মেয়াদপূর্তির আগে ধারক কর্তৃক কম মূল্যে বিল বিক্রি করার প্রক্রিয়াকে বিল বাট্টাকরণ বলে
বিভিন্ন এলাকায় শাখা বিস্তারের মাধ্যমে বাণিজ্যিক ব্যাংক আঞ্চলিক উন্নয়ন করে থাকে।
বাণিজ্যিক ব্যাংকের বিশেষ ও অন্যান্য কার্যাবলির মধ্যে আঞ্চলিক উন্নয়ন অন্যতম। এ ব্যাংকের বিভিন্ন শাখা দেশের নানা অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে থাকে। ফলে উন্নত ব্যাংকিং সেবা দিয়ে এ ব্যাংক দেশের আঞ্চলিক উন্নয়নে ভূমিকা রাখে।
উদ্দীপকে নিলীমা ব্যাংক লিমিটেড তহবিল সংগ্রহের ক্ষেত্রে বাহ্যিক উৎস হিসেবে সংগ্রহ করা আমানত ব্যবহার করে।
আমানত হলো বাণিজ্যিক ব্যাংকের তহবিলের একটি গুরুত্বপূর্ণ উৎস। ব্যাংক বিভিন্ন মেয়াদে এ আমানত গ্রহণ করে থাকে। আমানতকারীরা চলতি, সঞ্চয়ী, স্থায়ী প্রভৃতি হিসাবের মাধ্যমে ব্যাংকে টাকা জমা রাখে। উদ্দীপকের নিলীমা ব্যাংক একটি সুপ্রতিষ্ঠিত ব্যাংক। ব্যাংকটি জনগণের কাছ থেকে বিভিন্ন হিসাবের মাধ্যমে অর্থ সংগ্রহ করে। এরূপ অর্থ সংগ্রহের মাধ্যমে ব্যাংক তার কার্যক্রম পরিচালনা করে। সংগৃহীত অর্থ ঋণ দিয়ে ব্যাংক মুনাফা অর্জন করে থাকে। মূলত, আমানতকারীরা তাদের জমাকৃত অর্থ একত্রে তুলে নেয় না। ফলে এরূপ অর্থ ব্যাংকের তহবিলের বাহ্যিক উৎস হিসেবে কাজ করে।
বাণিজ্যিক ব্যাংকের কার্যাবলির আলোকে উদ্দীপকে নিলীমা ব্যাংকের প্রধান কাজ হচ্ছে ঋণ মঞ্জুর করা ও আমদানি-রপ্তানিতে সাহায্য করা।
বাণিজ্যিক ব্যাংক দেশের শিল্প, বাণিজ্য ও সামাজিক উন্নয়নে বিভিন্ন রকম সেবা দিয়ে থাকে। ব্যাংকের সেবাকে দুইভাগে ভাগ করা যায়।
যথা: ক. প্রধান কার্যাবলি এবং খ. বিশেষ ও অন্যান্য কার্যাবলি।
উদ্দীপকে নিলীমা ব্যাংক একটি বাণিজ্যিক ব্যাংক। ব্যাংকটি জনগণের কাছ থেকে বিভিন্ন হিসাবের মাধ্যমে অর্থ সংগ্রহ করে। সম্প্রতি ব্যাংকটি জনাব আদিব নামে একজন ব্যবসায়ীকে কিছু টাকা ঋণ দেয়। তাছাড়া ব্যাংকটি বিদেশ থেকে পণ্য কেনার সময় আমদানিকারককে অর্থ পরিশোধের বিভিন্ন নিশ্চয়তা দেয়। ফলে জনাব আদিবের ব্যবসায় কার্যক্রম দিন দিন বাড়ছে।
জনগণের সঞ্চিত অর্থ বিভিন্ন খাতে ঋণ দেওয়াই বাণিজ্যিক ব্যাংকের প্রধান ও গুরুত্বপূর্ণ কাজ। ব্যাংক ঋণগ্রহীতাদের বিভিন্ন মেয়াদে ঋণ দেয়। আমানতকারীদের কম হারে সুদ দিয়ে ব্যাংক ঋণগ্রহীতাদের কাছ
Related Question
View Allবাণিজ্যিক ব্যাংক ঋণের মাধ্যমে আমানত সৃষ্টি করে
ব্যাংক যখন কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানকে ঋণ দেয় তখন সরাসরি নগদ অর্থ না দিয়ে তার হিসাবের জমা বা ক্রেডিট করে। ফলে তা পুনরায় ব্যাংকে আমানত হিসেবে জমা হয়। এরপর ঋণগ্রহীতা চেকের মাধ্যমে আমানত হিসাব থেকে উও্লন করে । এভাবে বাণিজ্যিক ব্যাংক ঋণের আমানত সৃষ্টি করে
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!
