পণ্য ডিজাইনের ধরন উল্লেখপূর্বক মুসলিম জুয়েলার্সের ব্যবসায়িক সফলতার কারণ বিশ্লেষণ কর। (উচ্চতর দক্ষতা)

Updated: 1 year ago
উত্তরঃ

পণ্য ডিজাইনের ক্ষেত্রে 'মুসলিম জুয়েলার্স' উৎপাদন ডিজাইন ব্যবহার করে।

যে ডিজাইনের মূল লক্ষ্য হলো নতুন ও উন্নত কলা-কৌশল ব্যবহার করে পণ্য বা সেবা উৎপাদন করা তাকে উৎপাদন ডিজাইন বলে। এরূপ ডিজাইনের মূল উদ্দেশ্য হলো উৎপাদনের ক্ষেত্রে এর অপচয় হ্রাস করা, উৎপাদনশীলতা বৃদ্ধি করা এবং ব্যয় হ্রাসের ওপর অধিক গুরুত্বারোপক করা। যেমন- কোনো উৎপাদনকারী প্রতিষ্ঠান ম্যানুয়াল পদ্ধতির স্থলে কম্পিউটারাইজড ও আধুনিক পদ্ধতি ব্যবহার করতে পারে।

উদ্দীপকে উল্লিখিত পটুয়াখালীর 'মুসলিম জুয়েলার্স' অত্যন্ত নিপুন হাতে স্বর্ণালঙ্কার তৈরি করে ক্রেতাদের পছন্দমতো অলঙ্কার সরবরাহ করতে পারায় মুসলিম জুয়েলার্স খ্যাতি লাভের পাশাপাশি প্রচুর মুনাফা অর্জন করে থাকে। বর্তমানে তারা আধুনিক সরঞ্জামাদি ব্যবহারের মাধ্যমে আরও উন্নতমানের অলঙ্কার তৈরি করছে। অর্থাৎ 'মুসলিম জুয়েলার্স' আধুনিক সরঞ্জামাদি ব্যবহারের মাধ্যমে পণ্যের উৎপাদন ডিজাইন করছে। এর ফলে অলঙ্কার তৈরির ক্ষেত্রে অপচয় ও ব্যয় হ্রাসের পাশাপাশি উৎপাদনশীলতা বৃদ্ধি পায়। এতে সর্বনিম্ন মূল্যে ভালেমানের অলঙ্কার তৈরি করা সম্ভব হয়। ফলে ক্রেতা সন্তুষ্টি অর্জন করা সহজ হয়। মূলত এসকল সুবিধা অর্জনের মাধ্যমেই প্রতিষ্ঠানটি সফলতা লাভ করছে।
সুতরাং বলা যায়, উদ্দীপকে উল্লিখিত 'মুসলিম জুয়েলার্স' এর পণ্যের উৎপাদন ডিজাইন ব্যবহারই প্রতিষ্ঠানটির ব্যবসায়িক সফলতার কারণ বলে বিবেচিত হয়।

194

Related Question

View All
উত্তরঃ

পণ্যের অভ্যন্তরীণ মানের কোনো পরিবর্তন না ঘটিয়ে শুধু বাহ্যিক রং, স্টাইল ও ডিজাইনের পরিবর্তন ঘটানোকে নান্দনিক ডিজাইন বলে।
পণ্য উৎপাদন

704
উত্তরঃ

পণ্য উৎপাদন করার পূর্বেই পণ্যের আকার-আকৃতি, মান রং, ওজন, মোড়কসহ বিভিন্ন গুণাগুণ ও বৈশিষ্ট্য নির্ধারণ করাকে পণ্য ডিজাইন বলে।
পণ্য ডিজাইনারকে অবশ্যই অভীষ্ট গ্রাহকদের চাহিদা সম্পর্কে জানতে হবে। পণ্যটি আকর্ষণীয়, কার্যকর, নির্ভরযোগ্য ও স্বকীয় বৈশিষ্ট্যসম্পন্ন হলে সে পণ্য ভোগে ক্রেতারা সন্তুষ্ট হবে। অর্থাৎ ভোক্তাদের চাহিদা অনুযায়ী পণ্য ডিজাইন করতে পারলে ভোক্তারা উক্ত পণ্যের প্রতি অনুগত থাকবে। তাই বর্তমান বাজারমুখী উৎপাদন ব্যবস্থায় পণ্য ডিজাইনে অবশ্যই ক্রেতার চাহিদা বিবেচনা করতে হবে।

391
উত্তরঃ

উদ্দীপকে রূপগত উপযোগ সৃষ্টি হয়েছে।
দ্রব্যের আকার-আকৃতি বা রূপ পরিবর্তন করে যে উপযোগ সৃষ্টি করা হয় তাকে রূপগত উপযোগ বলে। মূলত রূপগত উপযোগ সৃষ্টির মাধ্যমেই একটি পণ্যকে ব্যবহার উপযোগী করা হয়। মূলত উৎপাদনের মাধ্যমেই রূপগত উপযোগ সৃষ্টি করা হয়।
উদ্দীপকে 'বেলি কসমেটিক্স' দীর্ঘদিন ধরে সুনামের সাথে সাদা রঙের ১৫০ গ্রাম ওজনের প্রসাধনী সাবান তৈরি করে আসছে। ২০১৬ সালে ভোক্তাদের চাহিদা ও ক্রয় ক্ষমতা বিবেচনা করে ১০০ গ্রাম, ১৫০ গ্রাম ও ২০০ গ্রাম ওজনের সাবান ভিন্ন ভিন্ন রং ও সুগন্ধি ব্যবহার করে উৎপাদন করে। তাদের এই উৎপাদন প্রক্রিয়ায় পণ্যের রূপগত উপযোগ সৃষ্টি হয়। তাই বলা যায়, উদ্দীপকে রূপগত উপযোগ সৃষ্টি হয়েছে।

344
উত্তরঃ

উদ্দীপকের প্রতিষ্ঠানটি বর্তমানে নান্দনিক ডিজাইন ব্যবহার করছে, যা প্রতিষ্ঠানের সাফল্যের জন্য যৌক্তিকতাপূর্ণ।
ক্রেতার পছন্দ-অপছন্দ অনুসারে পণ্যের উৎকর্ষসাধনের মাধ্যমে পণ্যের কাঠামোগত পরিবর্তন করাকে নান্দনিক ডিজাইন বলে। নান্দনিক পণ্য ডিজাইনে ভোক্তার রুচি ও পছন্দের সাথে সাথে পণ্যের বাহ্যিক সৌন্দর্যের ওপর বেশি গুরুত্ব দেওয়া হয়। এসব পণ্য সুন্দর, আকর্ষণীয় ও দৃষ্টিনন্দন হয়ে থাকে।
উদ্দীপকে 'বেলি কসমেটিক্স' দীর্ঘদিন ধরে সুনামের সাথে সাদা রঙের ১৫০ গ্রাম ওজনের প্রসাধনী সাবান তৈরি করে আসছে। ২০১৬ সালে ভোক্তাদের চাহিদা ও ক্রয় ক্ষমতা বিবেচনা করে ১০০ গ্রাম, ১৫০ গ্রাম ও ২০০ গ্রাম ওজনের সাবান ভিন্ন ভিন্ন রং ও সুগন্ধি ব্যবহার করে উৎপাদন করে। ফলে প্রতিষ্ঠানের বিক্রয় পূর্বের চেয়ে অধিক পরিমাণে বৃদ্ধি পাওয়ায় প্রতিষ্ঠানটি ২০১৫ সালে ৩০ লক্ষ টাকা লোকসান দিলেও ২০১৬ সালে ১ কোটি টাকা মুনাফা করে।
উদ্দীপকের প্রতিষ্ঠানটি নান্দনিক পণ্য ডিজাইনের প্রতি গুরুত্ব দিয়েছে। এ ধরনের ডিজাইনে পণ্য আকর্ষণীয় ও দৃষ্টিনন্দন হয়। ফলে এরূপ ডিজাইনের পণ্যের প্রতি ক্রেতাদের আকর্ষণ বৃদ্ধি পায়। আর আকর্ষণ বৃদ্ধি পেলে প্রতিষ্ঠানের বিক্রয়ও বৃদ্ধি পায়। এতে প্রতিষ্ঠানের লাভের সম্ভাবনাও অনেক বেড়ে যায়। তাই বলা যায়, উদ্দীপকের বর্তমানে নান্দনিক ডিজাইন ব্যবহার করায় সাফল্য অর্জন করতে সক্ষম হয়েছে।

319
উত্তরঃ

যে ডিজাইনে পণ্যের কার্যকারিতা বা উপযোগিতা পরিবর্তন করা হয় তাকে ব্যবহারিক ডিজাইন বলে।

415
উত্তরঃ

সংস্কৃতি হলো মানুষের মূল্যবোধ, বুচি, বিশ্বাস, আচার-আচরণ, শিল্পকলা, অগ্রাধিকার ইত্যাদির সংমিশ্রিত রূপ।
এলাকা ও দেশের ভিত্তিতে মানুষের রুচিবোধের পার্থক্য লক্ষ করা যায়। এক এলাকার মানুষের নিকট যা অতি পছন্দনীয় অন্য এলাকার মানুষের নিকট তা সবচেয়ে অপছন্দনীয় হতে পারে। এ বিষয়টি নির্ভর করে ঐ এলাকার বা দেশের মানুষের সংস্কৃতির ওপর। তাই ব্যবসায়ীরা কোনো নির্দিষ্ট এলাকার মানুষের মূল্যবোধ, রুচিবোধ, বিশ্বাস ইত্যাদি বিবেচনা করে পণ্য ডিজাইন ও উৎপাদন করেন। কেননা সংস্কৃতি দ্বারা পণ্য ডিজাইন ব্যাপকভাবে প্রভাবিত হয়।

331
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews