আদায়কৃত মূলধনের কতকগুলো ক্ষুদ্র অংশ ও সমান একককে স্টক বলে।
কৃত্রিম ব্যক্তিসত্তা বলতে ব্যক্তি না হয়েও কোনো কিছুর ব্যক্তির ন্যায় মর্যাদা ও অধিকার লাভকে বোঝায়।
কোম্পানি সংগঠন ব্যক্তি না হলেও এটি আইন অনুযায়ী কৃত্রিম ও স্বাধীন ব্যক্তিসত্তার মর্যাদা ভোগ করে। ফলে এরূপ প্রতিষ্ঠান নিজ নামে অন্যের সাথে চুক্তি, লেনদেন এবং প্রয়োজনে মোকদ্দমা দায়ের করতে পারে। অন্যরাও একইভাবে কোম্পানির বিরুদ্ধে মামলা দায়ের করতে পারে।
যোগ্যতাসূচক শেয়ার না থাকায় পপি মল্লিক 'গোল্ডেন কোম্পানি লি.'-এর পরিচালক হতে পারেননি।
কোম্পানি আইন মোতাবেক শেয়ারহোল্ডারকে কোম্পানির পরিচালক হতে হলে ন্যূনতম কী পরিমাণ শেয়ার ক্রয় করতে হবে তা সংঘবিধিতে উল্লেখ থাকে। পপি মল্লিক গোল্ডেন কোম্পানির এন্ডজন শেয়ারের মালিক হলেও তিনি কোম্পানির পরিচালক হওয়ার যোগ্যতা অর্জন করেননি। যে পরিমাণ শেয়ার ক্রয় করলে কোম্পানির পরিচালক হওয়া যাবে সে পরিমাণ শেয়ার পপি মল্লিকের নেই। যোগ্যতাসূচক শেয়ার না থাকলে কোন শেয়ারহোল্ডারই কোম্পানির পরিচালক হতে পারেন না।
তাই সংঘবিধিতে উল্লিখিত সমপরিমাণ যোগ্যতসূচক শেয়ার না থাকায় গোল্ডেন কোম্পানির পরিচালক হতে পারছেন না।
লভ্যাংশ প্রদান না করে কোম্পানি, বোনাস শেয়ার ইস্যু করে মূলধন সংগ্রহ করতে পারেন।
শেয়ারহোল্ডারদের মধ্যে নগদে লভ্যাংশ না দিয়ে লভ্যাংশ হিসাবে শেয়ার বণ্টন করা হলে ঐ শেয়ারকে বোনাস শেয়ার বলে। এটি কার্যত কোনো আলাদা শেয়ার নয়। কোম্পানির অর্জিত মুনাফার সম্পূর্ণ অংশ 'লভ্যাংশ হিসেবে বণ্টন না করে অংশবিশেষ এর সংরক্ষিত তহবিলে জমা রাখা হয়। এরূপ তহবিলে সঞ্চিতির পরিমাণ অনেক বেড়ে গেলে পরিচালকদের সভার সিদ্ধান্তক্রমে উক্ত তহবিলের অর্থকে মূলধনে পরিণত করার লক্ষ্যে বোনাস শেয়ার হিসেবে বণ্টন করা হয়ে থাকে।
উদ্দীপকে 'গোল্ডেন কোম্পানি লি.' নতুন করে মূলধন সংগ্রহের কথা ভেবে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের লভ্যাংশের পরিবর্তে শেয়ার ইস্যু করার সিদ্ধান্ত গ্রহণ করে। এক্ষেত্রে কোম্পানি লভ্যাংশ প্রদান না করে বোনাস শেয়ার ইস্যু করে মূলধন সংগ্রহ করতে পারে। কারণ কোম্পানির অর্জিত মুনাফার সম্পূর্ণ লভ্যাংশ হিসেবে বণ্টন না করে অংশবিশেষ এর সংরক্ষিত তহবিলে জমা রাখা হয়। এ জমাকৃত তহবিলের অর্থকে মূলধনে পরিণত করার মাধ্যমে কোম্পানির নতুন মূলধন সংগ্রহ করা যায়।
সুতরাং বলা যায়, উদ্দীপকে কোম্পানি লভ্যাংশ প্রদান না করে নতুন মূলধন সংগ্রহের জন্য শেয়ারহোল্ডারদের মধ্যে বোনাস শেয়ার ইস্যু করতে পারে।
Related Question
View All১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!