নিশ্চিন্তপুর গ্রামের রাশেদ চাষাবাদ করেই জীবিকা চালাতো। গ্রামের কয়েক কিলোমিটার দূরে ইপিজেড গড়ে উঠায় রাশেদ চাষাবাদ ছেড়ে ইপিজেডের কারখানায় কাজ নেয়। গ্রামে বাবা-মাকে রেখে পরিবারসহ ইপিজেড এলাকায় বাসা নেয়। কয়েক বছরের মধ্যেই ইপিজেড এলাকায় ঘনবসতি গড়ে উঠে। কারখানার বর্জ্যে ছোট নদীটির পানি কালো রঙ ধারণ করে। এলাকায় ডায়রিয়ার প্রকোপ দেখা দিয়েছে। অনেকেই মাদকাসক্ত

Updated: 9 months ago
উত্তরঃ

বিশ্বায়ন এমন একটি বহুমুখী প্রক্রিয়া যেখানে বিশ্ব ক্রমবর্ধমান হারে আন্তঃসম্পর্কিত এবং আন্তঃযোগাযোগের প্রক্রিয়ার মধ্য দিয়ে অগ্রসর হচ্ছে।

উত্তরঃ

নগরায়ণ হচ্ছে গ্রাম থেকে নগর বা শহরে রূপান্তরিত করার প্রক্রিয়া। আর স্বাভাবিকভাবেই যখন কোনো ব্যক্তি এক পরিবেশ থেকে অন্য পরিবেশে স্থানান্তরিত হয় তখন তার জীবনযাপন প্রণালিতে পরিবর্তন আসতে বাধ্য। কারণ নগরায়ণ প্রক্রিয়ার মূল উদ্দেশ্যই হলো অবস্থার উন্নতি সাধন। সাধারণত জনসংখ্যা বৃদ্ধি, স্থানের অপ্রতুলতা, যানবাহনের অসুবিধা, উন্নয়ন পরিকল্পনা ইত্যাদি কারণে নগরায়ণ ঘটে। এই প্রতিটি কারণ ব্যক্তি জীবনের সাথে গভীরভাবে সম্পর্কিত। এজন্যই দেখা যায়, নগরায়ণ সমাজকাঠামোর পাশাপাশি মানুষের জীবনযাত্রা প্রণালিতেও ব্যাপক পরিবর্তন আনে।

উত্তরঃ

উদ্দীপকের রাশেদের জীবনে যে পরিবর্তন তা সামাজিক পরিবর্তনের শিল্পায়ন নামক উপাদানের ফল।

সমকালীন সামাজিক পরিবর্তনের অন্যতম কারণ শিল্পায়ন। শিল্পায়ন বলতে সমাজে আধুনিক যান্ত্রিক শিল্পের বিকাশকে বোঝায়। শিল্পায়ন মানুষের অর্থনৈতিক জীবনের পরিবর্তন ঘটায়। কারণ উৎপাদন যন্ত্রের উন্নতির ফলে উৎপাদন বৃদ্ধির পাশাপাশি মানুষের জীবনযাত্রার মানও বৃদ্ধি পায়। জীবনযাপনের পাশাপাশি শিল্পায়নের ফলে সমাজকাঠামোতেও মৌলিক পরিবর্তন আসে। বিশেষ করে এর প্রভাবে গ্রামীণ যৌথ পরিবার ভেঙে একক পরিবার গঠিত হয়, অর্থনৈতিক আত্মনির্ভরশীলতা বৃদ্ধি পায়, মেয়েরা পুরুষের পাশাপাশি ঘরের বাইরে এসে কলকারখানায় উৎপাদনকর্মে নিয়োজিত হয়ে। শিল্পায়নের আরেকটি প্রত্যক্ষ ফল স্থানান্তর। সাধারণত যেসব এলাকায় শিল্পায়ন হয় সেসব এলাকায় মানুষের সমাগম বাড়ে। যেমনটি উদ্দীপকের রাশেদের বেলায়ও ঘটেছে। সে চাষাবাদ করেই জীবিকা নির্বাহ করতো। কিন্তু তার গ্রাম থেকে কয়েক কিলোমিটার দূরে ইপিজেড গড়ে ওঠায় চাষাবাদ বাদ দিয়ে ইপিজেড কারখানায় চাকরি নেয়। পরে ইপিজেড এলাকায় বাসা নেয়। রাশেদের জীবনে এই পরিবর্তন শিল্পায়নের প্রত্যক্ষ ফল।

উপরের আলোচনার প্রেক্ষিতে বলা যায়, শিল্পায়নের ফলে মানুষের জীবনে যে পরিবর্তন আসে তারই বাস্তব রূপ আমরা রাশেদের জীবনে দেখতে পাই।

উত্তরঃ

উদ্দীপকের ইপিজেড এলাকায় ঘনবসতি, পানি দূষণ, ডায়রিয়ার প্রকোপ, মাদকাসক্ত বৃদ্ধি ইত্যাদি পরিস্থিতির উদ্ভব হওয়ার সামাজিক প্রভাব অত্যন্ত ভয়াবহ।

শিল্পায়নের ফলে শহরে বা নগরে জনসংখ্যা বৃদ্ধি পায়। বৃদ্ধি পাওয়া জনসংখ্যার বাসস্থানের সমস্যা মেটানোর জন্য নগরে বস্তি এলাকা গড়ে ওঠে। নগর সমাজে এই বস্তি এলাকা থেকেই বিভিন্ন অপরাধের (মাদক ব্যবসা, মাদকাসক্তি, ছিনতাই, রাহাজানি ইত্যাদি) সূচনা হয়। পাশাপাশি শিল্পায়নের ফলে মানুষের প্রত্যাশা ও চাহিদা বৃদ্ধি পায়। এই চাহিদা পূরণ করতে গিয়ে অপরাধ বৃদ্ধি পাচ্ছে। চুরি, রাহাজানি, ছিনতাই, ইভটিজিং, যৌন হয়রানি, ডাকাতি, খুনসহ নানাবিধ অপরাধ শিল্পাঞ্চলে অহরহ ঘটতে থাকে। শিল্পায়নের ফলে পানি দূষণও ব্যাপকভাবে বৃদ্ধি পাচ্ছে। শিল্প-কারখানার বর্জ্য সরাসরি নদীর পানিতে গিয়ে মিশছে। এই পানি গোসল ও পান করার ফলে মানুষ চর্মরোগ, ডায়রিয়াসহ বিভিন্ন মারাত্মক পানিবাহিত রোগে আক্রান্ত হচ্ছে। ফলে প্রতিনিয়ত স্বাস্থ্য ঝুঁকি বাড়ছে। শিল্পায়নের আরেকটি নেতিবাচক ফল হচ্ছে এর ফলে মাদকাসক্তি বৃদ্ধি পায়। বিশেষ করে সামাজিক নিয়ন্ত্রণের শিথিলতা, কৌতূহল, বন্ধুবান্ধবের প্রভাব, হতাশা থেকে মুক্তি লাভ ইত্যাদি কারণে শিল্প এলাকার তরুণ সমাজ মাদকাসক্ত হচ্ছে। ফলে তারা শারীরিক দিক থেকে নিজের অস্তিত্বকে যেমন বিপন্ন করছে, তেমনি তাদের পরিবারকেও বিপদে ফেলছে। এসব সমস্যার সবগুলোই সমাজজীবন তথা সমাজকাঠামোর ওপর নেতিবাচক প্রভাব ফেলে। এ সমস্যাগুলো থাকলে উদ্দীপকের ইপিজেড এলাকার মতো অন্যান্য শিল্পাঞ্চল, নগর অথবা গ্রামের মানুষ স্বাভাবিক জীবনযাপন করতে পারে না।

উপরের আলোচনা শেষে বলা যায়, উল্লিখিত পরিস্থিতিগুলো কোনো সমাজে সৃষ্টি হলে তা কখনোই ওই সমাজের জন্য সুখকর নয়, বরং অত্যন্ত ক্ষতিকর।

187
**'Provide valuable content and get rewarded! 🏆✨**
Contribute high-quality content, help learners grow, and earn for your efforts! 💡💰'
Content

Related Question

View All
উত্তরঃ

স্বামী-স্ত্রী উভয়ই যখন তাদের নিজস্ব বিশ্বাস, চিন্তা, রুচি ইত্যাদি ক্ষেত্রে অটল থাকেন তখন পরিবারে এক ধরনের অশান্তি বিরাজ করে এবং তা থেকেই জন্ম নেয় ব্যক্তিত্বের সংঘাত। অর্থাৎ যখন স্বামী-স্ত্রীর মধ্য কোনো বিষয়ে বৈপরীত্য দেখা দেয় তখন ব্যক্তিত্বের সংঘাত অনিবার্য হয়ে ওঠে। আর এই ধরনের মনোভাব স্বামী-স্ত্রীর মধ্য সম্পর্কের ক্ষেত্রে বিবাহ বিচ্ছেদের সম্ভাবনাকে বাড়িয়ে দেয়।

282
উত্তরঃ

গ্রামীণ সামাজিক স্তরবিন্যাসে উদ্দীপকের আঃ সালামের অবস্থান ধনী কৃষক শ্রেণিতে।

গ্রামীণ সমাজে সামাজিক স্তরবিন্যাসের মূল ভিত্তি হলো ভূমি মালিকানা, যার ভিত্তিতে গ্রামীণ শ্রেণি বিভাজন নিশ্চিত হয়। গ্রামীণ সমাজব্যবস্থায় যারা অনেক ভূ-সম্পত্তির মালিক এবং ভূমির ওপর নির্ভর করে যথেষ্ট সচ্ছলভাবে দিনযাপন করতে পারে তাদেরকে ধনী কৃষক বলে। সম্পত্তির মালিকানার জোরে তারা গ্রামীণ সমাজে প্রভাব প্রতিপত্তি খাটায়। এদের অনেকে নিজেদের পুরো জমি চাষাবাদ না করে শস্য ভাগাভাগির ভিত্তিতে বর্গাদারদের কাছে জমি বর্গা দিয়ে থাকে। আর্থিক ক্ষমতার কারণে গ্রামীণ ক্ষমতা কাঠামোতে এদের প্রভাবই সর্বাধিক।

উদ্দীপকে হাসাইল গ্রামের আঃ সালাম প্রায় ৫০ একর জমির মালিক। তিনি নিজে কৃষিকাজ না করে বর্গাদারদের মাধ্যমে জমি চাষ করান। গ্রামের সব বিচার-সালিশে তার মতামতই চূড়ান্ত হিসেবে গণ্য।

উপরের আলোচনা এবং আঃ সালামের গ্রামে তার যে অবস্থান তা পর্যালোচনা করলে বলা যায়, তিনি গ্রামীণ সামাজিক স্তরবিন্যাসে ধনী কৃষক শ্রেণিভুক্ত।

358
উত্তরঃ

উদ্দীপকের আঃ সালামের জীবনের পরিবর্তনে প্রাকৃতিক দুর্যোগ বিষয়টি অনুঘটক হিসেবে কাজ করেছে।

প্রাকৃতিক পরিবেশের বিভিন্ন উপাদান মানবজীবনে গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করে। পরিবেশের পরিবর্তনের ফলে সার্বিক সমাজ ব্যবস্থায় পরিবর্তন আসতে পারে। বাংলাদেশের সামাজিক পরিবর্তনের একটি অন্যতম কারণ হচ্ছে এদেশের ভূপ্রকৃতিগত অবস্থান। ভৌগোলিক অবস্থানগত কারণেই এখানে প্রতিবছর নানারকম প্রাকৃতিক দুর্যোগ সংঘটিত হয়। নদীভাঙন, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, বন্যা, অতিবৃষ্টি প্রভৃতি প্রাকৃতিক দুর্যোগ পরিবেশের ভারসাম্য নষ্ট করে এবং এর সাথে খাপখাওয়ানোর জন্য নতুন পথ, কৌশল অবলম্বনের প্রয়োজনীয়তা দেখা দেয়। যেমন- নদী ভাঙনের ফলে যে সব মানুষ ঘরবাড়ি হারিয়ে নিঃস্ব হয়ে পড়ে তারা অনেক সময় বিভিন্ন শহরে উদ্বাস্তুর মত জীবনযাপন করে থাকে। এর ফলে সামাজিক শ্রেণিবিন্যাস ও সামাজিক গতিশীলতায় পরিবর্তন আসে।

উদ্দীপকে লক্ষণীয় যে, পদ্মা নদীতে ভাঙন শুরু হলে গ্রামের ধনী কৃষক আঃ সালাম রাতারাতি নিঃস্ব হয়ে পড়েন। ফলে বাধ্য হয়ে জীবনধারণের জন্য তিনি শহরে চলে আসেন। এখানে কেউ তাকে চেনে না, কোনো মূল্যও দেয় না। আঃ সালামের জীবনের এ ধরনের পরিবর্তনে প্রাকৃতিক পরিবেশ মূখ্য ভূমিকা পালন করেছে।

217
উত্তরঃ

জন্ম ও মৃত্যুহার জনসংখ্যা হ্রাস-বৃদ্ধির অন্যতম কারণ। কোনো দেশে জন্মহার যদি মৃত্যুহারকে ছাড়িয়ে যায় তবে এর অবশ্যম্ভাবী ফল হচ্ছে জনসংখ্যা বৃদ্ধি। যেমন- বর্তমানে বাংলাদেশে সামাজিক সচেতনতা, মিডিয়ার প্রচার, শিক্ষা বিস্তার প্রভৃতির ফলে মৃত্যুহার হ্রাস পেয়েছে। ফলে দিন দিন জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে।

397
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews