পঞ্চগড়ের 'নূরানী কনফেকশনারী' তাদের উৎপাদিত কেক, মিষ্টি, সেমাই, পাউরুটি, লাচ্ছার ব্যাপক প্রচারের জন্য এমন একটি মাধ্যম ব্যবহার করে যার আবেদন ক্ষণস্থায়ী ও সহজে পরিবর্তনযোগ্য। কিন্তু অর্থ ব্যয় সত্ত্বেও প্রতিষ্ঠানটি কাঙ্ক্ষিত বিক্রয় লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়। এতে প্রতিষ্ঠানটি তার ভবিষ্যৎ নিয়ে চিন্তিত হয়ে পড়ে। 
 

Updated: 1 year ago
উত্তরঃ

শহর, বন্দর বা গুরুত্বপূর্ণ স্থানে, রাস্তার পাশে, খোলা আকাশের নিচে যে বিজ্ঞাপন প্রদান করা হয় তাকে বহিঃবিজ্ঞাপন বলে।

উত্তরঃ

আপাতদৃষ্টিতে বিজ্ঞাপনকে ব্যয় বলা হলেও এটি উৎপাদন খরচ হ্রাস করে থাকে।
বিজ্ঞাপন হলো পণ্য বা সেবার অর্থ প্রদত্ত নৈর্ব্যক্তিক উপস্থাপনা। বিজ্ঞাপনের ফলে ক্রেতারা পণ্য ক্রয়ে আগ্রহী হয়। এতে পণ্যের বিক্রয় ও বাজার বৃদ্ধির সম্ভাবনা বাড়ে। চাহিদা বাড়ার সাথে সাথে উৎপাদন বৃদ্ধি পায়। এতে এককপ্রতি পণ্য উৎপাদন ব্যয় হ্রাস পায়। কারণ স্থায়ী ব্যয় প্রতিটি পণ্যে ভাগ হয়ে যায়। এভাবে বিজ্ঞাপন উৎপাদন খরচ হ্রাস করে।

উত্তরঃ

'নূরানী কনফেকশনারি' তাদের পণ্য প্রচারের জন্য 'সংবাদপত্র' বিজ্ঞাপন মাধ্যমটি ব্যবহার করেছে।

বিজ্ঞাপনের মাধ্যম হিসেবে বর্তমান বিশ্বে সংবাদপত্র একটি জনপ্রিয়। এবং অধিক প্রচলিত মাধ্যম। অপেক্ষাকৃত কম ব্যয়ে ক্ষণস্থায়ী মাধ্যম ■ হিসেবে শিক্ষিত জনগোষ্ঠীর নিকট পণ্য উপস্থাপনের একটি জনপ্রিয় কৌশল হলো সংবাদপত্র।
উদ্দীপকে পঞ্চগড়ের 'নূরানী কনফেকশনারি' কেক, মিষ্টি, সেমাই, পাউরুটি, লাচ্ছা ইত্যাদি উৎপাদন করে। পণ্যের ব্যাপক প্রচারের জন্য তারা এমন একটি মাধ্যম ব্যবহার করে- যার আবেদন ক্ষণস্থায়ী ও সহজে পরিবর্তনযোগ্য। ক্ষণস্থায়ী আবেদন হলো স্বল্প সময়ের জন্য ক্রেতাকে পণ্য ক্রয়ে আগ্রহী করে তোলার প্রক্রিয়া, যা সংবাদপত্র করে থাকে। আবার দ্রুত আবেদনের ধরন পরিবর্তন করার সুবিধাও সংবাদপত্রের মাধ্যমে পাওয়া যায়। তাই বলা যায়, 'নূরানী কনফেকশনারি' সংবাদপত্র বিজ্ঞাপন মাধ্যম ব্যবহার করেছে।

উত্তরঃ

উপযুক্ত বিজ্ঞাপন মাধ্যম নির্বাচনে সমস্যাই 'নূরানী কনফেকশনারির' ব্যর্থতার মূল কারণ- আমি এ বিষয়টির সাথে একমত।

পণ্যের ধরন, বাজার এবং ক্রেতাভেদে ভিন্ন ভিন্ন বিজ্ঞাপন মাধ্যম নির্বাচন করতে হয়। সঠিক বিজ্ঞাপন মাধ্যম নির্বাচন না করলে প্রতিষ্ঠানের অর্থের অপচয় ঘটে এবং আশানুরূপ ফলাফল আসে না।
উদ্দীপকে পঞ্চগড়ের 'নূরানী কনফেকশনারি' কেক, মিষ্টি, সেমাই, পাউরুটি, লাচ্ছা ইত্যাদি উৎপাদন করে। বিজ্ঞাপনের মাধ্যমে হিসেবে প্রতিষ্ঠানটি সংবাদপ্রত ব্যবহার করে। কিন্তু বিজ্ঞাপনে অর্থ ব্যয় করার পরেও প্রতিষ্ঠানটি বিক্রয়ের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়। তাই প্রতিষ্ঠানটি তার ভবিষ্যৎ নিয়ে চিন্তিত। সংবাদপত্র সাধারণত শিক্ষিত এবং আর্থিকভাবে সচ্ছল জনসাধারণ পাঠ করে। তাই 'নূরানী কনফেকশনারি' সংবাদপত্রে বিজ্ঞাপন প্রদান করলে শুধু যারা সংবাদপত্র পাঠ করে তাদের নিকট পৌছায়। এদিকে বিশাল এক জনগোষ্ঠী সংবাদপত্রে প্রচারিত বিজ্ঞাপন দেখতে পারে না। তাই প্রতিষ্ঠানটি যদি টেলিভিশনে বিজ্ঞাপন প্রদান করত তাহলে সব শ্রেণির মানুষের নিকট পৌছাত। এতে প্রতিষ্ঠানের সফল হওয়ার সম্ভাবনা বাড়ত।
তাই বলা যায়, উপযুক্ত বিজ্ঞাপন মাধ্যম নির্বাচন করতে না পারাই নূরানী কনফেকশনারির ব্যর্থতার মূল কারণ।

143

Related Question

View All
উত্তরঃ

সুনির্দিষ্ট উদ্যোক্তা কর্তৃক অর্থের বিনিময়ে পণ্য, সেবা বা ধারণার নৈর্ব্যক্তিক উপস্থাপনাকে বিজ্ঞাপন বলে।

295
উত্তরঃ

যে বৃহদায়তন খুচরা ব্যবসায়ে খাদ্যদ্রব্যের পাশাপাশি অন্যান্য পণ্যসামগ্রী বিক্রয় করা হয়, তাকে সুপার স্টোর বলে।
সুপার স্টোর হলো এক ধরনের বৃহদায়তন খুচরা ব্যবসায়। এ স্টোরে খাদ্যদ্রব্যের পাশাপাশি অন্যান্য পণ্যদ্রব্যও বিক্রয় করা হয়। আয়তনের দিক দিয়ে সুপার মার্কেটের চেয়ে এটি বড়। এরূপ স্টোরে পণ্যের মূল্য তুলনামূলকভাবে কম হয়। সকল ধরনের পণ্যের সরবরাহ থাকায় সুপার স্টোরে ক্রেতার সমাগম বেশি থাকে।

294
উত্তরঃ

উদ্দীপকের 'নাইস মিষ্টি কুটির' একটি বহুশাখা বিপণি।

যেসব খুচরা ব্যবসায় প্রতিষ্ঠান একই মালিকানা এবং পরিচালনার ভিত্তিতে বিভিন্ন অঞ্চলে শাখা খুলে ভোক্তাদের নিকট পণ্যসামগ্রী বিক্রয় করে তাকে বহুশাখা বিপণি বলে।
উদ্দীপকের 'নাইস মিষ্টি কুটির' একটি প্রতিষ্ঠিত মিষ্টি বিক্রয় প্রতিষ্ঠান। তাদের রাজশাহীসহ সারাদেশে ৩০টি শাখা রয়েছে। সকল শাখায় সাইনবোর্ড, ডিসপ্লে মূল্য প্রায় একই রকম। অর্থাৎ তারা সকল শাখায় একই নীতি ও কৌশল প্রয়োগ করে; যা বহুশাখা বিপণির বৈশিষ্ট্যের সাথে সামঞ্জস্যপূর্ণ। আর তাই উদ্দীপকের প্রতিষ্ঠানটিকে একটি বহুশাখা বিপণি হিসেবে গণ্য করা যায়।

243
উত্তরঃ

বিক্রয় বৃদ্ধির উদ্দেশ্যে 'নাইস মিষ্টি কুটির'-এর ঢাকার একটি শাখা বিক্রয় প্রসার কর্মসূচির যে উদ্যোগ গ্রহণ করেছে তা অত্যন্ত যৌক্তিক।

পণ্য বা সেবার তাৎক্ষণিক বিক্রয় বৃদ্ধির জন্য গৃহীত কার্যক্রমকে বিক্রয় প্রসার বলে। পণ্যের বিক্রয়ের পরিমাণ বৃদ্ধি করাই হলো বিক্রয় প্রসারের প্রধান উদ্দেশ্য।
উদ্দীপকের 'নাইস মিষ্টি কুটির' একটি বহুশাখা মিষ্টি বিক্রয় প্রতিষ্ঠান। তারা সারাদেশে ৩০টি শাখার মাধ্যমে ব্যবসায় পরিচালনা করছে। তাদের ঢাকার একাধিক শাখার মধ্যে একটি শাখা অন্য শাখা হতে ১০% কম মূল্যে মিষ্টি বিক্রয় করে। এ শাখাটি ক্রেতাদের নিকট থেকে দ্রুত সাড়া পেতে এবং তাৎক্ষণিক বিক্রয় বৃদ্ধির উদ্দেশ্যেই মূলত এরূপ ছাড়ের ব্যবস্থা করেছে; যা বিক্রয় প্রসার কার্যক্রমের অন্তর্গত। তাদের এরূপ ছাড়ের ফলে ক্রেতারা চূড়ান্ত ক্রয়ের ব্যাপারে আগ্রহ দেখাবে। এতে তাদের ছাড়ের উদ্দেশ্য অর্জন যেমন সহজ হবে তেমনি ব্যবসায়িক সফলতা অর্জনও ত্বরান্বিত হবে।

সুতরাং বলা যায়, বিক্রয় বৃদ্ধির উদ্দেশ্যে 'নাইস মিষ্টি কুটির' এর ঢাকার শাখা কর্তৃক ছাড়ের উদ্যোগ গ্রহণ যৌক্তিক হয়েছে।

236
উত্তরঃ

যে মাধ্যমে জনগণের কাছে বিজ্ঞাপন, বিভিন্ন সংবাদ তথা পণ্য বা সেবার তথ্য পৌঁছানো হয় তাকে বিজ্ঞাপন মাধ্যম বলে। যেমন-রেডিও, টেলিভিশন, সংবাদপত্র, ম্যাগাজিন, সাইনবোর্ড, বিলবোর্ড ওয়েবসাইট ইত্যাদি।

298
উত্তরঃ

উৎপাদক বা উদ্যোক্তা কর্তৃক অর্থ প্রদান ব্যতীত গণমাধ্যমসমূহে পণ্য বা সেবা সম্পর্কে মতামত প্রকাশ অথবা অনুকূল উপস্থাপনার দ্বারা পরোক্ষভাবে পণ্য বা সেবার চাহিদা বৃদ্ধির প্রয়াসকেই প্রচার বলে।
প্রচার একটি নৈর্ব্যক্তিক উপস্থাপনা এবং এটি অর্থ প্রদত্ত নয়। প্রচার তৃতীয় পক্ষের দ্বারা সংঘটিত হয়। সংবাদ আকারে, রেডিও বা টেলিভিশনের মাধ্যমে এটি প্রকাশ করা হয়। জনসাধারণের কাছে এর বিশ্বাসযোগ্যতা অনেক বেশি। একটি ওষুধ কোম্পানি কোনো মরণব্যাধির ওষুধ আবিষ্কার করেছে এবং এটি সংবাদ আকারে রেডিও বা টেলিভিশনে প্রচারিত হলে তা প্রচার বলে বিবেচিত হবে।

323
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews