নোমান একটি শক্ত রাবার ব্যান্ড নিল এবং দুই হাতের দুই আঙ্গুল দিয়ে একে যথাসম্ভব প্রসারিত করে রাখল। কিছুক্ষণ পর দেখল তার আঙ্গুলগুলোতে ব্যাথা করছে। আঙ্গুলের যে স্থানগুলোতে রাবার ব্যান্ড স্পর্শ করেছে, সেখানে চামড়া কিছুটা বিকৃত হয়ে গেছে বা কুঁচকে গেছে।

Updated: 9 months ago
উত্তরঃ

বস্তুর ভর যত বেশি হবে সংশ্লিষ্ট বস্তুর ওপর ঘর্ষণ বল তত বেশি হবে।

উত্তরঃ

তেল বা গ্রিজ তলগুলোকে মসৃণ করে এবং ঘর্ষণকে কমিয়ে দেয়। এ কারণে যন্ত্রপাতির গতিশীল অংশগুলো তেল বা গ্রিজ দ্বারা আবৃত করে যা ঘর্ষণকে কমায় এবং যন্ত্রপাতিকে ক্ষয়-ক্ষতির হাত থেকে রক্ষা করে। ঘর্ষণ কমানোর আর একটি উপায় হচ্ছে কোনো তলের ওপর দিয়ে একটি বস্তুকে পিছলিয়ে নেওয়ার পরিবর্তে গড়িয়ে নেওয়া।

উত্তরঃ

উদ্দীপক অনুযায়ী, নোমান যে অভিজ্ঞতার সম্মুখীন হয়েছে তা নিউটনের তৃতীয় গতিসূত্রের সাহায্যে ব্যাখ্যা করা যায়। তৃতীয় গতিসূত্রটি হলো, 'প্রত্যেক ক্রিয়ারই একটা সমান ও বিপরীত
প্রতিক্রিয়া আছে।' নোমান রাবার ব্যান্ডটি নিয়ে দুই হাতের দুই আঙ্গুল দিয়ে প্রসারণ করার সময় ক্রিয়াবল প্রয়োগ করলো। প্রত্যেক বস্তুই তার আকার-আকৃতি পরিবর্তনের সময় কিছুটা বাধার সৃষ্টি করে, তাই এক্ষেত্রে রাবার ব্যান্ডটিও প্রযুক্ত ক্রিয়াবলের বিপরীতে সমমানের প্রতিক্রিয়া বল প্রয়োগ করবে। রাবার ব্যান্ড হতে প্রাপ্ত এ প্রতিক্রিয়া বলের কারণে নোমানের আঙ্গুলগুলোতে ব্যাথার সৃষ্টি হয়।

উত্তরঃ

রাবার ব্যান্ডের আকৃতি পরিবর্তনের জন্য নোমান তার দুই হাতের দুই আঙ্গুল দিয়ে ক্রিয়াবল প্রয়োগ করে। এর বিপরীতে রাবার ব্যান্ড ক্রিয়াবলের সমমানের যে প্রতিক্রিয়া বল প্রয়োগ করে তা নোমানের

আঙ্গুলের ওপর প্রযুক্ত হওয়ায় সে ব্যথা অনুভব করে। সুতরাং উদ্দীপকের ঘটনাটি নিউটনের তৃতীয় সূত্র সম্পর্কিত, যার বিবৃতি হলো, প্রত্যেক ক্রিয়ারই একটা সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে'।
নিল
বা
নিউটনের তৃতীয় সূত্র সম্পর্কিত আরো বেশ কিছু অভিজ্ঞতা আমরা দৈনন্দিন জীবনে লাভ করি। এর মধ্যে কয়েকটি নিম্নে বর্ণনা করা হলো-

ক্রিকেটের ব্যাট এবং বলের মধ্যকার ক্রিয়া-প্রতিক্রিয়া: ক্রিকেটার যখন
ব্যাট দিয়ে বলকে আঘাত করেন, তখন ব্যাটটি ক্রিকেট বলের ওপর একটি বল প্রয়োগ করে। এটি ক্রিয়া। ক্রিকেট বলটিও ব্যাটের উপর একটি সমমানের বিপরীতমুখী বল প্রয়োগ করে, যা প্রতিক্রিয়া নামে অভিহিত।

টেবিলের ওপর বইয়ের অবস্থান: কোনো বইকে টেবিলের ওপর রাখা
হলে, বইয়ের ওপর পৃথিবীর আকর্ষণ বল তথা বইটির ওজন খাড়া নিচের দিকে ক্রিয়া করে। বইটির ওপর যদি কেবলমাত্র তার ওজন কাজ করতো অন্য কোনো বল ক্রিয়া না করতো, তাহলে বইটি সাম্যাবস্থায় থাকতো না বরং টেবিলের মধ্য দিয়ে নিচে চলে যেতো। কিন্তু তা হয় না। কারণ বইটি টেবিলের ওপর তার ওজনের সমান বল প্রয়োগ করছে এবং টেবিলটিও একটি প্রতিক্রিয়া বলে বইকে উপরের দিকে ঠেলছে।
ভূমির ওপর দাঁড়ানো এবং হাঁটা: ভূমির ওপর দাঁড়ানো এবং হাঁটার
ক্ষেত্রে আমরা নিচের দিকে ক্রিয়াবল প্রয়োগ করি। এক্ষেত্রে ভূমি তার বিপরীত দিকে (অর্থাৎ উপরের দিকে) ক্রিয়াবলের সমান প্রতিক্রিয়া বল প্রয়োগ করে।

নৌকা চালানো: একজন মাঝি যখন নৌকা চালানোর সময় বাঁশের লগি দিয়ে ভূমিতে ধাক্কা দেন তখন ভূমিও লগির ওপর সমান ও বিপরীত প্রতিক্রিয়া বল প্রয়োগ করে। এ প্রতিক্রিয়া বলের অনুভূমিক উপাংশই নৌকাকে এগিয়ে নিয়ে যায়।

213

আমাদের দৈনন্দিন জীবনের কার্যক্রমের অংশ হিসেবে প্রতিদিনই আমাদের কোনো কিছুকে টানতে হয়, ঠেলতে হয় কিংবা ধাক্কা দিতে হয়। কোনো বস্তুর গতির অবস্থার পরিবর্তন ঘটাতে চাইলেই আমরা সেটাকে টানি, ঠেলি বা ধাক্কা দিই অর্থাৎ বল প্রয়োগ করি। বল প্রয়োগ করে স্থির কর্তৃকে গতিশীল করা যায়, আবার গতিশীল কস্তুর গতি পরিবর্তন করা যায়, এমনকি গতি থামিয়েও দেওয়া যায়। এ অধ্যারে আমরা জড়তা, বল, স্থিতি এবং গতি আলোচনা করব। পতির উপর বলের প্রভাব বোঝার জন্য আমরা নিউটনের প্রথম সূত্র থেকে বলের প্রকৃতি জানব। নিউটনের দ্বিতীয় সূত্র থেকে বলের পরিমাপ করব এবং নিউটনের তৃতীয় সূত্র থেকে বলের ক্রিয়া-প্রতিক্রিয়া আলোচনা করব।


এই অধ্যায় পাঠ শেষে আমরা:

  • বস্তুর জড়তা এবং বলের গুণগত ধারণা নিউটনের পতির প্রথম সূত্রের সাহায্যে ব্যাখ্যা করতে পারব।
  • জড়তার ব্যবহারিক অভিজ্ঞতা ব্যাখ্যা করতে পারব।
  • বিভিন্ন প্রকার বলের প্রকৃতি ব্যাখ্যা করতে পারব ।
  • ব্যবহারিক জীবনে ঘর্ষণের সুবিধা বর্ণনা করতে পারব।
  • স্থিতি ও গতির ওপর বলের প্রভাব ব্যাখ্যা করতে পারব।
  • নিউটনের দ্বিতীয় সূত্র ব্যবহার করে বলের পরিমাপ করতে পারব।
  •  সহজ পরীক্ষণের সাহায্যে বল পরিমাপ করতে পারব।
  • নিউটনের তৃতীর সূত্রের সাহায্যে সংঘঠিত কয়েকটি জনপ্রিয় ঘটনা ব্যাখ্যা করতে পারব।
  • আমাদের জীবনে বলের প্রয়োজনীয়তা উপলব্ধি করতে পারব।

Related Question

View All
উত্তরঃ

যে বল কেবল দুটি বস্তুর ভৌত সংস্পর্শে এসে পরস্পরের উপর ক্রিয়া করে তাকে স্পর্শ বল বলে।

4.5k
উত্তরঃ

আমরা জানি যে, কোনো বস্তুই নিজে থেকে এর অবস্থান পরিবর্তন করতে চায় না। বস্তু স্থির থাকলে চিরকাল স্থির থাকতে চায়, গতিশীল থাকলে চিরকাল গতিশীল থাকতে চায়। বস্তুর অবস্থান পরিবর্তনের জন্য বাইরে থেকে কিছু একটা প্রয়োগ করতে হয়, যা বস্তুর অবস্থান পরিবর্তন করে তাকেই বল বলা হয়।
অর্থাৎ বল হলো সেই ভৌত রাশি যা স্থির বস্তুর উপর ক্রিয়া করে তাকে গতিশীল করে বা করতে চায় বা যা গতিশীল বস্তুর উপর ক্রিয়া করে তার গতির পরিবর্তন করে বা করতে চায়।

3.5k
উত্তরঃ

ধরি, বাসটির উপর ক্রিয়াশীল বলের মান F

এখানে, বাসের ভর, m- ১৪০০ কেজি

ত্বরণ, এ ৪ মি/সে

বল F=?

আমার জানি, F = ma

= ১৪০০ কেজি × ৪ মি/সে' ৫৬০০ নিউটন

সুতরাং বাসটির ওপর ক্রিয়াশীল বলের মান ৫৬০০ নিউটন।

1.9k
উত্তরঃ

বস্তু তার গতির যে অবস্থায় আছে চিরকাল সেই অবস্থায় থাকতে চাওয়ার যে প্রবণতা বা সেই অবস্থা বজায় রাখতে চাওয়ার যে ধর্ম, তাকে জড়তা বলে।
স্থিতিশীল বস্তুর চিরকাল স্থির থাকতে চাওয়ার যে প্রবণতা বা স্থিতি বজায় রাখতে চাওয়ার যে ধর্ম, তাকে স্থিতি জড়তা এবং গতিশীল বস্তুর চিরকাল সমবেগে গতিশীল থাকতে চাওয়ার যে প্রবণতা বা ধর্ম তাকে গতি জড়তা বলা হয়।
গতিশীল বাস যখন থেমে যায় তখন যাত্রীর শরীরের নিচের অংশ বাসের সাথে থেমে যায়। কিন্তু উপরের অংশ তখনও গতিশীল থাকার কারণে যাত্রী সামনের দিকে ঝুঁকে পড়ে। অর্থাৎ এক্ষেত্রে গতি জড়তার কারণে হঠাৎ গাড়িটি থামালে চলন্ত গাড়ির যাত্রীগণ সামনের দিকে ঝুঁকে পড়েন। পক্ষান্তরে বাসটি পুনরায় চলতে শুরু করলে যাত্রীদের শরীরের নিচের অংশ গাড়ির সাথে চলতে শুরু করে, কিন্তু উপরের অংশ বাস সংলগ্ন না হওয়ায় তা পেছনের দিকে হেলে পড়ে। অর্থাৎ এক্ষেত্রে স্থিতি।

জড়তার কারণে স্থির বাস হঠাৎ চলতে শুরু করলে যাত্রীরা পিছনের দিকে হেলে পড়েন।
সুতরাং যাত্রীরা প্রথমে সামনের দিকে ঝুঁকে পড়লেও পরবর্তীতে পিছনে হেলে পড়ার কারণ হলো- যাত্রীদের উপর প্রথম ক্ষেত্রে গতি জড়তা কাজ করলেও পরের ক্ষেত্রে স্থিতি জড়তা কাজ করে।

1.1k
উত্তরঃ

নিউটনের গতি বিষয়ক দ্বিতীয় সূত্রটি হলো 'বস্তুর ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক এবং বল যেদিকে ক্রিয়া করে ভরবেগের পরিবর্তন সেদিকেই হয়।'

897
উত্তরঃ

বস্তু যে অবস্থায় আছে চিরকাল সেই অবস্থায় থাকতে চাওয়ার যে প্রবণতা বা সেই অবস্থা বজায় রাখতে চাওয়ার যে ধর্ম, তাই জড়তা। স্থিতিশীল বস্তুর চিরকাল স্থির থাকতে চাওয়ার যে প্রবণতা বা স্থিতি বজায় রাখতে চাওয়ার যে ধর্ম তাকে স্থিতি জড়তা এবং গতিশীল বস্তুর চিরকাল সমবেগে গতিশীল থাকতে চাঁওয়ার যে প্রবণতা বা ধর্ম তাকে গতি জড়তা বলা হয়।

3k
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews