মাতৃভূমিকে সকলেই ভালোবাসে। (নেতিবাচক) = মাতৃভূমিকে কে না ভালোবাসে।
বিপদে অধীর হতে নেই। (অনুজ্ঞাবাচক) = বিপদে অধীর হয়ো না।
শিক্ষিত লোককে সবাই শ্রদ্ধা করে। (জটিল) = যিনি শিক্ষিত লোক, তাঁকে সবাই শ্রদ্ধা করে।
ফুল সকলেই ভালোবাসে। (প্রশ্নবাচক) = ফুল কি সকলেই ভালোবাসে না?
হৈমন্তী কোনো কথা বলিল না। (অস্তিবাচক) = হৈমন্তী নিশ্চুপ রহিল।
যদি পরিশ্রম কর, তাহলে ফল পাবে। (যৌগিক) = পরিশ্রম কর তাহলে ফল পাবে।
যিনি জ্ঞানী, তিনিই সত্যিকার ধনী। (সরল) = জ্ঞানী ব্যক্তিই সত্যিকার ধনী।
লোকটি অত্যন্ত দরিদ্র। (বিস্ময়সূচক) = লোকটি কী দরিদ্র !
Related Question
View Allযে সুবিন্যস্ত পদসমষ্টি দ্বারা বক্তার মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ পায় তাকে বাক্য বলে। গঠন অনুসারে বাক্য তিন প্রকার। যথা:
১. সরল বাক্য ২. মিশ্র বা জটিল বাক্য ৩. যৌগিক বাক্য।
১. সরল বাক্য: যে বাক্যে একটি মাত্র কর্তা ও একটি মাত্র সমাপিকা ক্রিয়া তাকে সরল বাক্য বলে।
২. মিশ্র বা জটিল বাক্য: যে বাক্যে একটি প্রধান বাক্য এবং একাধিক খণ্ড বাক্য বা আশ্রিত বাক্য থাকে তাকে মিশ্র বাক্য। বলে।
৩. যৌগিক বাক্য: পরস্পর নিরপেক্ষ দুই বা ততোধিক সরল বা মিশ্র বাক্য মিলে যৌগিক বাক্য গঠিত হয়।
গঠনগত দিক দিয়ে বাক্যকে ৩ ভাগে ভাগ করা যায়।
বিপদ কখনও একা আসে না । = বিশেষ্য
আজ নয় কাল তাকে আসতেই হবে। = বিকল্প যোজক
দুঃখ বিনা সুখ লাভ হয় কি মহীতে? = অনুসর্গ
গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। = ক্রিয়াবিশেষণ
মোদের গরব মোদের আশা আ-মরি বাংলা ভাষা ৷ = সর্বনাম
বুঝিয়াছিলাম মেয়েটির রূপ বড় আশ্চর্য। = ক্রিয়া
শাবাশ! দারুণ কাজ করেছ। = আবেগ
সানজিদা দ্রুত দৌড়াতে পারে। = ক্রিয়াবিশেষণ
বিপদ কখনও একা আসে না । = বিশেষ্য
আজ নয় কাল তাকে আসতেই হবে। = বিকল্প যোজক
দুঃখ বিনা সুখ লাভ হয় কি মহীতে? = অনুসর্গ
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!