নিচের সংক্ষেপে প্রশ্নগুলোর উত্তর দাও

Updated: 1 month ago
উত্তরঃ

শহিদদের প্রতি সম্মান প্রদর্শনের জন্য আমি তাদের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করব। শহিদরা যে উদ্দেশ্যকে সামনে রেখে নিজের জীবন বিসর্জন দিয়েছেন, সে উদ্দেশ্যকে লালন করে বাস্তবে তার প্রতিফলন ঘটাব। তাদের উদ্দেশ্যে শহিদ দিবসে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করব।

Md Durjoy islam
Md Durjoy islam
2 weeks ago
উত্তরঃ

বাংলাদেশের ইতিহাসে কালরাত বলতে ১৯৭১ সালের ২৫শে মার্চের রাতকে বোঝায়। এ রাতে পৃথিবীর ইতিহাসে পাকিস্তান বাহিনী বর্বরতম গণহত্যা শুরু করে। নির্মমভাবে হত্যা করে এদেশের ছাত্র, শিক্ষক, পুলিশ, ইপিআর সদস্য ও সাধারণ মানুষকে। এ ঘটনার কারণে কালরাত বলতে ১৯৭১ সালের ২৫শে মার্চ রাতকে বোঝায়।

Md Durjoy islam
Md Durjoy islam
2 weeks ago
উত্তরঃ

স্বাধীনতা সংগ্রামের জন্য 'মুক্তিবাহিনী' গঠিত হয়েছিল। মুক্তিবাহিনীর সদস্যরা মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। প্রচলিত কায়দায় যুদ্ধের পাশাপাশি গেরিলা যুদ্ধের রণকৌশল গ্রহণ করে মুক্তিবাহিনী পাকিস্তানি বাহিনীকে চারদিক থেকে ঘিরে ফেলে। ফলে ক্রমাগত যুদ্ধে পাকিস্তানি বাহিনী মনোবল হারায় ও হতাশ হয়ে পড়ে।.

Md Durjoy islam
Md Durjoy islam
2 weeks ago
উত্তরঃ

অসীম সাহসে বাঙালি সেনারা যুদ্ধ চালিয়ে যায়। তাদের সুপরিকল্পিত আক্রমণের মুখে পাকিস্তানি বাহিনী মানসিকভাবে দুর্বল হয়ে পড়ে। অবশেষে হার মানতে বাধ্য হয়। ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর তারা আত্মসমর্পণ করে।

Md Durjoy islam
Md Durjoy islam
2 weeks ago
উত্তরঃ

রাষ্ট্রভাষা বাংলার দাবিতে ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি পূর্ব পাকিস্তানের ছাত্রসমাজ রাজপথে মিছিলে নামে। পুলিশ ওই মিছিলে গুলি চালায়। এতে সালাম, বরকত, রফিক, শফিক, জব্বারসহ অনেকে শহিদ হন। এসব শহিদের স্মরণে এবং তাদের স্মৃতির উদ্দেশ্যে শহিদ মিনার নির্মাণ করা হয়।

Md Durjoy islam
Md Durjoy islam
2 weeks ago
উত্তরঃ

২১শে ফেব্রুয়ারি শহিদ দিবস বা ভাষা দিবস। এ দিবসটির গুরুত্ব বিবেচনা করে ইউনেস্কো দিবসটিকে 'আন্তর্জাতিক মাতৃভাষা' দিবস হিসেবে ঘোষণা করে। অর্থাৎ, আমাদের রাষ্ট্রভাষা দিবস বা ভাষাশহিদ দিবসটিই আন্তর্জাতিক মাতভাষা দিবস।

Md Durjoy islam
Md Durjoy islam
2 weeks ago
উত্তরঃ

রাষ্ট্রভাষা বাংলার দাবিতে ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি পূর্ব পাকিস্তানের ছাত্রসমাজ রাজপথে মিছিলে নামে। পুলিশ ওই মিছিলে গুলি চালায়। এতে সালাম, বরকত, রফিক, শফিক, জব্বারসহ অনেকে শহিদ হন। ভাষা আন্দোলনে শহিদ হওয়া এসব ব্যক্তিকে আমরা ভাষাশহিদ বলি।

Md Durjoy islam
Md Durjoy islam
2 weeks ago
উত্তরঃ

১৯৭১ সালের ৭ই মার্চে শেখ মুজিবুর রহমান ঢাকার রেসকোর্স ময়দানে বিশাল জনসভায় ভাষণ দেন। এ ভাষণ ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ হিসেবে পরিচিত। এ ভাষণে শেখ মুজিবুর রহমান বলেন, “এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম।"

Md Durjoy islam
Md Durjoy islam
2 weeks ago
উত্তরঃ

১৯৭১ সালের ২৬শে মার্চ স্বাধীনতা ঘোষণার মধ্য দিয়ে শুরু হয় আমাদের মুক্তিযুদ্ধ। এই মুক্তিযুদ্ধের মাধ্যমেই আমরা বাংলাদেশের স্বাধীনতা অর্জন করি। তাই ২৬শে মার্চ আমাদের স্বাধীনতা দিবস। এদিন থেকে মুক্তিযুদ্ধ শুরু হয়েছিল বলে এ দিবসটি আমাদের কাছে গুরুত্বপূর্ণ।

Md Durjoy islam
Md Durjoy islam
2 weeks ago
উত্তরঃ

১৯৭১ সালের ১০ই এপ্রিল বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার গঠিত হয়। এ সরকারই মুজিবনগর সরকার নামে পরিচিত। এ সরকারের রাষ্ট্রপতি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সুষ্ঠুভাবে মুক্তিযুদ্ধ পরিচালনা ও বিশ্বে জনমত তৈরির জন্য এ সরকার গঠন করা হয়।

Md Durjoy islam
Md Durjoy islam
2 weeks ago
উত্তরঃ

১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি 'রাষ্ট্রভাষা বাংলা চাই' দাবি নিয়ে ঢাকার রাজপথে মিছিল বের করা হয়েছিল।

Md Durjoy islam
Md Durjoy islam
2 weeks ago
উত্তরঃ

ভাষার দাবিতে যারা শহিদ হয়েছিলেন তাদেরকে আমরা ভাষাশহিদ বলি।

Md Durjoy islam
Md Durjoy islam
2 weeks ago
উত্তরঃ

১৯৫৬ সালে বাংলা ও উর্দু উভয় ভাষাই পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি লাভ করে।

Md Durjoy islam
Md Durjoy islam
2 weeks ago
উত্তরঃ

শহিদ দিবসে অর্থাৎ ২১শে ফেব্রুয়ারিতে আমরা খালি পায়ে হেঁটে প্রভাতফেরিতে যাই। প্রভাতফেরিতে 'আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি' গানটি গাই। শহিদ মিনারে ফুল দিয়ে ভাষাশহিদদের শ্রদ্ধা জানাই।

Md Durjoy islam
Md Durjoy islam
2 weeks ago
উত্তরঃ

১৯৬৩ সালে কেন্দ্রীয় শহিদ মিনার নির্মিত হয়।

Md Durjoy islam
Md Durjoy islam
2 weeks ago
উত্তরঃ

স্বাধীনতা দিবস স্মৃতিসৌধে ফুল দিয়ে আমরা বীর শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করি।

Md Durjoy islam
Md Durjoy islam
2 weeks ago
উত্তরঃ

পাকিস্তানি বাহিনী ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর আত্মসমর্পণ করে।

Md Durjoy islam
Md Durjoy islam
2 weeks ago
উত্তরঃ

১৯৭১ সালের ২৫শে মার্চ রাতে পাকিস্তানি বাহিনী নিরস্ত্র বাঙালিদের ওপর ব্যাপক হত্যাযজ্ঞ চালায়। এজন্য এ রাতকে কালরাত বলা হয়।

Md Durjoy islam
Md Durjoy islam
2 weeks ago
উত্তরঃ

বাংলাদেশে শহিদদের স্মরণে সাভারে জাতীয় স্মৃতিসৌধ নির্মাণ করা হয়।

Md Durjoy islam
Md Durjoy islam
2 weeks ago
22

Related Question

View All
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews