নিম্নলিখিত শর্টকাট কি (Shortcut Key) এর কাজ লিখুন:

Updated: 9 months ago
উত্তরঃ

Ctrl+X: লেখাকে কাট করা।

উত্তরঃ

Ctrl+P: ডকুমেন্ট প্রিন্ট করা।

উত্তরঃ

Ctrl+A: সবগুলো লেখা বা ছবি সিলেক্ট করা

উত্তরঃ

Ctrl+U: নির্ধারিত টেক্সট কে আন্ডারলাইন করা।

163

Related Question

View All
উত্তরঃ

RAM

ROM

Random Access MemoryRead Only Memory
ভোলাটাইল মেমোরিনন-ভোলাটাইল মেমোরি
তথ্য লেখা ও পড়া উভয় প্রকার কাজই র‍্যামে সম্পাদন করা যায়।সাধারণত সংরক্ষিত তথ্য শুধু পড়া যায়, লেখা যায় না।
বিদ্যুৎ সরবরাহ বন্ধ করলে র‍্যামে সংরক্ষিত সকল তথ্য মুছে যায়।বিদ্যুৎ সরবরাহ বন্ধ হলে রমে সংরক্ষিত তথ্য মুছে যায় না।
র‍্যামের তথ্য বা প্রোগ্রামকে পরিবর্তন, পরিবর্ধন ও সংশোধন করে পুনরায় সংরক্ষণ করা যায়।সাধারণত নতুন কিছু সংযোজন সংশোধন বা পরিবর্তন করা যায় না।
16.3k
উত্তরঃ

ফার্মওয়্যার: সাধারণত কম্পিউটার সিস্টেম তৈরি করার সময় কম্পিউটারের মেমোরিতে যে সকল প্রোগ্রাম স্থায়ীভাবে সংরক্ষণ করে দেয়া হয়, তাকে ফার্মওয়‍্যার বলে। এ সকল প্রোগ্রাম কম্পিউটার ব্যবহারকারী পরিবর্তন করতে পারে না। এটি বিশেষ ধরনের সফটওয়‍্যার যা সুনির্দিষ্ট কাজে হার্ডওয়‍্যারের সাথে যোগাযোগ করে হার্ডওয়‍্যারকে পরিচালনা করে। ফার্মওয়‍্যার ও সফটওয়‍্যারের মধ্যে পার্থক্য হলো ব্যবহারকারী সফটওয়্যার মুছতে পারে কিন্তু ফার্মওয়‍্যার মুছতে পারে না। ফার্মওয়‍্যার পড়া যায় কিন্তু পরিবর্তন করা যায় না।

উত্তরঃ

কম্পাইলার: কম্পাইলার হলো এমন একটি অনুবাদক যা সোর্স প্রোগ্রামকে একসাথে সম্পূর্ণরূপে মেশিনের ভাষায় অনুবাদ করে একটি অবজেক্ট প্রোগ্রাম তৈরি করে। ভিন্ন ভিন্ন উচ্চতর ভাষার প্রোগ্রামের জন্য ভিন্ন ভিন্ন কম্পাইলার ব্যবহৃত হয়। কারণ কোন নির্দিষ্ট কম্পাইলার একটি মাত্র উচ্চতর ভাষার প্রোগ্রামকে কম্পাইল করতে পারে। যেমন- যে কম্পাইলার COBOL প্রোগ্রামকে কম্পাইল করত পারে সেই কম্পাইলার বেসিক প্রোগ্রামকে কম্পাইল করতে পারে না। কম্পাইলার অনুবাদ করা ছাড়াও উৎস প্রোগ্রামের গুণাগুণও বিচার করতে পারে।

উত্তরঃ

কৃত্রিম বুদ্ধিমত্তা: কৃত্রিম বুদ্ধিমত্তা হচ্ছে বিজ্ঞান এবং প্রযুক্তির সমন্বয়। মানুষ যেভাবে চিন্তা করে তেমনি কৃত্রিম উপায়ে কম্পিউটারে সেভাবে চিন্তা ভাবনার রূপদান করাকে কৃত্রিম বুদ্ধিমত্তা বলে। ১৯৫৬ সালে যুক্তরাষ্ট্রের MIT এর John McCarthy সর্বপ্রথম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শব্দটির সাথে পরিচয় করিয়ে দেন। তবে কৃত্রিম বুদ্ধিমত্তার জনক হলেন ব্রিটিশ বিজ্ঞানী ও গণিতবিদ অ্যালান টুরিং (Alan Mathison Turing)। কৃত্রিম বুদ্ধিমত্তায় Java, CLISP, MATLAB, PROLOG, C/C++ ইত্যাদি প্রোগ্রামিং ভাষা ব্যবহার করা হয়। Natural Language Processing (NLP) কৃত্রিম বুদ্ধিমত্তার একটি শাখা যা কম্পিউটারগুলোকে মানুষের ভাষা বোঝার, ব্যাখ্যা ও পরিচালনা করতে সহায়তা করে।

উত্তরঃ

ওয়াই-ফাই (Wifi): বৈদ্যুতিক যন্ত্রপাতিগুলোকে তারবিহীন উপায়ে সংযুক্ত করার একটি কৌশল হলো ওয়াই-ফাই। ২১ সেপ্টেম্বর, ১৯৯৮ সালে ভিক্টর ভিক হেইয়েস ওয়াইফাই আবিষ্কার করেন। এটি হলো জনপ্রিয় একটি ওয়‍্যারলেস নেটওয়ার্কিং প্রযুক্তি যা তারবিহীন উচ্চগতির ইন্টারনেট ও নেটওয়ার্ক সংযোগ সমূহ সরবরাহের জন্য বেতার তরঙ্গকে ব্যবহার করে থাকে। Wi-Fi এর পূর্ণরূপ হলো Wireless Fidelity এবং এর স্ট্যান্ডার্ড হলো IEE802.11 ।

73
উত্তরঃ

ক্যাশ মেমরি এক ধরনের বিশেষ উচ্চগতির মেমোরিব্যবস্থা। কাজের গতি বৃদ্ধির জন্য প্রসেসর এবং প্রধান মেমোরির মাঝে স্থাপিত অতি উচ্চ গতির ও কম ধারণক্ষমতা সম্পন্ন মেমোরিকে ক্যাশ মেমোরি বলে। কম্পিউটারে ডেটা স্থানান্তরের গতি বৃদ্ধি তথা মাইক্রোপ্রসেসরের প্রক্রিয়াকরণের গতি বৃদ্ধির জন্য ক্যাশ মেমোরি ব্যবহৃত হয়। সিপিইউয়ের কোন নির্দেশ প্রয়োজন হলে প্রথমে ক্যাশ মেমোরি পরীক্ষা করে, সেখানে না পেলে পরে প্রধান মেমোরিতে খোঁজ করে। তাই যেসব নির্দেশ ও ডেটা সবচেয়ে বেশি প্রয়োজন তাদেরকে ক্যাশ মেমোরিতে রাখা হয়।

7.4k
উত্তরঃ

হ্যাকিং বলতে বোঝায় ডিজিটাল সম্পত্তিতে (পিসি, সার্ভার, মোবাইল, আইওটি ইত্যাদি) অননুমোদিত প্রবেশ বা পুরো সিস্টেম অবৈধভাবে নিয়ন্ত্রণে নেওয়া। হোয়াইট হ্যাট হ্যাকার হলো যারা সিস্টেমের দুর্বলতা খুঁজে বের করে অন্যান্য হ্যাকারদের থেকে ডেটা সুরক্ষিত রাখতে কাজ করে। এরা মূলত সিকিউরিটি হ্যাকার। কোনো সিস্টেম বা সফটওয়‍্যারের দুর্বলতাগুলো চিহ্নিত ও ঠিক করার জন্য তারা সিস্টেমে প্রবেশাধিকার নেন। সিস্টেমে অনুপ্রবেশ করা যায় কিনা, সেটি পরীক্ষা এবং দুর্বলতা মূল্যায়ন করেন তারা।

1.3k
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews