নোমান একাদশ শ্রেণির ছাত্র। সে পত্রিকার মাধ্যমে জানতে পারে ব্যক্তির ন্যায় সরকারও বিভিন্ন খাতে ব্যয় করে। দেশের সুষম উন্নয়ন, প্রশাসনিক ব্যয় নির্বাহ, সামাজিক কল্যাণ, বাণিজ্যচক্র নিয়ন্ত্রণের জন্য সরকারকে ব্যয় করতে হয়। এজন্য অবশ্য সরকারকে কর ও করবহির্ভূত খাত থেকে আয়ও করতে হয়। তার কাছে বিষয়টি খুব মজাদার মনে হয়।

Updated: 7 months ago
উত্তরঃ

কর বলতে সরকারের কাছ থেকে কোনো ধরনের প্রত্যক্ষ সুবিধা আশা না করে ব্যক্তি বা প্রতিষ্ঠান যখন কিছু শর্তাধীনে তার উপর আরোপিত অর্থ বাধ্যতামূলকভাবে সরকারকে প্রদান করে তাকে বোঝায়।

Md Durjoy islam
Md Durjoy islam
7 months ago
উত্তরঃ

সরকার তার ব্যয় নির্বাহের জন্য বিভিন্ন উৎস থেকে অর্থসংস্থান করে থাকে। তেমনি একটি উৎস হলো বাণিজ্যিক ব্যাংক যা সরকারি ঋণের অন্যতম উৎস। সরকারি ঋণপত্রের বিপরীতে বাণিজ্যিক ব্যাংক সরকারকে ঋণ প্রদান করে। অনেক সময় সরকার বাণিজ্যিক ব্যাংকসমূহকে ঋণপত্র বা বন্ড ক্রয় করতে বাধ্য করে। বাণিজ্যিক ব্যাংক বহুগুণ ঋণ সৃষ্টি প্রক্রিয়ায় যে অতিরিক্ত ক্যাশ রিজার্ভ সৃষ্টি করবে, তার মাধ্যমে সরকারি বন্ড ক্রয় করতে পারবে।

Md Durjoy islam
Md Durjoy islam
7 months ago
উত্তরঃ

উদ্দীপকে সরকারের ব্যয়ের খাতসমূহ হলো দেশের সুষম উন্নয়ন, প্রশাসনিক ব্যয় নির্বাহ, সামাজিক কল্যাণ, বাণিজ্যচক্র নিয়ন্ত্রণের জন্য ব্যয় ইত্যাদি। নিচে উক্ত খাতসমূহ ব্যাখ্যা করা হলো:

সুষম উন্নয়ন: সরকার দেশের জনগণের কল্যাণ ও সুষম উন্নয়নের জন্য প্রচুর অর্থ ব্যয় করে। দেশের আর্থসামাজিক উন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি ইত্যাদির জন্য সরকারের প্রচুর অর্থ ব্যয় করতে হয়। এর ফলে দেশের সুষম উন্নয়ন হয়।

প্রশাসনিক ব্যয় নির্বাহ: রাষ্ট্রের প্রশাসনিক কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য আইন, বিচার, স্বাস্থ্য, শিক্ষা, স্থানীয় সরকার পরিচালনা, প্রকৌশল বিভাগ ইত্যাদি খাতে কর্মকর্তা ও কর্মচারীদের বেতনভাতা বাবদ সরকারকে প্রচুর অর্থ ব্যয় করতে হয়।

সামাজিক কল্যাণ সরকারের দেশের সামাজিক কল্যাণের জন্য বিভিন্ন সামাজিক কার্যক্রম করে। যেমন: কাবিখা, জিআর, টিআর, ন্যাশনাল সার্ভিস, মুক্তিযোদ্ধা ভাতা, বয়স্ক ভাতা, দুস্থ নারীকল্যাণ প্রকল্প ইত্যাদি কার্যক্রমের মাধ্যমে দেশের সামাজিক কল্যাণ করে থাকে।

বাণিজ্যচক্র নিয়ন্ত্রণ: সরকার দেশের বাণিজ্যচক্র নিয়ন্ত্রণের জন্য নিজেরা উৎপাদকের কাছ থেকে পণ্য ক্রয় করে। এর ফলে সরকারকে প্রচুর পণ্য ক্রয় করতে হয়। এ জন্য সরকার পণ্য-ক্রয়, গুদামজাত, বাজারজাত, রক্ষণাবেক্ষণের জন্য সরকারকে প্রচুর অর্থ ব্যয় করতে হয়।

উল্লিখিত খাতসমূহে সরকারকে অনেক ব্যয় করতে হয়।

Md Durjoy islam
Md Durjoy islam
7 months ago
উত্তরঃ

সরকারের আয়ের উৎস হিসেবে কর ও করবহির্ভূত খাতের উপর বেশি গুরুত্ব দেওয়া উচিত বলে আমি মনে করি। নিচে তা যুক্তিসহ বিশ্লেষণ করা হলো-

সরকারের আয়ের প্রধান উৎস হলো কর রাজস্ব। সরকার করের মাধ্যমে যে আয় বা রাজস্ব সংগ্রহ করে তাকে কর রাজস্ব বলে। প্রধানত প্রত্যক্ষ ও পরোক্ষ- এ দুই ধরনের করের সমন্বয়ে কর রাজস্ব গঠিত। এ খাত থেকে সরকারের সিংহভাগ রাজস্ব সংগৃহীত হয়। আমাদের দেশে মোট রাজস্ব দেশজ উৎপাদন (জিডিপি) অনুপাত ২০১৫-১৬ অর্থবছরে ১০.২৬ শতাংশ হয়, যা ২০১৬-১৭ অর্থবছরে ১১.১৭ শতাংশে পৌঁছে। সরকারের কর' রাজস্বের খাতগুলো হলো- আয়কর, মূল্য সংযোজন কর, মুনাফা কর, সম্পদ কর, ভূমি রাজস্ব, আবগারি শুল্ক, সম্পূরক শুল্ক, আমদানি শুল্ক, প্রমোদ কর ইত্যাদি উল্লেখযোগ্য। ২০১৫-১৬ অর্থবছরে শুধুমাত্র কর রাজস্ব থেকে ১,৫৫,৪০০ কোটি টাকা আয় হয়। ২০১৬-১৭ অর্থবছরে এই আয় গিয়ে দাঁড়ায় ১,৯২,২৬১ কোটি টাকা।

অন্যদিকে কর ব্যতীত সরকার অন্যান্য উৎস থেকে যে আই সরহে করে ভয়ে করবহির্ভূত রাজস্ব বলে। সরকার এসব উৎস থেকে বিশেষ সেবা প্রদানের সল্যানে রাজয় পেয়ে থাকে। যেমন- সুদ, লভ্যাংশ ও সুগদা, প্রশাসনিক রাজর, বাণিজ্যিক রাজত্ব, ভাড়া ও উজারা, টোল ও দেতি, রেলওয়ে, তার ও টেলিফোন, ডাকনেরা, বল, ইতাসি হলো করবহির্ভূত রাজনের জলতর্তৃত্ব। এ উপল দেহকে ২০১৫-১৬ অর্থবছরে ১৯৬০০ কোটি টাকা অত করে। ২০১৬-১৭ অর্থবছরে এই জয় ২০০৩৯ লোটিতে সাঁড়ায়।

অতএব এ থেকেই বোঝা যায়, সরকারের জয়ের উৎস ছিলোরে কর রাজকের প্রতি পুত্তর দেওয়া উচিত।

Md Durjoy islam
Md Durjoy islam
7 months ago
32

Related Question

View All
উত্তরঃ

জাতীয় ব্যয় নির্বাহের জন্য সরকার বিভিন্ন উৎস থেকে যে আয় সংগ্রহ করে, তাকে সরকারি আয় বলা হয়।

Md Durjoy islam
Md Durjoy islam
7 months ago
251
উত্তরঃ

সরকার দেশ পরিচালনার জন্য এবং জাতীয় ব্যয় নির্বাহের জন্য বিভিন্ন উৎস থেকে আয় সংগ্রহ করে। যেমন- আয়কর, মুনাফা কর, শুল্ক, মূল্য সংযোজন কর, আবগারি শুল্ক, প্রশাসনিক রাজস্ব, জরিমানা ও বাজেয়াপ্ত, লাইসেন্স ফি, ঋণ, দান/অনুদান ইত্যাদি থেকে সরকার আয় করে থাকে। সরকারের এসব খাত থেকে আয় করাকে বলা হয় সরকারি আয়। সরকারের এই আয়ের মুখ্য উদ্দেশ্য হলো সরকারি ব্যয়। তাই উল্লেখিত উৎস থেকে সরকার আয় করে থাকে।

Md Durjoy islam
Md Durjoy islam
7 months ago
185
উত্তরঃ

রাষ্ট্র পরিচালনায় প্রশাসনিক ও প্রতিরক্ষা ব্যয়সহ অন্যান্য আনুষঙ্গিক ব্যয় মেটানোর জন্য সরকার বিভিন্ন উপায়ে দেশের ভেতরে ও বাইরে থেকে যে অর্থ আদায় করে, তাকে সরকারি আয় বা রাজস্ব বলে।

সরকারি আয় সরকারি কোষাগারে জমা থাকে এবং দেশের কেন্দ্রীয় ব্যাংক সরকারের পক্ষে এর হিসাব রাখে। সরকারের আয়ের গুরুত্বপূর্ণ উৎস হলো কর। সরকার বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছ থেকে বাধ্যতামূলকভাবে কর হিসেবে যে অর্থ আদায় করে, তাকেই কর আয় বলে। এই কর আয় আবার দুই ধরনের; যথা- প্রত্যক্ষ কর ও পরোক্ষ কর। যে ব্যক্তির উপর কর ধার্য করা হয় তার বোঝা যদি তাকে বহন করতে হয়, তবে সেই করকে প্রত্যক্ষ কর বলে। যেমন-আয়কর, সম্পদ কর, ভূমি কর, মৃত্যু কর ইত্যাদি। আবার কোনো ব্যক্তির উপর যে কর ধার্য করা হয়, তার ভার বা বোঝা সে যদি অন্য কারও উপর চাপাতে পারে, তবে তাকে পরোক্ষ কর বলা হয়। যেমন- বিক্রয় কর, পণ্যকর, প্রমোদ কর ইত্যাদি। এছাড়া করবহির্ভূত আয় রয়েছে, যা থেকে রাষ্ট্র/সরকার আয় করে থাকে। সরকার কর ব্যতীত অন্যান্য উৎস থেকে যে রাজস্ব বা অর্থ পায়, তাকে করবহির্ভূত আয় বলে। এ ধরনের আয় সরকারের বাধ্যতামূলক পাওনা নয়। বিশেষ সুযোগ-সুবিধা প্রদানের বিনিময়ে সরকার জনগণের কাছ থেকে পেয়ে থাকে। যেমন- ফি, বাণিজ্যিক আয়, সরকারি সম্পত্তির আয়, জরিমানা ও ক্ষতিপূরণ, সরকারি ঋণ, সুদ, দান ও অনুদান ইত্যাদি। বিভিন্ন উন্নয়নশীল ও অনুন্নত দেশে রাষ্ট্রীয় আয় এসব উৎস থেকে হয়ে থাকে।

Md Durjoy islam
Md Durjoy islam
7 months ago
162
উত্তরঃ

বাংলাদেশ সরকার প্রশাসন পরিচালনা, আর্থসামাজিক উন্নয়ন, জনকল্যাণ সাধন প্রভৃতির জন্য প্রচুর অর্থ ব্যয় করে।

এ ব্যয় নির্বাহের জন্য বিভিন্ন উৎস থেকে বিপুল পরিমাণ অর্থ আয় করতে হয়। বাংলাদেশ সরকারের আয়ের উৎসকে দুভাগে ভাগ করা যায়। যথা- (ক) কর রাজস্ব, (খ) করবহির্ভূত রাজস্ব। সরকারের আয়ের সবচেয়ে বড় উৎস হলো কর রাজস্ব। তার মধ্যে গুরুত্বপূর্ণ হলো আয়কর। বাংলাদেশ সরকারের আয়কর আইন অনুযায়ী যাদের আয় একটি নির্দিষ্ট সীমার ঊর্ধ্বে, তাদের কাছ থেকে আয়কর আদায় করা হয়। বাংলাদেশে কর ব্যবস্থায় মূল্য সংযোজন কর (VAT) ১৯৯২ সালে প্রচলন করা হয়। দেশের মধ্যে পণ্যসামগ্রী বিক্রয়ের উপর এ কর ধার্য করা হয়। দেশের অভ্যন্তরে উৎপাদিত ও ব্যবহৃত দ্রব্যাদির উপর যে কর ধার্য করা হয়, তাকে আবগারি শুল্ক বলা হয়। বাংলাদেশে উৎপাদিত ও ব্যবহৃত চা, চিনি, তামাক, সিগারেট, দিয়াশলাই প্রভৃতি দ্রব্যের উপর আবগারি শুল্ক ধার্য করা হয়। এছাড়া সম্পূরক শুল্ক, ভূমি রাজস্ব, নন-জুডিশিয়াল স্ট্যাম্প, রেজিস্ট্রেশন, যানবাহন শুদ্ধ, অন্যান্য কর ও শুল্ক কর রাজস্বের অন্তর্ভুক্ত। সরকার বিভিন্ন আর্থিক ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানকে ঋণ দিয়ে তার উপর সুদ বাবদ প্রচুর আয় করে থাকে। সরকারি সম্পত্তি ভাড়া ও ইজারা দেওয়ার মাধ্যমে, দেশের বিভিন্ন রাস্তা, ব্রিজ ব্যবহারকারীদের কাছ থেকে টোল ও লেভি সংগ্রহ করে, বনভূমি থেকে, ডাক বিভাগ থেকে, রেলওয়ে থেকে প্রচুর পরিমাণ অর্থ আয় করে, যা করবহির্ভূত রাজস্ব বলে পরিচিত।

উল্লেখিত উৎসসমূহ থেকে বাংলাদেশ সরকার প্রচুর অর্থ আয় করে থাকে।

Md Durjoy islam
Md Durjoy islam
7 months ago
193
উত্তরঃ

হ্যাঁ, সমাজে ভালোভাবে চলতে হলে অবশ্যই ব্যয় অপরিহার্য।

Md Durjoy islam
Md Durjoy islam
7 months ago
179
উত্তরঃ

রাষ্ট্র পরিচালনায় সরকার বিভিন্ন খাতে যে ব্যয় নির্বাহ করে, তাকে সরকারি ব্যয় বলে। দেশের ভেতরে প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করা, শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, কর্মসংস্থান বৃদ্ধি, সামাজিক ও অর্থনৈতিক অবকাঠামো নির্মাণ, সামাজিক কল্যাণসাধন, দ্রুত অর্থনৈতিক উন্নয়ন প্রভৃতি কাজের জন্য সরকারকে ব্যয় করতে হয়। কল্যাণমূলক রাষ্ট্রে জনগণের কল্যাণের কথা চিন্তা করে বর্তমানে প্রায় প্রতিটি দেশের সরকার বিভিন্ন উন্নয়নমূলক খাত বিবেচনায় রেখে বাজেটে ব্যয় বরাদ্দ রাখে; পরে আবার তা ব্যয়ও করে থাকে।

Md Durjoy islam
Md Durjoy islam
7 months ago
185
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews