'১৯৭১' হুমায়ূন আহমেদ রচিত মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস। এ উপন্যাসে নীলগঞ্জ গ্রামের বিদেশি দুজন ব্যক্তি হলো নীলগঞ্জ মসজিদের ইমাম সাহেব আর নীলগঞ্জ প্রাইমারি স্কুলের হেডমাস্টার আজিজুর রহমান মল্লিক। ইমাম সাহেব সাদাসিধা, সহজ-সরল মানুষ। তিনি মসজিদে নামাজ পড়ান, সেখানেই থাকেন। মাসের পনেরো দিন এই গ্রামেরই জয়নাল মিয়ার বাড়িতে খাবার খান। আর বাকি পনেরো দিন পালাক্রমে অন্য বাড়িতে খান। তিনি কিছুদিন পূর্বে এ গ্রামেই বিয়ে করে স্থায়ী হওয়ার ইচ্ছা পোষণ করেছেন। কিন্তু সেই ব্যাপারে কেউ উৎসাহ দেখায় না। ইমাম সাহেব লোকটা ভীতু। যার প্রমাণ পাওয়া যায় গ্রামে মিলিটারি ঢোকার দৃশ্য দেখার পর তার অবস্থা দেখে। তিনি এতটাই ভীতু যে সেদিন নামাজ না পড়েই চলে যেতে চাইছিলেন এবং শেষপর্যন্ত অতি সংক্ষেপে নামাজ আদায় করে চলে যান।
আজিজ মিয়াও ভালো মানুষ। পঁয়ত্রিশের মতো বয়স। সে নীলগঞ্জ গ্রামের সবচেয়ে শিক্ষিত মানুষ। তবে সে রোগা মানুষ, নানা অসুখ লেগেই থাকে। প্রধান অসুখ হাঁপানি। শীতকালে তা বেড়ে যায়। সে কবিতা লেখে। তার তিনটি কবিতা প্রকাশিত হয়েছে পত্রিকায়।সে একজনের জন্য কবিতা লেখে। সে হলো মালা। মালা নীলগঞ্জ গ্রামের অবস্থাপন্ন জয়নাল মিয়ার মেয়ে, যার বাড়িতে আজিজ মিয়া থাকে। সে বিএ পর্যন্ত পড়াশোনা করেছে। গ্রামের লোকজন তাকে যথেষ্ট সমীহ করে। গ্রামে মিলিটারি আসার পরে আজিজ মাস্টারকে নিয়ে যায় জিজ্ঞাসাবাদ করার জন্য। ভীতু প্রকৃতির আজিজ মাস্টারের মুক্তিবাহিনীর সঙ্গে কোনো সম্পৃক্ততা ছিল না। তারপরও মেজর এজাজ তাকে সন্দেহ করেন এবং তাকে হীনভাবে-অপমান করেন। একজন ভীতু সহজ-সরল মানুষও যে অস্তিত্বের লড়াইয়ে বিপ্লবী হয়ে ওঠে তার প্রমাণ পাওয়া যায় আজিজ মাস্টার চরিত্রের মধ্য দিয়ে।
Related Question
View All"দুজন বিদেশি লোক আছেন নীলগঞ্জে।"- এই দুজন লোকের একজন হলেন নীলগঞ্জ মসজিদের ইমাম সাহেব, অন্যজন হলেন নীলগঞ্জ প্রাইমারি স্কুলের 'হেডমাস্টার আজিজুর রহমান মল্লিক। তাদেরকে বিদেশি বলা হয়েছে কারণ তারা কেউই শুরু থেকে নীলগঞ্জ গ্রামের স্থায়ী বাসিন্দা নন। ইমাম সাহেব অন্য এলাকায় থাকতেন। তবে এত জায়গা থাকতে তিনি কেন এই দুর্গম এলাকায় এসেছেন, তা নিয়ে সন্দেহ জাগে। আর আজিজ মাস্টার হলো দ্বিতীয়জন। সে এ গ্রামে এসেছে স্কুলের শিক্ষকতা করতে। তৎকালীন সমাজের মানুষদের কাছে নিজের গ্রাম বা এলাকার বাইরের কোনো এলাকাই বিদেশ বলে পরিগণিত হতো। তাই তারা নিজ গ্রামের বাইরের লোকদের বিদেশি মানুষ হিসেবে সম্বোধন করত। আজিজ মাস্টার ও ইমাম সাহেবকেও এ কারণে বিদেশি বলা হয়েছে।
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!