পদ্মা ট্রেডার্স একটি আমদানিকারক প্রতিষ্ঠান। জাপান থেকে প্রতিষ্ঠানটি গার্মেন্টস ফ্যাক্টরির জন্য বিভিন্ন মালামাল ও যন্ত্রপাতি দেশের বিভিন্ন গার্মেন্টস-এ সরবরাহ করে। এই মালামাল আমদানিতে তাকে সবসময়ই ব্যাংক থেকে এক ধরনের নিশ্চয়তাপত্র সংগ্রহ করে রপ্তানিকারকের কাছে পাঠাতে হয়। অন্যদিকে সুরমা গার্মেন্টস বিদেশে পোশাক রপ্তানি করে। পণ্য পাঠানোর পর প্রতিষ্ঠানটির তৈরিকৃত এক ধরনের দলিলে আমদানিকারক স্বাক্ষর দিয়ে পাঠালে তিনি তা তার ব্যাংক থেকে বাট্টা করিয়ে নেন। 

Updated: 1 year ago
উত্তরঃ

যে পত্রের মাধ্যমে ব্যাংক আমদানিকারকের পক্ষে রপ্তানিকারকের অনুকূলে আমদানি করা পণ্যের মূল্য পরিশোধের নিশ্চয়তা দেয় তাকে প্রত্যয়পত্র বলে।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
উত্তরঃ

দুটি ভিন্ন দেশের লেনদেন নিষ্পত্তি করতে বিনিময় হার নির্ধারণ গুরুত্বপূর্ণ।

সাধারণত এক দেশের সাথে অন্য দেশের লেনদেন বা বিনিময়কে বৈদেশিক বিনিময় বলে। এ ধরনের বৈদেশিক বিনিময় সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্যই বিনিময় হার নির্ধারণের দরকার হয়। কেননা, বিভিন্ন দেশের মুদ্রা ভিন্ন ভিন্ন হয়ে থাকে। তাই সঠিক মান নির্ধারণের জন্য উভয় দেশের লেনদেন নিষ্পত্তিতে এ হার নির্ধারণ করা গুরুত্বপূর্ণ।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
উত্তরঃ

উদ্দীপকে পদ্মা ট্রেডার্স রপ্তানিকারকের কাছে প্রত্যয়পত্র পাঠায়।

প্রত্যয়পত্রের মাধ্যমে ব্যাংক আমদানিকারকের পক্ষে রপ্তানিকারককে পণ্য মূল্য পরিশোধের নিশ্চয়তা দেয়। এক্ষেত্রে আমদানিকারক কোনো কারণে পণ্যের মূল্য পরিশোধে ব্যর্থ হলে ব্যাংক তখন এ মূল্য পরিশোধ করবে। বৈদেশিক বাণিজ্যে এ পত্রের ব্যবহার দিন দিন বাড়ছে।

উদ্দীপকে পদ্মা ট্রেডার্স আমদানিকারক। প্রতিষ্ঠানটি জাপান থেকে গার্মেন্টস ফ্যাক্টরির মালামাল ও যন্ত্রপাতি আমদানি করে। এরপর আমদানিকৃত মালামাল ও যন্ত্রপাতি বিভিন্ন গার্মেন্টসে সরবরাহ করে। মালামাল আমদানি করার জন্য প্রতিষ্ঠানটি সবসময় ব্যাংক থেকে নিশ্চয়তাপত্র সংগ্রহ করে। এরপর এটি রপ্তানিকারককে পাঠায়। এতে পদ্মা ট্রেডার্স কখনও মূল্য পরিশোধে ব্যর্থ হলে ব্যাংক রপ্তানিকারককে মূল্য পরিশোধ করবে। এখানে ব্যাংক পদ্মা ট্রেডার্স-এর পক্ষে রপ্তানিকারককে পণ্য মূল্য পরিশোধের নিশ্চয়তা দিচ্ছে। এটি প্রত্যয়পত্রের বৈশিষ্ট্য। তাই বলা যায়, পদ্মা ট্রেডার্স রপ্তানিকারকের কাছে প্রত্যয়পত্র পাঠিয়েছে।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
উত্তরঃ

উদ্দীপকের সুরমা ট্রেডার্স-এর প্রস্তুতকৃত বিনিময় বিল বৈদেশিক পাওনা নিষ্পত্তিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

এর মাধ্যমে পাওনাদার অর্থ পরিশোধের জন্য বিদেশি দেনাদারদের ওপর একটি শর্তহীন লিখিত নির্দেশ দিতে পারেন। আমদানিকারক বিলে স্বীকৃতি দিলে তা বৈধ বিলে পরিণত হয়। এ বিলে নির্দিষ্ট মূল্যের স্ট্যাম্প ব্যবহার করতে হয়।

উদ্দীপকে সুরমা গার্মেন্টস বিদেশে পোশাক রপ্তানি করে। পণ্য পাঠানোর পর প্রতিষ্ঠানটি আমদানিকারকের কাছে একটি দলিল পাঠায়। এতে আমদানিকারক স্বাক্ষর দিয়ে পাঠালে সুরমা গার্মেন্টস তার ব্যাংক থেকে দলিলটি বাট্টা করিয়ে নেয়। সুতরাং সুরমা গার্মেন্টস আমদানিকারকের কাছে বিনিময় বিল পাঠায়। বৈদেশিক বিনিময়ের ক্ষেত্রে বিভিন্ন সমস্যার তৈরি হয়। আমদানি-রপ্তানির ক্ষেত্রে দীর্ঘমেয়াদি চুক্তিতে বৈদেশিক বিনিময় হার নেতিবাচক প্রভাব ফেলতে পারে। বিনিময় বিলের মাধ্যমে এ ঝুঁকি কমানো যায়। জরুরি প্রয়োজনে বিনিময় বিল বাট্টা করে স্বল্পমেয়াদি অর্থসংস্থান করা সম্ভব। তাই বলা যায়, উদ্দীপকে সুরমা ট্রেডার্সের প্রস্তুতকৃত বিনিময় বিল বৈদেশিক পাওনা নিষ্পত্তিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
146

Related Question

View All
উত্তরঃ

বিদেশে কর্মরত শ্রমিক-কর্মী বিদেশ থেকে দেশে যে অর্থ পাঠায় তাকে রেমিটেন্স বলে।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
511
উত্তরঃ

কোনো প্রত্যয়পত্র জামানত হিসেবে জমা রেখে ব্যাংক যে নতুন প্রত্যয়পত্র ইস্যু করে তাকে ব্যাক টু ব্যাক প্রত্যয়পত্র বলা হয়।

এটি একটি হস্তান্তরযোগ্য দলিল। এ ধরনের প্রত্যয়পত্রে গ্রহীতা জামানত হিসেবে আরেকটি প্রত্যয়পত্র জমা রাখে। তবে কোনো নগদ টাকা জমা রাখতে হয় না। এ ধরনের প্রত্যয়পত্র বেশি জনপ্রিয়।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
455
উত্তরঃ

উদ্দীপকে বর্ণিত ব্যাংক দলিলযুক্ত প্রত্যয়পত্র ইস্যু করে।

যে প্রত্যয়পত্রে রপ্তানিকারককে মালের চালানি রসিদ, বহনপত্র, বিমাপত্র ইত্যাদি সংযুক্ত করে বিল উপস্থাপন করা হয় তা-ই দলিলযুক্ত প্রত্যয়পত্র। এসব দলিল যুক্ত না থাকলে বিলে স্বীকৃতি দেওয়া হয় না। এটি আমদানিকারকের পক্ষে এবং রপ্তানিকারকের অনুকূলে ব্যাংক ইস্যু করে থাকে।

উদ্দীপকে জনাব মামুন একজন রপ্তানিকারক। তিনি আমেরিকার একজন আমদানিকারকের কাছ থেকে ১,০০০ পিস শার্টের অর্ডার পেয়েছেন। ব্যাংক ক্রেতার পক্ষে ও মামুনের অনুকূলে একটি দলিল ইস্যু করে। দলিলের শর্ত ছিল বিল উপস্থাপনের সময় মালের চালানি রসিদ, বহনপত্র ও বিমাপত্র সংযুক্ত করতে হবে। উদ্দীপকে বর্ণিত দলিলটির সাথে 'দলিলযুক্ত প্রত্যয়পত্রের' বৈশিষ্ট্য সম্পূর্ণ মিলে যায়। তাই বলা যায়, উদ্দীপকের দলিলটি একটি দলিলযুক্ত প্রত্যয়পত্র ছিল।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
225
উত্তরঃ

পণ্যের মূল্য গ্রহণে জনাব মামুনের ক্রয়ক্ষমতার সমতা তত্ত্ব থেকে চাহিদা ও যোগান তত্ত্ব সমর্থন করা সম্পূর্ণ যৌক্তিক বলে আমি মনে করি।

বিনিময়ের হার নির্ধারণের জন্য বিভিন্ন ধরনের পদ্ধতি রয়েছে। ক্রয়ক্ষমতার সমতা তত্ত্বে পণ্যের ক্রয়ক্ষমতার ওপর ভিত্তি করে বিনিময় হার নির্ধারণ করা হয়। আবার চাহিদা ও যোগান তত্ত্বে দুটি দেশের বিনিময় হার তাদের মুদ্রার পারস্পরিক চাহিদা ও যোগানের ওপর নির্ভর করে।

উদ্দীপকে জনাব মামুন আমেরিকার একজন ক্রেতার কাছ থেকে শার্টের ক্রয়াদেশ পান। তিনি ডলারের সাথে টাকার ক্রয়ক্ষমতার হ্রাস-বৃদ্ধির মাধ্যমে পণ্যের মূল্য পরিশোধকে পছন্দ করেন না। বরং মূল্য পরিশোধে মুদ্রার চাহিদা ও যোগানের পরিমাণ হিসাবের মাধ্যমে পণ্যের মূল্য গ্রহণে আগ্রহী। এক্ষেত্রে জনাব মামুন ক্রয়ক্ষমতা তত্ত্ব থেকে চাহিদা ও যোগান তত্ত্বকে বেশি প্রাধান্য দেন।

চাহিদা ও যোগান তত্ত্ব মুদ্রার বিনিময় হার নির্ধারণের সবচেয়ে আধুনিক তত্ত্ব। এ পদ্ধতিতে দৃশ্যমান ও অদৃশ্যমান পণ্যের আমদানি-রপ্তানিকে বিবেচনা করা হয়। ফলে লেনদেনে ভারসাম্য থাকে। তাছাড়া সারা বিশ্বে এটি বিনিময় হার নির্ধারণের সবচেয়ে কার্যকর পদ্ধতি হিসেবে স্বীকৃত। তাই বলা যায়, পণ্যের মূল্য গ্রহণে জনাব মামুনের সিদ্ধান্তটি সম্পূর্ণ সঠিক।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
211
উত্তরঃ

যে পত্রের মাধ্যমে ব্যাংক আমদানিকারকের পক্ষে রপ্তানিকারকের অনুকূলে আমদানি করা পণ্যের মূল্য পরিশোধের নিশ্চয়তা দেয় তাকে প্রত্যয়পত্র বলে।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
302
উত্তরঃ

বিশ্বায়নের ফলে ব্যবসায় বাণিজ্যের ব্যাপক প্রসার হওয়ায় বৈদেশিক বিনিময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

বৈদেশিক বিনিময় বলতে এক দেশের সাথে অন্য দেশের অর্থ ও পণ্যের বিনিময়কে বোঝায়। বিশ্বায়নের ফলে পুরো পৃথিবী এখন হাতের মুঠোয় এসে পড়েছে। ফলে দেশগুলোর মধ্যে ব্যবসা-বাণিজ্যের অনেক প্রসার ঘটেছে। আর ব্যবসায় বাণিজ্যের এসব লেনদেন নিষ্পত্তিতে বৈদেশিক বিনিময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
228
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews