নিম্নের চিত্রটি লক্ষ করো এবং সংশ্লিষ্ট প্রশ্নগুলোর উত্তর দাও: 

Updated: 11 months ago
উত্তরঃ

যে বাজারে বহু সংখ্যক ক্রেতা ও বিক্রেতা একটি সমজাতীয় দ্রব্য - একটি নির্দিষ্ট দামে ক্রয়-বিক্রয় করে, তাকে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার বলে।

উত্তরঃ

একচেটিয়া বাজারে বিক্রেতাকে দাম সৃষ্টিকারী বলা হয় কারণ বিক্রেতা তার ইচ্ছা অনুযায়ী পণ্যের দাম অথবা যোগান নিয়ন্ত্রণ করতে পারে।
বাজারে একটি মাত্র ফার্ম থাকলে, উৎপাদিত পণ্যের নিকট বিকল্প দ্রব্য না থাকলে এবং সর্বোপরি প্রতিযোগী ফার্মের প্রবেশাধিকার না থাকলে পণ্যের যোগানের ওপর ঐ ফার্মের পূর্ণ নিয়ন্ত্রণ বজায় থাকে। এক্ষেত্রে একটি ফার্ম পণ্যের দামের ওপর একক প্রভাব বিস্তার করতে পারে। অর্থাৎ, ফার্ম প্রয়োজনে দাম বাড়াতে পারে কিংবা কমাতে পারে। এ বাজারে দাম নির্ধারণে ক্রেতার কোনো ভূমিকা নেই। বিক্রেতা নিজেই তার পণ্যের দাম নির্ধারণ করে। এজন্য একচেটিয়া বাজারে বিক্রেতাকে দাম সৃষ্টিকারী বলা হয়।

উত্তরঃ

উদ্দীপকের চিত্রটি একচেটিয়া বাজারে স্বল্পকালীন ভারসাম্যের ইঙ্গিত করছে। উক্ত চিত্রের মাধ্যমে মুনাফার পরিমাণ নির্ণয় করা হলো-একচেটিয়া বাজারে ফার্মের স্বল্পকালীন গড় আয় (AR) বা দাম (P) যদি স্বল্পকালীন গড় ব্যয়ের (AC) চেয়ে বেশি হয় তাহলে ফার্ম স্বল্পকালে অস্বাভাবিক মুনাফা অর্জন করবে।

চিত্রে, MC হচ্ছে প্রান্তিক ব্যয় রেখা এবং MR হচ্ছে প্রান্তিক আয় রেখা। E বিন্দুতে MC রেখা MR রেখাকে নিচের দিক থেকে ছেদ করে উপরের দিকে ওঠে যাওয়ায় ভারসাম্য অর্জিত হয়েছে। ফলে OP ভারসাম্য দাম এবং OQ ভারসাম্য পরিমাণ। এখানে OQ উৎপাদন স্তরে গড় আয়, গড় ব্যয়ের চেয়ে বেশি। তাই ফার্ম অস্বাভাবিক মুনাফা অর্জন করবে। আমরা জানি, মুনাফা (n) = মোট আয় (TR)- মোট ব্যয় (TC)

= (AR x Q)-(AC x Q)

= OPGQ-OP HQ

= PP, HG, অস্বাভাবিক মুনাফা

সুতরাং ফার্ম ভারসাম্য বিন্দু E তে অস্বাভাবিক মুনাফা অর্জন করছে। এ মুনাফার পরিমাণ হলো PP,HG ক্ষেত্রের সমান।

উত্তরঃ

একচেটিয়া ফার্ম একটি শক্তিশালী উৎপাদনব্যবস্থা হলেও এটির পক্ষে সবসময় চিত্রে প্রদর্শিত মুনাফা তথা অস্বাভাবিক মুনাফা অর্জন করা সম্ভব নয়।
স্বল্পকালীন সময়ে কখনো কখনো একচেটিয়া ফার্ম ভারসাম্য অবস্থায় এমন পরিস্থিতিরও সম্মুখীন হতে পারে যেখানে ভারসাম্য বিন্দুতে তার গড় আয় (AR) = গড় ব্যয় (AC) অর্থাৎ AR = AC হয়। এ অবস্থায় ফার্ম কেবল স্বাভাবিক মুনাফা অর্জন করে। একচেটিয়া ফার্মের জন্য এমন ভারসাম্যের সৃষ্টি হলে তার পক্ষে কেবল স্বাভাবিক মুনাফা অর্জন সম্ভব হবে।
আবার, স্বল্পকালে একচেটিয়া ফার্ম কখনও কখনও ক্ষতি স্বীকার করেও ভারসাম্য অর্জন করতে পারে। এ অবস্থায় ভারসাম্য স্থলে AC < AR হয়। অবশ্য এ পরিস্থিতিতে ফার্মকে সিদ্ধান্ত নিতে হয়, সে কতটা ক্ষতি স্বীকার করেও উৎপাদন কাজ চালিয়ে যাবে। এক্ষেত্রে বিবেচ্য বিষয় হলো ফার্ম ভারসাম্য অবস্থায় বিক্রয়লব্ধ অর্থ দিয়ে পরিবর্তনীয় ব্যয়ের সম্পূর্ণটা এবং স্থির ব্যয়ের অংশবিশেষ মেটাতে সক্ষম হচ্ছে কি না। যদি ফার্ম তা পারে তবে ক্ষতি ন্যূনতম রাখার জন্য উৎপাদন কাজ চালিয়ে যাবে। কিন্তু যখন তার পক্ষে এমনটি করা সম্ভব হবে না, তখন উৎপাদন কাজ বন্ধ করে দিবে। এ ভারসাম্য স্থলে ফার্মের AC > P = AR > AVC হলে এমন অবস্থা অর্জিত হবে। [এক্ষেত্রে P হলো দাম ও AVC হলো গড় পরিবর্তনীয় ব্যয়।।
সুতরাং বলা যায়, একচেটিয়া ফার্মের পক্ষে সকল ক্ষেত্রেই অস্বাভাবিক মুনাফা বা চিত্রে উল্লিখিত মুনাফা অর্জন করা সম্ভব নয়।

154

Related Question

View All
উত্তরঃ

অর্থনীতিতে সমজাতীয় দ্রব্য বা সেবা উৎপাদনকারী কোনো একক প্রতিষ্ঠানকে ফার্ম বলা হয়।

271
উত্তরঃ

একচেটিয়া কারবারে বিবেচ্য দ্রব্যের কোনো নিকট পরিবর্তক না থাকায় বিক্রেতা ইচ্ছা অনুযায়ী দ্রব্যটির দাম নির্ধারণ করতে পারে।
একচেটিয়া কারবারে ফার্মকে দাম সৃষ্টিকারী বলা হয়। সাধারণত একচেটিয়া কারবারে বিক্রয়যোগ্য দ্রব্য কেবল একটিমাত্র ফার্ম দ্বারা উৎপাদিত হয়। তাই একচেটিয়া কারবারি দ্রব্যের যোগান বাড়িয়ে বা কমিয়ে দ্রব্যটির দাম নিয়ন্ত্রণ করতে পারে। এভাবে একচেটিয়া কারবারি তার ইচ্ছা অনুযায়ী দ্রব্যের যোগান পরিবর্তন করে দামের ওপর প্রভাব বিস্তার করতে পারে।

463
উত্তরঃ

প্রদত্ত তথ্য অনুযায়ী প্রাথমিক অবস্থায় ফার্মটির গড় ব্যয় (AC) এর চেয়ে গড় আয় (AR) বেশি হওয়ায় অস্বাভাবিক মুনাফা অর্জিত হয়। নিচে ফার্মটির ভারসাম্য উৎপাদন ও মুনাফার পরিমাণ নির্ণয় করা হলো-

উদ্দীপকে উল্লিখিত তথ্য অনুসারে অঙ্কিত উপরের চিত্রে লক্ষ করা যায়, E বিন্দুতে MC = MR এবং MR এর ঢাল অপেক্ষা MC-এর ঢাল বেশি হয়। ফলে E বিন্দুতে ভারসাম্য অর্জিত হয়। এ অবস্থায় ভারসাম্য উৎপাদনের পরিমাণ OQ, এবং ভারসাম্য দাম OP,। OQ, পরিমাণ উৎপাদনে ফার্মটির গড় ব্যয় হয় OP।। ফলে ফার্মটির

মোট আয়, TR = OPOX OQo

= OPEQO

এবং মোট ব্যয়, TC = OP₁× OQD

= OPFQo

সুতরাং মুনাফা, π = TR – TC

= OPEQ- OPFQo

= POEFP1

অর্থাৎ, প্রাথমিক অবস্থায় ফার্মটির ভারসাম্য উৎপাদন OQ০ এবং মুনাফার পরিমাণ PoEFP, যা পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের অস্বাভাবিক মুনাফাকে নির্দেশ করে।

343
উত্তরঃ

বর্ষার সময় ফার্মটির গড় ব্যয় (AC)-এর চেয়ে গড় আয় (AR) কম হওয়ায় ফার্মটি ক্ষতির সম্মুখীন হবে। নিচে তা উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করা হলো-

উদ্দীপকে লক্ষ করা যায়, বর্ষার পানিতে ঘাস ডুবে যাওয়ায় ফার্মটির গড় ব্যয় রেখা AC থেকে উপরে AC, এ স্থানান্তরিত হয়। এতে গড় ব্যয় OP হতে বেড়ে OP₂ হয়। এ অবস্থায় গড় ব্যয় OP: তে ভারসাম্য দাম OP, এর চেয়ে বেশি হয়। ফলে বর্ষার সময় ফার্মটির উৎপাদন OQ, দাম OP, এবং গড় ব্যয় OP₂। সুতরাং-

মোট আয়, TROQX OP

=OPEQ

এবং মোট ব্যয়, TC-OQ OP

x= OPGQ

সুতরাং, মুনাফা, TR-TC

OPEQOP GQ

=-POPGE

সুতরাং ফার্মটির ক্ষতির পরিমাণ PP-GE হবে। এমতাবস্থায় ফার্মটির গড় পরিবর্তনশীল ব্যয় (AVC) যদি গড় আয়ের চেয়ে কম হয়। তবে ফার্মটি ক্ষতি স্বীকার করেও উৎপাদন চালিয়ে যাবে। আর যদি AVC > AR হয়, তবে ফার্মটি উৎপাদন বন্ধ করে দিবে। পরিশেষে বলা যায়, উল্লিখিত ফার্মটি বর্ষার সময় POP-GE পরিমাণ ক্ষতির সম্মুখীন হবে।

247
উত্তরঃ

অর্থনীতিতে বাজার বলতে নির্দিষ্ট কোনো পণ্যকে বোঝায়, যা ক্রেতা ও বিক্রেতার প্রত্যক্ষ বা পরোক্ষ দরকষাকষির মাধ্যমে নির্ধারিত দামে ক্রয়-বিক্রয় হয়।

357
উত্তরঃ

পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ক্রেতা ও বিক্রেতা একটি সমজাতীয় পণ্য একটি নির্দিষ্ট দামে অবাধে ক্রয়-বিক্রয় করে এবং প্রচলিত দামের ওপর কেউ প্রভাব বিস্তার করতে পারে না বলে একে দামগ্রহীতা বলে। প্রতিযোগিতামূলক বাজারে চাহিদা ও যোগানের পারস্পরিক ক্রিয়া-প্রতিক্রিয়ার মাধ্যমে পণ্যের দাম নির্ধারিত হয়। এই দামকে মেনে নিয়ে একটি ফার্ম বাজারের মোট যোগানের সামান্য অংশ উৎপাদন ও সরবরাহ করে। বাজারের প্রচলিত দামের ওপর এককভাবে কোনো ফার্ম প্রভাব বিস্তার করতে পারে না। তাই পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে একটি ফার্মকে দামগ্রহীতা বলা হয়।

1.2k
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews