উপযোগ বলতে কোনো দ্রব্য বা সেবার ঐ বিশেষ গুণকে বোঝায়, যা দ্বারা মানুষের অভাব মেটানো সম্ভব হয়।
অন্যান্য অবস্থা অপরিবর্তিত থেকে দাম বৃদ্ধি পেলে যোগানের পরিমাণ বৃদ্ধি পায় এবং দাম হ্রাস পেলে যোগানের পরিমাণ হ্রাস পায় অর্থাৎ দাম যে দিকে পরিবর্তিত হয় যোগানও সেদিকে পরিবর্তিত হয়।
অন্যান্য অবস্থা অপরিবর্তিত থাকলে কোনো দ্রব্য বা সেবার দাম বাড়লে তার যোগানের পরিমাণ বাড়ে। আবার কোনো দ্রব্য বা সেবার দাম কমলে, তার যোগানের পরিমাণ কমে। দাম কমলে মুনাফা কমে যায় কিংবা ক্ষতি হয় বলে এমন অবস্থার সৃষ্টি হয়। ধরি, বাজারে যখন আলুর দাম ২০ টাকা তখন আলুর যোগানের পরিমাণ ১৪০ কেজি, দাম বেড়ে যদি ২৫ টাকা হয় তখন যোগানের পরিমাণ ১৬০ কেজি। এখানে আলুর দামের সাথে আলুর যোগানের পরিমাণের সমমুখী সম্পর্ক প্রকাশ পেয়েছে
উদ্দীপকের তথ্য হতে প্রয়োজনীয় পরিমাপ গ্রহণ করে প্রান্তিক উপযোগ রেখা অঙ্কন করা হলো-
প্রান্তিক উপযোগ সূচি
পেয়ারা (একক) | মোট উপাযোগ (TU) (ইউটিল) | প্রান্তিক উপযোগ (MU-TU-TU) (ইউটিল) |
১ | ৫ | ৫ |
২ | ৮ | ৩ |
৩ | ৯ | ১ |
৪ | ৯ | ০ |
৫ | ৮ | -১ |

প্রদত্ত তথ্যের আলোকে প্রাপ্ত সূচিতে লক্ষ করলে দেখা যায়, ভোক্তা ১ম পেয়ারা থেকে ৫ ইউটিল প্রান্তিক উপযোগ লাভ করে, যা উপরের চিত্রে a বিন্দু দ্বারা নির্দেশিত হয়েছে। একইভাবে, ২য়, ৩য়, ৪র্থ এবং ৫ম পেয়ারা থেকে প্রাপ্ত প্রান্তিক উপযোগ যথাক্রমে ৩, ১,০ (শূন্য) এবং -১ ইউটিল। যা চিত্রে যথাক্রমে b, c, d এবং বিন্দু দ্বারা নির্দেশিত হয়েছে। এখন প্রাপ্ত এ বিন্দুগুলো a, b, c, d বিন্দুগুলো এবং যোগ করে MU প্রান্তিক উপযোগ রেখা পাওয়া যায়। এটিই প্রদত্ত তথ্যের আলোকে প্রদত্ত প্রান্তিক উপযোগ রেখা।
উদ্দীপকে প্রকাশিত ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধিটি ক্রেতার আয় ও রুচি, সময়ের ব্যবধান, দ্রব্যের গুণগত মান, শখের দ্রব্য, পরিবর্তক এবং পরিপূরক দ্রব্যের ক্ষেত্রে কার্যকর হয় না।
একটি নির্দিষ্ট সময়ের ব্যবধানে ভোক্তার আয়, রুচি ও পছন্দ ইত্যাদি স্থির ধরা হয়। এগুলোর যেকোনো একটি পরিবর্তন হলে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি অকার্যকর হয়ে পড়ে। তাই দীর্ঘকালে এ বিধির কার্যকারিতা নেই। ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি কার্যকর হতে হলে দ্রব্যের একক পর্যাপ্ত মাত্রায় হওয়া প্রয়োজন। যেমন- একজন ক্ষুধার্ত ব্যক্তিকে ছোট বাটিতে ভাত দেওয়া হলো, পরে আরও এক বাটি ভাত দেওয়া হলো। ছোট বাটি হওয়ায় ১ম বাটির তুলনায় ২য় বাটির ক্ষেত্রে প্রান্তিক উপযোগ কমবে না, বরং বৃদ্ধি পাবে। ফলে দ্রব্যের একক উপযুক্ত না হলে এ বিধি কার্যকারিতা হারায়।
শখের দ্রব্যের ক্ষেত্রে এ বিধি কার্যকর হয় না। বিভিন্ন দেশের ডাকটিকেট, বিভিন্ন মুদ্রা সংগ্রহের আকাঙ্ক্ষা ভোক্তার নিকট না কমে বরং বাড়তে পারে। কোনো দ্রব্যের উপযোগ কেবল দ্রব্যের ওপরই নির্ভর করে না বরং তা অন্যান্য পরিবর্তক দ্রব্যের ওপরও নির্ভরশীল। যেমন- কফির দাম কমে গেলে বা যোগান বেশি থাকলে মানুষ চা ভোগ না করে কফি ভোগে সচেষ্ট হবে।
আবার, পরিপূরক দ্রব্যের ওপরও ভোক্তার উপযোগ নির্ভর করে। যেমন-কোনো ছাত্রকে পড়ালেখার জন্য কলম দিলেই চলবে না, সাথে কাগজও দিতে হবে। এভাবে কালি-কলম, মোটরগাড়ি-পেট্রোল ইত্যাদি একটির ওপর অপরটি নির্ভরশীল। এছাড়াও কোনো দ্রব্যের বিভিন্ন একক ভোগ করার মধ্যে সময়ের ব্যবধান বেশি হলে বিধিটি কার্যকর হবে না।
সুতরাং উপরের উল্লিখিত পরিস্থিতিতে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ
Related Question
View Allউপযোগ বলতে কোনো দ্রব্য বা সেবার ঐ বিশেষ গুণকে বোঝায়, যা দ্বারা মানুষের বিশেষ অভাব মেটানো সম্ভব হয়।
মোট উপযোগ যখন সর্বোচ্চ হয় প্রান্তিক উপযোগ তখন শূন্য হয়।
ভোক্তা কোনো একটি বিশেষ দ্রব্য অধিক পরিমাণে ভোগ করতে থাকলে তার নিকট উক্ত দ্রব্যের প্রান্তিক উপযোগ ক্রমান্বয়ে কমতে থাকে। এক পর্যায়ে সে আর ঐ দ্রব্যটি ভোগ করতে চায় না। এমতাবস্থায় ভোক্তার নিকট ঐ দ্রব্যের প্রান্তিক উপযোগ শূন্য হয়। উদাহরণস্বরূপ বলা যায়, একজন ভোক্তার লিচু খাওয়ার ইচ্ছা হলো। প্রথম লিচুর তুলনায় দ্বিতীয় লিচু থেকে সে কম উপযোগ পায়। তৃতীয় লিচুর ক্ষেত্রে উপযোগ আরও হ্রাস পায়। এভাবে এক পর্যায়ে তার লিচু খাওয়ার আর কোনো আগ্রহ থাকবে না। ফলে সে আর লিচু গ্রহণ করবে না। এ অবস্থায় ভোক্তার নিকট লিচুর মোট উপযোগ সর্বোচ্চ হলেও প্রান্তিক উপযোগ হয় শূন্য।
উদ্দীপকের তথ্যের আলোকে প্রয়োজনীয় পরিমাপ গ্রহণ করে নিচে মোট উপযোগ রেখা অঙ্কন করা হলো-

উপরের চিত্রে OX অক্ষে পেয়ারার একক এবং OY অক্ষে পেয়ারার ভোগ হতে প্রাপ্ত মোট উপযোগ দেখানো হয়েছে। উদ্দীপকে লক্ষ করা যায়, সাহানা ১ম পেয়ারা ভোগ করে ৮ একক মোট উপযোগ লাভকরে। যা চিত্রের এ বিন্দু দ্বারা নির্দেশিত হয়েছে। একইভাবে ২য়, ৩য়, ৪র্থ এবং ৫ম পেয়ারা থেকে সাহানা যথাক্রমে ১০ একক, ১২ একক, ১২ একক এবং ১০ একক মোট উপযোগ লাভ করে। যা চিত্রে যথাক্রমে ৮, c. d এবং e বিন্দু দ্বারা দেখানো হয়েছে। প্রাপ্ত a, b, c, d এবং e বিন্দুগুলো যোগ করে TU মোট উপযোগ রেখা পাওয়া যায়।
উদ্দীপকের তথ্য হতে প্রান্তিক উপযোগ (MU) নির্ণয় করে মোট উপযোগ (IU) এবং প্রান্তিক উপযোগের মধ্যে সম্পর্ক বিশ্লেষণ করা যায়-কোনো একক হতে প্রাপ্ত মোট উপযোগ (IU) থেকে তার পূর্ববর্তী একক হতে প্রাপ্ত মোট উপযোগ (TU) বাদ দিলে প্রান্তিক উপযোগ (MU) পাওয়া যায়। অর্থাৎ MU, TU-TU প্রদত্ত তথ্যের আলোকে উপযোগ সূচি:
পেয়ারার একক | মোট উপযোগ (TU)একক | প্রান্তিক উপযোগ (MU) একক |
১ম | ৮ | ৮ |
২য় | ১০ | ২ |
৩য় | ১২ | ২ |
৪র্থ | ১২ | ০ |
৫ম | ১০ | -২ |
উপরের উপযোগ সূচিতে লক্ষ করা যায়, সাহানার ভোগের পরিমাণ বৃদ্ধির সাথে সাথে মোট উপযোগ ক্রমহ্রাসমান হারে বাড়লেও একসময়ে তা সর্বোচ্চ ১২ একক হয় এবং পরে তা হ্রাস পায়। অন্যদিকে প্রান্তিক উপযোগ প্রথম থেকেই হ্রাস পায়, একসময় শূন্য হয়ে যায় এবং পরে তা ঋণাত্মক (-২ একক) হয়ে পড়ে।
উপরের সূচিতে মোট উপযোগ ও প্রান্তিক উপযোগ পরিবর্তনের প্রবণতা লক্ষ করলে দেখা যায়, প্রান্তিক উপযোগ হলো মোট উপযোগের একটি অংশ। ভোগের পরিমাণ বৃদ্ধির সাথে সাথে মোট উপযোগ কী হারে বৃদ্ধি পায় তা প্রান্তিক উপযোগ দ্বারা নির্ধারিত হয়। কোনো দ্রব্যের ভোগ বৃদ্ধি পেলে মোট উপযোগ ক্রমহ্রাসমান হারে বৃদ্ধি পায়; কিন্তু প্রান্তিক উপযোগ ক্রমান্বয়ে হ্রাস পায়। এছাড়া, মোট উপযোগ সর্বাধিক হলে প্রান্তিক উপযোগ শূণ্য হয় এবং
চাহিদা ও যোগানের প্রধান নির্ধারক হলো দাম।
চা ও কফি পরিবর্তক দ্রব্য। হওয়ায় কফির দাম কমে গেলে চায়ের চাহিদা কমবে।
সাধারণত যদি দুটি দ্রব্যের মধ্যে একটির পরিবর্তে অন্যটি ভোগ করা যায় এবং প্রায় সমান উপযোগ লাভ করা যায়, তবে দ্রব্য দুটিকে পরস্পর পরিবর্তক বলা হয়। এ ধরনের দ্রব্যের ক্ষেত্রে একটির দাম বৃদ্ধি পেলে অপরটির চাহিদা বেড়ে যায়। কফি ও চা এর মধ্যে যদি কফির দাম কমে যায়, তবে চায়ের চাহিদা তথা ভোগ কমবে। এজন্য পরিবর্তক দ্রব্যের দাম ও চাহিদার মধ্যে সমমুখী সম্পর্ক বিদ্যমান।
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!