নিয়মিত সংবাদপত্র পাঠের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করে বন্ধুর কাছে একটি চিঠি লেখো।

Updated: 11 months ago
উত্তরঃ

মতিঝিল, ঢাকা
৫ ফেব্রুয়ারি ২০২৫

প্রিয় সুপ্তি

আন্তরিক শুভেচ্ছা রইল। গতকাল তোর একটি চিঠি পেলাম। চিঠি পড়া শেষ করেই তোকে লিখতে বসেছি। অনেক দিন হলো তোর সঙ্গে আমার যোগাযোগ হয় না। তোর সময় কীভাবে কাটছে, তুই কী করছিস তা আমার প্রায় অজানা। আজকাল একটা বিষয় আমাকে খুব ভাবাচ্ছে। আমার মনে হয়, আমরা কেবল পাঠ্যবইয়ের গণ্ডিতে আবদ্ধ হয়ে পড়ছি। তাই এখন থেকে আমাদের প্রত্যেকেরই নিয়মিত সংবাদপত্র পাঠের অভ্যাস গড়ে তোলা প্রয়োজন। সংবাদপত্র থেকে আমরা দেশ-বিদেশের দৈনন্দিন ঘটনাবলি সম্পর্কে জানতে পারি। প্রতিনিয়তই দেশে রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক ব্যবস্থার যে পরিবর্তন ঘটছে, তা আমরা সংবাদপত্র পাঠের মাধ্যমে জানতে পারি। শুধু দেশের জীবনযাত্রার মানই নয় বরং সংবাদপত্র পাঠে বৈশ্বিক জীবনযাত্রা সম্পর্কেও আমরা অবগত হতে পারি। এছাড়া সংবাদপত্রে এমন বিভিন্ন বিষয় থাকে যেগুলো আমাদের লেখাপড়ায় কাজে লাগতে পারে। নিয়মিত সংবাদপত্র পাঠের মাধ্যমে আমরা শিক্ষণীয় সেই বিষয়গুলো রপ্ত করতে পারি। বস্তুত, সংবাদপত্র পাঠ মানুষের জীবনধারাকে আধুনিক করে তোলে। আধুনিক, রুচিশীল, সংস্কৃতিবান মানুষ হতে হলে সংবাদপত্র পাঠের বিকল্প নেই। এ কারণে তোর সংবাদপত্র পাঠের অভ্যাস না থাকলে আজ থেকেই প্রতিদিন সংবাদপত্র পাঠের অভ্যাস গড়ে তুলবি।

আজ আর নয়, তোর কথা খুব মনে পড়ে। শরীরের প্রতি যত্ন নিস। আর হ্যাঁ চিঠি লিখিস।
ইতি
ইরা

[এখানে প্রেরক ও প্রাপকের ঠিকানা সংবলিত খাম আঁকতে হবে।]

507
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র

Related Question

মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews