নিলয় সাধারণ পরিবারের ছেলে। তার পরিবারের- সবাই সত্য কথা বলে। একদিন স্কুলে দ্বীপ শিক্ষকের কলম চুরি করল। নিলয় সেটি দেখল। দ্বীপ তাকে বলল, এটি শিক্ষককে না বলতে। কিন্তু নিলয় শিক্ষককে বলে দিল। শিক্ষক খুশি হয়ে নিলয়কে আশীর্বাদ করলেন।

Updated: 1 year ago
উত্তরঃ

'নীতি' শব্দটি 'নৈতিক' শব্দ থেকে উৎপত্তি হয়েছে।

উত্তরঃ

সত্যকথা বলার মাধ্যমে সবার মধ্যে সুসম্পর্ক বিরাজ করে। তাছাড়া সত্য বলার মাধ্যমে যেকোনো ধরনের জটিলতা থেকে মুক্তি লাড় করা যায়। তাই পরিবারের প্রত্যেকের সত্য কথা বলার অভ্যাস-গড়ে তোলা উচিত।

উত্তরঃ

উদ্দীপকের নিলয়ের মধ্যে সত্যবাদিতা এবং দ্বীপের চরিত্রে চুরি ও সত্যকে অস্বীকার করার মানসিকতা লক্ষ করা যায়।

সত্যবাদিতা একটি মহৎ গুণ। এ গুণ মানব চরিত্রের অলংকার স্বরূপ। কোনো কিছু গোপন না করে অকপটে সবকিছু প্রকাশ করাই সত্যবাদিতা, যা নিলয়ের চরিত্রে লক্ষ করা যায়। অন্যদিকে চুরি করা মহাপাপ। অন্যের জিনিস তাকে না বলে নেওয়াই চুরি। দ্বীপের মধ্যে এ জঘণ্যতম খারাপ অভ্যাসটি পরিলক্ষিত হয়।

দ্বীপ শিক্ষকের একটি কলম চুরি করেছে। নিলয় সেটি দেখতে পেলে দ্বীপ তাকে শিক্ষকের নিকট একথা বলতে নিষেধ করে। কিন্তু নিলয় অকপটে শিক্ষকের নিকট তা প্রকাশ করে দেয়। এই গুণটিই হলো সত্যবাদিতা। অন্যদিকে দ্বীপ একদিকে চুরি করেছে, আবার সত্যকে গোপন করার চেষ্টা করছে। অর্থাৎ তার মধ্যে দুটি অসৎগুণ লক্ষ করা যাচ্ছে। সুতরাং আমরা নিঃসন্দেহে বলতে পারি নিলয় সৎ চরিত্রের অধিকারী এবং দ্বীপ অসৎ চরিত্রের অধিকারী।

উত্তরঃ

হ্যাঁ, নিলয়ের চরিত্রে সত্যবাদিতা পরিলক্ষিত হওয়ায় আমি তাকে সমর্থন করি।

সত্যবাদিতা মানব চরিত্রের একটি মহান ও মহৎ গুণ। সত্যবাদীকে সবাই ভালোবাসে। সম্মান করে। সত্যের মাধ্যমে প্রকৃত ঘটনা সম্পর্কে অবহিত হওয়া যায়। সত্যবাদিতাকে ধর্মের অঙ্গ হিসেবে আখ্যায়িত করা হয়েছে। নিলয়ের কাজে এ মহৎ গুণটিরই বহিঃপ্রকাশ ঘটেছে।

উদ্দীপকের বর্ণনায় আমরা দেখতে পাই, নিলয় তার সহপাঠী দ্বীপের চুরির ঘটনা গোপন না করে অকপটে তা প্রকাশ করে, এতে তার সহপাঠী অখুশি হলেও শিক্ষক খুশি হন। নিলয় যদি এ ব্যাপারটি গোপন করত তবে দ্বীপের চুরির ঘটনা কেউ জানত না। সে আরও চুরির সুযোগ পেত। এভাবে সে এক সময় চুরিতে অভ্যস্ত হয়ে পড়ত। নিলয় চুরির ঘটনা প্রকাশ করে একদিকে সত্যবাদিতার পরিচয় দিয়েছে। অন্যদিকে দ্বীপকে ভালো পথে ফিরে আসার সুযোগ করে দিয়েছে। নিলয়ের সত্যবাদিতায় খুশি হয়ে শিক্ষক তাকে আশীর্বাদ করেছে। এভাবে সত্যবাদিতা মানুষের মর্যাদা বৃদ্ধি ও মানুষকে সুপথে পরিচালিত করে। এজন্য আমি নিলয়কে পুরোপুরি সমর্থন করি।

135

'নীতি' শব্দ থেকে 'নৈতিক' শব্দের উৎপত্তি। যে শিক্ষা দ্বারা মানুষের মনে নীতিবোধ জন্মে, কিছু আচার ও নিয়ম-কানুন আয়ত্ত হয়, তাকে 'নৈতিক শিক্ষা' বলা হয়। 'নৈতিক শিক্ষা' ধর্মের অঙ্গ। মানবিক মূল্যবোধ সৃষ্টির জন্য নৈতিক শিক্ষার ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। হিন্দু ধর্মগ্রন্থসমূহে তাত্ত্বিক আলোচনার পাশাপাশি দৃষ্টান্তমূলক উপাখ্যানের মধ্যদিয়েও নৈতিক শিক্ষা প্রদান করা হয়েছে। এ অধ্যায়ে সত্যবাদিতা, ক্ষমার ধারণা ও গুরুত্ব এবং তৎসম্পর্কিত দৃষ্টান্তমূলক উপাখ্যান সন্নিবেশিত হয়েছে।

এ অধ্যায় শেষে আমরা-

  • ধর্মীয় আদর্শের আলোকে সত্যবাদিতা ও ক্ষমার ধারণা দুটি ব্যাখ্যা করতে পারব
  • সত্যবাদিতা ও ক্ষমার আদর্শের প্রমাণ সম্পর্কিত একটি উপাখ্যান বর্ণনা করতে পারব
  • উপাখ্যানের শিক্ষা মূল্যায়ন করতে পারব
  • পরিবার, বিদ্যালয় ও সমাজে সত্যবলা ও ক্ষমার গুরুত্ব বর্ণনা করতে পারব
  • সত্য কথা বলার অভ্যাস ও ক্ষমার আদর্শ গঠনে পরিবারের ভূমিকা ব্যাখ্যা করতে পারব
  • ব্যক্তি ও সামজিক জীবনে ক্ষমার আদর্শ ও সত্যবলার গুরুত্ব উপলব্ধি করে সত্য বলার অভ্যাস গঠনে উদ্বুদ্ধ হব

Related Question

View All
উত্তরঃ

যে শিক্ষা দ্বারা মানুষের মনে নীতিবোধ জন্মে, কিছু আচার ও নিয়মকানুন আয়ত্ব হয়, তাকে নৈতিক শিক্ষা বলে। নৈতিক শিক্ষার মধ্যে রয়েছে সত্যবাদিতা, ক্ষমা, কর্তব্যনিষ্ঠা, গুরুভক্তি, ভ্রাতৃপ্রেম ইত্যাদি।

231
উত্তরঃ

সত্যকথা বলার অভ্যাস গঠনে পরিবারের ভূমিকা অনস্বীকার্য। মা-বাবা পরিবারের প্রধান তাই তাদেরকেই এ বিষয়ে অধিক সচেতন হতে হয়। মা-বাবাকে পরিবারের সকল কাজকর্মে সত্যকথা বলার অভ্যাস করতে হবে। পরিবারে সত্যকথা বলার পরিবেশ সৃষ্টি হলেই সন্তানের আচরণে তা প্রতিভাত হবে। সন্তান কোনো কাজে কোনো কারণে সত্য বলা থেকে বিরত থাকলে মা-বাবা এক্ষেত্রে তার ভুল সংশোধনের সুযোগ দিয়ে সত্য বলতে উৎসাহিত করবেন।

166
উত্তরঃ

ধর্মের বাহ্য লক্ষণ রয়েছে দশটি। এগুলো হলো- সহিষ্ণুতা, ক্ষমা, দয়া, চুরি না করা, শুচিতা, ইন্দ্রিয়-সংযম, শুভবুদ্ধি, জ্ঞান, সত্য ও অক্রোধ।

209
উত্তরঃ

'নীতি' শব্দ থেকে 'নৈতিক' শব্দের উৎপত্তি। আর নীতি বিষয়ক শিক্ষণ বা জ্ঞান হলো নৈতিক শিক্ষা। যে শিক্ষা দ্বারা মানুষের মনে নীতিবোধ জন্মে, কিছু আচার ও নিয়মকানুন আয়ত্ত হয়, তাকে 'নৈতিক শিক্ষা' বলা হয়।

254
উত্তরঃ

যে শিক্ষা দ্বারা মানুষের মনে নীতিবোধ জন্মে, কিছু আচার ও নিয়মকানুন আয়ত্ত হয় তাকে বলা হয় 'নৈতিক শিক্ষা'। হিন্দু ধর্মগ্রন্থসমূহে তাত্ত্বিক আলোচনার পাশাপাশি দৃষ্টান্তমূলক উপাখ্যানের মধ্য দিয়েও নৈতিক শিক্ষা প্রদান করা হয়ে থাকে। এর মাধ্যমে ব্যক্তির মধ্যে সত্যবাদিতা, ক্ষমার ধারণা জন্মে। আর এজন্যই নৈতিক শিক্ষাকে ধর্মের গুরুত্বপূর্ণ অঙ্গ বলা হয়।

140
উত্তরঃ

গোপন না করে অকপটে সবকিছু প্রকাশ করার নামই 'সত্যবাদিতা'। সত্যবাদিতা মানব চরিত্রের একটি বিশেষ মহৎ গুণ। এ গুণ যার থাকে, তিনি সমাজে বিশেষভাবে সম্মানিত হন। সত্যবাদিতা হলো ধর্মের গুরুত্বপূর্ণ অঙ্গ।

205
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews