নূরপুর একটি জনবহুল গ্রাম। সখিপুর থেকে একটি স্বেচ্ছাসেবী দল নূরপুরে এসে এখানকার মানুষকে ছোট পরিবারের গুরুত্ব সম্পর্কে সচেতন করে। দলটি তাদেরকে বিভিন্ন বিষয়ের ওপর প্রশিক্ষণ দেয় ও বাল্যবিবাহ বন্ধে উৎসাহিত করে। অন্যদিকে জনাব সজল রূপপুর গ্রামের চেয়ারম্যান। এ গ্রামটিও জনবহুল। তিনি জনসংখ্যা বৃদ্ধি কমাতে ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির জন্য তার গ্রামে কয়েকটি প্রাথমিক বিদ্যালয়, একটি হাসপাতাল এবং কিছু কুটির শিল্প প্রতিষ্ঠা করেন।

Updated: 10 months ago
উত্তরঃ

জনসংখ্যা সম্পর্কে বাংলাদেশের স্লোগানটি হলো- 'দুটি সন্তানের বেশি নয়, একটি হলে ভালো হয়'।

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
10 months ago
উত্তরঃ

একটি দেশের জনসংখ্যার ওপর সে দেশের উন্নয়ন অনেকখানি নির্ভরশীল। তাই দেশের উন্নয়নের জন্য জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের অশিক্ষিত ও কর্মহীন জনগোষ্ঠীর বিশেষ করে তরুণদের জন্য শিক্ষা, প্রশিক্ষণ ও উপযুক্ত কর্মসংস্থানের ব্যবস্থা করে জনসংখ্যাকে দক্ষ করে জনসম্পদে পরিণত করতে হবে। তবেই দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ঘটবে এবং দেশ উন্নত হবে।

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
10 months ago
উত্তরঃ

উদ্দীপকে নূরপুর গ্রামে স্বেচ্ছাসেবী দলটির কর্মকান্ডে আমার পাঠ্যবইয়ের জনসংখ্যা নিয়ন্ত্রণে বেসরকারি উদ্যোগসমূহের প্রতিফলিত করছে।

বাংলাদেশে বেসরকারি উন্নয়ন সংস্থাগুলো (NGO) স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক বাংলাদেশে পর্যায়ে জনসংখ্যা নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এজন্য বেসরকারি উন্নয়ন সংস্থাগুলো বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে। যেমন- কমিউনিটি পরিবার পরিকল্পনা প্রকল্পের আওতায় দরিদ্র জনগোষ্ঠীকে ছোট পরিবারের ব্যাপারে সচেতন করে তোলে। মা ও শিশু স্বাস্থ্যের ওপরও তারা কাজ করে। পরিবার পরিকল্পনায় উদ্বুদ্ধ করার পাশাপাশি বাল্যবিবাহ রোধে তারা সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে। এছাড়াও প্রশিক্ষণের মাধ্যমে জনসংখ্যা নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগ গ্রহণ করে থাকে। তদুপ উদ্দীপকে নূরপুরের স্বেচ্ছাসেবী দল নূরপুরে এসে সেখানকার মানুষকে পরিবার ছোট রাখতে পরামর্শ দিচ্ছে। পাশাপাশি দলটি তাদের বিভিন্ন 'বিষয়ে প্রশিক্ষণ দিচ্ছে এবং বাল্যবিবাহ বন্ধে উৎসাহি করছে। দলটির এসব কর্মকান্ড জনসংখ্যা নিয়ন্ত্রণে বেসরকারি উদ্যোগের অন্তর্ভুক্ত। যা বেসরকারি উদ্যোগের কার্যক্রমকেই প্রতিফলিত করছে।

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
10 months ago
উত্তরঃ

হ্যাঁ, আমি মনে করি, উদ্দীপকে জনাব সজলের পদক্ষেপসমূহ রূপপুর গ্রামের জনসংখ্যা নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা পালন করবে।

কাঙ্ক্ষিত উন্নয়নের লক্ষ্যে জনসংখ্যা নিয়ন্ত্রণ সমাজের একটি অবিচ্ছেদ্য কার্যক্রম। বিভিন্ন সমাজে জনসংখ্যা নিয়ন্ত্রণে সরকারি-বেসরকারি পর্যায়ে বিভিন্ন উদ্যোগ দেখা যায়। উদ্দীপকে রূপপুর গ্রামের চেয়ারম্যান জনাব সজলের কার্যক্রম সেরকম কিছু পদক্ষেপ।

তার পদক্ষেপসমূহ যেভাবে ভূমিকা রাখবে-

  • প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠার মাধ্যমে নিরক্ষরতা দূরীভূত হবে ও শিক্ষার হার বৃদ্ধি পাবে। ফলে তারা পরিকল্পিত পরিবারের দিকে উদ্বুদ্ধ হবে।
  • হাসপাতাল প্রতিষ্ঠার মাধ্যমে জনসংখ্যা নিয়ন্ত্রণের জন্য প্রয়োজনীয় সেবা যেমন- পরিবার ছোট রাখার জন্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কার্যক্রম গ্রহণের সুযোগ তৈরি হবে।
  • কুটির শিল্প স্থাপনের ফলে নারীদের আয় বৃদ্ধিমূলক কর্মকান্ডের সুযোগ তৈরি হয়। যা জনসংখ্যা নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

পরিশেষে বলা যায়, জনাব সজলের পদক্ষেপসমূহ জনসংখ্যা নিয়ন্ত্রণে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে বলে আমি আশা রাখি।

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
10 months ago
111

জনসংখ্যা ও উন্নয়ন এই দুটি ধারণা একে অপরের সঙ্গে সম্পর্কিত। একটি দেশের জনসংখ্যার উপর সে দেশের উন্নয়ন অনেকখানি নির্ভর করে। উন্নত দেশের সঙ্গে উন্নয়নশীল দেশের জনসংখ্যা ও সেসব দেশের জনগণের মাথাপিছু আয়ের তুলনা করলেই আমরা সেটি বুঝতে পারব। উদাহরণ স্বরূপ যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ এই দুটি দেশের কথাই ধরা যাক। যুক্তরাষ্ট্রে প্রতি বর্গকিলোমিটারে ৩৬ জন লোক বাস করে এবং তাদের মাথাপিছু আয় ৬৬,০৬০ মার্কিন ডলার (ওয়াল্ড ব্যাংক, ২০২০)। অন্যদিকে বাংলাদেশে প্রতি বর্গকিলোমিটারে ১,১০৩ জন (২০১৭) লোক বাস করে এবং মাথাপিছু আয় ২০৬৪ মার্কিন ডলার (বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা- ২০২০)। একটি দেশ ভবিষ্যতে কতটা উন্নতি করবে তা দেশটির অর্থনৈতিক পরিকল্পনা ও তার জনসংখ্যানীতির কার্যকর প্রয়োগের উপর নির্ভর করে। বাংলাদেশের মতো একটি জনবহুল এবং উন্নয়নশীল দেশের বেলায় কথাটা আরও বেশি সত্যি। এই অধ্যায়ে আমরা জনসংখ্যা বিষয়ে বাংলাদেশের বিভিন্ন কর্মসূচি এবং জনসংখ্যাকে সম্পদে রূপান্তরের কৌশল সম্পর্কে জানতে পারব। 

এ অধ্যায় পাঠ শেষে আমরা-

• বাংলাদেশের জনসংখ্যা নীতি ব্যাখ্যা করতে পারব;

• জনসংখ্যা নিয়ন্ত্রণে সরকারি ও বেসরকারি কর্মসূচি বর্ণনা করতে পারব; 

• জনসংখ্যার সাথে জনসম্পদের সম্পর্ক নির্ণয় করতে পারব;

•জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরের কৌশল সম্পর্কে বর্ণনা করতে পারব;

• বাংলাদেশের জনসংখ্যা বিষয়ক সমস্যার ক্ষেত্রে সচেতন হব।

Related Question

View All
উত্তরঃ

উন্নয়ন শব্দটি অগ্রগতি বা বৃদ্ধির একটি নির্দিষ্ট অবস্থা বোঝাতে ব্যবহৃত হয়। অর্থাৎ উন্নয়ন এমন একটি প্রক্রিয়া যা বৃদ্ধি সৃষ্টি করে, অগ্রগতি এবং ইতিবাচক পরিবর্তন আনে। সাধারণত, উন্নয়ন শব্দটি ইতিবাচক পরিবর্তনকে বর্ণনা করে।

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
10 months ago
462
উত্তরঃ

মানবিক ভূগোলের একটি প্রধান আলোচ্য বিষয় হলো জনসংখ্যা। কোনো দেশের নারী-পুরুষ মিলে যে মোট লোকসংখ্যা হয় তাকে ওই দেশের জনসংখ্যা বলে। অর্থাৎ কোনো নির্দিষ্ট ভূখন্ডের একক জনগোষ্ঠীকে ওই ভূখণ্ডের জনসংখ্যা বলে।

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
10 months ago
649
উত্তরঃ

কোনো নির্দিষ্ট সময়ে কোনো দেশের মোট জাতীয় আয়কে সে দেশের মোট জনসংখ্যা দ্বারা ভাগ করলে মাথাপিছু আয় পাওয়া যায়।

অর্থাৎ মাথাপিছু আয় = মোট জাতীয় আয়/মোট জনসংখ্যা

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
10 months ago
205
উত্তরঃ

বাংলাদেশে প্রতি বর্গকিলোমিটারে ১১৭১ জন লোক বাস করে এবং মাথাপিছু আয় ২৭৮৪ মার্কিন ডলার (বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা-২০২৪)।

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
10 months ago
564
উত্তরঃ

যুক্তরাষ্ট্রে প্রতি বর্গকিলোমিটারে ৩৬ জন লোক বাস করে এবং তাদের মাথাপিছু আয় ৮১,৬৯৫ মার্কিন ডলার (ওয়ার্ল্ড ব্যাংক, ২০২৩)।

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
10 months ago
177
উত্তরঃ

একটি দেশ ভবিষ্যতে কতটা উন্নতি করবে তা দেশটির অর্থনৈতিক পরিকল্পনা ও তার জনসংখ্যানীতির কার্যকর প্রয়োগের ওপর নির্ভর করে। বাংলাদেশের মতো একটি জনবহুল এবং উন্নয়নশীল দেশের বেলায় কথাটা আরও বেশি সত্যি।

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
10 months ago
368
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews