ISO (আই.এস ও) হলো পণ্যের আন্তর্জাতিক মান নির্ধারণকারী প্রতিষ্ঠান যার পূর্ণরূপ হলো International Standard Organization.
সরকারি বেসরকারি যৌথ অর্থায়নে বা সামর্থ্যের সহযোগে প্রতিষ্ঠিত ব্যবসায় কার্যক্রমকে সরকারি-বেসরকারি অংশীদারিত্বভিত্তিক ব্যবসায় (PPP) বা ট্রিপল পী ব্যবসায় বলে।
সরকার প্রাইভেট সেক্টরকে উৎসাহিত করতে ট্রিপল পী ব্যবসায় গঠন করে। মূলত সরকারি বেসরকারি অংশীদারিত্বে প্রতিষ্ঠিত ব্যবসায়কে Public Private Partnership (PPP) বা P3 বা P3 বলা হয়।
উদ্দীপকের জনাব রুবায়েত আলম নৌ বিমা পলিসি গ্রহণ করেছেন। যে বিমায় নদী ও সামুদ্রিক যাত্রা থেকে সৃষ্ট ঝুঁকির জন্য ক্ষতিপূরণ দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়। তাকে নৌবিমা বলা হয়। সারা পৃথিবীর ব্যবসায়-বাণিজ্যের অধিকাংশ পণ্যই নৌপথে পরিবাহিত হয়। তাই নৌপথে বিরাজমান ঝড়-ঝঞ্ঝা, ঢেউ, সুনামি, দস্যুতা, যুদ্ধ- বিগ্রহসহ সকল প্রকার ঝুঁকি এড়াতে নৌ বিমা করা হয়।
উদ্দীপকের জনাব রুবায়েত আলম যুক্তরাষ্ট্র ও ইউরোপের বিভিন্ন দেশ থেকে ৫০ লক্ষ সেট বইয়ের ফরমায়েশ পান। বইগুলো জাহাজিকরণের পূর্বে প্রাকৃতিক দুর্যোগ থেকে এগুলো সুরক্ষার জন্য তিনি একটি বিমা পলিসি গ্রহণ করেন। যেহেতু নৌপথে সম্ভাব্য প্রাকৃতিক দুর্যোগজনিত ক্ষতির হাত থেকে রক্ষা পাওয়ার জন্য জনাব রুবায়েত আলম বিমা করেন। তাই বলা যায়, তিনি নৌ বিমা পলিসি গ্রহণ করেছেন।
জনাব রুবায়েত আলমকে তার বই নকল মুদ্রণের ব্যাপারে উদ্বেগমুক্ত করতে কপিরাইট নিবন্ধনের পরামর্শ দিব।
লেখক বা শিল্পী কর্তৃক তার সৃষ্টকর্মের ওপর একটা নির্দিষ্ট সময়ের জন্য স্থায়ী আইনগত অধিকারকে কপিরাইট বলে। সাহিত্য বা সৃষ্টিকর্মের ওপর উদ্ভাবকের পূর্ণ নিয়ন্ত্রণ বজায় রাখার লক্ষ্যে কপিরাইট আইনের প্রচলন করা হয়েছে। এ আইন মোতাবেক কপিরাইট নিবন্ধনের মাধ্যমে এর উদ্ভাবক তার বুদ্ধিবৃত্তিক সম্পত্তির ওপর আইনগত অধিকার অর্জন করে।
উদ্দীপকে দেখা যায়, নোবেল বিজয়ী জনাব রুবায়েত আলমের 'যুদ্ধ' উপন্যাসটি বিশ্বের শান্তিপ্রিয় মানুষের কাছে খুবই জনপ্রিয়। তিনি তাঁর বই নকল মুদ্রণের ব্যাপারে উদ্বিগ্ন। আর তাঁকে উদ্বেগমুক্ত করার একমাত্র উপায় হলো কপিরাইট চুক্তি সম্পাদনপূর্বক তা নিবন্ধন করা। কেননা কপিরাইট নিবন্ধন করা হয় সৃষ্টিকারীর স্বত্ব রক্ষা করার জন্য। কপিরাইট নিবন্ধনের মাধ্যমে স্বত্বাধিকারীর অনুমতি ব্যতীত কেউ সেটি ব্যবহার করলে আইনগত প্রতিকার পাওয়া যায়।
সুতরাং আমি জনাব রুবায়েত আলমকে তার বই নকল মুদ্রণের ব্যাপারে উদ্বেগমুক্ত করতে কপিরাইট নিবন্ধনের পরামর্শ দিব।'
Related Question
View All১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!