'নেলসন ম্যান্ডেলা তুমি' সংগ্রামী চেতনা উজ্জীবিত করার গানের একটি কলি। গানটির লক্ষ্য কিংবদন্তির নায়ক নেলসন ম্যান্ডেলা, যিনি দক্ষিণ আফ্রিকার কালো মানুষের মুক্তির প্রতীক। তিনি সাম্রাজ্যবাদ, বর্ণবাদ, বৈষম্য আর নিপীড়ন বিরোধী আন্দোলনের এক লড়াকু সৈনিক। দক্ষিণ আফ্রিকার শ্বেতাঙ্গ শাসক সম্প্রদায় গণ মানুষের আন্দোলনকে নস্যাৎ করতে তাকে জেলে পাঠায় কিন্তু জনতার সংগ্রাম থেমে থাকেনি। কালোদের ‘স্বপ্ন চুরমার' ও অধিকার লুণ্ঠিত, হওয়ার রক্তাক্ত প্রতিবাদে তাদের চোখের সামনে ভেসে ওঠে কেবল ম্যান্ডেলার ছবি। সমগ্র বিশ্বের শান্তিকামী মানুষের চাপে এক সময়ে তিনি কারগার হতে মুক্তিলাভ করেন। আফ্রিকার মানুষের ভালবাসা আর মমত্ববোধে তিনি চির অমর হয়ে আছেন ।

নূরলদীনের বাড়ি কোথায়?

Updated: 9 months ago
No explanation available yet.
399

নিলক্ষা আকাশ নীল, হাজার হাজার তারা ঐ নীলে অগণিত আর 

নিচে গ্রাম, গঞ্জ, হাট, জনপদ, লোকালয় আছে উনসত্তর হাজার ।

ধবল দুধের মতো জ্যোৎস্না তার ঢালিতেছে চাঁদ-পূর্ণিমার ।

নষ্ট ক্ষেত, নষ্ট মাঠ, নদী নষ্ট, বীজ নষ্ট, বড় নষ্ট যখন সংসার 

তখন হঠাৎ কেন দেখা দেয় নিলক্ষার নীলে তীব্র শিস

দিয়ে এত বড় চাঁদ?

অতি অকস্মাৎ

স্তব্ধতার দেহ ছিঁড়ে কোন ধ্বনি? কোন শব্দ? কিসের প্রপাত ?

গোল হয়ে আসুন সকলে,

ঘন হয়ে আসুন সকলে,

আমার মিনতি আজ স্থির হয়ে বসুন সকলে ।

অতীত হঠাৎ হাতে হানা দেয় মানুষের বন্ধ দরোজায় ।

এই তীব্র স্বচ্ছ পূর্ণিমায়

নূরলদীনের কথা মনে পড়ে যায় ।

কালঘুম যখন বাংলায়

তার দীর্ঘ দেহ নিয়ে আবার নূরলদীন দেখা দেয় মরা আঙিনায় ।

নূরলদীনের বাড়ি রংপুরে যে ছিল,

রংপুরে নূরলদীন ডাক দিয়েছিল

১১৮৯ সনে ।

আবার বাংলার বুঝি পড়ে যায় মনে, 

নূরলদীনের কথা মনে পড়ে যায়

যখন শকুন নেমে আসে এই সোনার বাংলায়; 

নূরলদীনের কথা মনে পড়ে যায়

যখন আমার দেশ ছেয়ে যায় দালালেরই আলখাল্লায়;

নূরলদীনের কথা মনে পড়ে যায় যখন আমার স্বপ্ন লুট হয়ে যায়;

নূরলদীনের কথা মনে পড়ে যায়

যখন আমার কণ্ঠ বাজেয়াপ্ত করে নিয়ে যায়;

নূরলদীনের কথা মনে পড়ে যায় 

যখন আমারই দেশে এ আমার দেহ থেকে রক্ত ঝরে যায় ইতিহাসে, প্রতিটি পৃষ্ঠায় ।

আসুন, আসুন তবে, আজ এই প্রশস্ত প্রান্তরে;

যখন স্মৃতির দুধ জ্যোৎস্নার সাথে ঝরে পড়ে,

তখন কে থাকে ঘুমে? কে থাকে ভেতরে?

কে একা নিঃসঙ্গ বসে অশ্রুপাত করে?

সমস্ত নদীর অশ্রু অবশেষে ব্রহ্মপুত্রে মেশে ।

নূরলদীনেরও কথা যেন সারা দেশে

পাহাড়ি ঢলের মতো নেমে এসে সমস্ত ভাসায়,

অভাগা মানুষ যেন জেগে ওঠে আবার এ আশায়

যে, আবার নূরলদীন একদিন আসিবে বাংলায়,

আবার নূরলদীন একদিন কাল পূর্ণিমায়

দিবে ডাক, “জাগো, বাহে, কোনঠে সবায় ?”

Related Question

View All

নূরলদীনের বাড়ি কোথায় ছিল?"

Updated: 9 months ago
No explanation available yet.
451

"যখন আমার স্বপ্ন লুট হয়ে যায়" বলতে কবি কী বুঝিয়েছেন?

Updated: 9 months ago
No explanation available yet.
593

উদ্দীপকের কবিতাটির সাথে 'নূরলদীনের কথা মনে পড়ে যায়' কবিতায় কোন বিষয়ে সাদৃশ্য রয়েছে? আলোচনা করো।

Updated: 9 months ago
No explanation available yet.
308

উদ্দীপকের কবি যে কারণে মহামানবের আবির্ভাব কামনা করেন সৈয়দ শামসুল হকও একই কারণে নূরলদীনের পুনরাবির্ভাব কামনা করেন - আলোচনা করো।

Updated: 9 months ago
No explanation available yet.
395

কত বঙ্গাব্দে নূরলদীন বিপ্লবের ডাক দিয়েছিলেন?

Updated: 9 months ago
No explanation available yet.
360

পাহাড়ী ঢলের মতো নেমে এসে সমস্ত ভাষায় বলতে কী বোঝানো হয়েছে?

Updated: 9 months ago
No explanation available yet.
300
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews