নিশি ৬ষ্ঠ শ্রেণিতে পড়ে। তার মা তাকে বিভিন্ন ধরনের খাবার খাওয়ানোর চেষ্টা করেন। নিশি মাংস খেতে পছন্দ করে কিন্তু শাক-সবজি ও ফল মোটেই খায় না। ফলে সে ঘন ঘন অসুস্থ হয়ে পড়ে

Updated: 1 year ago
উত্তরঃ

সুষম খাবারে ৬টি খাদ্য উপাদান থাকে।

উত্তরঃ

যশস্য ও শস্য জাতীয় খাদ্য আমাদের তাপশক্তি দেয়। যেমন: ভাত, রুটি, নুডুলস, মুড়ি, চিড়া ইত্যাদি। এ শ্রেণির খাবার দেহের চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় পরিমাণে গ্রহণ করলে আমরা তাপশক্তি পাবো।

উত্তরঃ

নিশি ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী। সে শাক-সবজি ও ফল খায় না। এগুলো খাদ্য পিরামিডের তৃতীয় ধাপের অন্তর্ভুক্ত।
বিভিন্ন ধরনের শাকসবজি, টক ও মিষ্টি ফল ইত্যাদি থেকে প্রধানত শর্করা, ভিটামিন, খনিজ লবণ ও পানি পাওয়া যায়। ভিটামিন ও খনিজ লবণ বেশি থাকায় শাক-সবজি ও ফল দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বজায় রাখে ও অপুষ্টির হাত থেকে রক্ষা করে। তাই সুস্থ থাকার জন্য নিশির প্রতিদিনের খাদ্য তালিকায় শাক-সবজি ও ফল থাকা প্রয়োজন।

উত্তরঃ

খাদ্য পিরামিড হচ্ছে এমন একটি নির্দেশিকা যার দ্বারা কোন খাদ্য কী পরিমাণে গ্রহণ করা উচিত তা জানা যায়।
খাদ্য পিরামিডের পাঁচটি ধাপ রয়েছে। প্রথম ধাপে আছে পানি; যা জীবন ধারণের জন্য অত্যাবশ্যকীয়। ২য় ধাপে আছে শস্য ও শস্যজাতীয় খাদ্য। 'এই শ্রেণির খাদ্য থেকে তাপশক্তি পাওয়া যায়। ৩য় ধাপে আছে শাক-সবজি ও ফল, যা থেকে ভিটামিন ও খনিজ লবণ পাওয়া যায়। ৪র্থ ধাপে আছে মাছ, মাংস, ডাল, বাদাম ইত্যাদি। এগুলো থেকে প্রোটিন, ভিটামিন ও খনিজ লবণ পাওয়া যায়। ৫ম ধাপে আছে তেল, ঘি, ও মিষ্টি জাতীয় খাবার। এগুলো থেকে রিভিন্ন ভিটামিন ও প্রচুর তাপশক্তি পাওয়া যায়। খাদ্য পিরামিড থেকে প্রতিদিনের খাদ্য নির্বাচন করে শরীরের চাহিদা অনুযায়ী সব পুষ্টি উপাদান নিশ্চিত করা যায়।
তাই এই পিরামিড অনুযায়ী খাদ্য গ্রহণ করলে নিশি প্রয়োজনীয় পুষ্টি পাবে।

108

Related Question

View All
উত্তরঃ

যে খাবারে দেহের চাহিদা অনুযায়ী প্রত্যেকটা পুষ্টি উপাদান (শর্করা, আমিষ, স্নেহ, ভিটামিন, খনিজ লবণ ও পানি) পর্যাপ্ত পরিমাণে থাকে তাই সুষম খাদ্য।

168
উত্তরঃ

খাদ্য পিরামিড বলতে বোঝায় একটা নির্দেশিকা। যার দ্বারা কোন ধরনের খাদ্য কী পরিমাণে খাওয়া উচিত তা চিত্রের মাধ্যমে প্রকাশ করা হয়। অর্থাৎ কোন ধরনের খাবার কতটুকু পরিমাণে গ্রহণ করলে খাদ্য। সুষম হবে তার ধারণা পাওয়া যায় এই পিরামিড থেকে।

276
উত্তরঃ

৬ষ্ঠ শ্রেণিতে পড়ুয়া সুমার দৈনিক খাদ্যাভ্যাস থেকে ধারণা পাওয়া যায় তার শারীরিক গঠন ভালো এবং সে সুস্থ। খাদ্যের কোনো একটি উপাদান বাদ পড়লে খাদ্য সুষম হয় না।
সুমা প্রতিদিন পরিমিত পরিমাণে ছয়টি পুষ্টি উপাদান যথাঃ শর্করা, আমিষ, স্নেহ, খনিজ লবণ, ভিটামিন ও পানি গ্রহণ করে। অর্থাৎ সে সুষম খাদ্য গ্রহণ করে। ফলে তার পুষ্টি চাহিদা সঠিকভাবে পূরণ হচ্ছে। তাই তার শারীরিক গঠন হবে সুস্থ-সবল, কর্মঠ ও প্রাণবন্ত। সুমার কৈশোরকালীন শারীরিক বৃদ্ধির কারণে শক্তির চাহিদা বৃদ্ধি পায়। তাই সুষম খাদ্য গ্রহণ করলে তার বর্ধন ভালো হবে। এমনকি তার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতাও বৃদ্ধি পাবে।

130
উত্তরঃ

কণার খাদ্যাভ্যাস তার সুস্থ দৈহিক বর্ধনে সহায়ক নয়। কারণ সে সুষম খাদ্য গ্রহণ করে না।
কণা একজন কিশোরী। এ বয়সী ছেলেমেয়েদের দ্রুত গতিতে শারীরিক বৃদ্ধি ঘটে। ফলে সব ধরনের পুষ্টি উপাদানের চাহিদা বেড়ে যায়। তাই এ সময় প্রয়োজনীয় খাদ্য গ্রহণ করা দরকার। শুধু একটি বা দুটি খাদ্য উপাদান গ্রহণ করলে পুষ্টি উপাদানের ঘাটতি থাকে। তাই ছয়টি উপাদানই পর্যাপ্ত পরিমাণে গ্রহণ করা দরকার। এ সময় আমিষের ঘাটতি হলে বর্ধন ব্যাহত হয়। আবার হাড়ের এবং বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গের সঠিক বৃদ্ধির জন্য ক্যালসিয়াম ও জিংক প্রয়োজন। এছাড়া রক্ত গঠনের জন্য লৌহ প্রয়োজন। কিন্তু কণার খাদ্যাভ্যাস থেকে দেখা যায় তার খাদ্য তালিকায় মাছ মাংসের পরিমাণ কম ও দুধ নেই। এসব কারণে তার খাদ্য সুষম হয় না এবং দেহের বৃদ্ধির জন্য প্রয়োজনীয় পুষ্টি উপাদানের অভাব থাকে। তাই তার দেহের বৃদ্ধি ব্যাহত হবে। সুতরাং, কণার খাদ্যাভ্যাস তার সুষ্ঠু বর্ধনের জন্য যথেষ্ট নয়।

135
উত্তরঃ

সাধারণত বয়স, পরিশ্রমের প্রকৃতি ও লিঙ্গভেদে শক্তির চাহিদায় তারতম্য ঘটে।

কৈশোরকালীন সময়ে ছেলেমেয়েরা বেশি পরিশ্রম ও খেলাধুলা করে। তাই তাদের, খাদ্য শক্তির চাহিদা বেশি হয়। শারীরিক বৃদ্ধি ও শক্তির ব্যয় বৃদ্ধির কারণে কৈশোরে শক্তির চাহিদা বৃদ্ধি পায়।

210
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews