নি. 'খ' তার কৃষি খামারে অন্যান্য উপকরণ ও কলাকৌশল স্থির রেখে শুধু শ্রম বৃদ্ধি করে। যার ফলে মোট উৎপাদন ও প্রান্তিক 
উৎপাদন নিম্নে প্রদত্ত ছক অনুযায়ী বৃদ্ধি পায়: 

শ্রম ও মূলধন 

মোট উৎপাদন 

প্রান্তিক উৎপাদন 

১ জন ও ১০০ টাকা 

১২ একক 

১২ একক 

২ জন ও ১০০ টাকা 

২২ একক 

১০ একক 

৩ জন ও ১০০ টাকা 

৩০ একক 

৮ একক 

৪ জন ও ১০০ টাকা 

৩৬ একক 

৬ একক 

Updated: 10 months ago
উত্তরঃ

বিভিন্ন উপকরণের সংমিশ্রণে কোনো দ্রব্যের নতুন উপযোগ সৃষ্টি করা যার বিনিময় মূল্য আছে তাকে উৎপাদন বলে।

উত্তরঃ

মূলত একচেটিয়া কারবারে বিক্রেতা বা উৎপাদক দাম পরিবর্তন করে বাজারে যোগান হ্রাস বা বৃদ্ধি করতে পারে। যার ফলশ্রুতিতে এ বাজারে প্রান্তিক আয় (MR) ও গড় আয় (AR) বা দাম সমান হয় না। বরং AR>MR হয়।
একচেটিয়া কারবারে মোট আয় (TR) বৃদ্ধি করার লক্ষ্যে দাম কমালে AR ও MR হ্রাস পায়। তবে গড় আয় যে হারে হ্রাস পায় প্রান্তিক আয় তার চেয়ে বেশি হারে হ্রাস পায়। অর্থাৎ একচেটিয়া কারবারে AR ও MR রেখা উভয় নিম্নগামী হলেও MR রেখা AR রেখার নিচে অবস্থান করে। এজন্যই এ বাজারে AR ও MR সমান হয় না।

উত্তরঃ

উদ্দীপকে প্রদত্ত তথ্যের আলোকে নিচে কৃষি খামারে মোট উৎপাদন (Total Production) রেখা অঙ্কন করা হলো।

চিত্রের ভূমি অক্ষে (OX) শ্রম এবং লম্ব অক্ষে (OY) মোট উৎপাদন দেখানো হয়েছে। প্রদত্ত সূচিতে লক্ষ করা যায়, মি. 'খ' তার কৃষি খামারে অন্যান্য উপকরণ ও কলাকৌশল স্থির রেখে ১ একক শ্রম নিয়োগ করে ১২ একক উৎপাদন পেয়ে থাকেন। যা চিত্রের এ বিন্দু দ্বারা a নির্দেশিত হয়েছে। এখন, শ্রম নিয়োগ বৃদ্ধি করে ২ একক হলে মোট উৎপাদন দাঁড়ায় ২২ একক। যা চিত্রের ৮ বিন্দু দ্বারা দেখানো হয়েছে। একইভাবে ৩ এবং ৪ একক শ্রম নিয়োগ করে মোট উৎপাদন যথাক্রমে ৩০ এবং ৩৬ একক পাওয়া যায়। যা চিত্রে যথাক্রমে এবং এ বিন্দু দ্বারা দেখানো হয়েছে। এখন, প্রাপ্ত a, b, c এবং এ বিন্দুগুলো যোগ করে মোট উৎপাদন রেখা TP পাওয়া যায়।

উত্তরঃ

উদ্দীপকের তথ্যের আলোকে খামারটিতে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধিটি কার্যকর হয়েছে। এটি কৃষি ক্ষেত্রে বেশি কার্যকর।

উপরের চিত্রটি প্রদত্ত তথ্যের আলোকে অঙ্কন করা হয়েছে; যেখানে OX অক্ষে শ্রম (L) এবং OY অক্ষে প্রান্তিক উৎপাদন (MP) নির্দেশিত হয়েছে। প্রদত্ত সূচি ও উপরের চিত্রে লক্ষ করা যায়, মূলধন ১০০ টাকা স্থির রেখে শ্রম নিয়োগ ১ একক থেকে ২ একক করা হলে মোট উৎপাদন ১২ একক থেকে বেড়ে ২২ একক হয়। এক্ষেত্রে প্রান্তিক উৎপাদন ১২ একক থেকে কমে ১০ একক হয়। এখন, শ্রম নিয়োগ আরও বৃদ্ধি করা হলে তথা ২ একক থেকে ৩ একক এবং ৩ একক থেকে ৪ একক করা হলে মোট উৎপাদন বৃদ্ধি পেলেও প্রান্তিক উৎপাদন যথাক্রমে ১০ একক থেকে ৮ একক এবং ৮ একক থেকে ৬ এককে হ্রাস পায়। অর্থাৎ প্রান্তিক উৎপাদন ক্রমান্বয়ে কমতে থাকে। যা ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধিকে নির্দেশ করে।
সাধারণত ভূমির যোগান ও উৎপাদন কৌশল স্থির থাকা সাপেক্ষে কৃষি ক্ষেত্রে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি বেশি কার্যকর। তাছাড়া কৃষি প্রজনন সমন্ধীয় কাজ হওয়ায় প্রকৃতি, আবহাওয়া, তাপমাত্রা ইত্যাদি দ্বারা ভূমির উৎপাদন ক্ষমতা প্রভাবিত হয়। তথপি একই জমি বারবার ব্যবহারের ফলে প্রান্তিক উৎপাদন হ্রাস পায়। যার ফলে মোট উৎপাদন ক্রমহ্রাসমান হারে বাড়ে এবং মোট উৎপাদন সর্বোচ্চ হওয়ার পর তা হ্রাস পেতে শুরু করে। কাজেই বলা যায়, উপযুক্ত কারণগুলোর জন্য অন্যান্য খাতের (যেমন- শিল্প, সেবা) তুলনায় কৃষি খাতে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধিটি অধিক কার্যকর।

122

Related Question

View All
উত্তরঃ

কোনো দ্রব্যের উৎপাদন অতিরিক্ত এক একক বৃদ্ধি করলে মোট ব্যয়ের যে পরিবর্তন হয় এ দুয়ের অনুপাতকে প্রান্তিক ব্যয় বলে।

304
উত্তরঃ

উৎপাদন ক্ষেত্রে দীর্ঘমেয়াদ বলতে এমন মেয়াদকে বোঝায় যে মেয়াদ বা সময়ে উৎপাদনের সকল উপাদানই পরিবর্তনশীল হয়।
অর্থনীতিতে উৎপাদন ক্ষেত্রে দীর্ঘমেয়াদ বলতে কোনো নির্দিষ্ট সময়কে (যেমন- ৫ বছর বা ৭ বছর) নির্দেশ করে না। বরং তা এমন সময়কে বোঝায়, যেই সময়ের মধ্যে নির্দিষ্ট প্রযুক্তির সাপেক্ষে সকল উপকরণ পরিবর্তন করা যায়। তাই দীর্ঘমেয়াদ হলো এমন সময় যখন নির্দিষ্ট প্রযুক্তির সাপেক্ষে সকল উপকরণ পরিবর্তনযোগ্য। এসময়ে কোনো স্থির ব্যয় থাকে না।

523
উত্তরঃ

উদ্দীপকের তথ্যের আলোকে মোট পরিবর্তনশীল ব্যয় (TVC) রেখা অঙ্কন করতে হলে প্রথমে মোট পরিবর্তনশীল ব্যয়ের (TVC) ছক বের করা প্রয়োজন।

উৎপাদন (হাজারে)

মোট স্থির ব্যয় (লক্ষ টাকায় TFC)

মোট ব্যয় (লক্ষ টাকায় T'C)

মোট পরিবর্তনশীল ব্যয় (লক্ষ টাকায় TVC)

বিন্দু (X, Y)

৩০

৩০

O

১০

৩০

৩৬

a

২০

৩০

৪২

১২

b

৩০

৩০

৫৪

২৪

c

৪০

৩০

৮০

৫০

d

৫০

৩০

১৫০

১২০

e

 

448
উত্তরঃ

উদ্দীপকের তথ্যের আলোকে গড় পরিবর্তনশীল ব্যয় (AVC) রেখা অঙ্কন করতে হলে প্রথমে উদ্দীপকের সূচির ভিত্তিতে গড় পরিবর্তনশীল ব্যয়ের ছক বের করা প্রয়োজন। (AVC) রেখার আকৃতির ওপর মন্তব্য করা হলো-
কোনো ফার্মের কোনো নির্দিষ্ট পরিমাণ উৎপাদনের মোট পরিবর্তনীয় -ব্যয়কে উৎপাদনের পরিমাণ দ্বারা ভাগ করলে গড় পরিবর্তনীয় ব্যয় (AVC) পাওয়া যায়।

উৎপাদন (Q) (হাজারে)

মোট পরিবর্তনীয় ব্যয় (TVC) (লক্ষ টাকায়)

গড় পরিবর্তনীয় ব্যয় (AVC TVC Q (লক্ষ টাকায়)

১০

০.৬

২০

১২

০.৬

৩০

২৪

০.৮

৪০

৫০

০.২৫

৫০

১২০

২.৪

উপরের ছকে লক্ষ করা যায়, ১০ হাজার একক উৎপাদনের ক্ষেত্রে গড় পরিবর্তনীয় ব্যয় ০.৬ লক্ষ টাকা। যা উপরের চিত্রে & বিন্দু দ্বারা দেখানো হয়েছে। একইভাবে ২০, ৩০, ৪০ এবং ৫০ হাজার একক উৎপাদনে AVC হয় যথাক্রমে ০.৬, ০.৮, ১.২৫ এবং ২.৪ লক্ষ টাকা। যা চিত্রে যথাক্রমে b, c, d এবং e বিন্দু দ্বারা নির্দেশিত হয়েছে। এখন a, b, c, d ও e বিন্দুগুলো যোগ করে AVC রেখা পাওয়া যায়। যা ডানদিকে ঊর্ধ্বগামী। মূলত, উৎপাদন ক্ষেত্রে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি কার্যকর হওয়ায় ৮ বিন্দুর পর থেকে AVC দ্রুত বাড়তে থাকে। যার ফলশ্রুতিতে AVC রেখাও দ্রুত ঊর্ধ্বগামী হয়।

408
উত্তরঃ

কোনো ফার্মের ব্যবহৃত উপকরণ এবং বস্তুগত উৎপাদনের মধ্যকার সম্পর্ককে উৎপাদন অপেক্ষক বলে।

1.3k
উত্তরঃ

অর্থনীতিতে দীর্ঘকাল বলতে এমন সময়কে বোঝায় যে সময়ে উৎপাদনের সকল উপকরণ পরিবর্তন করা সম্ভব। ফলে স্থির ব্যয়
অল্পকালে উৎপাদন ব্যয় বলতে স্থির ব্যয় (Fixed Cost) ও পরিবর্তনীয় ব্যয় (Variable Cost) উভয়কে বোঝানো হয়। কিন্তু দীর্ঘকালে উৎপাদন ব্যয় বলতে শুধু পরিবর্তনশীল ব্যয়কে নির্দেশ করে। কারণ দীর্ঘকালে স্থির ব্যয় শূন্য ধরা হয়। আর এ সময় উৎপাদনের প্রায় সকল উপকরণ পরিবর্তন করা যায়। যেমন- স্বল্পকালে কারখানার যন্ত্রপাতি স্থির থাকে, কিন্তু দীর্ঘকালে তার পরিবর্তন সাধন করা যায়। এজন্যই দীর্ঘকালে কোনো ব্যয় স্থির থাকে না; সবই হয় পরিবর্তনশীল ব্যয়।

817
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews