjoy islam
2 weeks ago
উত্তরঃ

তিনটি কঠিন পদার্থ হলো- ১। মার্বেল, ২। বল ও ৩। পেন্সিল।

Md Durjoy islam
Md Durjoy islam
2 weeks ago
উত্তরঃ

দুটি চুম্বকের একই মেরুকে কাছাকাছি নিয়ে এলে তারা একে অপরকে দূরে ঠেলে দিবে। এটাকে বিকর্ষণ বলে। আবার দুটি চুম্বকের বিপরীত মেরুকে কাছাকাছি নিয়ে এলে তারা। পরস্পরকে কাছে টেনে নিবে। এটাকে আকর্ষণ বলে।

Md Durjoy islam
Md Durjoy islam
2 weeks ago
উত্তরঃ

তিনটি চৌম্বক পদার্থের নাম হলো-১। লোহা, ২। আলপিন ও ৩। সুই।

Md Durjoy islam
Md Durjoy islam
2 weeks ago
উত্তরঃ

চুম্বকের তিনটি বৈশিষ্ট্য হলো-
১। লোহা জাতীয় পদার্থকে চুম্বক কাছে টানে।
২। মুক্তভাবে ঝুলিয়ে দিলে চুম্বক সবসময় উত্তর-দক্ষিণে মুখ করে থাকে।
৩। চুম্বকের বিপরীত মেরু পরস্পরকে আকর্ষণ করে এবং সমমেরু পরস্পরকে বিকর্ষণ করে।

Md Durjoy islam
Md Durjoy islam
2 weeks ago
উত্তরঃ

বস্তুর সাবধানী ও দায়িত্বশীল ব্যবহারের তিনটি উদাহরণ হলো-
১। গরম বস্তু ধরার প্রয়োজন হলে কাপড় বা ন্যাকড়া ব্যবহার করতে হবে।
২। কাচের বস্তু সতর্কতার সাথে ব্যবহার করতে হবে।
৩। ছুরি বা ধারালো জিনিস ব্যবহারের সময় কেউ যেন খোঁচা খেয়ে আঘাতপ্রাপ্ত না হয় সেদিকে খেয়াল রাখতে হবে।

Md Durjoy islam
Md Durjoy islam
2 weeks ago
উত্তরঃ

যার ওজন ও আয়তন আছে তাই পদার্থ।

Md Durjoy islam
Md Durjoy islam
2 weeks ago
উত্তরঃ

কোন পদার্থ যতটুকু জায়গা দখল করে সেটিই হলো ঐ বস্তুর আয়তন।

Md Durjoy islam
Md Durjoy islam
2 weeks ago
উত্তরঃ

আকৃতি বলতে একটি পদার্থের বাহ্যিক গঠন 'কেমন তা বোঝায়।

Md Durjoy islam
Md Durjoy islam
2 weeks ago
উত্তরঃ

পদার্থের বাহ্যিক অবস্থা বলতে বুঝায় পদার্থের ওজন, আয়তন, আকৃতি ইত্যাদি।

Md Durjoy islam
Md Durjoy islam
2 weeks ago
উত্তরঃ

যেসব পদার্থের নির্দিষ্ট আকৃতি নেই কিন্তু নির্দিষ্ট আয়তন আছে তাদেরকে তরল পদার্থ বলে। যেমন: পানি, তেল, দুধ ইত্যাদি।

Md Durjoy islam
Md Durjoy islam
2 weeks ago
উত্তরঃ

যেসব পদার্থের আয়তন ও আকৃতি কোনটাই নির্দিষ্ট নয় তাদেরকে বায়বীয় পদার্থ বলে। যেমন: ফ্যানের বাতাস, ধোঁয়া ইত্যাদি।

Md Durjoy islam
Md Durjoy islam
2 weeks ago
উত্তরঃ

পানিকে তাপ দিলে ধোঁয়ার মতো যে পদার্থ দেখা যায় সেটিই হলো জলীয়বাষ্প।

Md Durjoy islam
Md Durjoy islam
2 weeks ago
উত্তরঃ

চুম্বক যে পদার্থগুলোকে কাছে টানে সেগুলোকে চৌম্বক পদার্থ বলে। যেমন- লোহা।

Md Durjoy islam
Md Durjoy islam
2 weeks ago
34

Related Question

View All
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews